জোরালো হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জন!

Written by

in

অভিষেক-ঐশ্বরিয়ার ১৬ বছরের দাম্পত্য জীবনে বেজে উঠেছে ভাঙনের সুর। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে— বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্যের খবর। শুধু তাই নয়, সাবেক এই বিশ্বসুন্দরী ঘর-সংসার ফেলে ফিরে গেছেন মায়ের বাড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বচ্চন পরিবারের অন্দরমহলে অনেক দিন ধরে চলছে শাশুড়ি-বউয়ের বাগ্যুদ্ধ, যা একে অন্যের প্রতি অসন্তোষ বাড়িয়ে দিয়েছে।

শুধু শাশুড়ি জয়া বচ্চনই নন, ননদ শ্বেতা বচ্চন নন্দাও কদিন আগে এক টিভি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার স্বভাব নিয়ে সমালোচনা করেছেন। যে কারণে সম্প্রতি স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদ সবাইকে রেখে মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যাকে নিয়ে জন্মদিন পালন করেছেন ঐশ্বরিয়া। অবাক করা বিষয় হলো— এদিন অভিষেক ছাড়া শ্বশুরবাড়ির কেউ-ই শুভেচ্ছা জানাননি নন্দিত এই বলিউড অভিনেত্রীকে।

এদিকে আবার বিচ্ছেদ গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছেন অভিষেক। খুলে ফেলেছেন বিয়ের আংটি। সেই খবর রটতে না রটতেই দেখা গেছে, ঐশ্বরিয়ার হাত থেকেও গায়েব বিয়ের আংটি।

সম্প্রতি ‘দি আর্চিস’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। ছিলেন অভিষেকও। যে ছবির মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে ননদের কন্যা অগস্ত্য নন্দার। সেই ‘দি আর্চিস’ ছবির প্রিমিয়ারেই দেখা গেছে ঐশ্বরিয়ার আঙুল একেবারে ফাঁকা। হাতে নেই বিয়ের আংটি।

এখানেই শেষ নয়, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও এরই মধ্যে তার পুত্রবধূকে টুইটারে আনফলো করে দিয়েছেন, যা দেখে এই তারকা দম্পতির ভবিষ্যৎ নিয়ে নেটদুনিয়ার বাসিন্দারা নানা রকম মন্তব্য করছেন। যদিও অভিষেক বা ঐশ্বরিয়া কারও কাছ থেকেই বিচ্ছেদের আভাস পাওয়া যায়নি, তার পরও দুই-দুইয়ে চার মিলিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন অনেকে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *