Tag: চোখ

  • বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান লুবাবার

    সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় কয়েক মাস আগে ডিবি হারুনের সঙ্গে দেখা শেষে এক সাক্ষাৎকারে এই শিশুশিল্পী হারুন আংকেলের স্থলে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। ব্যস্ মুহূর্তেই হয়ে যান ভাইরাল। হতে থাকেন ট্রলের শিকার। এমনকি অনেকেই তাকে দেখলে বলা শুরু করেন ‘হাউন আংকেল’।

    rnrn

    তবে এসব ভুলে দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লুবাবা।

    rnrn

    বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন। কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি, বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি। আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

    rnrn

    লুবাবা আরও লিখেছেন, ‘আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে, দেখো মানুষ কত মারা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই। সবখানে পানি, এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা। ছোট ছোট বাচ্চা আমার মত বয়সি এরা আজকে কতটা অসহায়।’

    rnrn

    এই শিশুশিল্পী আরও লিখেছেন, ‘আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি। আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব, কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে।’

    rnrn

    সবশেষে লুবাবা লিখেছেন, ‘আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’

    অনলাইন ডেস্ক

  • চোখ ভিজে এল, মাথা নত হল মিথিলার

    অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ পরিচিতি। এছাড়াও লেখালেখিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি।

    rnrn

    সম্প্রতি বেশ খারাপ সময় কাটাচ্ছেন মিথিলা। সামাজিক মাধ্যমে তার প্রোফাইল ঘাঁটলেই বুঝতে বাকি থাকবে না যে এই মুহূর্তে এক শোকাবহ পরিস্থিতির মাঝে কাটাচ্ছেন অভিনেত্রী।

    rnrn

    তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, মূল ছবির বদলে কালো পর্দা! একের পর এক শোকসন্তপ্ত পোস্ট; ক্যাপশনের কথাগুলো যেন অভিনেত্রীর শোকে ভেঙে পড়ার প্রতিফলন। 

    rnrn

    কিন্তু কী এমন হলো অভিনেত্রীর? সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার ফেসবুক পোস্ট করেন মিথিলা। এর আগে সদ্য প্রয়াত দেশের কালজয়ী সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুর খবরও তাকে মর্মাহত করে তোলে। সব মিলিয়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বেশ হতাশ তিনি।

    rnrn

    এই মুহূর্তে মেয়েকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন মিথিলা। এরই মধ্যে অভিনেত্রী তার বিষাদে ভরা মনে কিছুটা শক্তি সঞ্চার করতে মেয়ের সঙ্গে কবিতা পাঠ করতে বসলেন। এক ফেসবুক স্ট্যাটাসে তা শেয়ার করে লেখেন, স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসলো। বাংলা পাঠ্যবই ‘আমার বই’ এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ। তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।’

    rnrn

    এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,

    rnrn

    ‘থাকবো নাকো বদ্ধ ঘরে 
    rnদেখবো এবার জগৎটাকে
    rnকেমন করে ঘুরছে মানুষ 
    rnযুগান্তরের ঘূর্ণিপাকে
    rnদেশ হতে দেশ দেশান্তরে 
    rnছুটছে তারা কেমন করে।
    rnকিসের নেশায় কেমন করে 
    rnমরছে যে বীর লাখে লাখে
    rnকিসের আশায় করছে তারা
    rnবরণ মরন যন্ত্রণাকে।’

    rnrn

    এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম। 
    rn‘কিসের নেশায় কেমন করে 
    rnমরছে যে বীর লাখে লাখে
    rnকিসের আশায় করছে তারা
    rnবরণ মরন যন্ত্রণাকে।’

    rnrn

    সব শেষে তিনি লিখলেন, ‘চোখ ভিজে এলো। মাথা নত হলো।’

    অনলাইন ডেস্ক

  • চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলাম, থানচি থেকে অভিনেত্রী সায়মা স্মৃতি

    সারাটা দিন কী একটা পরিস্থিতিতে যে কেটেছে, সেটা বোঝানো সম্ভব নয়। যেন চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলাম নিজের এমন ভাবে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা জানালেন বান্দরবানের থানচি শুটিং করতে যাওয়া চিত্রনায়িকা সায়মা স্মৃতি।

    বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় গণমাধ্যমের সঙ্গে এভাবেই বান্দরবানের থানচি থেকে কথাগুলো বলছিলেন সায়মা স্মৃতি। 

    তিনি বলেন, বান্দরবানের থানচির একদমই দুর্গম এলাকায় শুটিং করতে এসেছি আমরা। প্রায় ৭০ ভাগই শুটিং শেষ। অল্প কিছু বাকি। আর এই সময়ের মধ্যে আজ এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমরা, যা ভাবনাতেও ছিল না। 

    সায়মা স্মৃতি বলেন, আমাদের এখানে সন্ত্রাসীরা গান ফায়ার করেছে। যা চোখের সামনে থেকে স্পষ্ট দেখেছি। ওই সময় প্রতিটা সেকেন্ডে বুক ধড়ফড় করছিল।

    অভিনেত্রী আরও বলেন, বুধবার বিকালের দিকে একটা লেকে অল্প পরিসরে শুটিংয়ের জন্য গিয়েছিলাম আমরা। সেখানে যাওয়ার পর স্বাভাবিকভাবেই স্থানীয়রা আমাদের শুটিং দেখার জন্য ভিড় জমায়। জেনেছি এর আগে সেখানে আমাদের মতো ওপেন শুটিং হয়নি। তো কিছুক্ষণ শুটিং করার পরই কয়েকটি গাড়ি আসে এবং তারা তিনটি গান ফায়ার করে। সেসব ফাঁকা গুলি ছিল না।

    ওই সময় স্থানীয় কয়েকজন আমাদের বলছিলেন, আপনারা শিগগিরই চলে যান। প্রাণে বাঁচতে চাইলে চলে যান। পরে আমরা যে অবস্থায় ছিলাম, তখন দৌড়াদৌড়ি শুরু করি। কিন্তু কোনো গাড়ি ছিল না। পরে বিজিবির সহায়তায় আমরা কোনোভাবে ওই জায়গা ত্যাগ করি। তারপর বান্দরবান শহরে আসি।

    এ নায়িকা আরও জানান―শ্যামল মাওলা ভাইসহ কয়েকজন অভিনেতা গত রাতেই ঢাকায় ব্যাক করেছেন। কিন্তু আমরা কয়েকজন টিকিট পাইনি বলে ফিরতে পারিনি। আশা করছি আজকে ফিরতে পারব।

    গত ১ এপ্রিল বান্দরবানের থানচির একটি দুর্গম এলাকায় শুটিংয়ের জন্য যায় ‘নাদান’ সিনেমার টিম। কিন্তু বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে সেই এলাকার একটি সোনালী ব্যাংকে পাহাড়ি অঞ্চলের সন্ত্রাসী সংগঠন কুকি-চিন হামলা চালায়। এরপর ব্যাপক গোলাগুলি হয় সেখানে। ফলে সিনেমাটির শুটিং ইউনিটের প্রায় ১০০ সদস্য আটকা পড়ে।

    বিনোদন ডেস্ক

  • চোখ মারা সেই প্রিয়াকে স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ খাওয়ার পরামর্শ

    চোখের মায়াজালে মুগ্ধ করেছিলেন, ঝড় তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। দক্ষিণী ছবি 'ওরু আদার লাভ'-এর 'মানিক্য মালারায়া পুভি' গানে প্রিয়া প্রকাশের চোখের মাদকতায় ডুবেছিল যেন বিনোদনপ্রেমীরা। 

    rnrn

    ব্যতিক্রমী চোখ মেরে ভাইরাল হয়েছিলেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী প্রিয়া প্রকাশ।  তার চোখের এক ইশারায় রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। 

    rnrn

    ওমর লুলু পরিচালিত মালয়ালাম ছবি ‘উরু আডার লাভ’ ছবিটির একটি গানের দৃশ্য ইউটিউবে ছাড়া হয়। সেখানে এক চোখের রোমান্টিক ইশারায় আলোচনায় চলে আসেন প্রিয়া। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিশেষ দৃশ্য নিয়ে বেশ আলোচনা হয়। প্রিয়াকে সেই দৃশ্য সম্পর্কে প্রশ্ন করা হলে পুরোটাই নিজের কৃতিত্ব বলে দাবি করেছেন অভিনেত্রী। তার বক্তব্য শুনে ক্ষুব্ধ হয়েছেন পরিচালক।

    rnrn

    খানিকটা ফুঁসে উঠে প্রিয়াকে স্মৃতি ফেরানোর ওষুধ খেতে বললেন তিনি। ওমর বলেন, ‘আসলে পাঁচ বছর হয়ে গেছে তো, আমার বাচ্চার স্মৃতিভ্রংশ হয়েছে। ভাল্ল্যাচন্দনাদি ওষুধ খাওয়া দরকার প্রিয়ার।’

    rnrn

    ভাল্যাচন্দনাদি একটি আয়ুর্বেদিক ওষুধ যা স্মৃতি ফেরানোর জন্য চিকিৎসকরা খেতে বলেন। 

    rnrn

    ওমরের দাবি, এই দৃশ্যটির পুরো ভাবনাই তার মস্তিষ্ক থেকে বার হয়েছিল। পাঁচ বছর আগে এক সাক্ষাৎকারে সে কথা বলেও ছিলেন পরিচালক। সে সময় একই বক্তব্য ছিল প্রিয়ারও। 

    rnrn

    তিনি বলেন, ‘আমায় এমনভাবে চোখের ইশারা করার জন্য পরিচালকই বলেছিলেন।’ তাই এত দিন পরে তাই অভিনেত্রীর নতুন বক্তব্য শুনে বিরক্ত পরিচালক।

    rnrn

    সূত্র: আনন্দবাজার পত্রিকা 

    যুগান্তর ডেস্ক

  • ঐশ্বরিয়ার দিক থেকে চোখ ফেরাতে পারতেন না অক্ষয়

    rnএক সময়ের সহশিল্পী বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের দিক থেকে চোখ সরাতে পারতেন না বলিউড স্টার অক্ষয় খান্না। এ কথাটি অক্ষয় জানিয়েছিলেন করণ জোহরকে। করণের ‘চ্যাট শোতে’ অক্ষয়ের বলা ওই কথা নিয়ে প্রতিবেদন করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি।

    rnrn

    করণকে অক্ষয় বলেন, তার (ঐশ্বরিয়া) দিকে তাকানোর পর চোখ সরাতে পারতাম না। যা অত্যন্ত বিব্রতকর। মানুষের ‘তাকিয়ে' থাকার বিষয়টি নিয়ে ঐশ্বরিয়া হয়ত অভ্যস্ত ছিলেন; কিন্তু আমি কারও দিক থেকে চোখ সরিয়ে নিতে পারছি না- এ ব্যাপারটায় আমি অভ্যস্ত নই।

    rnrn

    নব্বইয় দশকের অভিনেতা অক্ষয় খান্না ঐশ্বরিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘তাল' এবং ‘আ আব লাউত চলেন' সিনেমায়। এর মধ্যে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া নির্মাতা সুভাষ ঘাইয়ের ‘তাল' জনপ্রিয় হয় এর গানের জন্য।  

    rnrn

     ‘তাল’ এবং ‘আ আব লাউত চলেন’ ছাড়া আর কোনো সিনেমায় অক্ষয় ও ঐশ্বরিয়া একসাথে কাজ করেননি।

    rnrn

    ঐশ্বরিয়াকে আগামীতে মণিরত্নমের তামিল সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এ দেখা যাবে। ২৮ এপ্রিল মুক্তি পেতে চলা সিনেমাটিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার নায়ক ত্রিশা কৃষ্ণন, বিক্রম, জয়ম রবি এবং কার্তি।

    rnrn

    অন্যদিকে অক্ষয়কে শেষবার দেখা গেছে অজয় দেবগণ, টাবু, শ্রিয়া সরণের সঙ্গে ‘দৃশ্যম-২’ সিনেমায়।
    rn 

    বিনোদন ডেস্ক