Home / Entertainment / এবার ফেসবুক প্রোফাইল ‘লাল’ করলেন তাপস

এবার ফেসবুক প্রোফাইল ‘লাল’ করলেন তাপস

অনেকের মতোই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকারাও লাল রঙে বদলেছেন নিজের প্রোফাইল পিকচার। সেইসঙ্গে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা এবং হত্যার বিচারের দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

সে তালিকায় এবার নাম লেখালেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল পিকচার ও কভার ফটো পরিবর্তন করে লাল রঙে রাঙিয়েছেন তিনি। 

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশে (৩০ জুলাই)  রাষ্ট্রীয় শোক পালিত হয়। তবে রাষ্ট্রীয় এ শোকের দিন রং কালোর পরিবর্তে প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেন শিক্ষার্থীরা।

কোটা আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্রীয় শোককে প্রহসন উল্লেখ করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানান। পাশাপাশি অনলাইনে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে তাদের পাশে থাকার অনুরোধ করেন।


 
সে ডাকে সাড়া দিয়ে দেশের সব প্রায় মানুষই লাল রঙে পরিবর্তন করেন তাদের ফেসবুক প্রোফাইল পিকচার, গ্রুপ ও পেজের ছবি। এ পথে হাঁটেন তারকারাও।

এদিকে কৌশিক হোসেন তাপসের শিক্ষার্থীদের পক্ষে অবস্থানের সমালোচনা করছেন সরকারদলীয় সমর্থকরা। অতীতে তাপস বিভিন্ন সরকারি সুবিধা নিয়েছেন দাবি করে তারা তাপসের সমালোচনা করছেন। 
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *