Home / Entertainment / সালমান অক্ষয় রণবীরের অফার যে কারণে ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা

সালমান অক্ষয় রণবীরের অফার যে কারণে ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা

বজরঙ্গি ভাইজান, সিং ইজ ব্লিং, সুলতান, সঞ্জুর মতো সুপার হিট সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন কঙ্গনা রানাউত, যা বিভিন্ন সময় এসেছে গণমাধ্যমগুলোতে। তবে কোনোটিতেই কাজ করতে রাজি হননি কঙ্গনা। 

rnrn

সালমান খান, অক্ষয় কুমার ও রণবীব কাপুরের বিপরীতে অভিনয় করতে হবে বলেই রাজি হননি কঙ্গনা— এমন কথাও প্রচলিত আছে গণমাধ্যমে। তবে বিষয়টি যে সত্যি নয়, এই নায়কদের সঙ্গে তার যে কোনো বিরোধ নেই; তা সম্প্রতি ইউটিউব চ্যানেলে সিদ্ধার্থ কান্নানকে এক সাক্ষাৎকারে পরিষ্কার করে জানিয়েছেন কঙ্গনা।

rnrn

এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘মানুষ আমার প্রতি খুব সদয়। কারণ আমি মনে করি তারা আমাকে চিনতে পেরেছে যে, কঙ্গনা তার সামান্য লাভের জন্য কথা বলছে না। উদাহরণস্বরূপ বলতে পারি, যখন সালমান আমাকে বজরঙ্গি ভাইজানে কাজ করতে বলেছিলেন। আমি ওকে বলি— আপনি আমাকে কী ধরনের চরিত্রের জন্য অফার করছেন? তারপর তিনি আমাকে ‘সুলতান’-এর জন্যও ডেকেছিলেন, তখন বলেছিলেন— ‘আর কী ভালো রোল চান।’ এমনকি রণবীর নিজে আমার বাড়ি এসে আমাকে বলেন, ‘সঞ্জু’তে একটা রোল কর। কিন্তু আমি করিনি…'

rnrn

অক্ষয়ের সঙ্গে কাজ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘অক্ষয় কুমার, যখন সিং ইজ ব্লিং করেছিলেন, তখন তিনি আমাকে ডেকেছিলেন। বলেছিলেন, তুমি শুধু আমার সঙ্গে কাজ করতে চাও না। আমার সঙ্গে কাজ করার কোনো সমস্যা রয়েছে? তখন আমি ওকে বলি— স্যার, সত্যি আমার কোনো সমস্যা নেই আপনার সঙ্গে কাজ করতে। তখন তিনি জানতে চান, আমার সঙ্গে এতগুলো ছবির অফার তবে কেন তুমি প্রত্যাখ্যান করলে? আমি বলি— স্যার, সত্যি বলতে কোনো সমস্যা নেই। এখনো যখন আমার সঙ্গে ওর দেখা হয়, তিনি আমার সঙ্গে কথা বলেন। এর থেকেই বোঝা যায় তার মনে আমার জন্য কোনো ক্ষোভ নেই। দেখা হলেই তিনি আমার সঙ্গে প্রচুর কথা বলতে থাকেন।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *