নিজ বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Written by

in

নিজ বাড়ি থেকে মালায়লাম অভিনেত্রী অপর্ণা নায়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের তিরুবন্তপুরমের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

৩১ বছর বয়সি অভিনেত্রী অপর্ণার স্বামী সঞ্জিত ও দুই মেয়ে— ত্রায়া ও কৃতিকা রয়েছে। মালায়লম বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অপর্ণা নায়ার। 'মেঘাতীর্থম', 'মুধুগৌভ', 'কল্কি', 'কড়লু পরঞ্জা কধা'র মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। 

অন্যদিকে টেলিভিশন দুনিয়ায় 'আত্মসখী' ও 'চন্দনামাঝা'র মতো জনপ্রিয় শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন অপর্ণা। সম্প্রতি তিনি 'কালিভিড়ু'তে আথিরার চরিত্রে সিন্ধু জ্যাকবকে সরিয়ে অভিনয় করতে শুরু করেন। 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে পিআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রীর স্বামী এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

জানা যাচ্ছে, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, বাড়িতেই ছিলেন তার মা ও বোন। 

মৃত্যুর ২২ ঘণ্টা আগে শেষ ইস্টাগ্রাম পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নিজের ছোট মেয়ের সঙ্গে ভিডিও করেছিলেন অপর্ণা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঘুমপাড়ানি গান, মেয়ের উদ্দেশে লেখেন ‘আমার উন্নি, ছোট্ট মিষ্টি মেয়ে’। 

সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুই মেয়ে ও স্বামী সঞ্জীতের সঙ্গে ছবি পোস্ট করতেন অপর্ণা। তার কথায় ‘সঞ্জীত আমার শক্তি আর সাহস’।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *