Tag: স্ট্যাটাস

  • হঠাৎ মাহিয়া মাহির রহস্যময় স্ট্যাটাস

    নিজের অভিনয় ও পরিশ্রম দিয়ে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহির। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এক যুগেরও বেশি সময়ের দর্শকদের অনেক সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী।

    এ অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন মাহি। গত বছরের ফেব্রয়ারিতে এক ফেসবুক লাইভে এসে রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। পরে অবশ্য আর বিয়ে করেননি তিনি। এরইমধ্যে এক বছর কেটেছে তার একক জীবনের।

    এদিকে হঠাৎ করেই এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। বুধবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটু আদরে আমাকে রাখো।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল রঙের হার্টের ইমোজি। ‘লাল হার্ট’ অবশ্য প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ।

    অভিনেত্রী মাহি এ স্ট্যাটাস দেওয়ার পর তা অবশ্য নজর কেড়েছে নেটিজেনদের। একইসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন―তাহলে কী নতুন প্রেমে পড়লেন তাদের প্রিয় তারকা? অবশ্য রহস্যময় এই স্ট্যাটাসের অর্থ কিংবা প্রশ্নের জবাব এই নায়িকা ছাড়া অন্য কারও পক্ষে দেয়া সম্ভব নয়।

    মাহিয়া মাহি বরাবরই সম্পর্ক ভাঙা-গড়া কিংবা বিচ্ছেদ নিয়ে কখনো কোনো রাখঢাক রাখেন না। প্রেমে পড়লে কিংবা সম্পর্কের বিচ্ছেদ হলে নিজেই তা জানান দেন। এখন অপেক্ষা, কবে নতুন সম্পর্কের কথা জানাবেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • কারও জীবন নষ্ট করবেন না: মেহজাবীন

    সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নির্যাতনের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী গৃহকর্মী। ভয়ঙ্কর নির্যাতনে তার সামনের পাটির চারটি দাঁত উপড়ে ফেলা হয়েছে, বীভৎসভাবে সারা শরীরে ‘হেয়ার স্ট্রেইনার’ যন্ত্র দিয়ে দেওয়া হয়েছে ছ্যাঁকা।

    এই ঘটনাটি প্রকাশ্যের আসার পরে তীব্র প্রতিবাদে উত্তাল সামাজিক মাধ্যম। পরে অভিযুক্ত গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে আটক করে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গৃহকর্মী নির্যাতনের ঘটনা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

    ওই স্ট্যাটাসে মেহজাবীন অভিযুক্ত সেই নারীর নিজের ফেসবুক হ্যান্ডেলে বিভিন্ন নীতিকথার একটি স্ট্যাটাসের উদাহরণ তুলে ধরে লেখেন, বামে যেই ছবিটা দেখা যাচ্ছে, সেটা একজনের পোস্ট, যিনি একজন গৃহকর্মীকে নির্যাতন করেছেন (এখনও প্রমাণিত হয়নি মনে হয়, ইনভেস্টিগেশন চলছে)। আর ডান পাশের মানুষটি হলেন সেই নির্যাতিত গৃহকর্মী। দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশীল বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে।

    অভিনেত্রী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাস্তবে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে। তবে মনে রাখবেন, সবকিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন। মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লিখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী।

    সর্বশেষ ভক্তদের উদ্দেশে মেহজাবীন লেখেন, সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ। এই ছবিটি গত কয়েকদিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। 

    তিনি লেখেন, যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’

    বিনোদন ডেস্ক

  • তানিয়া ‘ভাই-ব্রাদার টাইপ ফ্রেন্ড’ বলার পর আরশের রহস্যময় স্ট্যাটাস

    আরশ-তানিয়াকে ছোটপর্দায় একসঙ্গে দেখে মুগ্ধ দর্শক। তারকাদের প্রতি বরাবরই আগ্রহ থাকে ভক্ত অনুরাগীদের।  এ জুটির বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। দুজনের রসায়ন নিয়ে মেতে ওঠেছেন তারা।  সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, আরশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। এ রটনা গড়িয়েছে বিয়ে পর্যন্ত।

    এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ের রটনা নিয়ে কথা বলেছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে আরশ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়।

    তানিয়ার স্পষ্ট জবাব, আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক-এমন কিছু না। আমরা যেহেতু শুরুতে একসঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি, সে থেকেই হয়ত অনেকে অনেক কিছু বলেন। একসঙ্গে অভিনয় করায় অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি; সম্পর্ক বা তেমন কিছু না।

    আরশের সঙ্গে সম্পর্কের বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে তানিয়া বলেন, আরশের সঙ্গে নাটকের জুটি হওয়ায় সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। কাছাকাছি বাসাও ছিল আমাদের, অনেক কাজও হয়েছে।

    তবে তানিয়ার এই সাক্ষাৎকার প্রকাশের পর নিজের প্রোফাইলে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছেন আরশ খান। সেখানে এই অভিনেতা লিখেছেন, ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।

    আরশের স্ট্যাটাসে অবশ্য সরাসরি তানিয়া বৃষ্টিকে ইঙ্গিত করা হয়নি। তবে এই দুই তারকার ভক্তরা ধারণা করছেন, তানিয়ার সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছেন তরুণ অভিনেতা আরশ খান।

    বিনোদন ডেস্ক

  • ড. ইউনূসকে নিয়ে অভিনেত্রী চমকের স্ট্যাটাস

    দেশের সমসাময়িক ঘটনাবলি নিয়ে গতকাল ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিতে সাক্ষাৎকার দিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সাধারণ মানুষের উচ্ছ্বাসসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। তার এই বক্তব্য ব্যাপক প্রশংসা পেয়েছে বিভিন্ন মহলে।

    এই তালিকায় রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ড. ইউনূসের ওই সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দীর্ঘ স্ট্যাটাসে সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরে এই নোবেলজয়ীর প্রশংসায় মেতে ওঠেন তিনি। 

    চমক লিখেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে রক্ষা করে গেছেন। যেটা আমার জন্মে আর কোনো ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।

    উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা বিষয়টি উপভোগ করছে। আমরাও এই স্বাধীনতা উপভোগ করতেছি। 

    স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে। সঞ্চালক এবার জানতে চাইলো, এই লুটতরাজের কারণ কী? এইটা কীভাবে দেখেন? 

    ড. ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না। বললেন, এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহু বছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।

    এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেন সিস্টারও অক্ষত থাকবে না। খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?

    সারাজীবন যে কোনো আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি। আমার ভাইদের মরদেহ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি। 

    বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি।

    আমাদের কখনও কেউ রক্ষা করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য। অথচ আজ ড. ইউনূস মানুষকে ছোটো করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।

    বিনোদন ডেস্ক

  • কোটা আন্দোলন নিয়ে আবেগঘন স্ট্যাটাস স্বস্তিকার 

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে সারা দেশে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। উত্তাল রাজপথ। আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। তবে এবার সেই ইস্যুতে একাত্মতা পোষণ করেছেন দেশের বাইরের তারকরাও। 

    এবার কোটা ইস্যুতে মুখ খুলেছেন ভারতের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

    নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে নায়িকা লিখেছেন, প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।

    বাংলাদেশের স্মৃতি নিয়ে স্বস্তিকা লিখেন, এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা'ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলোও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলোও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। 

    ‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়
    দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ
    তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া ?
    নিচু হয়ে বসে হাতে তুলে নিই
    তোমার ছিন্ন শির, তিমির।’

    এমন এক আপ্যায়নপ্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব।

    আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-সেই আমাদের আলো…আলো হোক…ভাল হোক সকলের।

    বিনোদন ডেস্ক

  • আবু সাইদের ছবি পোস্ট করে যে বার্তা দিলেন ফারুকী

    কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

    rnrn

    বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন। সঙ্গে মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ছবি পোস্ট করেন তিনি।

    rnrn

    মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলা স্লোগান খেয়াল করেন। দেখবেন, এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসাবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যাঁরা আছেন তাঁদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না। আসল মালিক জনগণ’।

    rnrn

    ‘সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। রাষ্ট্র জনগণকে কেন পাত্তা দেয় না এই আন্দোলনকারীরা সেটাও বোঝে। যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি। আমি এটাকে এইভাবেই পাঠ করছি।’

    rnrn

    জনপ্রতিনিধিদের জবাবদিহির বিষয়ে উল্লেখ করে এই নির্মাতা বলেন, পাবলিক সারভেন্ট শব্দটা বেশ ভালো। নির্বাচিত (!) প্রতিনিধি বা যেকোনো সরকারি বেতনভুক্ত ব্যক্তিকে এই শব্দেই ডাকা উচিত সব সময়। এই আন্দোলন সেই পাবলিক সারভেন্টদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য।

    rnrn

    কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে পরে সরিয়ে ফেলেন। কেন সেই পোস্ট সরিয়েছিলেন, আজকের স্ট্যাটাসে সে ব্যাখ্যাও দিয়েছেন ফারুকী।

    rnrn

    তিনি বলেন, ‘একটা স্ট্যাটাস দিলে আমার মাথার মধ্যে উত্তেজনা তৈরি হয়! পরবর্তীতে আরেকটা কথা লিখতে ইচ্ছা হয়। এবং লিখতে থাকলে যত বেশি এংগেজড হই, সেটা আমার শারীরিক অবস্থার জন্য ভালো না। আমার শরীর সুস্থ করার জন্য যে লড়াইটা, সেটা এক দীর্ঘ লড়াই। সেই লড়াইটা করার অনুমতি নিশ্চয়ই পেতে পারি?’

    যুগান্তর ডেস্ক

  • হঠাৎ স্ট্যাটাস দিয়ে ডিলিট, কী লিখেছিলেন তিশা

    বর্তমানে সময়ের আলোচিত মুখ তানজিন তিশা। যিনি মূলত গেল একটা বছর নানামাত্রিক অস্থিরতার মধ্য দিয়ে নিজেকে অতিক্রম করাচ্ছেন। তবে হঠাৎ গভীর রাতে স্ট্যাটাসের মাধ্যমে হুমকি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। 

    rnrn

    পোস্টে তিনি স্পষ্ট করেছেন, তার এই বার্তা ভেতরে জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ। যা তিনি প্রকাশ্যে টিগার করেছেন তারই কোনো সহকর্মীর প্রতি। হতে পারে তারও একটু বেশি, প্রেমিক সহকর্মী।   

    rnrn

    তিশা তার সোশ্যাল ফলোয়ারদের লক্ষ্য করে লিখেছেন, আমি চাইলে শেয়ার করতে পারি আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। আমার সেই সাহস এবং প্রমাণ আছে।

    rnrn

    এরপরই তিশার অভিযোগের নল সরাসরি তাক করলেন সেই অভিযুক্ত প্রেমিকের প্রতি। ‘তুমি’ সম্বোধন করে লিখলেন, মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।

    rnrn

    ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? গত ভোররাত থেকে এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া। উত্তরও অনেকের কাছে স্পষ্ট। কারণ, ফিসফাসফিস চলছে অনেকদিন ধরেই, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে রয়েছে তার প্রেমময় অসহিষ্ণু একটা সম্পর্ক। যার জেরে কয়েকদফা জেরবার হতে দেখা গেছে তানজিন তিশাকে। মিটেও গেছে সেটি।

    rnrn

    যেমনটা মিটলো এবারও। রাতের আঁধার কাটার আগেই অভিনেত্রী মুছে নিলেন পোস্ট। বলে যাননি, অভিনয় ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। দেখালেন না সাহস। 

    rnrn

    বুধবার দুপুর নাগাদ এসব বিষয়ে কোনো জবাব মেলেনি তিশার তরফে, নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও।

    rnrn

    তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন বলে টের পাওয়া গেছে তার সোশ্যাল হ্যান্ডেলের দৌলতে। গত সপ্তাহেই চেক-ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে। ফটোগ্রাফারের সন্ধান না মিললেও ছবিগুলো প্রমাণ করতে চাইছে, তিনি একাই উড়ছেন বিদেশের নয়নাভিরাম দৃশ্যে।

    rnrn

    এর আগে প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে। গুঞ্জন উঠেছিল তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনো উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম।

    বিনোদন ডেস্ক

  • ফের তিশার রহস্যময় স্ট্যাটাস, দিলেন হুঁশিয়ারি

    ক্ষোভ উগরে দেওয়া বা জীবনের গুরুত্বপূর্ণ তথ্য জানানোটা যেন অভ্যাসে পরিণত হয়েছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের। ফের হুঁশিয়ারি দিলেন টিভি জগতের পরিচিত মুখ তানজিন তিশা।

    মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। সেই সাহস এবং প্রমাণ আমার আছে।’ 

    এরপর অভিনেত্রী লেখেন, ‘মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।’

    তিশার এমন উত্তপ্ত পোস্ট দেখে নড়েচড়ে বসেন নেটিজেনরা। কাকে এমন হুমকি দিলেন নায়িকা এমনটা যখন ভাবছিলেন অনেকে তখন দেখা যায় ওই পোস্টটি আর নেই। নিজের ফেসবুক থেকে মুছে দিয়েছেন তিনি।

    এর আগে মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তুলকালাম বাঁধিয়েছিলেন তিশা। পরে মিটেও যায় তা। অনেকের ধারণা ফের হয়তো তাকে ঘিরেই রাত দুপুরে ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে রাতের আঁধারেই পোস্ট মুছে দিয়ে বিরত রইলেন অপরাধীর গল্প বলা থেকে। 

    বলে রাখা ভালো, মাঝে এই প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে। জানা গেছে, সেই যাত্রায় তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনও উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম।

    এর আগে পরীমনি, মাহিয়া মাহিকে মাঝরাতে এরকম করতে দেখা গেছে। এবার তালিকায় নাম উঠল তানজিন তিশার। দুপুর রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলেন কড়া হুঁশিয়ারি। 

    বিনোদন ডেস্ক

  • সিয়াম-মেহজাবীন পরস্পরের ছায়া দেখতে চাচ্ছেন না, হঠাৎ কী হলো তাদের?

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার ঈদে একসঙ্গে দেখা গেছে। ‘ইত্যাদি’তে দেখা গেছে এই দুই তারকাকে। দর্শকপ্রিয় জনপ্রিয় অনুষ্ঠানটিতে একটি নৃত্যে পারফর্ম করেছেন সিয়াম-মেহজাবীন।

    সংগীতশিল্পী পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণের কণ্ঠে গানটির নৃত্যে সিয়াম-মেহজাবীনের সঙ্গে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরাও ছিলেন। এতে সিয়াম-মেহজাবীনের পারফর্ম বেশ প্রশংসিত হয় দর্শকমহলে।

    এবার এই জুটির মধ্যেই বিভেদ দেখা গেল! সোমবার সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে বিকাল ৪টা ২৫ মিনিটে এক স্ট্যাটাসে অভিনেত্রী মেহজাবীন লেখেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’

    আরও পড়ুন: 

    অভিনেত্রীর এমন স্ট্যাটাসের ঠিক কিছুক্ষণ পরই পাল্টা একটি স্ট্যাটাস দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এ অভিনেতা বিকাল ৪টা ৪১ মিনিটে লেখেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই।’

    এদিকে মেহজাবীন কিংবা সিয়াম হঠাৎ কেন এমন স্ট্যাটাস দিলেন―সেটি স্পষ্ট নয়। তবে নেটিজেনরা ধারণা করছেন, এটি কোনো নাটকের প্রচারণা হবে হয়তো। আবার কেউ কেউ ধারণা করছেন, কোনো বিজ্ঞাপনের প্রচারণা করছেন তারা।

    বিনোদন ডেস্ক

  • এবার কার ওপর চটলেন পরীমনি

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমনি গত মার্চেই ভার্চুয়ালি দ্বন্দ্বে জড়ান। ওই সময় একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন বুবলী। ভিডিওটির থিম কপি বলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। এরপরই শুরু হয় তাদের দ্বন্দ্ব।

    rnrn

    তবে এই দ্বন্দ্ব অল্পতেই শেষ হয়নি। এখনো চলমান বলে ধারণা নেটিজেনদের। বুবলী-পরীমনির ফেসবুকে পালটা স্ট্যাটাস দেওয়ার মাঝে হঠাৎই নির্মাতা চয়নিকা চৌধুরী জানান- বুবলী বেয়াদব নন। 
    rnআবার পরীমনি অন্য এক স্ট্যাটাসে জানান, শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না। এরপরই নাম উঠে আসে নির্মাতা চয়নিকা চৌধুরীর।

    rnrn

    এই ভার্চুয়াল দ্বন্দ্বের মাঝেই কলকাতা থেকে পরীমনি একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। সেই রেশ কাটিয়ে উঠার আগেই এবার ফের মন্তব্য করলেন এই নায়িকা। ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ উগড়ে দিলেও তাতে কারও নাম উল্লেখ করেননি পরীমনি।

    rnrn

    শুক্রবার বিকাল ৫টায় ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এই নায়িকা লেখেন- আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এতো।’

    rnrn

    পরীমনি আরও লেখেন- আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য, তাই। আপনার বোন আর আপনার মতো তুই-তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পড়লে এবার থাবড়ায়ে দিবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে? এবার এটা করলে কি যায়-আসে আর।

    rnrn

    এদিকে নেটিজেনরা ধারণা করছেন পরীমনি হয়তো বুবলীর বড় বোন সংগীতশিল্পী নাজনীন মিমিকে ইঙ্গিত করেছেন। কেননা গত ফেব্রুয়ারিতেই ফেসবুকে লাইভে এসে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
    rn 

    বিনোদন ডেস্ক