Tag: নিহত

  • গণপিটুনিতে অভিনেতা শান্ত খান নিহত, কলকাতায় শিল্পীদের শোক

    ছাত্র-জনতার বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন সোমবার। এ ঘটনার পর চাঁদপুরে নিজ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন অভিনেতা শান্ত খান ও তার বাবা প্রয়োজক সেলিম খান। এ ঘটনায় বুধবার গভীর শোক প্রকাশ করেছেন কলকাতা চলচ্চিত্র শিল্পের সদস্যরা।

    rnrn

    হত্যার কারণ সম্পর্কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কেউ কথা না বলতে চাইলেও শান্ত ও সেলিম খানের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তারা।

    rnrn

    ভারতের জনপ্রিয় অভিনেতা রজতভ দত্ত এ বিষয়ে বলেন, ‘সে এবং তার বাবাকে হত্যা করার খবর শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা জানি না কোন পরিস্থিতি তাদের মৃত্যুর দিকে নিয়ে গেছে। তাদের হত্যা করা হয়েছে জেনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ আমাদের মতো শিল্পীরা যারা শিল্প এবং সৃজনশীলতা নিয়ে কাজ করেন তাদের প্রত্যাশা থাকে শান্তি, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের।’

    rnrn

    ২০২২ সালে বাংলাদেশি চলচ্চিত্র বিক্ষোভে শান্তর সঙ্গে কাজ করেছেন রজতভ। সেই স্মৃতি টেনে রজতভ বলেন, ‘চলচ্চিত্রের জন্য চাঁদপুরে আমাদের শুটিং চলাকালীন, সে ব্যক্তিগতভাবে আমার যত্ন নিতেন। এমনকি হোটেলেও আমার কোনো কিছু প্রয়োজন কিনা সে সম্পর্কে খোঁজ রাখতেন। আমি জানি না কিভাবে বা কেন তাকে এত অল্প বয়সে মারা যেতে হয়েছিল। তার কর্মজীবন লম্বা হতে পারত।’

    rnrn

    ২০১৯ সালে প্রেম চোর সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন শান্ত খান। এরপর ২০২১ সালে পিয়া রে, ২০২৩ সালে বুবুজান ও ২০২৪ সালে আন্তো নগর সিনেমায় অভিনয় করেছেন শান্ত। এর মধ্যে পিয়া রে তে শান্তর বিপরীতে অভিনয় করেছেন ভারতের অন্যতম অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। শান্তর এমন মৃত্যু তাই কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

    rnrn

    এ বিষয়ে কৌশানি বলেন, ‘সোমবার গভীর রাতে আমি উদ্বেগজনক এই খবরটি পেয়েছি এবং তখন থেকেই আমি ব্যথিত। যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে ওর সিনিয়র ছিলাম, শান্ত আমার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। সে অভিনেতা হিসেবে আরও অনেক কাজ করতে চেয়েছিল। আমি মানবতার জয়ে বিশ্বাস করি এবং আশা করি সেখানে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

    rnrn

    ২০২১ সালে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে তরুণ শেখ মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত। তার এমন মৃত্যু তাই ছুঁয়ে গেছে চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীকেও। যা নিয়ে তিনি বলেন, ‘যে কোনো মৃত্যু, হোক সেটা একজন প্রতিবাদী ছাত্রের, একজন পুলিশকর্মীর, একজন অভিনেতার, একজন প্রযোজক বা একজন রাজনৈতিক কর্মীরই হোক না কেন, তা মর্মান্তিক। বাংলাদেশে কাজ করার স্মৃতি আমাদের সবারই আছে। ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্টেকহোল্ডার হওয়ায় আমি শুধু এটা বলছি না। একজন মানুষ এবং ভারতের নাগরিক হিসেবেও এমন মৃত্যু কাম্য নয় কারো।’

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

    গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

    rnrn

    হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হন স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

    rnrn

    দুর্ঘটনায় গাড়িতে ছিলেন তিনিও। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। 

    rnrn

    গত শুক্রবার তেলেঙ্গানার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

    rnrn

    প্রাথমিক তদন্তে উঠে আসছে আত্মহত্যা করেছেন পবিত্রার স্বামী চন্দ্রকান্ত। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, চন্দ্রকান্তের বাবার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেখানেই তিনি জানিয়েছেন, বিগত বেশ কয়েক দিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। জানা যাচ্ছে, পবিত্রার মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ ছিলেন চন্দ্রকান্ত।

    বিনোদন ডেস্ক

  • গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, জনপ্রিয় অভিনেত্রী নিহত

    সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পবিত্রা জয়রামের। তেলেগু টেলিভিশন ধারাবাহিক 'ত্রিনয়নী'-তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। রোববার অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই অভিনেত্রীর। খবর এনডিটিভির

    rnrn

    পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী পবিত্রা জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় পবিত্রা গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান। জানা যাচ্ছে, অভিনেত্রীর গাড়িটি কর্নাটকের মান্ডা জেলার হানাকেরে-তে ফিরছিল। ওই একই গাড়িতে ছিলেন অভিনেত্রীর মামাতো বোন অপেক্ষা, গাড়িচালক শ্রীকান্ত ও অভিনেতা চন্দ্রকান্ত। তারাও এ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

    rnrn

    পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পবিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সহ অভিনেতা সমীপ আচার্য। তিনি এ খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই মাত্র খবরটা শুনলাম, যে আপনি আর নেই। এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম অন-স্ক্রিন মা আপনি, আপনি সবসময়ই আমার কাছে বিশেষ একজন হয়ে থাকবেন। আরও অনেকেই পবিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

    rnrn

    পবিত্রা জয়রাম একাধিক কন্নড় সিরিয়ালে অভিনয়ের ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। কন্নড় টেলিভিশন ছাড়াও তেলুগু সিরিয়ালেও তিনি কাজ করেছেন। তাই সেই ভাষার বহু দর্শকও তার অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় বহু অনুরাগী তার আত্মার শান্তি কামনা করেছেন।

    অনলাইন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পিয়াল নিহত

    সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তরুণ প্রজন্মের ব্যান্ডদল ‘অড সিগনেচার’র সদস্যরা। 

    rnrn

    শনিবার সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে দলটির গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। 

    rnrn

    এতে ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল মারা গেছেন। আরও মারা গেছেন নিহতের গাড়ি চালক সালাম। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে দলটির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের বাড়িতে হামলা, পুলিশ হেফাজতে অভিযুক্ত যুবকের আত্মহত্যা

    বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুজনকে সম্প্রতি গ্রেফতার করেছিল ভারতের মুম্বাই পুলিশ। বুধবার দুপুরে তাদের মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছে।

    পুলিশ জানিয়েছে, অনুজকে গত ২৬ এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার বেলা ১১টায় পুলিশ লকআপের সঙ্গে সংযুক্ত একটি টয়লেটে গিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তিনি চার-পাঁচজন পুলিশ সদস্যের পাহারায় লকআপে আরও ১০ জন বন্দির সঙ্গে ছিলেন।

    টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে পুলিশের হেফাজতে আত্মহত্যার চেষ্টা করে অনুজ থাপন নামের এক অভিযুক্ত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়িতে বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে। 

    সালমানের ফ্ল্যাটে যে দুজন গুলি চালিয়েছিলেন তারা সাগর পাল ও ভিকি গুপ্ত। ঘটনার দিন দুয়েকের মধ্যেই গুজরাতের ভূজ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদেই উঠে আসে অস্ত্র চালানকারী সোনু ও অনুজের নাম। 

    বন্দুকবাজদের বয়ান অনুযায়ী, দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন তারা। তার পরে সুরাতের তাপ্তী নদীতে বন্দুক ফেলে দেন তারা। জানা গেছে, এর মধ্যেই নদী থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বাই অপরাধ দমন শাখা।

    আরও পড়ুন: 

    গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সালমান। সারাক্ষণই ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবারসহ তার অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতোমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসান নিহত

    সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    ছাতক থানার ওসি শাহ আলম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে নিজ উপজেলা ছাতকে ফিরছিলেন পাগল হাসানসহ পাঁচজন। অটোরিকশাটি ছাতকের সুরমা ব্রিজ এলাকায় আসার পর গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাগল হাসানসহ অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার অন্য তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

    ওসি শাহ আলম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

    সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিকজন পাগল হাসানের মৃত্যুর খবর জানিয়েছেন।

    সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তার মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

    পাগল হাসানের সহকর্মীদের অনেকেই প্রকাশ করেছেন শোক। পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন।

    পাগল হাসানেরও একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।

    বিনোদন ডেস্ক

  • রকিবের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর দিলেন মাহি

    কান্নাজড়িত কণ্ঠে বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় ১৬ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে রকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। কিন্তু বিচ্ছেদের নেপথ্যে স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি মাহি। 

    rnrn

    এবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী রকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর ভাষ্য, ‘আমরা দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’ 

    rnrn

    বিচ্ছেদ হয়ে গেলেও পুরো সাক্ষাৎকারে রকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহিয়া মাহি। অভিনেত্রী বলেছেন, ‘আমার জীবনের যতটুকু রাজনৈতিক অর্জন করেছি, সবটাই ওর জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যে কোনো কিছু, ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা— দ্যাটস ইট।’

    rnrn

    সামনে কেমন ধরনের চলচ্চিত্রে থাকবেন, তেমন আভাসও দিয়েছেন নায়িকা। অভিনেত্রীর ভাষ্য, ২০২৪ থেকে যত সিনেমা করবেন, সবই হবে ভালো ভালো প্রজেক্টের। কোনো সাধারণ প্রজেক্টে কাজ করবেন না তিনি। মাহি এখন শূন্য থেকে শুরু করতে চান। আগের মতো জনপ্রিয় বা তার চেয়েও বেশি জনপ্রিয়তায় নিয়ে যেতে চান নিজেকে। কাজের বিষয়ে খুবই সিরিয়াস তিনি।

    বিনোদন প্রতিবেদন

  • মৃত্যুর খবরে অভিনেত্রীর পোস্ট, ‘আমি বেঁচে আছি’

    ভারতের ভোজপুরী ইন্ডাস্ট্রিতে রয়েছে একই নামে দুই মুখ। একজন অভিনেত্রী ও অপরজন গায়িকা। সোমবার ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোজপুরি সংগীতশিল্পী আঁচল তিওয়ারি। 

    rnrn

    অন্যদিকে বলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'খ্যাত অভিনেত্রীর নামও আঁচল তিওয়ারি। দুজনের একই নাম হওয়ার ফলে সৃষ্টি হয় বিভ্রান্তি। 'পঞ্চায়েত' অভিনেত্রীর মৃত্যুর খবরে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।

    rnrn

    মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে প্রয়াত জনপ্রিয় ভোজপুরী সংগীতশিল্পী আঁচল তিওয়ারি। তবে হঠাৎই রটে যায় প্রয়াত হয়েছেন পঞ্চায়েতখ্যাত অভিনেত্রী আঁচল তিওয়ারি। এ ঘটনায় চারদিকে ছড়িয়ে পড়ে তার ছবি। 

    rnrn

    শেষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, 'আই এম আলাইভ' যার বাংলায় অর্থ 'আমি বেঁচে আছি'। 

    rnrn

    আঁচল তিওয়ারি তার ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দুটি পোস্ট। সেখানে দেখা গেল, অভিনেত্রীর দুই বন্ধু এক হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত আঁচলের মৃত্যুর খবর পোস্ট করে স্পষ্ট জানিয়েছেন, ভুয়া খবর এটা। অভিনেত্রী বেঁচে আছেন। 

    rnrn

    আর সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করেছেন আঁচল। তিনিও জানিয়ে দিয়েছেন, বেঁচে আছেন তিনি।

    rnrn

    এদিকে সোমবার প্রয়াত বিখ্যাত ভোজপুরি গায়িকা আঁচল তিওয়ারি। বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। অনুষ্ঠান করতে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ‘পঞ্চায়েত ২'-এর প্রচুর জনপ্রিয়তা কুড়িয়েছেন। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গায়ক ছোটু পান্ডেও। 

    rnrn

    জানা গেছে, দুর্ঘটনায় ভোজপুরি বিনোদন জগতের চার উঠতি তারকাসহ ৯ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মোহনিয়া থানা এলাকার দেবকালী গ্রামের কাছে জিটি রোডে। 

    rnrn

    সেখানকার পুলিশ জানিয়েছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি এবং মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি গায়িকা আঁচল তিওয়ারি, সংগীতশিল্পী ছোটু পান্ডেসহ ৯ জন প্রাণ হারিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • নিজেকে আকর্ষণীয় করতে অস্ত্রোপচারে প্রাণ গেল গায়িকার

    নিজেকে আরও আকর্ষণীয় করতে অস্ত্রোপচার করার পর মারা গেলেন ব্রাজিলিয়ান গায়িকা দানি লি (৪২)। তার পুরো নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো। গত ২৪ জানুয়ারি তার মৃত্যু হয়। 

    মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, লাইপোসাকশন সার্জারির সময় জটিলতায় প্রাণ যায় ৪২ বছর বয়সি এই ব্রাজিলিয়ান পপ তারকার। 

    জানা গেছে, গত (১৯ জানুয়ারি) শুক্রবার দানি লির এই অস্ত্রোপচার হয়েছিল। তিনি তার পেট ও পিঠের লাইপোসাকশনের পাশাপাশি স্তন ছোট করতে গিয়েছিলেন, যাতে তাকে আরও আকর্ষণীয় লাগে। দুর্ভাগ্যবশত অস্ত্রোপচার প্রক্রিয়া চলাকালীন তিনি জটিলতার সম্মুখীন হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

    এ ঘটনায় দানি লির স্বামী মার্সেলো মিরা বলেন, গোটা ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। শনিবার দানিকে সমাধিস্থ করা হয়।’ 

    গায়িকার ৭ বছরের এক মেয়েও রয়েছে। জানা যাচ্ছে, পপ গায়িকাকে অনুরাগীরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য তাকে সমাধিস্থ করার আগে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    প্রসঙ্গত, ৪২ বছর বয়সি দানি লির অন্যতম হিট গান হলো 'Eu sou da Amazonia' (আমি আমাজন থেকে এসেছি)। এর পরেই তিনি ব্রাজিলে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। দানির জন্ম আমাজন জঙ্গলের আফুয়ায়। মাত্র ৫ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন তিনি। নিজের শহরে প্রতিভা প্রদর্শনীতে অংশ নেওয়ার পর তার বয়স যখন মাত্র ১৭ তিনি, তখন ম্যাকাপাতে চলে যান। দানি লি শেষ গানটি মাত্র দুই মাস আগে প্রকাশিত হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • কসমেটিক সার্জারি করাতে গিয়ে জ্যাকুলিনের মৃত্যু

    অনেক বলিউড ও হলিউড তারকা নিজেকে সুন্দর দেখাতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকার বিষয়েও প্লাস্টিক সার্জারি করার কথা শোনা যায়। 

    এরই মধ্যেই কসমেটিক সার্জারি করাতে গিয়ে মারা গেলেন ৪৮ বছর বয়সি আর্জেন্টিনার সাবেক বিউটিকুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি। খবর গালফ নিউজের। 

    প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, তার চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। যেগুলো শেষ পর্যন্ত রক্তজমাট বাঁধার দিকে নিয়ে যায়, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। অভিনেত্রী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার সন্তান ক্লো ও জুলিয়ান তার সঙ্গে ছিলেন। 

    ডেইলি মেইলের মতে, অভিনেত্রী ও বিউটিকুইনের মৃত্যুর খবর সান রাফায়েল ভেন্ডিমিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়েছিল।

    জানা যাচ্ছে, কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান।

    নিজের জেলার সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জয়ী ছিলেন জ্যাকুলিন ক্যারিরি। ১৯৯৬ সালে আর্জেন্টিনায় সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙুর ফসলের উৎসবের সৌন্দর্য প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন তিনি। 

    সান রাফায়েল পেজেন্ট কুইন্সের মুকুটধারী হিসেবে দীর্ঘদিন পরিচিত জ্যাকুলিন ক্যারিরি। তরুণী বয়সে তিনি সান রাফায়েল এন ভেন্ডিমিয়া উৎসবের ভাইস কুইনও ছিলেন। 

    বিনোদন ডেস্ক