Tag: বুবলী

  • আড়াল ভেঙে ফিরছেন শবনম বুবলী

    মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি এবং আড়াল সরিয়ে আবারও সিনেমায় পুরোদমে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। বর্তমানে নিজের ফিটনেস পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম করছেন তিনি। কন্যা শারলিন খানের সার্বিক যত্নের পাশাপাশি নিজে নিয়মিত বিশেষ ডায়েট ও জিম অনুসরণ করছেন অভিনেত্রী, যাতে খুব দ্রুত সময়ে নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন তিনি।

    কন্যা শারলিন খানের জন্মের পর খুব একটা জনসম্মুখে আসেননি শবনম বুবলী। তবে সামাজিক মাধ্যমে নিয়মিতই ছিলেন তিনি। ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলকে সাপোর্ট থেকে শুরু করে ফটোশুটের ভিডিও-ছবিসহ নানা কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। তবে বর্তমানে নিজের ফিটনেস নিয়েই ব্যস্ত আছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, শারীরিক ফিটনেস সম্পূর্ণ ঠিক হলেই তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন।

    নতুন ছবি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। কন্যা শারলিন খানের যত্নের পাশাপাশি নিয়মিত ডায়েট ও ব্যায়ামে ব্যস্ত আছেন তিনি। আগামী মাসেই তার ফেরার কথা রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মধ্য দিয়ে। তবে তার এ ফেরার প্রস্তুতির মূল আকর্ষণ ও পরিকল্পনার মধ্যে রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়ে প্রত্যাবর্তন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন শবনম বুবলী। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। 

    মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমার রয়েছে— শাপলা শালুক। এ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এ ছাড়া ‘কয়লা’ সিনেমাটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন করেছেন অভিনেত্রী। 

    অভিনয়ে ফেরা প্রসঙ্গে বুবলী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি লাইট, ক্যামেরা ও অ্যাকশনের চেনা পরিবেশকে প্রচণ্ড মিস করছেন এবং দর্শকদের জন্য ভালো কিছু কাজের মাধ্যমে দারুণভাবে প্রত্যাবর্তন করতে চান।

    শবনম বুবলী সম্প্রতি নিউইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য এই আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হয়েছেন তিনি। এমন সম্মাননায় সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসও প্রকাশ করেন অভিনেত্রী। 

    যুগান্তর প্রতিবেদন

  • শাকিব-বুবলীর একসঙ্গে কাটানো সেই স্মৃতি সামনে আনলেন নির্মাতা

    ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী এবং তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কাটানো কিছু মুহূর্ত একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিই আবার সামনে আনলেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।

    সোমবার (৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক বছর আগে করা একটি পোস্টের ‘মেমোরি’ শেয়ার করে তিনি লেখেন, মেমোরি, এই দিনে… টাইম ফ্লাইস ফাস্ট… (সময় দ্রুতই চলে যায়)।

    ২০২৫ সালের ওই পোস্টে শাকিব খান, বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছিলেন চয়নিকা। তিনি লিখেছিলেন, একজন শাকিব খান, একজন শবনম বুবলী, একজন শেহজাদ খান বীর। অনেক অনেক অভিনন্দন। বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো।

    তিনি আরও লেখেন, কিছু সম্পর্কের টান এমনই হয়—সময়, দূরত্ব কিংবা নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুটি মানুষ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল। তারা দুজনেই শেহজাদ খান বীরের মা-বাবা। এটাই সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে সুন্দর।

    পোস্টে তিনি আশা প্রকাশ করে বলেন, জীবনে কখনো কখনো ফিরে আসাটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। আর একবার দুটি আত্মা এক হয়ে গেলে সেটি আর শুধু ফিরে আসা নয়, বরং হয়ে ওঠে ভালোবাসার চিরস্থায়ী মেলবন্ধন।

    ছেলে বীরকে উদ্দেশ করে তিনি লেখেন, মা-বাবার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো সন্তানের জীবনে অমূল্য সম্পদ হয়ে থাকবে। তিনি শাকিব ও বুবলীর সুখী পারিবারিক জীবনের জন্য শুভকামনাও জানান।

    চয়নিকা চৌধুরীর সেই আবেগঘন পোস্টটি একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এক বছর পর একই পোস্টের স্মৃতি শেয়ার করায় সেটি আবারও ভক্তদের নজর কাড়ে।

    এদিকে শাকিব খান বর্তমানে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বুবলী সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন শাকিব-বুবলী-অপু

    আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের পাশাপাশি মেতে উঠেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। 

    ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক মাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

    স্পেনের জয়ে নিজের অফিশিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

    স্প্যানিশদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নায়িকা শবনম বুবলী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’

    এদিকে স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

    যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে স্পেনের নিখুঁত ও পরিকল্পিত ফুটবলের সামনে আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল একেবারেই ধারহীন ও নিষ্প্রভ।

    বিনোদন ডেস্ক

  • কবে শুটিংয়ে ফিরবেন বুবলী, জানালেন নির্মাতা

    দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। এমনকি গণমাধ্যম আড়াল করে চলছিলেন তিনি। রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা মুক্তিতেও দেখা যায়নি তাকে। তবে বুবলী অভিনীত সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছেন। আর এ সবকিছুর মূলে থাকায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে গুঞ্জন বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া। সম্প্রতি এক কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। মেয়ের বাবা হয়েছেন শাকিব খান।

    এরপর শবনম বুবলীর মা হওয়ার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রে ওঠে। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বুবলীর কাছ থেকে। এমনকি মা হওয়ার পর থেকে গণমাধ্যমও এড়িয়ে চলছেন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার নির্মাতা জাহিদ হোসেন জানিয়েছেন, শবনম বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ সিনেমায় তার সঙ্গে জুটি হয়ে কাজ করবেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কুরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’ সিনেমা। যদিও সেই সিনেমাটি দর্শক টানতে পারেনি।

    পরিচালক জাহিদ হোসেন বলেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায়। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষাতেও সংলাপ দেবেন অভিনেতা-অভিনেত্রী।

    তিনি বলেন, বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।

    বিনোদন ডেস্ক

  • মেসি এত ভালো খেলে কেন: ব্রাজিল সমর্থক বুবলী

    শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। বাংলাদেশের ফুটবলপ্রেমী দর্শকরাও মেতে আছেন নিজ দলের সমর্থন নিয়ে। মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে বিনোদন জগতের তারকাদের মাঝেও। এবার নিজে দলের বাইরেও সমর্থনে মেতে উঠেছেন সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। 

    যদিও ব্যক্তিগত জীবনে অভিনেত্রী আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের কট্টর সমর্থক। তবে চিরবৈরী শিবিরের হয়েও মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে বুঁদ হয়েছেন বুবলী। আর্জেন্টিনার দুর্দান্ত এই শুরুর পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টে তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন— মেসি এত ভালো খেলে কেন?

    সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া সেই পোস্টে শবনম বুবলী লিখেছেন— এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক। 

    ব্রাজিল সমর্থক হয়েও অভিনেত্রী মেসির প্রতি এমন অকপট প্রশংসা ও মুগ্ধতা এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নজর কেড়েছে। সবুজ গালিচায় যখন জাদুকর লিওনেল মেসির পা ছোঁয়, তখন চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের কট্টর সমর্থকদেরও চোখ ফেরানো দায়। 

    ২০২৬ বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে সেই চিরচেনা ম্যাজিক দেখালেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আলবিসেলেস্তেদের এনে দেন প্রথম সাফল্য। এরপর একে একে আরও ২ গোল।

    ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা একদম মেসিময়। আর তার জাদুকরী হ্যাটট্রিকেই আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

    মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাঙ্গনেও। আর তাতেই নিজের ফুটবল আবেগকে ধরে রাখতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

    বিনোদন ডেস্ক

  • এক জায়গায় মিল অপু বিশ্বাস ও বুবলীর

    ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় সারা বিশ্ব, থেমে নেই বাংলাদেশও। দেশের বিনোদন জগতের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন। এবার দেখা গেল ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। এ দুই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন শাকিব খান ঘিরে থাকলেও, নানা কারণে তারা খবরের শিরোনামে আসেন। 

    তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক কিংবা কাদা ছোড়াছুড়ি নয়, ফুটবল বিশ্বকাপই একবিন্দুতে মেলাল এ দুই তারকাকে। আর এ মিলনমেলার কেন্দ্রবিন্দু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুজনেই ব্রাজিলের কট্টর সমর্থক বলে জানা গেছে।

    সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিশ্বকাপ উপলক্ষ্যে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে, যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেন অপু বিশ্বাস। ফুটবলপ্রেমীদের কাছে তাই এ অভিনেত্রীর বার্তা— ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান।

    অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে দেখা গেছে, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। শুধু প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থনই নয়, এ পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন বুবলী। এমনকি ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নামও উল্লেখ করেছেন তিনি। ছবিটির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে বুবলী লিখেছেন— ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।

    অপু বিশ্বাস আর শবনম বুবলীকে সাধারণত শাকিব খানের সমীকরণে দেখা যায়। দুই মেরুতে। তাদের ব্যক্তিগত টানাপোড়েনে মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চার শেষ নেই। কিন্তু চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রশ্নে দুজনই একই দলের জার্সিতে এককাতারে এসে দাঁড়িয়েছেন। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের ডেরায় যোগ দিলেও কিং খান কোন শিবিরের সমর্থক সেই উত্তর অবশ্য এখনো ধোঁয়াশাতেই রয়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী

    বিশ্বকাপ উন্মাদনায় সাধারণ মানুষসহ দেশের শোবিজ তারকারাও গা ভাসিয়েছেন। অনেকেই নিজের পছন্দের দলের প্রতি শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন, অভিমত জানাচ্ছেন। আবার অন্য দলকে নিয়ে খুনসুটিতেও মাতছেন।

    এই যেমন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ১৪ জুন (শনিবার ভোররাত ৪টায়) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শীষ্যরা। তার আগে পছন্দের দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

    শনিবার (১৩ জুন) ব্রাজিলের জার্সি পরিহিত নিজের ছবি শেয়ার করে ক্যাপশনে বুবলী লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। আহা! সেই ছোট্টবেলার ইমোশন রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো…।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই পোস্টটির মধ্য দিয়ে বুবলী তার প্রিয় দলের প্রতি নিজের গভীর আবেগ ও ভালোবাসা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা ভক্ত-অনুরাগীদের আলাদাভাবে নজর কেড়েছে। বুবলীর এই পোস্টের মন্তব্যের ঘরে ফুটবলপ্রেমীদের নানামুখী প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

    উল্লেখ্য, ১৪ জুন ভোররাতের খেলায় ব্রাজিলের প্রতিপক্ষ আশরাফ হাকিমির মরক্কো।

    বিনোদন ডেস্ক

  • রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন: বুবলী

    ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক শাকিব খান। তবে কেবল অভিনয় দিয়েই নয়, নিজের ব্যক্তিগত জীবনের নানা ইস্যুতে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি এই অভিনেতা প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন। শাকিব-বুবলীর সংসারে গত ১১ মে জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান শারলিন খান। 

    যদিও এ নিয়ে জল্পনা কম ছড়ায়নি। কয়েক মাস আগেই শোবিজ অঙ্গনে যখন শবনম বুবলীর মা হওয়ার গুঞ্জন রটে, তখনই অভিনেত্রীর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শাকিব। ফলে হিসেব মেলানোটা বেশ কঠিনই হচ্ছিল। এরই মধ্যে শুক্রবার (৫ জুন) তাদের বাবা-মা হওয়ার সুখবরটি এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। 

    এদিকে কয়েক বছর আগে সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যাপক দূরত্ব দেখা যায়। গুঞ্জন ওঠে, দুজনের সঙ্গেই কোনো যোগাযোগ নেই; দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে বিচ্ছেদও নাকি হয়েছে তার। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছিলেন শাকিব খানও। 

    ২০২২ সালের নভেম্বরের এক সাক্ষাৎকারে সংসার-জীবন নিয়ে ঢাকাই সিনেমার এই সুপারস্টার জানিয়েছিলেন, অপু বিশ্বাস অথবা বুবলী দুজনই তার অতীত। কোনো রকমের যোগাযোগ নেই তাদের মধ্যে। শুধু সন্তানদের খোঁজ-খবর নেওয়ার ক্ষেত্রে যতটুকু দেখাশোনা প্রয়োজন ওইটুকুতেই সবকিছু সীমাবদ্ধ। 

    তবে পরবর্তীতে এক সাক্ষাৎকারে বুবলীর বক্তব্য জন্ম দেয় নতুন আলোচনার। সেখানে তিনি জানান, বিচ্ছেদ নয়, বরং সময় নিয়ে সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। 

    শাকিবের মন্তব্যের দুই বছর পর ২০২৪ সালে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন বুবলী। সে সময় তিনি জানান, তাদের বিচ্ছেদ হয়নি এবং ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার জন্য তারা সময় নিচ্ছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই সাক্ষাৎকারে বুবলী বলেছিলেন, ‘আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল-বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি। আমি কখনোই আক্রমণ করিনি, বরং সব সময় কিছু হলে তার জবাব দিয়েছি। নীরব থেকেছি। ধৈর্য ধরে তার পাশে থেকেছি। আমাদের নিয়মিত দেখা হয়।’ 

    তিনি আরও জানান, সময়ের সঙ্গে তাদের পারস্পরিক বোঝাপড়া আরও ভালো হয়েছে এবং একসঙ্গে কাটানো সময়ও উপভোগ করেন। 

    বুবলী বলেছিলেন, ‘আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে, আমি যখন চুপচাপ থাকি তখন চুপচাপ। আবার পরিবারের সঙ্গে থাকলে খুব কথা বলি। শাকিব খান কিন্তু সেটে চুপচাপ থাকেন। আবার যখন বন্ধুমহলে থাকেন তখন খুব আড্ডাবাজ। বিষয়টি আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। যে কারণে একে অন্যকে বোঝাটা গুরুত্বপূর্ণ।’

    দাম্পত্যজীবনের টানাপোড়েন প্রসঙ্গে বুবলী বলেছিলেন, মতবিরোধ হলেও তিনি ধৈর্যের পথই বেছে নিতেন। আর রাগ ভাঙানোর দায়িত্বটা নিতেন শাকিব খান।

    তার ভাষায়, ‘শাকিবের রাগ প্রচুর। রেগে গেলে চুপ হয়ে যান, তবে প্রকাশ করেন না। বুঝে নিতে হয়। আমিও তখন চুপচাপ হয়ে যাই। তাকে বোঝাতে চেষ্টা করি। রাগটা সঠিক হলে বোঝাতে চাই। আর না হলে সময় নিই যে তিনি হয়তো বুঝতে পারবেন। আর উল্টো দিকে আমি সহজে রাগি না। খুব যৌক্তিকভাবে রাগ করি। রাগটা আসলে তেমন নয়, প্রতিক্রিয়া দেখাই। রাগ ভাঙাতে শাকিব খানই এগিয়ে আসেন। কারো দাম্পত্যজীবন সুখের হলে সেখানে অন্য কেউ ঢুকতে পারে না। যে কারণে আমি ধৈর্য ধরতে চাই।’ 

    সেই সাক্ষাৎকারে অভিনেত্রী তাদের ছেলে শেহজাদ খান বীরের কথাও তুলে ধরেন। তিনি জানান, সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই তিনি সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন এবং ছেলে একা বড় হোক সেটা চাননি। 

    উল্লেখ্য, গুঞ্জনকে সত্যি করে কিছু দিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে এনেছেন অভিনেত্রী শবনম বুবলী। এরপর থেকেই শাকিব-বুবলী দম্পতির পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় উঠে এসেছে। 

    বিনোদন ডেস্ক

  • এতদিন কোথায় ছিলেন বুবলী?

    দীর্ঘ কয়েক মাসের নীরবতা, পর্দার আড়ালে বসবাস এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে আবির্ভূত হলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। মাতৃত্বের সময়টুকু যে নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন, সেটিও পরিষ্কার হয়ে গেছে তার নতুন করে ফিরে আসায়। তাতে আর যাই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছ থেকেই শুধু নয়; ভক্ত-অনুরাগীসহ সাধারণ মানুষের সমালোচনা থেকেও নিজেকে রক্ষা করেছেন তিনি। 

    যদিও কয়েক মাস ধরে তাকে নিয়ে নানা গুঞ্জন চলছিল। আগের মতো জনসমক্ষে তাকে আর দেখা যাচ্ছিল না। সিনেমা মুক্তি পেলেও দেখা যায়নি প্রিমিয়ারে। এমনকি সংবাদ সম্মেলন কিংবা প্রচার অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল না বললেই চলে। বছরের শুরুতে বুবলী একেবারে আড়ালে চলে যান। ফলে ভক্ত-অনুরাগীদের কৌতূহল দিন দিন বাড়তে থাকে। 

    ভক্তরা গত বছরের অক্টোবরের দিকে জানতে পারেন, মা হতে চলেছেন বুবলী।

    তখন তাকে অভিনন্দন জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। তবে তিনি বিষয়টি নিয়ে সেই সময় কোনো মন্তব্য করেননি। পরবর্তী সময়েও মাতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি; বরং বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বলে এড়িয়ে গেছেন। 

    অভিনেত্রী মা হওয়ার খবরটি শুক্রবার (৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানিয়ে দিয়েছেন। সেই পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান। 

    খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান বুবলীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনন্দনের পাশাপাশি নতুন করে সামনে এসেছে আরেকটি প্রশ্ন— কয়েক মাস ধরে আলোচনার বাইরে থাকা বুবলী এতদিন কোথায় ছিলেন? 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বছরের শুরুতে তাকে প্রকাশ্যে কম দেখা গেছে। যাদের সঙ্গে কাজ ছিল, তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তখন সিনেমাসংশ্লিষ্ট অনেকেই বলেন, সন্তান জন্ম দিতে বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে গেছেন। কারণ এর আগেও বুবলী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। 

    বুবলীর ঘনিষ্ঠজনদের কয়েকজন জানিয়েছেন, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।

    আবার কেউ কেউ বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ একাধিক সূত্রমতে, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন তিনি। 

    জানা গেছে, মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন আড়াল বজায় রেখে। 

    মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও শুটিং এবং বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। করেছেন একাধিক সিনেমার শুটিং। পরিচালক রায়হান রাফির ‘প্রেশার কুকার’ ছবির শুটিংও করেছেন ওই সময়। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায়। কিন্তু এটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাকে। 

    বিষয়টি তখন অনেকের নজরে আসে। কারণ নিজের সিনেমা মুক্তি পেলে সাধারণত হল ভিজিট, মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় বেশ সরব থাকেন বুবলী। এবার তার অনুপস্থিতি রহস্য বাড়িয়ে দেয়। 

    তাই বিনোদন অঙ্গনের অনেকেই ধারণা করেছিলেন, শবনম বুবলী হয়তো দেশের বাইরে আছেন। পরিচালকও বলেছিলেন, বুবলী অসুস্থ, তাই এখন তিনি প্রকাশ্যে আসছেন না। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বুবলী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তখন কিছুই বলা হয়নি। 

    অবশেষে গেল শুক্রবার (৫ জুন) কন্যাসন্তানের মা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী। খবরটি জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

    উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান-শবনম বুবলী দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি সামনে আনলেন এই অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • অপু-বুবলী সম্পর্কে যে কথা বলেছিলেন শাকিব

    ২০২২ সালে একটি হীরার নাকফুল আর পুরোনো একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়িতে মেতে উঠেছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। বুবলী নাকি শাকিব খানের কাছ থেকে একটি হীরার নাকফুল নিয়েছিলেন। আর তা ভালোভাবে নেননি অপু বিশ্বাস। 

    এ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দুই অভিনেত্রীর। আবার এও শোনা গেছে, অতীতের ভুল বুঝতে পেরে অপু বিশ্বাস আবার শাকিব খানের জীবনে ফেরার চেষ্টা করছিলেন। সন্তান জয়ের কারণে অপু বিশ্বাস যাওয়া-আসা করতেন শাকিব খানের গুলশানের বাসায়। এ খবর আবার বুবলীর কানে পৌঁছালে তা ভালোভাবে নেননি অভিনেত্রী। এসব ইস্যু নিয়েই তাদের চলত প্রকাশ্য দ্বন্দ্ব।

    বছর কয়েক আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যাপক দূরত্ব দেখা গেছে। গুঞ্জন ওঠে— দুই স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার; বিচ্ছেদও নাকি হয়েছে তাদের। এখানেই থেমে থাকেনি গুঞ্জন— জল্পনা ওঠে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়েও। এক ডাক্তার পাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার।

    যখন নানা জল্পনায় কাটাছেঁড়া হয়ে ওঠে শাকিবের ব্যক্তিগত জীবন, তখন সংবাদমাধ্যমে এসব বিষয় নিয়ে বিস্তর মুখ খুলেছিলেন শাকিব খান। তিনি বরাবরের মতোই একটা কথা বলতেন— অপু বিশ্বাস হোক কিংবা শবনম বুবলী— তারা অভিনেতার অতীত। তবে তার পুত্রসন্তানদের স্বার্থে অর্থাৎ নিজের সন্তানের মা হিসেবে তাদের সঙ্গে পরিমিত যোগাযোগ রাখা হয়।

    সদ্য বুবলী মা হয়েছেন। গত মাসের ১১ তারিখ তিনি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। কিন্তু এতদিন তিনি সন্তানের বিষয়টি গোপন রেখেছিলেন।  শুক্রবার গণমাধ্যমে প্রকাশ করেন বুবলী। শাকিব খান বাবা হওয়ার খবর সেই পুরোনো কথাগুলোকে আবার স্মরণ করে দিচ্ছে। ২০২৪ সালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দূরত্ব এবং নতুন বিয়ে নিয়ে কথা বলেছিলেন শাকিব খান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেছিলেন, জীবনটা একটা জার্নি। আমার এই ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আঘাত দিয়েছে। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। এ যাত্রায় অনেকের সঙ্গে পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। তিনি বলেন , এসব নিয়ে আমার কোনো আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই, যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। 

    আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।

    শাকিব খান যেন তখন এক নিঃসঙ্গ সময় কাটাচ্ছিলেন। তাই তৃতীয় বিয়ের প্রসঙ্গ উঠেছিল। তা নিয়ে শাকিবের ভাষ্য ছিল এমন— মানুষ একা থাকতে পারে না। আমার বাবা-মার যেহেতু বয়স হয়েছে, তারা তাদের সন্তানকে সংসারী হিসেবে দেখতে চান।

    এ ঘটনাগুলো ব্যাপকভাবে বিব্রত করত শাকিব খানকে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খান বলেই ফেলেছিলেন— একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।

    কিন্তু মেগাস্টারের সে সময়ের কথা এবং বর্তমান সময়ের চিত্র বলছে ভিন্ন কথা। যেন মনের পাথর গলেছে শাকিব খানের। অপু বিশ্বাস ও শবনম বুবলী- দুজনের বাড়িতে আসা যাওয়ার ইঙ্গিত মেলে শাকিব খানের। বিশেষ করে দুই ছেলের যখন জন্মদিন থাকে, তখন তাদের জন্মদিনের কেক কাটতেই অপু বিশ্বাস কিংবা কখনো বুবলীর বাসায় যেতেন শাকিব খান।

    অথচ গত বছর অপু-বুবলী দুজনকেই সঙ্গ দেন শাকিব খান। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি শপিংমল থেকে ছেলে আব্রাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব খান, সঙ্গে অপু বিশ্বাস। শুধু এখানেই শেষ নয়; গত বছর যুক্তরাষ্ট্র সফরে শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায়। বেশ কিছু ছবি প্রকাশ করেন তারা, কাটান আনন্দময় মুহূর্ত।

    এর মাস ছয়েক পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে— দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। 

    সেই সন্তানের বাবা হবেন শাকিব খান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যি হলো— কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। সব মিলিয়ে এই সুসংবাদের পাশাপাশি শাকিব-বুবলীর বর্তমান সম্পর্কে আনন্দিত তাদের কাছে মানুষ ও ভক্তরা। তবে অনেকেই আবার অতীতের কথাগুলো নিয়ে তারকাকে খোঁচাও দিচ্ছেন।

    সর্বশেষ কন্যাসন্তানের বাবা হয়ে পূর্ণতা পেলেন শাকিব খান। সব মিলিয়ে বর্তমানে তিন সন্তানের বাবা তিনি। 

    প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ঘরে রয়েছে এক সন্তান আব্রাম খান জয়। এরপর দ্বিতীয় স্ত্রী বুবলীর ঘরে রয়েছে শেহজাদ খান বীর। এবার একই ঘরে কন্যাসন্তানের বাবা হয়ে তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব খান। সদ্যোজাতের নাম রাখা হয়েছে শাকিব খানের সঙ্গে মিল রেখেই— শারলিন খান।

    বিনোদন ডেস্ক