যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

Written by

in

আগামী ৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী তারকা রাম চরণ এবং জাহ্নবি কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত তেলেগু স্পোর্টস অ্যাকশন-ড্রামা ‘পেদ্দি’। সম্প্রতি এই সিনেমার একটি জমকালো প্রি-রিলিজ অনুষ্ঠানে মঞ্চে এসে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ প্রধান সি. জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেন রাম চরণ।

সিনেমার প্রচারণার মঞ্চ থেকেও বিজয়ের প্রতি রাম চরণের এই বিশেষ সম্মান প্রদর্শন মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাম চরণ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেন, ‘আমি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মানুষের সেবা করার মহৎ উদ্দেশ্যে নিজের তারকাখ্যাতি বা জনপ্রিয়তার একদম শীর্ষে থাকা অবস্থায় রূপালী পর্দা ছেড়ে এসেছেন। 

চলচ্চিত্র জগতের একজন মানুষ হিসেবে আমি তার এই সিদ্ধান্তে অত্যন্ত গর্বিত। আমি বিজয় স্যার এবং তামিলনাড়ুর জনগণ—উভয়কেই অভিনন্দন জানাচ্ছি।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

রাম চরণের এই বক্তব্যের ভিডিওটি এক্স (সাবেক টুইটার) এবং ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়ার পরপরই বিজয়ের লাখ লাখ ভক্ত তা শেয়ার করতে শুরু করেন। বিজয়ের একটি ফ্যান ক্লাব ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, ‘মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় গারু মানুষের সেবা করার জন্য পিক স্টারডম পেছনে ফেলে এসেছেন…।’ 

প্রসঙ্গত, গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক নতুন ইতিহাস রচনা করেন সি. জোসেফ বিজয়। তার দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ প্রায় ৬০ বছরের দ্রাবিড়ীয় রাজনৈতিক দুর্গ ভেঙে এককভাবে জয়লাভ করে। 

এই নির্বাচনে বিজয় নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন—‘পেরাম্বুর’ এবং ‘তিরুচিরাপল্লী’ (পূর্ব)। দুটি আসনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দেন। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *