Tag: লিজা

  • কন্যা সন্তানের মা হলেন লিজা

    কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন এই তারকা শিল্পী।

    rnrn

    সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।  

    rnrn

    গত নভেম্বরে প্রকাশ্যে এসেছিল লিজার বিয়ের খবর। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন তিনি। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরে নিয়েছিলেন তারা। 

    rnrn

    ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ এই কণ্ঠশিল্পীর। তার গাওয়া ‘এক বৃষ্টিতে’, ‘প্রাণ জুড়ে’, ‘এক যমুনা’, ‘আসমানী’, ‘প্রেম যমুনা’, ‘তারে দেখি আমি রোদ্দুরে’ গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।

    rnrn

    লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার সামাজিকমাধ্যমে পোস্ট করেন গীতিকার কবির বকুলের স্ত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি ক্যাপশনে লেখেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

    বিনোদন ডেস্ক

  • শ্বশুরের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন লিজা

    চলতি বছরটা সংগীতশিল্পী লিজার জন্য ছিল একেবারেই অন্য রকম। এ বছর তিনি নিজের কাজের জন্য বাবা-মাকে উপহার দিতে পেরেছেন ‘মা পদক’ ও ‘গর্বিত বাবা’ পদক। বছরের শেষ প্রান্তে জানিয়েছেন নিজের বিয়ের খবরও।

    rnrn

    তবে এদিকে আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। দিনটিতে তিনি অবস্থান করছেন নোয়াখালীতে। জানা গেছে, তার শ্বশুর খন্দকার রুহুল আমিন নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। শ্বশুরের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার লক্ষ্যেই মূলত নোয়াখালী অবস্থান করছেন লিজা। তাই জন্মদিনও কাটছে সেখানে। তিনি বলেন, ‘এবারের জন্মদিনে হীরাপুরে আছি।

    rnrn

    আমার শ্বশুর যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই তারই নির্বাচনি প্রচারণায় অংশ নিতেই আমি জন্মদিনে সেখানেই অবস্থান করছি। আশা করছি সবার সঙ্গে দেখা হবে। আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি।’ নির্বাচনের কারণে স্টেজ শোও কমিয়ে দিয়েছেন তিনি। এদিকে নিজের নতুন কিছু মৌলিক গান প্রস্তুত আছে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সেগুলো সময়মতো তারই নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

    আনন্দনগর প্রতিবেদক

  • বিয়ে নিয়ে যা বললেন সংগীতশিল্পী লিজা

    গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি এ খবরটি বেশ শক্তভাবে ছড়িয়েছে।  

    অবশ্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি লিজা। তবে সচরাচর সবুজকে ছায়ার মতো দেখা যায় তার সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানে লিজার পাশে থাকেন তিনি। এছাড়া এ গায়িকার হোয়াটস্যাপের প্রোফাইল পিকচারটিও সবুজের সঙ্গে।

    সবুজের সঙ্গেই যে বিয়ে সেরেছেন লিজা সে কথা বলছে তার ফেসবুকও। কেননা নেটমাধ্যমে লিজা ও তার পরিবারের সঙ্গেও দেখা গেছে সবুজ খন্দকারকে।

    জানা গেছে, সবুজের সঙ্গে লিজার পরিচয় যুক্তরাষ্ট্রে। সেখানে একটি শো করতে গিয়ে আলাপ হয়েছিল তাদের। এর পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। যুক্তরাষ্ট্রে লিজা-সবুজকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।

    এদিকে এর আগে সংবাদমাধ্যমকে বিয়ে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গানের সূত্রেই।’

    এদিকে ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলুর সঙ্গে বাগদান হয়েছিল লিজার। তবে তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। বিষয়টি নিয়ে পরে লিজা জানিয়েছিলেন, ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে এবং যার সঙ্গে বাগদান হয়েছিল তিনিও বিয়ে করে ফেলেছেন।

    এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে লিজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।

    উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে নাম লেখান লিজা। তারপর থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সরব বিচরণ তার। বর্তমানে লিজা ব্যস্ত আছেন একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। 

    বিনোদন ডেস্ক

  • লিজাকে নিয়ে বিচারকের আসনে ওমর সানি

    স্যাটেলাইট চ্যানেলে আরটিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইয়াং স্টার সিজন টু’। এই শোতে অতিথি বিচারক হিসাবে যোগ দিয়েছেন চিত্রাভিনেতা ওমর সানি। 

    rnrn

    একই প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসাবে কাজ করছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ওমর সানি মূলত সিনেমার গানের রাউন্ডে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন রিয়েলিটি শো’তে বিচারক হিসেবে অংশগ্রহণ করেছি। কিন্তু এবারই প্রথম গানের এতো বড় রিয়েলিটি শো’তে আমার অংশ নেয়া। 

    rnrn

    আমাকে অনেক সম্মান দিয়েছেন আয়োজকরা। আর লিজাকে দেখে খুব অবাক হয়েছি। কারণ সে এতোটাই অসুস্থ যে, এ অবস্থায় শুটিং করেছে। বেশ কয়েকজন মেধাবী শিল্পীর গান শুনেছি। তাদের নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ সানিয়া সুলতানা লিজা বলেন, ‘সিনেমার গানের পর্বে ওমর সানী ভাইয়ের অংশগ্রহণটা আমাদের সবার জন্যই ছিল পরম আনন্দের, ভালোলাগার। সানী ভাই নেচে গেয়ে বাজিমাত করেছেন। 

    rnrn

    আমার কাছে মনে হলো তার অংশগ্রহনের পর্বটি সেরা পর্ব হয়েছে। চেষ্টা করেছি বিচারকের ভূমিকায় থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আরটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে ওমর সানি বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও যে কোনো ধরনের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশ সোচ্চার।

    আনন্দনগর প্রতিবেদক

  • স্টেজ শো দিয়ে ফিরলেন লিজা

    রমজানের জন্য শোবিজে সব ধরনের কাজ বন্ধ রেখেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। অবশেষে কাজে ফিরলেন তিনি। 

    rnrn

    ঈদের পরপরই একই দিনে দুটি স্টেজ শোতে গান গেয়েছেন এ গায়িকা। 

    rnrn

    ২৯ এপ্রিল রাজধানীতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ডিলার কনফারেন্সের স্টেজ শো’ এবং একই দিন রাজারবাগে পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লিজা। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণত এ অফ সিজনে আমাদের কোনো শো থাকে না। কিন্তু আমার পরম সৌভাগ্য ঈদের পরপরই একই দিনে দুটি স্টেজ শোতে গান গাওয়ার সুযোগ হলো।’

    বিনোদন প্রতিবেদন

  • মুহিন-লিজার নতুন গান প্রশংসিত

    নতুন বছরের শুরুতেই এ প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে নতুন গান প্রকাশ হয়েছে। এবার প্রকাশ হলো মুহিন খানের সঙ্গে তার দ্বৈত গান। গানের শিরোনাম ‘যতনে’। গানটি প্রশংসিত হয়েছে।

    rnrn

    এটি লিখেছেন হাবিব সিরাজী বাব্বু, সুর করেছেন সুজন আরিফ। সংগীতায়োজন করেছেন সাইমন আহমেদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাশিদ পলাশ। গানটি প্রকাশ হয়েছে মুহিন খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে। 

    rnrn

    এ প্রসঙ্গে মুহিন বলেন, ‘এটি আমার অন্যতম প্রিয় একটি গান। আমার কোনো গান রেকর্ডিং শেষ হয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসেই শুনি। তবে যতনে গানের মতো অন্য কোনো গান এতবার শোনা হয়নি আমার। আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছে যে, এক ধরনের আত্মবিশ্বাস জন্মেছে গানটি সবারই ভালো লাগবে। আর লিজাও অসাধারণ গেয়েছে। সব মিলিয়ে গানটি নিয়ে খুবই আশাবাদী আমি।’ 

    rnrn

    লিজা বলেন, ‘গানটি রেকর্ডিংয়ের সময় মুহিন ভাই বলেছিলেন এটি আমাকে ভেবেই করা। রোমান্টিক একটি গান। অনেক ভালোলাগা নিয়ে গাইলাম। এ গানটির অনেক সুন্দর একটি ব্রিজ লাইন আছে এবং সবাই গুনগুন করে গাইবেন আমার বিশ্বাস। মুহিন ভাই খুব চমৎকার গান করেন, যথেষ্ট সুরেলা কণ্ঠ, যে কারণে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে ভালো লেগেছে। আর মিউজিক ভিডিও বেশ যত্ন নিয়ে ভালো বাজেটেই নির্মাণ করা হয়েছে।’
    rn 

    যুগান্তর প্রতিবেদন

  • লিজার বৃহস্পতি তুঙ্গে

    প্রকাশিত একটি নতুন গান নিয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এ সময়ের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানের শিরোনাম ‘ভালোবাসা নয় সে কী’। বছরের শুরুতেই লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। 

    rnrn

    এটি লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। 

    rnrn

    এ গান প্রসঙ্গে লিজা বলেন, ‘প্রকাশের পর থেকেই গানটি নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষত যারা আমার নিয়মিত শ্রোতা তাদের কাছে মিষ্টি সুরের চমৎকার কথার এ গানটি মনে ধরেছে। আসলে শ্রোতাদের জন্যই তো গান করি। সবমিলিয়েই এ গানটি শ্রোতাদের মুগ্ধ করছে, এটাই আমার আনন্দ, কষ্টও স্বার্থক।’ 

    rnrn

    তিনি আরও জানান, তার নতুন মৌলিক বেশ কয়েকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান, শওকত আলী ইমন, হৃদয় খান’সহ আরো বেশ কয়েকজন। নিয়মিত বিরতিতে এগুলো প্রকাশ হবে।

    বিনোদন ডেস্ক

  • মুহিন খান ও লিজার ‘যতনে’

    জনপ্রিয় সংগীতশিল্পী মুহিন খান ও সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ নামে একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে একই মঞ্চে গান গেয়ে সংগীতের ভুবনে পথচলা শুরু করেছেন। তবে তাদের একসঙ্গে কখনো গান করতে দেখা যায়নি। 

    rnrn

    এবারই প্রথমবার একসঙ্গে দুজন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘যতনে’। এরই মধ্যে এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। হাবিব সিরাজি বাব্বুর লেখা এ গানটির সুর করেছেন সুজন আরিফ ও সংগীতায়োজন করেছেন সীমন। 
    rnমিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাশিদ পলাশ। এ গান প্রসঙ্গে মুহিন খান বলেন, ‘লিজা ও আমি এবারই প্রথম একসঙ্গে গাইলাম। এটা আমাদের জন্য নতুন বছরের চমকই বলব। শ্রোতাদের জন্য তো বটেই। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ 

    rnrn

    গানটি মুহিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে শিগ্গির প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ সেরা কণ্ঠশিল্পী হিসাবে মুহিন খান নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। শিগ্গির নতুন কয়েকটি গানে কণ্ঠ দেবেন তিনি। পাশাপাশি স্টেজ শো নিয়েও তার ব্যস্ততা রয়েছে।
    rn 

    বিনোদন ডেস্ক