Tag: অভিষেক

  • ঐশ্বরিয়ার গান যাতে ছবিতে না রাখা হয়, সেই চেষ্টা করেছিলেন অমিতাভ

    ঘটনা ২০০৫ সালের। সিনেমা ‘বান্টি অউর বাবলি’ বক্স অফিসে সাড়া ফেলেছিল। এ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন ও রানী মুখার্জির রসায়ন সেই সময়ে অন্যতম চর্চার বিষয় ছিল। পর্দার বাইরেও তাদের রসায়ন ঘিরে নানা জল্পনা পাখা মেলেছিল। আবার সেই সিনেমাতেই অতিথি শিল্পী ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। 

    ‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান ‘কাজরা রে’ বাবা ও ছেলের সঙ্গে ঐশ্বরিয়ার নাচ আজও চর্চায় উঠে আসে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ওই গানটিই ঐশ্বরিয়া ও অভিষেকের জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সিনেমাতে এ গানটি নিয়ে খুব একটা খুশি ছিলেন না বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। অভিনেত্রী ঐশ্বরিয়ার এই গান যাতে সিনেমাতে না রাখা হয়, সেই চেষ্টাও করেছিলেন বিগবি। 

    সে কথাই দীর্ঘদিন পর সিনেমার পরিচালক শাদ আলি জানিয়েছেন। এই গান শুনে পছন্দ হয়নি সিনেমার প্রযোজক যশ রাজেরও। তারা মনে করেছিলেন— সিনেমাতে এই গানটিই সবচেয়ে কম জনপ্রিয় হবে। শাদ আলি বলেন, অমিতজি বলেছিলেন— এই গানটির শুটিং করারই দরকার নেই। কিন্তু অতিকষ্টে প্রযোজনা সংস্থা ও অমিতাভকে রাজি করিয়েছিলেন তিনি। তার বিশ্বাস ছিল— এই গানটি বিপুল জনপ্রিয় হবে।

    যেমন ভাবা, তেমন কাজ। গানটি আলিশা চিনয়কে দিয়ে গাইয়েছিলেন শাদ। গানের প্রদর্শনে যাতে কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়েও সতর্ক ছিলেন পরিচালক। তাই লাস্যময়ী ঐশ্বরিয়ার দুই পাশে অমিতাভ ও অভিষেককেই রেখেছিলেন তিনি।

    তখনো অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেম শুরু হয়নি। তাই অমিতাভ তখনো হবু শ্বশুর নন। স্রেফ সহকর্মী হিসেবেই তখন তারা কাজ করেছিলেন। পরে যে সম্পর্ক সম্পূর্ণ অন্যদিকে মোড় নেবে, তা তারাও কল্পনা করেননি বলে জানান শাদ আলি।

    বিনোদন ডেস্ক

  • অভিষেক রেগে গেলে যা করেন ঐশ্বরিয়া

    বলিউডের বচ্চন পরিবারের অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের দাম্পত্য নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলেছে নেটদুনিয়ায়। 

    ঐশ্বরিয়া বড় পর্দায় এখন নিয়মিত নন। অভিষেক বেছে নিচ্ছেন পরিণত চরিত্র। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ঘুমর’। সেই ছবির প্রচারে যোগ দিয়ে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন অভিষেক।  

    সেখানে এক প্রশ্নের জবাবে অভিনেতা জানান, কীভাবে ঐশ্বরয়া তাকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করেন। বলা যায়, অভিষেক একটুতেই রেগে যান। যেমন জ্যামে আটকে কখনও রাগ নিয়ে বাড়ি ফেরেন তিনি। সেই সময় ঐশ্বরিয়া তাকে বলেন, ‘এত রাগ কিসের? ভাবার মতো আরও অনেক কিছু আছে তোমার জীবনে। পরিবার আছে, সবাই সুস্থ আছে এর বেশি আর কী চাই?’  

    অভিষেকের মতে, ঐশ্বরিয়ার এই সরল ও গভীর কথা তাকে ভারসাম্য রাখতে শেখায়। তার কথায়, ‘ওর এই মানসিক ভরসা দেওয়ার ক্ষমতাটাই আমার শক্তি।’ 

    তিনি আরও জানান, করোনার কঠিন সময়েও ঐশ্বরিয়া পুরো পরিবারকে আগলে রেখেছেন। সেই সময়ও স্ত্রীই ছিলেন তাদের একমাত্র মানসিক বল। 

    এই সাক্ষাৎকার থেকেই স্পষ্ট, জনসমক্ষে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ নিয়ে যতই জল্পনা থাক না কেন, ব্যক্তিগত জীবনে এখনও শক্ত হাতে সংসারের হাল ধরেছেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • পাশে নেই ঐশ্বরিয়া, রাতের অনুষ্ঠানে হাজির নিমরত-অভিষেক

    ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়। গত বছর নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে পড়ে। এর জেরেই নাকি সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে অভিষেকের দাম্পত্যে চিড় ধরে। এই গুঞ্জনই শোনা গিয়েছিল নেটপাড়ায়। যদিও নতুন বছরে পা দিতেই স্ত্রী ঐশ্বিরয়াকে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় যেতে শুরু করেন অভিনেতা। কেউ কেউ তো বলতে শুরু করেন— মেয়ে আরাধ্যার দিকে চেয়েই নাকি বিচ্ছেদের পথে হাঁটেননি বচ্চন দম্পতি। এবার ফের দেখা গেল অভিষেক-নিমরতকে।

    সম্প্রতি মুম্বাইয়ের একটি খ্যাতনামা প্রযোজনা সংস্থা নৈশপার্টিতে নিমন্ত্রিত ছিলেন অভিষেক-নিমরত। আপাদমস্তক কালো প্যান্ট, কালো জ্যাকেটে হাজির হন অভিষেক। তার কিছুক্ষণের মধ্যে হাজির হন নিমরত কৌর। তার পরনে কালো অফ শোল্ডার জামা, বিন্যস্ত চুল, মানানসই রূপটান। লাল গালিচায় হেঁটে গেলেন দুজনে কিন্তু আলাদা আলাদা হয়ে।

    এর আগে ২০২২ সালে ‘দসভি’ সিনেমাতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিমরত কৌর। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন অভিনেত্রী। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন— ১৫ বছর। অভিষেক বলেছিলেন— হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন— অসাধারণ। পুরোনো সেই ভিডিও আচমকাই ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।

    বিনোদন ডেস্ক

  • বাগদানের পরও যে কারণে বিয়ে হয়নি অভিষেক-কারিশমার

    সময়টা ২০০০ সাল, একের পর এক হিট সিনেমায় বলিউড পাড়া কাঁপাচ্ছেন অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। সেই সিনেমা থেকেই গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষেক-কারিশমা। দুজনের মধ্যে বাগদানও সম্পন্ন হয়ে যায়। যদিও পরবর্তীতে সেই সম্পর্কে ফাটল ধরে তাদের দুই পরিবারের কারণে।

    দীর্ঘ পাঁচ বছর গোপনে প্রেম করার পর শ্বেতা বচ্চনের বিয়েতে একসঙ্গে হাজির হন অভিষেক-কারিশমা। এরপর ২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে জয়া বচ্চন ঘোষণা দেন অভিষেক-কারিশমার বাগদানের। জয়া বচ্চনের এমন ঘোষণার পর বলিউড পাড়ায় তখন বইছিল উৎসবের আমেজ।

    তবে সেই উৎসব মিলিয়ে যেতে সময় লাগেনি খুব একটা। ২০০৩ সালে অপ্রত্যাশিতভাবে ভেঙে যায় এই সম্পর্ক। সে সময় এই সম্পর্ক ভাঙার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও খুব একটা জানা যায়নি দুই পরিবারের গোপনীয়তার কারণে। তবে পরবর্তীতে এটা প্রকাশ্যে এসেছে।

    ভারতীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, জয়া বচ্চন কারিশমাকে শর্ত আরোপ করেছিলেন, বিয়ের পর তাকে অভিনয় ছেড়ে দিতে হবে। যেই শর্তে কারিশমার মা, ববিতা কাপুর কোনোভাবেই রাজি হননি। কেননা, ববিতা তার মেয়ের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং কারিশমার ভবিষ্যৎ সুরক্ষিত করতে অমিতাভ বচ্চনের কিছু সম্পদ অভিষেকের কাছে হস্তান্তর করার কথা বলেছিলেন। যা নিয়ে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছিল উত্তেজনা।

    কেননা, সেই সময়ে বচ্চন পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল। যার ফলে কারিশমার মায়ের প্রস্তাবে রাজি হওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। যা আবার চিন্তায় ফেলে দিয়েছিল কারিশমার মা ববিতাকে। বচ্চন পরিবারের ঋণ ও আর্থিক প্রতিবন্ধকতার মাঝে তাই মেয়েকে পাঠাতে রাজি ছিলেন না তিনি। যা একটা সময় দেয়াল হয়ে দাঁড়িয়েছিল অভিষেক-কারিশমার ভালোবাসা সম্পর্কে।

    পরে সেই ধাক্কা সামলে ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। যদিও পরে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তার। অন্যদিকে ২০০৭ সালে ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন অভিষেক বচ্চন।

    বিনোদন ডেস্ক

  • অভিষেককে দেখে বুকে জড়ালেন রেখা

    বলিউড শাহেনশাহ অমিতাভ বাচ্চনের সঙ্গে অভিনেত্রী রেখার প্রেমের সম্পর্ক
    কারও অজানা নয়। তাদের প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়নি। বরং জয়া বচ্চনকে বিয়ে করার পর, রেখা
    অমিতাভের থেকে দূরত্ব বাড়িয়েছে। অন্যদিকে, অমিতাভও যেন রেখার উপস্থিতি দেখতেই পান
    না। কোনো পার্টিতে দেখা হলেও একে অপরকে এড়িয়ে যান।

    অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে দারুণ সম্পর্ক রেখার। রেখাকে
    মা বলেই ডাকেন অভিষেকের স্ত্রী। তবে বাবার মতোই অভিষেক রেখাকে দূর থেকেই দেখেন। কাছে
    আসতে মন চাইলেও, বিতর্কের কারণেই এড়িয়ে যান। তবে সম্প্রতি এমন দৃশ্যের সাক্ষী হল গোটা
    বলিউড, যা দেখে সবাই হতবাক।

    সম্প্রতি এক পার্টিতে হাজির হয়েছিলেন রেখা ও অভিষেক। সেখানেই অভিষেককে
    মঞ্চে দেখে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন রেখা। কথাও বললেন কিছুক্ষণ। করলেন কুশল বিনিময়ও।
    তারপর যে যার মতো মঞ্চ থেকে নেমে গেলেন।

    তবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিন্দুকদের কটাক্ষ, প্রেমিক না হোক তারই
    ছেলে তো! অভিষেককে বুকে জড়িয়ে তাই কি দুধের সাধ ঘোলে মেটালেন রেখা।

    বিনোদন ডেস্ক

  • করণ জোহরের ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলা, তার বিপরীতে কে?

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে নজর কেড়েছেন। দর্শকদের মনে সংশয় ছিল— অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো কি লাস্যে মাত করতে পারবেন? সেই পরীক্ষায় উতরে গেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। বলিউডে পা রাখতে চলেছেন। পরিচালক করণ জোহরের আগামী ছবিতে ‘কিসিক’খ্যাত শ্রীলীলার অভিষেক হতে যাচ্ছে। তার বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে?

    ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে সামান্থার ‘উ আন্তাভা’-তে মেতেছিল দর্শকরা। তাই দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার ওপরে ছিল প্রত্যাশার বোঝা। তবে ‘আইটেম সংয়ে তিনিও যে পিছিয়ে নেই, বুঝিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যায় তার ভিডিও। তিনি যে লম্বা দৌড়ের ঘোড়া, তা মেনে নিয়েছেন দর্শকরা। 

    তবে বলিউডের দিকে তাকিয়ে অভিনেত্রী শ্রীলীলা। সেই মতোই জানা গেছে ধর্ম প্রযোজনা সংস্থার নাম। তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার নাম। একটি সূত্র জানিয়েছে, বলিউডে তার বিপরীতে নাকি দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এ বিষয়ে কার্তিক আরিয়ান জানিয়েছেন, পর্দায় শ্রীলীলাকে দেখতে দারুণ লাগে। তার সঙ্গে ওর জুটি খুবই ভালো লাগবে। একেবারে আনকোরা জুটি। যদিও এ মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য আমরা উচ্ছ্বসিত।

    এদিকে আগামীতে করণ জোহরের ছবি যে কার্তিক আরিয়ান সঙ্গে কাজ করছেন, সেই খবর ছড়িয়েছে ইতোমধ্যে। ধর্ম প্রযোজনা সংস্থার এক ছবিতে নায়ক তিনি। ছবির নাম, ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। পরিচালক সমীর বিদওয়ানস।

    এর আগে ‘দোস্তানা ২’ নিয়ে পরিচালক করণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল অভিনেতা কার্তিকের। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও হঠাৎই এ ছবি থেকে বেরিয়ে যান তিনি। সেই ঘটনার পর ফের একসঙ্গে করণ ও কার্তিক। তাই ইতোমধ্যে এ ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার দেখার বিষয়— এ ছবিতেই কার্তিকের বিপরীতে ‘কিসিক’কন্যা শ্রীলীলাকে দেখা যাবে কিনা।

    বিনোদন ডেস্ক

  • ডিভোর্স জল্পনা উড়িয়ে একসঙ্গে কোথায় গেলেন ঐশ্বর্য-অভিষেক?

    সব জল্পনা-কল্পনা আর চর্চার অবসান হলো। বিয়েবাড়ির পর আবার একসঙ্গে দেখা মিলল বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের। বরের হাত ধরে মেয়ের স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন রাই সুন্দরী। আরাধ্যার স্কুলের সেই অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়ার সঙ্গে হাজির ছিলেন বলিউড শাহেনশাহ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এদিন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে তাদের বিয়ে ভাঙার খবরের মধ্যেই একসঙ্গে দেখা গেল। বিগত প্রায় এক বছর ধরে তুঙ্গে ছিল রাই সুন্দরী ও জুনিয়র বচ্চনের ডিভোর্সের আলোচনা-সমালোচনা। 

    আবার এও শোনা গিয়েছিল— ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ে ভাঙার নেপথ্যে কারণ নায়কের বিবাহবহির্ভূত সম্পর্ক— তিনি নাকি গোপনে মন দিয়েছেন অভিনেত্রী নিমরত কৌরকে। কিন্তু সেগুলো যে স্রেফ জল্পনা বা গুজব ছিল, সেটি এদিন তারা স্পষ্ট করে দিলেন। বুঝিয়ে দিলেন একই সঙ্গে আছেন, ঘর ভাঙছে না তাদের।

    অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়ে অভিষেক ও ঐশ্বরিয়া তাদের মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে ঐশ্বরিয়াকে ফুলের কাজ করা কালো পোশাকে দেখা যায়। অভিষেকও স্ত্রীর সঙ্গে টুইনিং করে কালো হুডি পরে এসেছিলেন। অন্যদিকে অমিতাভ পরেছিলেন টিল রঙের স্যুট। শ্বশুরের হাত ধরে যত্ন করে অনুষ্ঠানে নিয়ে আসেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

    এর আগে একটি বিয়েবাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। এদিন আবারও তারা একফ্রেমে ধরা দিয়ে যে নিন্দুকদের মুখে ও জল্পনায় ছাই দিলেন, সেটা বলার অপেক্ষা রাখে না।

    এদিকে চলতি বছরের শুরুর দিকে আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাকবিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বছরের মাঝামাঝি সময় বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে কখনই বচ্চন পরিবারের সঙ্গে যেতে দেখা যায়নি রাই সুন্দরী এবং তার মেয়ে আরাধ্যাকে। তারা আলাদাই গেছেন। অভিষেক গেছেন পরিবারের সঙ্গে। সেই থেকে জল্পনা শুরু। মাঝে উসকে যায় অভিষেকের পরকীয়ার চর্চা। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে তারা কেউ-ই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় সন্তানের পরিকল্পনা ঐশ্বরিয়া-অভিষেকের?

    একের পর এক চর্চা বচ্চন পরিবারকে ঘিরে বেশ কিছুদিন ধরেই। বিয়ে ভাঙতে চলেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার-এমন নানা আলোচনাও রটেছে চারিদিকে। এসবের মাঝেই হঠাৎ আলোচনায় আরও একটি খবর। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। 

    সম্প্রতি অভিষেক তার বন্ধু অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে একটি চ্যাট শোয়ে মুখোমুখি হয়েছিলেন। যেখানে রীতেশ অভিষেককে তার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করেন। মুহূর্তে লজ্জায় লাল হয়ে যান অভিষেক। এরপর অভিনেতার উত্তরে তার পা স্পর্শ করতে দেখা যায় রীতেশকে।

    সম্প্রতি অভিষেক বচ্চন ‘কেস তো বনতা হ্যায়’-এর একটি এপিসোডে অংশ নিয়েছিলেন। যেখানে শোয়ের হোস্ট রীতেশ তাকে নানা মজার প্রশ্ন করেন। তখনই রীতেশ অভিষেককে জিজ্ঞাসা করেন, আপনার পরিবারে অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা সবার নাম ‘এ’ অক্ষর দিয়ে শুরু। শুধু জয়া আন্টি এবং শ্বেতা বাদে। তারা কিছু বলেননি? অভিষেকের সহাস্য জবাব, ‘এ বিষয়ে তাদের সঙ্গেই কথা বলতে হবে আপনাকে।’

    একইসঙ্গে অভিষেকের সংযোজন, পরবর্তী প্রজন্ম এলে না হয় ভেবে দেখা যাবে।’ অভিষেকের মুখে এ কথা শুনে রীতেশ বলেন, আরাধ্যার পর কি আর কোনো সন্তানের কথা ভেবেছিলেন দম্পতি? 

    এর জবাবে একেবারে লাজুক হেসে অভিষেকের উত্তর, ‘বয়সের কথা তো মাথায় রাখতে হবে নাকি?’ একথা শুনেই রীতেশ মজা করে অভিষেকের পা স্পর্শ করেন। যেখান থেকে জল্পনা আরও বেড়েছে সম্পর্ক কি ভালো না থাকলে এমন কথা কি আর বলতে পারেন!

    বিনোদন ডেস্ক

  • মা হচ্ছেন নিমরত!

    অভিষেক বচ্চনের সঙ্গে নাম আসার পর অভিনেত্রী নিমরত কৌর এখন প্রায়াই আলোচনায় থাকেন। গুঞ্জন উঠেছে নিমরতের জন্যই নাকি ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যে অশান্তি। ঠিক এরই মধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল হলো নিমরতের একটি ছবি। যা দেখে নেটিজেনরা বলতে শুরু করেছে, নিমরত অন্তঃসত্ত্বা। 

    কেউ কেউ বলছে, নিমরতের গর্ভের সন্তানের বাবা আর কেউ নন, অভিষেক বচ্চন!

    আনন্দবাজারের  প্রতিবেদনে বলা হয়েছে, খবরটা ছড়িয়ে পড়েছে নিমরতের এক ছবি থেকেই। যেখানে নিমরতের পেট প্রকাশ্যে আসে। নিমরতের মেদযুক্ত পেট দেখেই অনেকে মনে করতে শুরু করেন, তিনি অন্তঃসত্ত্বা। 

    তবে জানা গেছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। সোশাল মিডিয়ায় ঐশ্বর্য, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে। এই খবর একেবারেই মিথ্যা। 

    তবে এই বিষয়ে নিমরতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই নতুন খবর দিলেন ঐশ্বরিয়া-অভিষেক

    বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। এর মাঝেই শোনা গেল নতুন খবর।

    এবার নিন্দুকদের মুখে ছাই দিয়ে ফের জুটি বাঁধতে চলেছেন বচ্চন দম্পতি। বি-টাউনে নতুন গুঞ্জন— এবার ঐশ্বরিয়া ও অভিষেক নাকি মণি রত্নমের ছবিতে জুটি বাঁধছেন।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নাকি বিবাহবিচ্ছেদের দিকে গড়াচ্ছে। গত কয়েক দিন ধরে বলিউডে এ জল্পনাই জারি রয়েছে। কিন্তু এবার নাকি নিন্দুকদের মুখে ছাই দিয়ে ফের জুটি বাঁধতে চলেছেন বচ্চন দম্পতি! এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

    এর আগে ২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এর পর ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন দম্পতি। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর আবার বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনো এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া বা অভিষেক বচ্চন কেউ-ই।

    ‘গুরু’ ও ‘রাবণ’-এর আগে মণি রত্নমের ‘যুবা’-তেও অভিনয় করেছিলেন অভিষেক। সেই ছবিতে অবশ্য অভিষেকের সঙ্গে জুটি বেঁধেছিলেন রানি মুখার্জি। মণি সম্পর্কে অভিষেক বলেছিলেন, ‘যুবা’ ছবির প্রস্তাব দিতেই আমাদের বাড়িতে প্রথম এসেছিলেন তিনি। যদিও আমি ভেবেছিলাম, বাবার (অমিতাভ বচ্চন) কাছে ছবির প্রস্তাব নিয়ে এসেছেন। যখন বুঝতে পারলাম, আমার জন্যই তিনি এসেছেন, আমি চমকে গিয়েছিলাম। যে কোনো অভিনেতাই মণির সঙ্গে কাজ করতে চান। তিনি আমাকে তিনটি ছবির জন্য যোগ্য মনে করেছেন বলে আমি সত্যি গর্ব বোধ করি।

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি ঐশ্বরিয়া ও অভিষেক। প্রথমে গোটা পরিবার নিয়ে বিয়ের আসরে আসেন অভিষেক। তার বেশ কিছু ক্ষণ পর মেয়ে আরাধ্যাকে নিয়ে প্রবেশ করেন ঐশ্বরিয়া। তখনই বিচ্ছেদের জল্পনা ঘনীভূত হতে শুরু করে। তবে বিয়ের অন্দরমহলে একসঙ্গে বসেছিলেন তারকা দম্পতি। বিচ্ছেদ-জল্পনার মাঝে ফের জুটি বাঁধার খবরে আনন্দিত তাদের ভক্ত-অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক