চোখ ভিজে এল, মাথা নত হল মিথিলার

Written by

in

অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ পরিচিতি। এছাড়াও লেখালেখিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি।

rnrn

সম্প্রতি বেশ খারাপ সময় কাটাচ্ছেন মিথিলা। সামাজিক মাধ্যমে তার প্রোফাইল ঘাঁটলেই বুঝতে বাকি থাকবে না যে এই মুহূর্তে এক শোকাবহ পরিস্থিতির মাঝে কাটাচ্ছেন অভিনেত্রী।

rnrn

তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, মূল ছবির বদলে কালো পর্দা! একের পর এক শোকসন্তপ্ত পোস্ট; ক্যাপশনের কথাগুলো যেন অভিনেত্রীর শোকে ভেঙে পড়ার প্রতিফলন। 

rnrn

কিন্তু কী এমন হলো অভিনেত্রীর? সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার ফেসবুক পোস্ট করেন মিথিলা। এর আগে সদ্য প্রয়াত দেশের কালজয়ী সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর খবরও তাকে মর্মাহত করে তোলে। সব মিলিয়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বেশ হতাশ তিনি।

rnrn

এই মুহূর্তে মেয়েকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন মিথিলা। এরই মধ্যে অভিনেত্রী তার বিষাদে ভরা মনে কিছুটা শক্তি সঞ্চার করতে মেয়ের সঙ্গে কবিতা পাঠ করতে বসলেন। এক ফেসবুক স্ট্যাটাসে তা শেয়ার করে লেখেন, স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসলো। বাংলা পাঠ্যবই ‘আমার বই’ এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ। তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।’

rnrn

এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,

rnrn

‘থাকবো নাকো বদ্ধ ঘরে 
rnদেখবো এবার জগৎটাকে
rnকেমন করে ঘুরছে মানুষ 
rnযুগান্তরের ঘূর্ণিপাকে
rnদেশ হতে দেশ দেশান্তরে 
rnছুটছে তারা কেমন করে।
rnকিসের নেশায় কেমন করে 
rnমরছে যে বীর লাখে লাখে
rnকিসের আশায় করছে তারা
rnবরণ মরন যন্ত্রণাকে।’

rnrn

এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম। 
rn‘কিসের নেশায় কেমন করে 
rnমরছে যে বীর লাখে লাখে
rnকিসের আশায় করছে তারা
rnবরণ মরন যন্ত্রণাকে।’

rnrn

সব শেষে তিনি লিখলেন, ‘চোখ ভিজে এলো। মাথা নত হলো।’

অনলাইন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *