বিচ্ছেদ হলেও এআর রহমান বিশ্বের সেরা পুরুষ: সায়রা বানু

Written by

in

২৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেও সুরকার এআর রহমানের স্ত্রী সায়রা বানুর চোখে এখনো তার সাবেক স্বামী ‘বিশ্বের সেরা পুরুষ’ বলে জানিয়েছেন। সম্প্রতি তাদের বিচ্ছেদকে ঘিরে নানা গুজব ও মিথ্যা প্রচারণার জবাবে এ মন্তব্য করেছেন রহমানপত্নী। পাশাপাশি সবাইকে অনুরোধ জানিয়েছেন, তাদের নিয়ে যেন কোনো নেতিবাচক তথ্য ছড়ানো না হয়। 

জীবন-সংসারের গতি থমকে দাঁড়াল তাদের জীবনে। ইতোমধ্যে এ দম্পতির বিচ্ছেদের খবর জেনে গেছেন ভক্ত-অনুরাগীরাও। দেশবাসীকে থম দিয়েছেন এআর রহমান। কী কারণে বিচ্ছিদ এ দম্পতির জানিয়েছেন রহমানপত্নীর আইনজীবী। গত মঙ্গলবার (নভেম্বর) রাতে এক বিবৃতিতে আইনজীবী বন্দনা শাহ জানান, তিক্ত সম্পর্কের জেরেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার মক্কেল। উভয়ের সম্মতিতেই এ পদক্ষেপ। এআর রহমানের বিচ্ছেদের খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ গোটা দেশ।

গতকাল রোববার (২৪ নভেম্বর)  সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিওবার্তায় সায়রা বানু বলেন, আমি বর্তমানে মুম্বাইয়ে আছি। গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তাই আমাকে বিরতি নিতে হয়েছে সবকিছু থেকে। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের নিয়ে অনেক মুখরোচক গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে। আমি সবাইকে বিশেষ করে ইউটিউব ও তামিল মিডিয়াকে অনুরোধ করছি— এআর রহমানকে নিয়ে খারাপ কিছু বলবেন না। তিনি একজন অসাধারণ মানুষ, বিশ্বের সেরা পুরুষ। 

অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমানের নিজের ব্যান্ডের গিটারিস্ট মোহিনি দের সঙ্গে সম্পর্কের গুজব নিয়ে সায়রা বানু বলেন, এআর রহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। কোনো নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কে প্রভাব পড়েনি। এ বিষয়টি অন্যরকম। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন, এখনো করেন। তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন।

সবশেষ তিনি বলেন, চিকিৎসা শেষ হলে শিগগিরই চেন্নাই ফিরে আসবেন। সবার প্রতি অনুরোধ— এআর রহমানের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন না। এ সময় সায়রা বানু এআর রহমানকে ধন্যবাদ জানান এবং শত ব্যস্ততার মধ্যেও তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন।

এদিকে এআর রহমান তার আইনজীবীর মাধ্যমে এক্স হ্যান্ডলে কড়া বার্তা দিয়ে একটি নোটিশ পোস্ট করেছেন। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে। নোটিশে বলা হয়েছে— বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন, তারা অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটি না হলে ভারতীয় আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *