রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে: পুনম

Written by

in

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে প্রসঙ্গে এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিন্টার সভাপতি পুনম ধিঁলো। তিনি বলেন, রণবীর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার যোগ্য। এমনকি প্রযোজনা সংস্থার ক্ষতির কথা মাথায় রেখে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও তিনি দিয়েছিলেন বলে জানান পুনম।

এর আগে গত বছর ডিসেম্বর মাসে ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ান রণবীর সিং। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্ক শুরু হয়। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিন এমপ্লয়িস তার বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ জারি করে। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। এই পুরো ঘটনায় শুরু থেকেই রণবীরের পাশে ছিল ‘Cine and TV Artistes Association।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম ধিলো বলেন, তার বিশ্বাস রণবীর অত্যন্ত দায়িত্বশীল। 

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেত্রী বলেন, ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানুষ রণবীর নন। বরং এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে Dil Dhadakne Do এবং Gully Boy-এর মতো সফল ছবিতে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন রণবীর।

পুনম বলেন, কোনো অভিনেতা কোনো সিনেমা করতে অস্বস্তিবোধ করতেই পারেন। তার পেছনে নানা কারণ থাকতে পারে। কিন্তু রণবীরের প্রশংসা প্রাপ্য এ কারণে যে, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং সাইনিং অ্যামাউন্টও ফেরত দিতে রাজি হয়েছিলেন। পুনম বলেন, অনেকেই তো সেটাও করেন না।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *