‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Written by

in

বলিউডে ‘ডন ৩’ সিনেমা নিয়ে এ মুহূর্তে চলছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বিতর্ক। একদিকে সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে টানাপোড়েন চলছে। অন্যদিকে আচমকাই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন হৃতিক রোশন। গণমাধ্যমের একটি পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশের ধারণা— হৃতিক রোশন যেন পরোক্ষভাবে নিজেকেই ‘ডন ৩’ সিনেমার জন্য প্রস্তাব করছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে হৃতিক রোশন লিখেছেন— তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এখন তিনি কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান, তখন তার মনে প্রথম আসে ‘লাক বাই চান্স’ সিনেমার জাফর চরিত্রের কথা। ওই ধরনের ধূসর বা জটিল চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি লুফে নেবেন বলে জানান। তবে পরিচালকরা তাকে এখনো মূলত ‘ভালো মানুষের’ চরিত্রেই দেখতে চান বলে আক্ষেপ করেন তিনি।

ঋতিক রোশনের সেই পোস্টের পরই আলোচনায় যোগ দেন জোয়া আখতার। তিনি মন্তব্য করেন, ‘চলো, কফি খাওয়া যাক’, সঙ্গে ছিল আলিঙ্গন ও হৃদয়ের ইমোজি। আর এতেই শুরু হয় নেটিজেনদের মধ্যে জল্পনা। 

আরও পড়ুন
আরও পড়ুন

হৃতিকের পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা একের পর এক অনুরোধ জানাতে থাকেন— কেউ ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিক্যুয়েল চেয়েছেন, আবার কেউ সরাসরি লিখেছেন— ‘হৃতিককে ডন ৩ সিনেমায় নিন’।

অনেকেই মনে করেন, হৃতিকের পোস্টে থাকা ‘নেগেটিভ শেড’, ‘ফারহান’, ‘ভিন্ন ধরনের চরিত্র’-এর মতো ইঙ্গিতগুলো আসলে ডন ফ্র্যাঞ্চাইজির দিকেই ইশারা করছে। কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন— ‘ডন ২’সিনেমায় হৃতিকের সংক্ষিপ্ত উপস্থিতি দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার আগ্রহও কম নয়।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *