Tag: মাথা

  • ‘মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়েছে শ্রাবন্তী’

    টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন ছিল গতকাল ১৩ আগস্ট। বিনোদন জগতের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে অনেক অনেক শুভচ্ছা জানিয়েছেন ‘দেবী চৌধুরানী’ সিনেমার পরিচালক। আলাদা করে ওকে এটাই বলতে চেয়েছেন শুভ্রজিৎ মিত্র— জীবনে আরও উন্নতি কর। এক উজ্জ্বল সত্তা হিসেবে বিরাজ করে তুমি এই বছরটাকে বিশ্বে স্মরণীয় করে রাখো। 

    শ্রাবন্তীর জন্মদিন নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র এখানেই শেষ করেননি। আরও অনেক কথাই বলেছেন তিনি। তার এ কথামালা তুলে ধরেছে আনন্দবাজার।

    শ্রাবন্তীর চট্টোপাধ্যায়ের ডাক নাম গিন্টু। এই গিন্টুর জন্মদিনে আমি শহরে নেই। এ মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয় প্রায় বছর আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা হয়। তার পর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে।

    গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই আছে। আমার পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ ছবিতে নামভূমিকায় ও অভিনয় করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তার থেকেও বড় কথা— ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই ছবিতে ওকে নির্বাচন করি। 

    তিনি বলেন, শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এ চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগও করেছিল। সত্যি বলছি— যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, তার থেকেও আরও বেশি কিছু দিয়েছে।

    কাজের প্রতি গিন্টুর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। দেবী চৌধুরানী হয়ে উঠতে এক বছরেরও বেশি সময় ধরে গিন্টু পরিশ্রম করেছে। তলোয়ার চালানো শেখা থেকে শুরু করে অ্যাকশনের তালিম— সবই নিয়েছে। শুরু থেকেই ওর এই সফরের আমি অংশ ছিলাম। বলা যায়, পর্দার বাইরে আমিই যেন তখন ভবানী পাঠক হয়ে উঠেছিলাম। শুটিংয়ে একাধিকবার চোট-আঘাত পেয়েছিল গিন্টু। মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়ে অভিনয় করেছে! তীর ছুড়তে গিয়ে ধনুকের ছিলায় আঙুল কেটে গেছে। আঙুলে ব্যান্ডেজ। সেই অবস্থায় একের পর এক শট দিয়েছে গিন্টু। হামাগুঁড়ি দেওয়ার দৃশ্যে হাঁটু ধারালো নুড়ি-পাথরে ক্ষতবিক্ষত! তার পরও শট দিয়েছে। পরিচালক হিসেবে এর থেকে বেশি আমি ওর কাছে আর কী-ই বা দাবি করতে পারি!

    ‘দেবী চৌধুরানী’ সিনেমা করতে গিয়ে গিন্টুকে আমি যেভাবে দেখেছি, তা ওর প্রতি আমার বিশ্বাসকে আরও পাকা করেছে। আমার পরবর্তী ছবি ‘কালমৃগয়া’তে-ও স্বাভাবিকভাবেই গিন্টুকেই বেছে নিয়েছি। আপাতত আমি শহরে ফিরলে ওর সঙ্গে ‘দেবী চৌধুরানী’র ডাবিং শুরু করব।

    তিনি বলেন, জন্মদিনে গিন্টুকে অনেক অনেক শুভচ্ছা। আলাদা করে ওকে এটাই বলতে চাই— জীবনে আরও উন্নতি কর। এক উজ্জ্বল সত্তা হিসেবে বিরাজ করে তুমি এই বছরটাকে বিশ্বে স্মরণীয় করে রাখো। 

    বিনোদন ডেস্ক

  • চোখ ভিজে এল, মাথা নত হল মিথিলার

    অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ পরিচিতি। এছাড়াও লেখালেখিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি।

    rnrn

    সম্প্রতি বেশ খারাপ সময় কাটাচ্ছেন মিথিলা। সামাজিক মাধ্যমে তার প্রোফাইল ঘাঁটলেই বুঝতে বাকি থাকবে না যে এই মুহূর্তে এক শোকাবহ পরিস্থিতির মাঝে কাটাচ্ছেন অভিনেত্রী।

    rnrn

    তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, মূল ছবির বদলে কালো পর্দা! একের পর এক শোকসন্তপ্ত পোস্ট; ক্যাপশনের কথাগুলো যেন অভিনেত্রীর শোকে ভেঙে পড়ার প্রতিফলন। 

    rnrn

    কিন্তু কী এমন হলো অভিনেত্রীর? সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার ফেসবুক পোস্ট করেন মিথিলা। এর আগে সদ্য প্রয়াত দেশের কালজয়ী সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর খবরও তাকে মর্মাহত করে তোলে। সব মিলিয়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বেশ হতাশ তিনি।

    rnrn

    এই মুহূর্তে মেয়েকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন মিথিলা। এরই মধ্যে অভিনেত্রী তার বিষাদে ভরা মনে কিছুটা শক্তি সঞ্চার করতে মেয়ের সঙ্গে কবিতা পাঠ করতে বসলেন। এক ফেসবুক স্ট্যাটাসে তা শেয়ার করে লেখেন, স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসলো। বাংলা পাঠ্যবই ‘আমার বই’ এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ। তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।’

    rnrn

    এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,

    rnrn

    ‘থাকবো নাকো বদ্ধ ঘরে 
    rnদেখবো এবার জগৎটাকে
    rnকেমন করে ঘুরছে মানুষ 
    rnযুগান্তরের ঘূর্ণিপাকে
    rnদেশ হতে দেশ দেশান্তরে 
    rnছুটছে তারা কেমন করে।
    rnকিসের নেশায় কেমন করে 
    rnমরছে যে বীর লাখে লাখে
    rnকিসের আশায় করছে তারা
    rnবরণ মরন যন্ত্রণাকে।’

    rnrn

    এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম। 
    rn‘কিসের নেশায় কেমন করে 
    rnমরছে যে বীর লাখে লাখে
    rnকিসের আশায় করছে তারা
    rnবরণ মরন যন্ত্রণাকে।’

    rnrn

    সব শেষে তিনি লিখলেন, ‘চোখ ভিজে এলো। মাথা নত হলো।’

    অনলাইন ডেস্ক

  • কেন মাথা ন্যাড়া করলেন অভিনেত্রী রুক্মিণী?

    প্রেক্ষাগৃহে আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা ‘ব্যুমেরাং’। যেখানে প্রথমবারের মতো জিতের নায়িকা হিসেবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। সিনেমায় রুক্মিণী মৈত্রকে দেখা যাবে ন্যাড়া মাথায়।

    rnrn

    জানা গেছে, এই সিনেমাতে রুক্মিণীকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে সামনে এসেছে এই সিনেমার টিজার।

    rnrn

    আগামীকাল প্রকাশ্যে আসবে ‘বুমেরাং’-এর ট্রেলার। তার আগেই সোশাল মিডিয়ায় নজর কাড়তে এমন এক চমক দিলেন রুক্মিণী। যদিও তিনি সত্যি সত্যি ন্যাড়া হননি। বরং প্রযুক্তির সাহায্য নিয়েই এমন কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী।

    rnrn

    এর আগে, ‘চেঙ্গিজ’ সিনেমা সুপারহিট হওয়ার পর টালিউড সুপারস্টার জিৎ জানিয়েছিলেন সবাইকে চমকে দিতে নতুন সিনেমা বুমেরাং তৈরি করছেন। সেই অনুযায়ী, গত বছর জুলাই মাসেই সিনেমার শুটিং শুরু করেছিলেন জিৎ। এই সিনেমাতে জিতের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। তারপর থেকেই জিৎ অনুরাগীরা অধীর আগ্রহে বসেছিলেন এই সিনোমর মুক্তির অপেক্ষায়।

    rnrn

    এদিকে জিতের নতুন সিনেমা ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায় চৌধুরী। আর জিতের সঙ্গে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। জিৎ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু।

    অনলাইন ডেস্ক

  • মাথার জখমের বিষয়ে অবশেষে মুখ খুললেন রাজ

    ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার তাদের দুজনের এক হওয়ার পরে শোনা গেল দুজনই হাসপাতলে ভর্তি। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে পরী বা রাজ কেউই ‌‘টু’ শব্দটি করেননি।

    এসব বিষয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি জানালেন ভালো আছেন। জানালেন, ১৭ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই এক্সিডেন্টটা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়।’

    জখম হওয়া মাথার তালু প্রসঙ্গে বলেন, ‌‘এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। গাড়িতে ধাক্কা লাগার মতো হয়েছিল। তখন আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে।’

    আরও পড়ুন: 

    শুধু নিজেরই নয়, খোঁজ নিয়েছেন স্ত্রী পরীমনিরও। কারণ এ নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন। ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে’-বললেন ‘পরাণ’খ্যাত এ তারকা। নিশ্চিত করে জানালেন বাসায় কোনো দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্ত হননি। অতি উৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে বলেও তিনি মনে করেন। 

    পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া গেল রাজের কথায়। তিনি বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না।  জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ তাঁর মন্তব্য, ‘বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’ 

    রাজ জানান, ভালোভাবে কাজের সঙ্গে যুক্ত হতে হবে। কাজের মধ্যেই থাকতে হবে। তাহলে জীবনটা স্বাভাবিক হবে।

    বিনোদন ডেস্ক

  • মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি

    গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

    নতুন খবর হলো— এবার পরীমনিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

    ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমনির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

    এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

    আরও পড়ুন:

    এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন, যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

    ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

    বিনোদন ডেস্ক