নিপীড়নের অভিযোগ শ্রীলেখার, কোন পদক্ষেপ নিলেন পরিচালক

Written by

in

অভিনেত্রী শ্রীলেখা মিত্র এর আগে মালায়ালাম পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। যৌন হেনস্তার এ অভিযোগ আনতেই সেই রাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী সাজি চেরিয়ানের সঙ্গে বৈঠক করেন পরিচালক রঞ্জিত। 

আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, শ্রীলেখা মিত্রের অনুমতি ছাড়া তার শরীর স্পর্শ করেছিলেন মালায়ালাম পরিচালক ও কেরালা রাজ্য চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান রঞ্জিত। গত শনিবার এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন এ অভিনেত্রী। তার জেরে এবার ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’র প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন এ পরিচালক।

পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠতেই সেই রাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী সাজি চেরিয়ানের সঙ্গে বৈঠক করেন রঞ্জিত। সেখানে পরিচালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

এর আগে ২০০৯ সালের ‘পালেরি মনিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’-এর অডিশনের সময়ে তাকে যৌন হেনস্তা করেছিলেন পরিচালক রঞ্জিত। শ্রীলেখা বলেন, আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে যান ওর শোবারঘরের দিকে নিয়ে যান, ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম, ভিড় এড়ানোর জন্য তিনি ডেকেছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল। কারণ আমার তার সঙ্গে তেমন কোনো বন্ধুত্বও ছিল না। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পর তিনি আমার ঘাড়ে ও চুলে হাত দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।

শ্রীলেখার এ অভিযোগকে অবশ্য অসত্য বলেই দাবি করেন রঞ্জিত। তিনি বলেন, ছবিতে অভিনয়ের সুযোগ না পেয়েই যৌন হেনস্তার অভিযোগ করছেন শ্রীলেখা। 
তবে অভিনেত্রীর এ অভিযোগের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই পদত্যাগ করেছেন রঞ্জিত। শুধু তিনি নন, ওই একই দিনে ‘কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি’র সহসম্পাদক অভিনেতা সিদ্দিকও ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। সিদ্দিকের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ আনেন অভিনেত্রী রেবতী সম্পত।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *