Tag: অভিনেতা

  • বিমানবন্দরে গেলে এখনো ৫০০ মানুষ সেলফি তুলতে আসে: রাজপাল যাদব

    বলিউড অভিনেতা রাজপাল যাদব আইনি ও আর্থিক সংকট টেনে আনলেও নিজের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি বলে দাবি করেন। এখনো আগের মতোই জনপ্রিয় এবং সংকটকালে পরিস্থিতি তার দীর্ঘ ক্যারিয়ারের সুনাম নষ্ট করতে পারেনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে চেক বাউন্স মামলায় সংক্ষিপ্ত সময়ের জন্য কারাবাসের পর এমন কথাই বলেছেন রাজপাল যাদব।

    আর্থিক বিরোধের জের ধরে মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের করা একাধিক চেক বাউন্স মামলায় সম্প্রতি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবের সাজা বহাল রাখেন। আদালত নির্দেশ দিলে তিনি দিল্লি তিহার জেলে আত্মসমর্পণ করেন। কিছু দিন কারাভোগের পর বাদীর পাওনার একটি অংশ পরিশোধ করায় পরে জামিনে মুক্তি পান তিনি। 

    মুক্তির পর অভিনেতা রাজপাল যাদব ভারতীয় চলচ্চিত্রের একজন অনুগত শিল্পের ছাত্র বলে দাবি করেন। কাজের প্রতি ডেডিকেশন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত ৩০-৪০ বছরে গ্রাম থেকে শুরু করে এখানে আসার জার্নিতে আমি যদি ১০০-২০০ মানুষের কাছে ঋণী থাকি, তবে সেই অর্থ তাদের কাছে পৌঁছে যাবে। 

    রাজপাল যাদব বলেন, কারণ আমি জানি তা কোথায় আছে। কিন্তু আমার প্রশ্ন হলো— তহবিল যখন সংকটে পড়ে, তখন মানুষ কীভাবে একজন শিল্পীর পুরো বায়োডাটার ওপর বাজি ধরে? টাকার বিনিময়ে তাকে কেনা সম্ভব নয় দাবি করে তিনি বলেন, ‘রাজপাল যাদব সংকটে থাকুক কিংবা ভালো থাকুক— বিমানবন্দরে গেলে এখনো  ৫০০ মানুষ সেলফি তুলতে আসে। বিশ্বে রাজপাল এতটাই দায়িত্বশীল একজন অভিনেতা বলে জানান রাজপাল যাদব। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, আমাকে কেউ ৫ কোটি, ১০ কোটি, ১০০ কোটি বা ২৫০ কোটিতে কিনতে পারবে না। কারণ আমি শৈশব থেকেই শিল্পের নামে নিজেকে সঁপে দিয়েছি। টাকার জন্য কেউ আমাকে কিনতে পারবে না, আমার এ কথায় বিশ্বাস রাখুন।

    এ অভিনেতা আরও বলেন, অভিনয়ের এই পথচলায় আমি থিয়েটার ও সিনেমার একজন পূজারী। এটাকে ক্ষতি বলুন বা যা-ই বলুন, আমি ১০০% নিশ্চিতভাবে এমন কিছু তৈরি করে দিয়ে যাব, যেন ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজপালের অবদান আপনারা দেখতে পান। এর জন্য এক বা দুই বছর সময় লাগতে পারে। 

    রাজপাল বলেন, আমি প্রথম দিন থেকেই বলেছি যে, আমি কখনোই হারিয়ে যাইনি ছবি বানিয়েও না, ঘর বানিয়েও না কিংবা ক্যারিয়ার বানিয়েও না।

    প্রসঙ্গত, রাজপাল যাদবকে সর্বশেষ ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা গেছে। এ ছাড়া তিনি ‘ভূত বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ

    প্রায় দুই বছর আগে শুটিং শেষ হয়েছিল ‘ডাক্তার কাকু’ সিনেমাটির। অবশেষে মুক্তি পাচ্ছে সেই সিনেমা। আগামী সেপ্টেম্বরে ‘ডাক্তার কাকু’-বেশে পর্দায় দেখা যাবে টালিউডের বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

    ‘চিনে বাদাম’ সিনেমার পর প্রযোজক এনা সাহা অনেক দিন দূরে ছিলেন বড়পর্দা থেকে। অভিনেত্রী এনাকেও অনেক দিন দেখেননি সিনেমাপ্রেমী দর্শকরা। এবার তাকেও দেখা যাবে বড়পর্দায়। প্রযোজনা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এনাকে। অবশেষে মুক্তি পাচ্ছে এনা প্রযোজিত পাভেল পরিচালিত সিনেমা ‘ডাক্তার কাকু’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ।

    অন্য সিনেমার চেয়ে একেবারে নতুনভাবে দেখা যাবে প্রসেনজিৎকে। চোখে চশমা। সাদা শার্ট আর প্যান্ট। কোনো নায়কোচিত ব্যাপার নেই। যেন আপনভোলা মানুষ। ঠিক এভাবেই ধরা দিলেন অভিনেতা। শুধু প্রসেনজিৎ নন, এ সিনেমায় দেখা যাবে অভিনেতা ঋদ্ধি সেনকেও। ঋদ্ধিরও রয়েছে দুই ধরনের লুক। প্রসেনজিতের দুই ছেলের চরিত্রে দেখা যাবে ঋদ্ধি ও পাভেলকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘ডাক্তার কাকু’ সিনেমাতে প্রসেনজিৎ আগের প্রজন্মের চিকিৎসক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যিনি ডাক্তারি পাশ করার সময় নেওয়া মানবসেবার শপথ অক্ষরে অক্ষরে মানেন। রোগী দেখতে শুরু করলে নাওয়া-খাওয়ার হুঁশ থাকে না তার। পাড়া ও আশপাশে চিকিৎসক দিলীপ সাহা তাই ঈশ্বর। কলকাতার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দুদিনের জন্য শুট হয়েছে পুরুলিয়ায়। একাধিক গান থাকবে। সুরের দায়িত্বে রণজয় ভট্টাচার্য, অমিত ঈশান, অর্ণব দত্ত, সৌপ্তিক সায়ন্তন।

    প্রযোজক এনা বললেন, অবাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। তা ছাড়া প্রায় আড়াই বছর পর প্রযোজনায় ফিরতে পারলাম। সিনেমা আটকে ছিল। রিলিজ করাতে পারছিলাম না। সেটা ভেবেও আনন্দ হচ্ছে।

    উল্লেখ্য, সিনেমার যাবতীয় প্রশ্ন ঘুরবে তিনটি চরিত্রকে কেন্দ্র করে। ‘ডাক্তার কাকু’ ওরফে প্রসেনজিৎ, তার দুই ছেলে ‘পুশকিন’ ওরফে ঋদ্ধি এবং ‘পচা’ ওরফে পাভেল স্বয়ং! এ ছাড়া আছেন রজতাভ দত্ত, তুলিকা বসু প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • মাহিরা-ফাহাদকে জাতীয় পুরস্কার দিতে নারাজ পাকিস্তান সরকার

    পাকিস্তানের সিন্ধু প্রদেশের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সৈয়দ জুলফিকার আলী শাহ দাবি করেছেন যে, পাকিস্তানের শীর্ষস্থানীয় দুই অভিনয়শিল্পী মাহিরা খান এবং ফাহাদ মুস্তফাকে সম্মানজনক জাতীয় বেসামরিক পুরস্কার ‘সিতারা-ই-ইমতিয়াজ’-এর জন্য মনোনীত করা হলেও তা প্রত্যাখ্যান করেছে ফেডারেল (কেন্দ্রীয়) সরকার। 

    করাচিতে আয়োজিত আট দিনব্যাপী ‘ওয়েস-ধারী সিন্ধি থিয়েটার ফেস্টিভাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

    জুলফিকার শাহ জানান, সিন্ধু সংস্কৃতি বিভাগ থেকে দুই দফায় মাহিরা খান এবং ফাহাদ মুস্তফার নাম সিতারা-ই-ইমতিয়াজের জন্য সুপারিশ করে পাঠানো হয়েছিল। 

    তিনি উল্লেখ করেন, প্রখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত একটি কমিটির সুপারিশক্রমেই এই মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সুস্পষ্ট বা ব্যাখ্যাসহ কারণ দর্শানো ছাড়াই কেন্দ্রীয় সরকার প্রস্তাবটি বাতিল করে দেয়। 

    এ ঘটনায় তিনি প্রশ্ন তোলেন, বিনোদন শিল্পে অসামান্য অবদান রাখা সত্ত্বেও কেন সিন্ধুর দুই গুণী তারকাকে জাতীয় পর্যায়ে মূল্যায়ন করা হলো না। 

    পাকিস্তানের সিন্ধু অঞ্চলের শিল্পীদের সার্বিক অবদানের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, এই প্রদেশের শিল্পীরা কেবল পাকিস্তানেই নয়, ভারত এবং উপসাগরীয় দেশগুলোতেও নিজেদের গ্রহণযোগ্যতা ও সুনাম তৈরি করেছেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি জোর দিয়ে বলেন, প্রদেশের শিল্পীরা সীমানা পেরিয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অথচ তাদের একটি বড় অংশই কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত স্বীকৃতি পাননি। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্বকারী হিসেবে তিনি বিশেষভাবে মাহিরা খান ও ফাহাদ মুস্তফার অবদানের কথা উল্লেখ করেন। 

    পাকিস্তানের সাংস্কৃতিক খাত ও শিল্পীদের মূল্যায়নে কেন্দ্রীয় সরকারকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিন্ধুর সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জুলফিকার আলী শাহ। তিনি বলেন, সিন্ধুর খ্যাতিমান শিল্পীরা পুরো পাকিস্তানের জন্য সম্মান বয়ে এনেছেন, তাই জাতীয় পর্যায়ে তাদের যথাযথ স্বীকৃতি পাওয়া প্রাপ্য। 

    ‘আমি কেন্দ্রকে আহ্বান জানাব যেন তারা শিল্পীদের এবং দেশের সাংস্কৃতিক খাতকে গুরুত্ব সহকারে বিবেচনা করে,’ বলেন তিনি। 

    সিতারা-ই-ইমতিয়াজের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার না পাওয়ার ঘটনাটি পাকিস্তানের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শিল্পীদের প্রতি কেন্দ্রীয় সমর্থনের ঘাটতিকেই ফুটিয়ে তোলে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। 

    সূত্র: সামা টিভি 

    বিনোদন ডেস্ক

  • বিবাহবিচ্ছেদের জন্য নয়, অন্য কোন কারণে আদালতে গেলেন গোবিন্দপত্নী

    বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা মুম্বাইয়ের পারিবারিক আদালতে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠতে থাকে— তাহলে কি এবার বিবাহবিচ্ছেদ হচ্ছে গোবিন্দ ও সুনীতার? গত কয়েক দিন ধরেই এ দম্পতির মধ্যে লেগে রয়েছে বাগ্বিতণ্ডা। তাই বিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়েছে। কিন্তু সত্যি কোনটি?

    সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের সহকারী শশী সিনহা এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানালেন— বিবাহবিচ্ছেদের মামলা করতে নয়; বরং তা প্রত্যাহার করতেই আদালতে গিয়েছিলেন অভিনেতার স্ত্রী। 

    শশী সিনহা আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও সম্পর্কের অনেক কিছুই আলোচনার মাধ্যমে মিটে যায়। ব্যক্তিগত বিষয় আদালত পর্যন্ত গড়ানো এবং তা প্রকাশ্যে চলে আসায় তিনি যথেষ্ট হতাশ।

    তিনি বলেন, ‘ঝগড়া তো হতেই পারে! তবে সম্পর্ক চলতেই থাকে।’ কিন্তু বিষয়টি যখন আদালতে পৌঁছে যায়, তখন গোটা পৃথিবী তা জেনে যায়। গোটা পৃথিবীর কি জানার দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয় পরিবারের মধ্যেই থাকা উচিত। অনেক কিছুই একসঙ্গে বসে কথা বললে মিটে যায় বলে জানান গোবিন্দের এ সহকারী।

    কিন্তু মামলা প্রত্যাহারই যদি করতে হতো, তাহলে তা দায়ের করা হয়েছিল কেন? এমন প্রশ্নের উত্তরে হতাশা প্রকাশ করে শশী বলেন, এই লোকদেখানোর প্রয়োজন ছিল না।

    সুনীতা আহুজার আদালতে যাওয়া এবং অভিনেতার প্রতিক্রিয়া জানতে চাইলে শশী বলেন, ‘গোবিন্দের এখন কোনো প্রতিক্রিয়া নেই। সবে এ ঘটনা ঘটেছে। এখনই তার কোনো  প্রতিক্রিয়া নেই। ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিন। সবাই যেন বিচক্ষণতার সঙ্গে কাজ করেন।

    বিনোদন ডেস্ক

  • চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটি ছাড়াল হাশমির ‘আওয়ারাপান ২’

    ইমরান হাশমি এবং দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপান ২’ সিনেমাটি ষষ্ঠ দিনে পা রেখে প্রেক্ষাগৃহে নিজেদের শক্তিশালী যাত্রা ধরে রেখেছে। আজ বুধবার (ষষ্ঠ দিন) পর্যন্ত ১৯২৯টি প্রদর্শনী বা শো থেকে সিনেমাটি এ পর্যন্ত ০.২১ কোটি রুপির নেট কালেকশন করেছে। 

    বিনোদনভিত্তিক জনপ্রিয় বাণিজ্য বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মাধ্যমে ভারতে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১২০.৫৭ কোটি রুপি এবং নেট কালেকশন দাঁড়িয়েছে ১০০.৯৬ কোটি রুপি। তবে বুধবারের দিনের চূড়ান্ত আয় এখনও প্রকাশিত হতে বাকি। 

    বক্স অফিসে মুক্তির শুরু থেকেই দুর্দান্ত সাড়া পেয়ে আসছে ছবিটি। ১৪ আগস্ট মুক্তির প্রথম দিনেই ভারতজুড়ে আনুমানিক ২২ কোটি রুপির নেট কালেকশন দিয়ে খাতা খোলে এটি। এরপর স্বাধীনতা দিবসের সরকারি ছুটিতে (দ্বিতীয় দিন) আয় লাফিয়ে বেড়ে দাঁড়ায় প্রায় ৩৩.৭৫ কোটি রুপি। তৃতীয় দিনে আরও ২৬ কোটি রুপি যোগ করে প্রথম তিন দিনেই ভারতজুড়ে মোট আয় দাঁড়ায় প্রায় ৮১.৭৫ কোটি রুপি।

    প্রথম সোমবারে (চতুর্থ দিন) এসে ছবিটি আনুমানিক ৯.২৫ কোটি রুপির নেট আয় করে। এরপর মঙ্গলবারের হিসাব শেষে মোট আয় ১০০.৭৫ কোটি রুপিতে পৌঁছায়, যার মাধ্যমে সিনেমাটি সফলভাবে কাঙ্ক্ষিত ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বুধবারের (১৯ আগস্ট) সবগুলো শো শেষ হওয়ার পর প্রদর্শনী ও আয়ের এই চিত্রে আরও পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। ২০০৭ সালের ব্যাপক আলোচিত সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হলো এই ‘আওয়ারাপান ২’। 

    হিন্দি ভাষার এই রোমান্টিক অ্যাকশন ড্রামা ছবিটিতে মূল ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় যুক্ত করার পাশাপাশি ভালোবাসা, ত্যাগ ও আত্মশুদ্ধির গল্প তুলে ধরা হয়েছে। মূল সিনেমার মতো এবারও প্রধান চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। তবে এই সিনেমায় চুম্বনের দৃশ্য নেই।

    সিনেমাটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাজু সিং। আর এর মৌলিক গানগুলোর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন মিথুন, জিৎ গাঙ্গুলী, আমাল মালিক, অখিল সচদেবা এবং আসিফ আহমেদ। 

    বিনোদন ডেস্ক

  • বিজ্ঞাপনে কাজ করে কেন আইনি বিপাকে এই তিন তারকা

    ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য ‘পান মসলা’ পরোক্ষভাবে প্রচারের অভিযোগে তিন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে রাজ্যটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর এনডিটিভির।

    তুকারাম মুন্ধে চালিত এই খাদ্য নিরাপত্তা সংস্থার পাঠানো ৯ পৃষ্ঠার নোটিশে অভিনেতাদের অবিলম্বে এই বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই সংক্রান্ত যাবতীয় প্রচারমূলক কনটেন্ট ও পোস্ট মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।

    ২০২৪ সালে পান মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বিমল’-এর এলাচির একটি বিজ্ঞাপনে এই তিন অভিনেতাকে একসঙ্গে দেখা যায়। এফডিএ-র নোটিশে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে এটি ‘বিমল এলাচি’র বিজ্ঞাপন হলেও মূলত বিমল ব্র্যান্ডটি পান মসলার সঙ্গেই ব্যাপকভাবে পরিচিত, যা মহারাষ্ট্রে তৈরি, সংরক্ষণ, পরিবহন, বণ্টন ও বিক্রি করা সম্পূর্ণ আইনিভাবে নিষিদ্ধ। বিজ্ঞাপনে বিমল নামটির এমন ব্যবহার ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং পরোক্ষভাবে নিষিদ্ধ পণ্যের মূল ব্র্যান্ড প্রচার করতে সাহায্য করে বলে উল্লেখ করা হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভুল তথ্যভিত্তিক বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অংশ নেওয়ার কারণে রাজ্যটির ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযুক্তদের ১০ লাখ থেকে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি তাদের যেকোনো পণ্যের প্রচারণায় সর্বোচ্চ ৩ বছরের জন্য নিষিদ্ধ করার বিধানও রয়েছে। এ জন্য এফডিএ কর্তৃপক্ষ এই তারকাদের কাছে তাদের স্পন্সরশিপ চুক্তিপত্র, প্রচারের বিবরণ এবং পণ্যটি প্রচারের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের প্রমাণাদি তলব করেছে।

    উল্লেখ্য, এর আগে ২০২২ সালে বিমল এলাচির একই ধরণের বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। পরবর্তী সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং চুক্তি থেকে সরে এসে বিজ্ঞাপনের সমুদয় পারিশ্রমিক জনকল্যাণমূলক কাজে দান করার ঘোষণা দেন। 

    বিনোদন ডেস্ক

  • সালমানকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানি গায়ক

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বিদেশেও তার জনপ্রিয়তা রয়েছে। তা বহুবার প্রমাণিত। বিশেষ করে পাকিস্তানেও ভাইজানের বিপুল জনপ্রিয়তা রয়েছে। 

    ভারত-পাকিস্তানের সম্পর্ক যেমনই হোক না কেন, পড়শি দেশেও রয়েছে সালমান খানের ফ্যান ফলোয়ার। সম্প্রতি এবার সেই উন্মাদনার কথাই তুলে ধরলেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ। তার দাবি, সালমান খান যদি কখনো লাহোরে আসেন, তাহলে তাকে দেখতে এত মানুষ ভিড় করবেন যে, সরকারকে সেদিন পাবলিক হলিডে ঘোষণা করতে হবে। সম্প্রতি ফারিদুন শাহরিয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড তারকাদের পাকিস্তানে জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন। 

    এর আগে ২০০৭ সালে ‘জান্নাত’ ও ‘আওয়ারাপন’ সিনেমার জন্য বলিউড অভিনেতা ইমরান হাশমি পাকিস্তানে গিয়েছিলেন। সেই সময়ও অভিনেতার প্রতি সে দেশের মানুষের বিপুল ভালোবাসা দেখা গিয়েছিল।

    সালমান খান প্রসঙ্গে মুস্তাফা জাহিদ বলেন, ‘আমি সবসময় মজা করে বলি— সালমান যদি লাহোরে আসেন, এত মানুষ একসঙ্গে জড়ো হয়ে যাবেন যে, সরকারকে হলিডে ঘোষণা করতে হবে। পাকিস্তানে শিল্পীদের প্রতি মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির বাইরে গিয়ে মানুষ সালমানকে ভালোবাসেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বলিউডের বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে রয়েছে মুস্তাফা জাহিদের নাম। ২০০৭ সালে ইমরান হাশমির ‘আওয়ারাপন’ সিনেমার জন্য তার গাওয়া ‘তেরে মেরা রিস্তা’ ও ‘তো ফির আও, মুঝকো সতাও’ গানগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

    ‘আওয়ারাপন ২’মুক্তির জন্য প্রস্তুত। যদিও এ সিনেমায় গান গাওয়ার সুযোগ মুস্তাফা পাননি। তবে সম্প্রতি মাত্র দুদিনে প্রায় ২৫ হাজার মানুষ তাকে মেসেজ করে ‘আওয়ারাপন’-এর স্মৃতি শেয়ার করে নিয়েছেন। অনেকেই জানিয়েছেন, ‘আওয়ারাপন ২’-এ তারা তার কণ্ঠ মিস করবেন।

     ‘আওয়ারাপন’ ছাড়াও মুস্তাফা জাহিদ ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘মার্ডার ২’ ও ‘রাগিনী এমএম ২’ সিনেমায় গান গেয়েছেন। বর্তমানে তিনি পাকিস্তানি সিনেমা ও মিউজিক ভিডিওর জন্য গান গাওয়া এবং লেখার কাজ করছেন। 

    বিনোদন ডেস্ক

  • মনিকা বেলুচ্চির সঙ্গে এক সিনেমায় সালমান-সঞ্জয় জুটি

    গ্লোবাল অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর হিন্দি ভাষায় অফিশিয়াল ট্রেলার বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশ পেল। মধ্যপ্রাচ্যভিত্তিক এই অ্যাকশন সিনেমায় দুই ভারতীয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্তকে দেখা যাবে। আর এর মাধ্যমে প্রায় দুই যুগ পর আবারও রুপালি পর্দায় একসঙ্গে হাজির হবেন সালমান-সঞ্জয় জুটি। 

    বৃহস্পতিবার সালমান খান নিজেই তার অফিশিয়াল ইনস্টাগ্রামে আন্তর্জাতিক মানের এই সিনেমার ট্রেলারটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, সিনেমায় তাদের উপস্থিতি শুধু স্বল্প সময়ের জন্য নয়, বরং গল্পের একটি বড় অংশজুড়ে রয়েছে তাদের ভূমিকা। 

    ‘সেভেন ডগস’-এর মূল গল্প আবর্তিত হয়েছে মিশরের দুই খ্যাতিমান অভিনেতা আহমেদ এজ এবং করিম আবদেল আজিজকে কেন্দ্র করে। তবে ছবিটির বৈশ্বিক আবেদনের অন্যতম বড় কারণ এর বিশাল আন্তর্জাতিক কাস্ট। 

    ভারত থেকে সালমান খান ও সঞ্জয় দত্তের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি (ইউরোপ), জিয়ানকার্লো এস্পোসিটো (হলিউড), মার্টিন লরেন্স, তারা এমাদ, নাসের আল-কাসাবি ও ম্যাক্স হুয়াংয়ের মতো খ্যাতনামা আন্তর্জাতিক তারকারা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হলিউডের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’-এর সফল পরিচালক জুটি আদিল এল আরবি এবং বিলাল ফাল্লাহ ছবিটি পরিচালনা করেছেন। ছবিটির মূল ধারণা ও সহ-চিত্রনাট্য তৈরি করেছেন তূর্কি আল-শেখ।

    জানা যায়, ‘সেভেন ডগস’ নামের একটি আন্তর্জাতিক অপরাধচক্র এবং তাদের তৈরি ‘পিংক লেডি’ নামের বিপজ্জনক এক নতুন মাদককে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। পুরো ছবিটি মূলত আরবি ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও বিশ্বের বিভিন্ন ভাষায় এটি মুক্তি দেওয়া হবে।

    ছবিটির শ্বাসরুদ্ধকর অ্যাকশন ও স্টান্ট সিকোয়েন্স ডিজাইন করেছে বিশ্বখ্যাত অ্যাকশন কোম্পানি ৮৭ইলেভেন, যারা জনপ্রিয় ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির অ্যাকশনের জন্য পরিচিত। পুরো অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রখ্যাত স্টান্ট ডিজাইনার স্টিফেন ডানলেভি, যিনি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এবং ‘জন উইক’-এর মতো সিনেমায় কাজ করেছেন। 

    সৌদি আরবের ‘জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি’ এবং ‘রিয়াদ সিজন’-এর সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছে সেলা স্টুডিওস। বিশাল ক্যানভাস ও চোখধাঁধানো অ্যাকশনে নির্মিত এই বৈশ্বিক থ্রিলারটি গত ২৭ মে মধ্যপ্রাচ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে এবং আগামী ২১ আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

    মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

    পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। 

    একটি শুটিংয়ের কয়েকটি দৃশ্য ধারণের জন্য পাহাড়ের ওপর গিয়েছিলেন খায়রুল বাসার ও নাটকের টিম। 

    গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। এক পর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’ 

    জানা যায়, ওই সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। সবকিছু খুব দ্রুত ঘটে যায়। তাদের শুটিং টিম কিছুটা দূরে ছিল। তবে তারাই তাদের উদ্ধার করেছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ব্যাপারে খায়রুল বাসার বলেন, দুর্ঘটনায় আমি বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত পেয়েছি। এখন হাঁটতে কষ্ট হচ্ছে। এ অবস্থায় আমাদের শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা এখন, তাতে শুটিং করা কোনোভাবেই সম্ভব নয়। 

    খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহকের শরীরের কিছু অংশ ছুলে গেছে। বেশ আহত হয়েছেন। তাদের দুজনেরই এক্স-রে করাতে হবে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন বিশ্রাম নিতে হবে তার। এ অবস্থায় আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব নয় বলেও জানান খায়রুল বাসার। 

    জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন এই অভিনেতা। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই তিনি বিদেশে শুটিংয়ে অংশ নিয়েছেন। এই নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকেই। 

    বিনোদন ডেস্ক

  • শিবপ্রসাদ-নন্দিতার নতুন সিনেমায় মিঠুন, যা বললেন অভিনেতা

    সম্প্রতি হাতে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরতে না ফিরতেই সুখবর পেলেন এ ফাটাকেষ্টখ্যাত অভিনেতা। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। 

    আগামী বছর উইন্ডোজের পঁচিশ বছরপূর্তিতে আসবে সেই নতুন সিনেমা। মঙ্গলবার (১১ আগস্ট) সব চূড়ান্ত হওয়ার পর সবার সঙ্গে সেই খবর শেয়ার করে নিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও টালিউডের প্রায় সব পরিচালকই এ অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখে থাকেন। চিত্রনাট্য যদি মনের মতো হয় তিনি বাংলা ছবি করতে সবসময় রাজি। বলিউডে নিজের জায়গা পোক্ত করেও তিনি বাংলাকে ভোলেননি। হিন্দি সিনেমার পাশাপাশি প্রতি বছরই বাংলায় এসে ছবি করেছেন মিঠুন চক্রবর্তী।

    পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই এ খবর জানান সামাজিক মাধ্যমে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে উচ্ছ্বসিত হয়ে নির্মাতা লিখেছেন—হ্যাঁ ফাইনালি আমরা একসঙ্গে কাজ করছি। আমি আর নন্দিতা দি, সঙ্গে মিঠুন চক্রবর্তী। 

    তিনি বলেন, প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমার তেমনই একটি স্বপ্ন ছিল — কোনো একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব। কারণ বড় হয়েছি তাকে পর্দায় দেখে। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ড্যান্সার’, ‘দো আনজানে’, ‘ড্যান্স ড্যান্স’ — আরও কত ছবি! 

    শিবপ্রসাদ বলেন, আবার বাংলা সিনেমায় তার অসামান্য সব কাজ আমাদের বারবার মনে করিয়ে দেয়— একজন অভিনেতার কোনো ভাষা হয় না, কোনো সীমানা হয় না। তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার পর্দাজুড়ে থাকা— সব মিলিয়ে ছোটবেলা থেকেই তিনি আমার কাছে শুধু একজন তারকা নন, এক অদ্ভুত বিস্ময়। আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ড্যান্সার।

    এর আগে এ কিংবদন্তি অভিনেতাকে নিজে চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিলেন তিনি। এ নির্মাতা বলেন, কিছু কিছু অপেক্ষা বোধহয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন ওর সঙ্গে দেখা করে গল্পটা শোনালাম, বুকের ভেতরটা কোথাও সেই ছোটবেলার আমিটা বোধহয় তখনো চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হাত মিলিয়ে বললেন— ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জীবনের গল্প।

    এর আগে আমেরিকায় থাকাকালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক। নিজের পরিচয় দিয়ে একটা ভয়েস নোট পাঠিয়েছিলেন তিনি, যা শুনেই সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন এ বর্ষীয়ান অভিনেতা। সেদিন মিঠুনদা কল ব্যাক করে বলেছিলেন—শিবু! নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসে আছি তো কাজ করব বলে!

    আগেবতাড়িত হয়ে শিবপ্রসাদ বলেন, কয়েকটা শব্দ কখনো কখনো অনেক বছরের স্বপ্নকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তটা আমার কাছে ঠিক তেমনই। আর কয়েকটি দিনের অপেক্ষা। তারপর বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপান্তিরত হবে।

    বিনোদন ডেস্ক