Tag: নায়ক

  • নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে যে কথা বললেন তিশা

    দেশীয় নাটকে সিন্ডিকেট নতুন কিছু নয়। আর সিন্ডিকেটের বিষয় নিয়ে বিভিন্ন সময় নায়ক-নায়িকারাই নানা কথা বলে থাকেন। এবার নায়কদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। 

    তিনি জানান, প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের মধ্যে গুটিকয়েক শিল্পী রয়েছেন, যারা তাদের গণ্ডির বাইরে কারও সঙ্গে অভিনয় করতে চান না। এর মধ্যে যেমন নায়ক রয়েছেন, তেমনি রয়েছেন নায়িকাও। নির্মাতারা নায়ক কিংবা নায়িকা যে কোনো একজনকে নিলে নিজেরাই জুটি হিসাবে কাকে নিতে হবে, সেটি ঠিক করে দেন বলে জানান এ অভিনেত্রী। 

    তিশা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে নাটকের সব কিছু নায়কদের সিদ্ধান্তেই হচ্ছে। এমনকি তিনিও শিডিউলের জন্য পরিচালক নয়, নায়কদের কাছ থেকে ফোন পান। 

    তিনি বলেন, মেকআপ আর্টিস্ট, ডিওপি, লাইটে কাকে নেবে, শুটিং কোথায় হবে, গল্প কী হবে, মায়ের চরিত্রে কে অভিনয় করবেন, বাবার চরিত্রে কে থাকবেন—নাটকের সব কিছু নায়করা সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা ঠিক করে দিচ্ছেন। 

    অভিনেত্রী বলেন, এটা তো নায়কের কাজ না, পরিচালকের কাজ। গল্পের চরিত্রের প্রয়োজনে যাকে ভালো মনে করবেন, তাকেই পরিচালক ডাক দেবেন। কিন্তু আমাকে কলটা দিচ্ছেন নায়করা।

    তাসনুভা তিশা বলেন, নায়কদের ক্ষমতা দেওয়া হয়েছে বলেই তারা স্বেচ্ছাচারিতা করার সুযোগ পাচ্ছেন। আমার কাছে মনে হয়, ইন্ডাস্ট্রিতে এমন হচ্ছে। কারণ তাদের কাছে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ঠিকভাবে কাজ করতে পারব না।

    ইন্ডাস্ট্রির এমন অবস্থায় ভবিষ্যৎ শঙ্কিত এ অভিনেত্রী বলেন, এভাবে যদি চলতে থাকে তা হলে কাজ করা কষ্টকর হয়ে যাবে। প্রতিদিন আমার মনে হয় অন্য কিছু নিয়ে ভাবা উচিত। অন্য কোনো ক্যারিয়ার হয়তো বেছে নিতে হবে, এভাবে কাজ করা যায় না। যাদের ন্যূনতম আত্মসম্মানবোধ আছে, তাদের তো গায়ে লাগার কথা। 

    তিনি বলেন, আমার চাওয়া, পরিচালকই আমার শিডিউল নেবেন, তিনিই গল্প নির্বাচন করবেন। নায়ক কেন এসব বিষয়ে মাথা ঘামাবে। চিত্রনাট্যে যা লেখা আছে, সেই সংলাপই বলা উচিত। গল্পের প্রয়োজনে পরিবর্তন করতে হলে, সেটা আলোচনা করে করতে হবে। কেন নায়কের সিদ্ধান্তেই সব হবে! অভিনেত্রী হিসেবে এই বিষয়গুলো আমার আত্মসম্মানে আঘাত করে, মন খারাপ হয়।

    বিনোদন ডেস্ক

  • আবার মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা

    নব্বই দশকের ঢালিউড সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহ সিনেমা ইন্ডাস্ট্রিতে ধূমকেতুর মতো  আবির্ভূত হয়েছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছিলেন। হয়ে উঠেছিলেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক। ফ্যাশন, স্টাইল, সংলাপ ও সাবলীল অভিনয়ে অনন্য ছিলেন সালমান শাহ।

    ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি। সোহানুর রহমান সোহানের পরিচালনায় দেশের চলচ্চিত্রপ্রেমী পেয়েছিলেন দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ সুপারহিট সিনেমা হিসাবে উপহার দেন। পরে ক্ষণজন্মা সালমান খান অনেক নায়িকার সঙ্গেই হিট সিনেমা উপহার দিলেও সেরা জুটিটি গড়ে উঠেছিল জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাধিক সিনেমাও শাবনূরের সঙ্গেই। তার মধ্যে অন্যতম হিট সিনেমা ‘জীবন সংসার’।

    গল্প, নির্মাণ, গানে-অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। সিনেমাটিতে সালমান-শাবনূরের সঙ্গে সাদাকালো যুগের হিট জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময় ব্যবসা সফল হয়েছিল।

    দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন এবং ভালোবাসেন। তাকে নিয়ে গর্বও করেন। তারা প্রায়ই সামাজিক মাধ্যমে আক্ষেপ করেন— সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেননি বলে। তাদের জন্য নতুন করে ‘জীবন সংসার’ মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু।

    গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিটিও মুক্তি দিয়েছিলেন। 

    বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে।’

    বিনোদন ডেস্ক

  • আমি আ.লীগের কেউ হলে গ্রেফতার করুন: ইলিয়াস কাঞ্চন

    ঢাকাই সিনেমার নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে সড়ক নিরাপদ আন্দোলনে সরব।  সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহণ মালিকদের বিভিন্ন অরাজকতা নিয়ে কথা বলে একাধিকবার সরকারদলীয় লোকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি।  রাজনৈতিক জীবনে কখনো পা বাড়াননি এই নায়ক।  কিন্তু সম্প্রতি একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজের নাম জড়িয়েছে। দেশবাসীর কাছে এ অপপ্রচারের বিচার চেয়েছেন তিনি।

    মঙ্গলবার বিষয়গুলো নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ বিচার চান তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, একদল মানুষ বলছে আমি নাকি আওয়ামী লীগের লোক। এটা সমন্বয়কদের কাছে তারা বলেছে। এমনটাও বলেছে, আমি নাকি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম। তারা বলে- আমি আওয়ামী লীগের লোক, এই দলের লোক, ওমুক পার্টির লোক। দেশবাসী জানে আমি কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হইনি।

    অভিনেতা বলেন, এবার যেভাবে তারা আমাকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই আমি আওয়ামী লীগের কেউ হয়ে থাকলে আমাকে গ্রেফতার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবুও অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।

    তিনি আরও বলেন, সরকারকে নিয়ে যেসব কথাবার্তা শুরু হয়েছে, সেটা ভয়াবহ। আমরা যারা অনেক রিস্ক নিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে এই আন্দোলনে শরিক হয়েছিলাম, এই সরকার যদি ব্যর্থ হয়, এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তারা যদি আবার ফেরত আসে, তাহলে আমাদের অবস্থা কী হবে? আমাদের কী পরিণতি হবে, এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না। এগুলো সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই লাইভে এসে কথাগুলো বলছি আমি।

    বিনোদন ডেস্ক

  • সিনেমায় অভিনয়ের পর ‘মানসিক’ হাসপাতালে নায়ক

    বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তাকে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। 

    শাহরুখ খান বিভিন্ন চরিত্রে অভিনয় করে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন। দেবদাস সিনেমায় অভিনয় করে শাহরুখ চিরস্মরণীয় হয়ে আছেন।

    শাহরুখ খানের আগে সর্বপ্রথম দেবদাস সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার। ১৯৫৫ সালে বাংলা ভাষায় ‘দেবদাস’ উপন্যাসের ওপর ভিত্তি করে বিমল রয়ের সিনেমাটি নির্মাণ করেছিলেন।

    ওই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ২০০২ সালে দিলীপ কুমার শাহরুখকে জানান, তিনি সিনেমাটির কাজ শেষ করার পর এক বছরেরও বেশি সময় ধরে ‘মানসিক হাসপাতালে চিকিৎসা’ নিয়েছিলেন।

    নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে শাহরুখ খান বলেছিলেন, প্রথমদিকে আমি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়তাম। আমি একটি থিয়েটার গ্রুপের সদস্য ছিলাম। আমরা অনেক ওয়ার্কশপ করেছি এবং কিছু নাটক করেছি। আমি টেলিভিশনে দুই বছর কাজ করে যা শিখেছি- এখনকার সময়ে দশ বছর কাজ করলেও তা শেখা সম্ভব না। 

    ২০০২ সালে শাহরুখ আরও বলেছিলেন, আমি সিনেমা দেখি। আমি বাচ্চাদের পছন্দ করি। আপনি বাচ্চাদের যতই দেখবেন, ততই শিখবেন। তারা খুবই অকৃত্রিম। আমার ছেলে (আরিয়ান) তখন চার বছরের এবং মেয়ে (সুহানা) দুই বছরের। আমার মনে হয় যে, মানসিকভাবে আমি এই দুই বয়সের মধ্যে কোথাও আছি।

    বিনোদন ডেস্ক

  • এবার নায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মল্লিকার

    বলিউড থেকে গত কয়েক বছর দূরেই ছিলেন। বহু দিন পরে ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে ফের অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

    এক সময় ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ মল্লিকার। অতীত খুঁড়ে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান অভিনেত্রী। ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা।

    মল্লিকার ভাষ্য এমন—‘দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’

    এই পর্যন্ত সব ঠিক ছিল। তবে রাতগুলো মল্লিকার জন্য আতঙ্কের। তিনি বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত ১২টায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি।’

    মল্লিকার বর্ণনা মিলিয়ে নেটিজেনদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। দুবাইতেই এই ছবির শুটিং হয়েছিল। একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন! নাকি নানা পাটেকার। এই অভিনেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন এমরান হাশমির আরেক নায়িকা তনুশ্রী দত্ত। অন্যদিকে ওয়েলকাম ছবিতে আরো ছিলেন ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, পরেশ রাওয়াল।

    বিনোদন ডেস্ক

  • নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    সম্প্রতি মুক্তি পেয়েছে তৃপ্তি ডিমরির আইটেম গান ‘মেরে মেহবুব’। সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

    এই গানে তার নাচের ভঙ্গি নাকি অশালীন, মনে করছেন নেটিজেনরা। এর আগে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করা নিয়েও সমালোচনা হয়েছিল অভিনেত্রীর। 

    ‘বুলবুল’ ও ‘কলা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তৃপ্তি। তারপরই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে তাকে দেখে অবাক হন অনুরাগীরা।

    সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সমালোচনা নিয়ে মুখ খুললেন তৃপ্তি। অভিনেত্রী বলেন, আমি নিজের চেনা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি না। ‘বুলবুল’ ও ‘কলা’ আমার চেনা গণ্ডির ছবি। এ ছবিতে অভিনয় করার সময় আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আমার এমনিতেই এ ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে; কিন্তু ‘অ্যানিম্যাল’-এর চরিত্র আমার কাছে সহজ ছিল না। বেশ বেগ পেতে হয়েছিল।

    তৃপ্তি আরও বলেন, আসলে অভিনেতা হিসেবে এমন চরিত্রেই কাজ করতে চাই, যেটা আমার কাছে কঠিন মনে হবে। যেই চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়। অ্যানিম্যাল ছবিতে জোয়ার চরিত্রের আচরণে ছিল সারল্য ও নীরবতা; কিন্তু একই সঙ্গে তার ভেতরে ছিল সাহসের জ্বলন্ত আগুন- এমনই মনে করেন তৃপ্তি।

    চরিত্রটি নিয়ে অভিনেত্রী বলেছেন, আমি নিজে যদি জোয়ার জায়গায় থাকতাম, তাহলেও ঠিক এমনই আচরণ করতাম। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের পৃথক পৃথক রং রয়েছে। কখনো খুব ভালো, কখনো খুব খারাপ, কখনো খুবই কুৎসিত। ছবিতে অভিনয় করে আমরা প্রতিটি রং ফুটিয়ে তুলতে পারি।

    বিনোদন ডেস্ক

  • সুখের খোঁজে তিন বিয়ে, নায়কের সঙ্গে লিভ-ইন অভিনেত্রীর

    বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সুমন রঙ্গনাথন। তাকে সবশেষ দেখা গেছে ‘গুমনাম-দ্য মিস্ট্রি’তে। ছবিটি মুক্তি পেয়েছে ২০০৮ সালে। এরপর হারিয়ে যান অভিনেত্রী। 

    rnrn

    ১৯৯৬ সালের ‘ফারেব’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ সুমনের। বিক্রম ভাট পরিচালিত এই ছবিতে ফারাজ খান এবং সুমন ছিলেন প্রধান ভূমিকায়। 

    rnrn

    প্রায় তিন দশকের ক্যারিয়ারে অনেক হিট ছবি উপহার দিয়েছেন সুমন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ঋষি কাপুরের ‘আ আব লউট চলে’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। এই সিনেমায় অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রাজেশ খান্নার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।

    rnrn

    সুমনের অভিনয় দর্শকদের মনে ধরেছিল। ‘হম তুমহারে হ্যায় সনম’ ছবিতে শাহরুখ খানের বোনের ভূমিকাতেও দেখা যায় তাকে। তবে নায়িকা হিসাবে সাফল্য পাননি তিনি। বলিউডের বেশিরভাগ ছবিতেই কাজ করেছেন পার্শ্বচরিত্রে।

    rnrn

    তবে ব্যক্তিজীবন সুখকর ছিল না এই অভিনেত্রীর। সুখের খোঁজে তিনবার বিয়ে করেছেন। সুমনের প্রথম বিয়ে হয়েছিল মডেল গৌতম কাপুরের সঙ্গে।

    rnrn

    প্রথম সংসার ভাঙার পরে পরিচালক বান্টি ওয়ালিয়াকে বিয়ে করেন তিনি। সেই সংসারও সুখের হয়নি। ২০০৭ সালেই বিচ্ছেদ হয় এই জুটির। বান্টির থেকে আলাদা হওয়ার পর ব্যবসায়ী সাজন চিন্নাপ্পাকে বিয়ে করেন সুমন।

    rnrn

    কিন্তু সেই সম্পর্কও তাসের ঘরের মতো ভেঙে যায়। বিচ্ছেদের সময় স্ত্রী সুমনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন বান্টি। তিনি দাবি করেছিলেন, পাতানো ভাই এবং জিম প্রশিক্ষকের সঙ্গে সুমনের অবৈধ সম্পর্ক রয়েছে। ফলে তৃতীয়বারের মতোও ভেঙে যায অভিনেত্রীর সংসার। 

    rnrn

    এরপর অভিনেতা রাহুল রায়ের সঙ্গেও সুমনের নাম জড়িয়েছিল। তারা নাকি লিভ-ইন সম্পর্কে ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ঢালিউডের নায়ক হয়ে আসছেন মান্নাপুত্র

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস ঢালিউডে নায়ক হয়ে হাজির হচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনি সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন। নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে বাবার ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন সিয়াম। 

    rnrn

    গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

    rnrn

    মান্নাপুত্র আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। 

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করলেন ‘পাপমুক্ত’ সিনেমার নায়ক

    ‘ভাইয়ারে’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন রাসেল মিয়া। তিনি এই সিনেমাকে ‘পাপমুক্ত সিনেমা’ হিসেবে আখ্যা দেন। রাসেল বলেছিলেন- ‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না।’ তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কাঁদতেও দেখা গেছে- যা ভাইরাল হয়েছে।

    তার জীবনেও যে সিনেম্যাটিক ঘটনা ঘটে যাবে তিনি নিজেও জানতেন না। ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রত্না কবিরের পক্ষে কাজ করেন রাসেল মিয়া। নির্বাচনের দিন ভোট দিতে এফডিসিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী। সেই সময়ই তাদের মধ্যে কথাবার্তা, এরপর প্রেম। অবশেষে সেই প্রেম পূর্ণতা পায়। গতকাল শুক্রবার বিয়ে করেছেন রাসেল-বর্ষা।

    রাসেল ও বর্ষার বিয়ে হয়েছে অভিনেত্রী রত্না কবিরের বাসায়। বিয়ের যাবতীয় তদারকি করেন ‘ভাইয়ারে’ সিনেমার অভিনেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। 

    রাসেল বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন বর্ষাকে দেখে প্রেমে পড়ে যাই। এরপর বিষয়টি রত্না আপুকে জানিয়ে বলি, আপু এই মেয়েকে আমি বিয়ে করব। সেদিনই তার ফেসবুক আইডি নেই। তারপর তাকে নক দেই। এক সময় আমরা বিয়ের সিদ্ধান্তে আসি। 
     

    বিনোদন ডেস্ক

  • এবার স্বস্তিকার নায়ক হচ্ছেন শরিফুল রাজ

    এবার শরিফুল রাজের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম তার সিনেমা ‘আলতাবানু কখনো জোছনা দেখেনির নায়িকা হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেছিলেন। কিন্তু এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। এরপর কেটে গেছে প্রায় আট মাস। অবশেষে জানা গেল নায়কের নাম।

    সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন রাজ। তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ নির্মাতা। আর রাজের বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

    প্রযোজনা সংস্থার সূত্রে, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা।

    এদিকে বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। 

    সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে এর দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল এই সিনেমায় স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।

    এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। সিনেমাটি নির্মাণ করেন এফআই মানিক। আলতাবানু কখনো জোছনা দেখেনি ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের ‘ওয়ান ইলেভেন’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

    বিনোদন ডেস্ক