যে কারণে সন্ধ্যার পর এফডিসিতে যেতে ভয় লাগে রিয়াজের?

Written by

in

সন্ধ্যার পর নাকি এফডিসিতে গেলে ভয় লাগে নায়ক রিয়াজের। তিনি বলেন, ‘সন্ধ্যার পর এফডিসি গেলে ভয় লাগে। এর পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও ঢুকে গেছে সেই অশ্লীলতা।’

rnrn

তিনি বলেন, একটা সময় পরিবারের সবাই মিলে নাটক দেখতাম। কিন্তু এখন সেটি আর হয় না। এর কারণ হিসেবে নাটকের অশ্লীলতাকে দায়ী করেছেন তিনি। 

rnrn

তার মতে, বাংলা নাটক ঐতিহ্য হারাতে বসেছে। বর্তমানে নাটকে যেভাবে কাপড় খোলা হয়, তাতে কিছু দিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকি থাকবে না। 

rnrn

গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনাসভায় এসব কথা বলেন রিয়াজ।

rnrn

আলোচনায় টিভি ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সরব হওয়ার আহ্বানও জানান রিয়াজ। এ সময় সরকারি হস্তক্ষেপও কামনা করেছেন তিনি। 

rnrn

এ ছাড়া নাটকের নানা বিষয় নিয়ে আলোচনা হয় সেখানে। তাতে যোগ দিয়েছিল ছোটপর্দার প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ ও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন। ছিলেন কয়েকজন তারকা শিল্পীও।

বিনোদন প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *