যে কারণে ধাক্কা মেরে ঘর থেকে বের দেওয়া হয় শাহরুখকে

Written by

in

এ মুহূর্তে বলিউডের স্বর্ণ শিখরে তিনি। তার সিনেমা মুক্তি পেতেই মুহূর্তে ভরে ওঠে প্রেক্ষাগৃহ। দেশ-বিদেশে তার রয়েছে অসংখ্য অনুরাগী। বলিউডের বাদশা হয়েও ব্যর্থতাকে শাহরুখ খান ভয় পান। ব্যর্থতা এড়াতে নাকি যা যা করা প্রয়োজন, তাই করেন তিনি।

rnrn

২০১৩ সালে দিল্লিতে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বলেছিলেন কিং খান।

rnrn

শাহরুখ সেদিন বলেছিলেন, আমি সত্যিই ব্যর্থতাকে খুব ভয় পাই। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, জীবনে প্রচুর ব্যর্থতা দেখেছি। জীবনের একটা সময়ে আমাকে ধাক্কা মেরে রাস্তায় বের করে দেওয়া হয়েছিল। কারণ আমাদের বাড়িভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না। 

rnrn

বলিউড বাদশা জানিয়েছিলেন, দারিদ্র এমন একটা বিষয়, যার জন্য ভয় ও অবসাদ জেঁকে বসতে পারে।

rnrn

শাহরুখ খান আরও বলেছিলেন, আমি আমার বাবা-মাকেও দেখেছি দারিদ্রের মধ্যে দিয়ে সময় কাটাতে। খুব অল্প বয়সে আমি বাবাকে হারাই। তার পরেই দারিদ্র দেখেছি। তাই আমি কখনও দরিদ্রতার মধ্যে থাকতে চাইনি। 

rnrn

সে জন্যই নাকি কিং খান ঠিক করেন, দারিদ্র এড়িয়ে চলতে হলে জীবনে কঠোর পরিশ্রম করতে হবে। নিজের ক্ষমতার বাইরে গিয়েও পরিশ্রম করেছেন তিনি।

rnrn

বলি অভিনেতা আরও বলেন, কেবল সৃজনশীল কাজ করার ইচ্ছাই নয়। দারিদ্র এড়িয়ে চলার জন্য আমি একের পরে এক সিনেমার কাজ হাতে নিতে থাকি। অন্য অভিনেতারা যে সব ছবি ছেড়ে দিয়েছিল, সেগুলোতেও আমি অভিনয় করেছি। 

rnrn

উদাহরণ দিতে গিয়ে শাহরুখ খান বলেন, ‘দিওয়ানা’ সিনেমায় আরমান কোহলির অভিনয় করার কথা ছিল। ‘বাজিগর’-এ সালমান খান এবং ‘ডর’ সিনেমায় আমির খানের অভিনয় করার কথা ছিল। বেকারত্ব এড়াতে আমি এ কাজগুলোও করেছিলাম। কিন্তু সময়টা হয়তো ভালো ছিল। তাই আমি তারকা হয়ে উঠলাম।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *