Tag: বিচারক

  • ময়ূরীতে মুগ্ধ সোনু নিগম

    বিনোদন জগতের সংগীতশিল্পী সোনু নিগম ইনস্টগ্রামে ফলো করেন বঙ্গতনয়া মানসীকে। তার গানে লিভিং লিজেন্ডের মন্তব্য দেখে বাদশা বললেন, ‘আমার ঈর্ষা হচ্ছে’। 

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান আইডলের ১৫তম সিজনের মূলপর্ব জমে উঠেছে। আর অন্যান্য বছরের মতো এবারও সনি টিভির এই রিয়ালিটি শোর মঞ্চে জায়গা করে নিয়েছেন একঝাঁক তরুণ বাঙালি সংগীতশিল্পী। সেরা ১৬-র মধ্যে ৮ জন বাঙালি রয়েছেন চলতি বছর ইন্ডিয়ান আইডলে। যার অন্যতম কলকাতার বিন্দাস কন্যা মানসী ঘোষ। কলকাতার মানসীর গান শুনে চোখ জল বাদশার, কার দরদ ভরা কণ্ঠ কাঁদালেন শ্রেয়াকে?

    ২৪ বছরের এই কন্যার সুরেলা কণ্ঠ আর রাখঢাকহীন স্বভাব ইতোমধ্যে নজর কেড়েছে গোটা দেশের। মানসী মনের কথা চেপে রাখে না, যা মনে হয় তা নির্দ্বিধায় বলে ফেলে। চলতি সপ্তাহেও ইন্ডিয়ান আইডলে চলল মানসী-ম্যাজিক। 

    ফিরোজ খান স্পেশ্যাল পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন জিনাত আমান ও ফারদিন খান। এদিন মানসীর পারফরম্যান্স শুরুর আগে সঞ্চালক আদিত্য় নারায়ণ ফাঁস করেন, মানসীর গত সপ্তাহের পারফরম্যান্সের ভিডিওতে মন্তব্য করেছেন স্বয়ং সোনু নিগম।

    সোনুর গাওয়া ‘ইয়ে দিল দিওয়ানা’ গেয়ে চমকে দিয়েছিলেন মানসী। সেই গান শুনে সোনু জানান, ‘সাবাস’। গানের অরিজিন্যাল গায়কের কাছে এই প্রশংসা শুনে আপ্লুত মানসী। তবে সে কথা জেনে বাদশা তো বলেই ফেললেন ‘হায় মেরি জ্বলন’। অনেকেই হয়তো জানেন না— গানের সূত্রেই মানসীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে সোনুর। ইনস্টাগ্রামে মানসীকে ফলোও করেন সোনু নিগম!

    এদিনও ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির দম মারো দম গেয়ে তাক লাগালেন মানসী। তার পারফরম্যান্সে মুগ্ধ জিনাত আমানও। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘তুমি তো পুরো বোমা! অসাধারণ গেয়েছ। এই এপিসোডটা সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে, আর আমার মনে হয় তুমি একদম নিভর্য় হয়ে গেয়েছ’। 

    শ্রেয়াও বলেন, অডিশনেও আমরা ওর গান শুনে শকড হয়ে গিয়েছিলাম। মানসী রকড, জাজেস শকড। মানসীকে ‘রকস্টার’ খেতাব দেন বাদশাও। 

    বাংলা রিয়ালিটি শোর জগতে পরিচিত নাম মানসী। স্টার জলসার সুপারস্টার সিঙ্গারের ফার্স্ট রানারআপও হয়েছেন তিনি। 

    উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনি ও রোববার রাত ৯টা থেকে সনি চ্যানেলে দেখা যায়। তিন বিচারকের পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আদিত্য নারায়ণ।

    বিনোদন ডেস্ক

  • ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’, আলী হাসানকে লিগ্যাল নোটিশ

    র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।  তার (আলী হাসান) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়।  

    ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন তিনি।

    ‘নানা-নাতি’ গানটি লিখেছেন র‍্যাপার আলী হাসান, সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল। আলী হাসান ও মারজুক রাসেলের গাওয়া ‘নানা-নাতি’ গানটি গত ১৬ জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। 

    নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে।

    বৃহস্পতিবার সকালে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন। তিনি বলেন, গানটির ১ মিনিট ১৮ সেকেন্ডে বলা হয়েছে, ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’। যা আদালত অবমাননা করার শামিল।

    ফাহিম হাসনাঈন বলেন, এ লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্ভব হয়েছে। ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে। তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইন লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

    নোটিশ পাঠানোর ১৫ দিনের মধ্যে আলী হাসান যদি গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইন লাইভে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • লিজাকে নিয়ে বিচারকের আসনে ওমর সানি

    স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইয়াং স্টার সিজন টু’। এই শোতে অতিথি বিচারক হিসাবে যোগ দিয়েছেন চিত্রাভিনেতা ওমর সানি। 

    rnrn

    একই প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে কাজ করছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ওমর সানি মূলত সিনেমার গানের রাউন্ডে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন রিয়েলিটি শো’তে বিচারক হিসেবে অংশগ্রহণ করেছি। কিন্তু এবারই প্রথম গানের এতো বড় রিয়েলিটি শো’তে আমার অংশ নেয়া। 

    rnrn

    আমাকে অনেক সম্মান দিয়েছেন আয়োজকরা। আর লিজাকে দেখে খুব অবাক হয়েছি। কারণ সে এতোটাই অসুস্থ যে, এ অবস্থায় শুটিং করেছে। বেশ কয়েকজন মেধাবী শিল্পীর গান শুনেছি। তাদের নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ সানিয়া সুলতানা লিজা বলেন, ‘সিনেমার গানের পর্বে ওমর সানী ভাইয়ের অংশগ্রহণটা আমাদের সবার জন্যই ছিল পরম আনন্দের, ভালোলাগার। সানী ভাই নেচে গেয়ে বাজিমাত করেছেন। 

    rnrn

    আমার কাছে মনে হলো তার অংশগ্রহনের পর্বটি সেরা পর্ব হয়েছে। চেষ্টা করেছি বিচারকের ভূমিকায় থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আরটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে ওমর সানি বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও যে কোনো ধরনের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার।

    আনন্দনগর প্রতিবেদক

  • এবার বিচারকের আসনে মাহী

    ২০১২ সালে 'ভালোবাসার রং' দিয়ে অভিষেক ঘটা 'অগ্নিকন্যা'খ্যাত মাহিয়া মাহি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন। ব্যক্তিজীবন, সংসার, সন্তান আর রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

    অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে শিগগিরই আবারও কাজে ফিরেছেন এ অভিনেত্রী। তবে নতুন পরিচয়ে। হয়েছেন বিচারক। একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের রিয়েলিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি। 

    দেশের একটি বেসরকারি চ্যানেলে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ নামে একটি প্রতিযোগিতা। যেখানে একটা নির্দিষ্ট বয়সের অবিবাহিত নারীরা সৌন্দর্য এবং মেধার মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে। 

    এ প্রসঙ্গে তিনি বলেন, কাজটি আমার জন্য একেবারেই নতুন। কিছুটা চ্যালেঞ্জিংও। এরই মধ্যে শুরুও করেছি। অনেক মেধাবী আছেন এখানে। তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করা সহজ কাজ নয়। তবে বিশ্বাস আছে— সঠিক বিচারটাই করতে পারব। 

    এদিকে নিজের ফিটনেস ঠিক করে আবারও সিনেমার শুটিংয়ে ফিরছেন এ নায়িকা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে সামনের মাসেই। এতে থাকছেন মাহি। 

    এ বিষয়ে এ চিত্রনায়িকা বলেন, ‘ফারিশ (সন্তান) হওয়ার পর নিজেকে আবারও ফিট করতে কিছুটা সময় লেগেছে। আগামী মাস থেকেই শুটিং শুরু হবে।’

    বিনোদন প্রতিবেদন