বুবলী-পরীমনির দ্বন্দ্বের মাঝে অপু বিশ্বাসের রহস্যময় স্ট্যাটাস

Written by

in

ঢাকাই সিনেমার তারকা শবনম ইয়াসমিন বুবলী-শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ২১ মার্চ। ছেলের বিশেষ দিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। 

পোস্ট করা প্রায় ৫ মিনিটের সেই ভিডিওটি নাকি আরেক অভিনেত্রী পরীমনির একটি ভিডিও থেকে ধারণা নিয়ে করা। এ নিয়ে অভিনেত্রীর নাম উল্লেখ না করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার পর সোশ্যালে ভার্চুয়ালি লড়াই শুরু হয় পরী-বুবলীর। এবার সেই লড়াইয়ের মাঝে সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস।

বুধবার (২০ মার্চ) রাতে ছেলেকে নিয়ে ভিডিও পোস্ট করেন বুবলী। এর পর তাকে খোঁচা দিয়ে ফেসবুকে পরীমনি লেখেন— ‘আপা গো আপা। পুরাটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব। কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’ 

বুবলীও চুপ থাকার মানুষ নন। পরীমনির ইঙ্গিতমূলক স্ট্যাটাসের জবাব দিয়েছেন তিনি। ‘বসগিরি’খ্যাত এ নায়িকা লেখেন, ‘পাশের দেশে টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।’

আরও পড়ুন: 

এর পর পাল্টা এক স্ট্যাটাস দেন পরীমনি। তিনি লেখেন, হি হি হি একটি শিক্ষিত বকরির গরুর রচনা। কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবলতাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কী কী সব লিখলো ভাই। পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না, যে কী লিখছিল। আমি শিউর।

এদিকে পরীমনি-বুবলীর মধ্যে ভার্চুয়ালি যখন এভাবে লড়াই চলছে, এরই মধ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন— ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

অপু বিশ্বাসের এ স্ট্যাটাসের অর্থ অবশ্য বুঝতে বাকি নেই নেটিজেনদের। তারা বলছেন, বুবলীকে এবার অপু বিশ্বাসও খোঁচা দিলেন। সামাজিকমাধ্যমে যা নিয়ে চলছে এখন নানা সমালোচনা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *