Tag: মিথিলা

  • সৃজিতের জীবনে নতুন নারী!

    টালিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই—চলচ্চিত্রের পর্দার বাইরেও তার ব্যক্তিগত জীবন ঘিরে চলছে নানা গুঞ্জন। স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার শেষ নেই।

    এক সময় খবর রটে, সৃজিত-মিথিলার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। যদিও সে বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি, বরং গুজব বলে উড়িয়ে দেন।

    সম্প্রতি এক ফিল্মি পার্টিতে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। তারপর থেকেই শুরু হয় নতুন গুঞ্জন—তবে কি সৃজিতের জীবনে আবার বসন্ত?

    ভারতের আনন্দবাজার ডট কমকে সৃজিত স্পষ্ট ভাষায় বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমাদের দুজনেরই সাপ খুব পছন্দ। একটা পেট শপে কাজও করেছে ও আগে।’

    তবে কি নতুন কোনো ছবিতে আলেকজান্দ্রাকে ভাবছেন সৃজিত? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনো ভাবিনি।’

    পরিচালকের গেল জন্মদিন গেল বছরের ২৩ সেপ্টেম্বরও শুভেচ্ছা জানাতে দেখা যায়নি মিথিলাকে। তখনও চাউর হয় তাদের সম্পর্ক অবনতির খবর। পাশাপাশাই মিথিলার দীর্ঘদিন কলকাতার বাইরে থাকাও জ্বালানীর যোগান দিচ্ছে এ গুঞ্জনে। 

    মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‘বিচ্ছেদ মানেই শত্রু তা নয়’, তাহসান প্রসঙ্গে মিথিলা

    দেশীয় বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ও কণ্ঠশিল্পী তাহসান খান সম্প্রতি দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন। এর পরেই সামাজিক যোগাযোগামাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম- সব জায়গায় তাহসান-মিথিলার সম্পর্কটি নতুন করে আবার আলোচনায় এসেছে। 

    বিশেষ করে সাবেক স্বামীর সঙ্গে মিথিলার বর্তমান সম্পর্ক কেমন এবং তাহসানের বিয়ে নিয়ে তার বক্তব্য জানতে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ইচ্ছা দেখা যায়।

    তবে মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। তারা নিয়মিত যোগাযোগও রাখেন। এমনকি তাহসানের নতুন জীবনের জন্য মিথিলা শুভেচ্ছাও জানিয়েছেন।

    মিথিলা বলেন, বিচ্ছেদ হয়ে গেলেই একে অপরের শত্রু হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমাদের মধ্যে সেই ধরনের কোনো সম্পর্ক নেই। আমরা এখনো বন্ধু। আমাদের সন্তান আয়রা, সে আমাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। আয়রা যে কোনো পরিস্থিতিতে তার বাবা-মা উভয়কেই সমানভাবে ভালোবাসে, তার জন্য আমরা একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলি।

    দুই বাংলার ব্যস্ত এই অভিনেত্রী আরও বলেন, বিচ্ছেদ হতে পারে, তবে তার মানে এই নয় যে, আমরা একে অপরের শত্রু হয়ে যাব। যখন আপনি বাবা-মা হন, তখন সন্তানের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা একে অপরকে সম্মান করি এবং সন্তানের জন্য একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করি।

    মিথিলা ও তাহসানের দাম্পত্য ছিল দীর্ঘ ১১ বছরের। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর মিথিলা ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতো সব পরিবর্তনের পরেও তাহসান এবং মিথিলার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা নিঃসন্দেহে অনেকের কাছেই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তারা একে অপরকে সমর্থন করে যাচ্ছেন, বিশেষ করে মেয়ে আয়রার জন্য।

    আয়রা বর্তমানে মিথিলার সঙ্গেই বেশিরভাগ সময় কাটায়। তবে তাহসান এবং মিথিলা যৌথভাবে তার অভিভাবকত্ব পালন করেন। মিথিলার বক্তব্য অনুযায়ী, তারা নিজেদের সম্পর্কের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে, মেয়ে আয়রার ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছেন।

    বিনোদন ডেস্ক

  • তাহসান-রোজার বিয়ের পর মিথিলা লাইভে এসে কান্না নিয়ে যা জানা গেল

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর পরই তা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর দুদিন পর ‘লাইভে এসে কান্না করে ক্ষমা চাইলেন মিথিলা’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায় ঘটনাটি সত্য নয়।

    রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তাহসানের দ্বিতীয় বিয়ের পর তার সাবেক স্ত্রী মিথিলা লাইভে এসে কান্না করেননি বরং, তাহসানের এই বিয়ের পর মিথিলাকে তার ফেসবুক পেজের স্টোরিতে মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করতে দেখা গেছে।

    এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে মিথিলার কান্নার কোনো দৃশ্য দেখা যায়নি বরং এতে তাহসানের নতুন স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের বিয়ের স্থিরচিত্র এবং সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কন্যা আইরা তেহরীম খানের মিরর সেলফি যুক্ত রয়েছে। এর পাশাপাশি ভিডিওটিতে একটি ভয়েসে মিথিলাকে নিয়ে আলোচিত দাবিটি তোলা হয়। তবে ভিডিওতে দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

    এ ছাড়া বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ পাওয়া যায়নি। 

    উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। তবে এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসানও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল আজ (৪ জানুয়ারি)।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের সাবেক স্ত্রীর সঙ্গে রোজার বয়সের ফারাক কত!

    তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজাকে নিয়ে সরব নেট দুনিয়া। নতুন বউকে দেখে উচ্ছ্বসিত তাহসান ভক্তরা। 

    নিউইয়র্ক থেকে পড়ালেখা শেষ করেছেন রোজা। কসমোটোলজি লাইসেন্স নিয়ে ‘রোজাস মেকওভার’ নিয়ে ব্যবসায় মেতেছেন নিউইয়র্কের কুইন্সে।

    তবে তাহসান ভক্তদের মনে হাজারো প্রশ্ন। যার মধ্যে বেশি সাড়া ফেলেছে, রোজার বয়স নিয়ে। রোজার সঙ্গে মিথিলার বয়সের তুলনা নিয়েও চলছে আলোচনা। এলে পার্থক্য কত তাদের!

    একটি সূত্র বলছে, ১৯৯৮ সালে বরিশালে জন্ম রোজার। সে হিসেবে রোজার বয়স ২৬। আবার কেউ কেউ বলছেন, রোজার বয়স ৩০ এর কাছাকাছি। 

    অন্যদিকে তাহসানের সাবেক স্ত্রী মিথিলার জন্ম ১৯৮৪ সালে। বর্তমান বয়স ৪০। 

    তাহলে বয়সের ফারাক দাঁড়ালো ২৫ থেকে ৩০ এর মধ্যে। এক্ষেত্রে বয়সের পার্থক্য বাধা হয়নি তাহসান রোজার বিয়েতে। 

    বিনোদন ডেস্ক

  • তাহসানের সঙ্গে মিথিলার কেমন সম্পর্ক?

    দাম্পত্য জীবনে বিশ্বাস-বন্ধুত্ব আর সম্মানই শেষ কথা। তাহসান ও মিথিলা দীর্ঘ ১১ বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন।২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার ঠিক দুবছর পরে ২০১৯ সালে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাধেন মিথিলা। 

    সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার সাবেক স্বামী। সন্ধ্যায় নতুন বউকে বাহুডোরে আগলে বিয়ের সুখবর দেন তাহসান। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি, তার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা ইতোমধ্যেই ১৪ লাখ পার করেছে। রোববার বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। নেটদুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা। নবদম্পতির ছবি দাপিয়ে বেড়াচ্ছে ফেসবুক। থেমে নেই আলোচনাও।

    মিথিলা-তাহসান ২০১৬ সালের পরে আর একসঙ্গে কাজ করেননি। তবে গত বছরের জুনে ‘বাজি’ ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের। তখন ফের তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। সেই সময়ে তাহসানের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে কথা বলেছিলেন মিথিলা।

    তিনি বলেছিলেন, ‘এত বছর পর কাজ করলাম, লোকে আবার অনেক কথা বলতে শুরু করল। লোকে তো জানেই না আমাদের পারস্পরিক সম্পর্কের কথা। আমরা খুব ভালো আছি। আমাদের যখন বিচ্ছেদ হয় আয়রার এক বছর বয়স। ওকে নিয়ে সব জায়গায় ঘুরেছি। বাড়ির সাহায্য পেয়েছি। তাহসানের কাছে আয়রাকে রেখে বাইরে গিয়েছি। কর্মসূত্রে যখন বাইরে যাচ্ছি, তখনো আমি আয়রাকে সঙ্গে নিয়ে গেলে কাজের জায়গা থেকে ওরা আপত্তি করেনি।’

    বিচ্ছেদের পরে সম্পর্ক রাখা স্বাভাবিক? এই প্রশ্নের উত্তরে মিথিলা বলেছিলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব না-ও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে আগে। এটাই উচিত। আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান ১৪ বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ শুরু। দু’জন দুজনকে ভালো করে জানি। আয়রা আমাদের দু’জনের কাছে সবচেয়ে আগে।’

    বিনোদন ডেস্ক

  • এবার আলোচনায় তাহসানের নতুন স্ত্রীর সাবেক প্রেমিক, বললেন নানান কথা

    বিশ্ববিদ্যালয়ের পড়বার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের। ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু ১১ বছর পর ঘর ভাঙে দুজনের। ২০১৭ সালে ডিভোর্স হয় তাদের।

    শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

    তাহসান-রোজার বিয়ে এ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। তবে তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আলোচনায় উঠে এসেছে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়।

    রোজা আহমেদের ‘সাবেক প্রেমিক’ এক গণমাধ্যমের সঙ্গে পুরনো প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

    তাহসানের দ্বিতীয় স্ত্রীর ‘সাবেক প্রেমিক’ বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল।গতকাল শনিবার পর্যন্তও বিষয়টি (বিয়ে) জানতাম না আমি। তিনমাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে―এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিনমাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।

    তিনি আরও বলেন, এটা তো বলা বাহুল্য। ৯ বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহোড প্রেম ছিল। চাইল্ডহোডের সেই প্রেম থেকে ওর (রোজা আহমেদ) ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না।

    ওই যুবক জানান, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

    তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নয় বলেও জানান তিনি।

    ওই যুবক আরও বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি এক বছরের রিলেশনশিপ। কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে, আমাদের হয়তো চারমাস হবে ব্রেকআপ হয়েছে।

    তিনি আরও বলেন, তারা দাবি করছে সে (রোজা আহমেদ) নিউইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই।

    রোজার সাবেক প্রেমিক দাবি করা ওই যুবক আরও বলেন, সে (রোজা আহমেদ) বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছেন। সে টাকাগুলো তো আমি পাইনি, আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। 

    তিনি বলেন, এছাড়া আগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের ৯ বছরের একটা রিলেশন ছিল। এমনকি একমাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের নতুন অধ্যায় শুরু, ভাঙনের সুর মিথিলার সংসারে

    ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর ‘মেঘ না চাইতেই বৃষ্টি’র মতো অবাক করে দিয়েছে সবাইকে। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় টালিউড পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন মিথিলা। 

    এদিকে বিবাহবিচ্ছেদের পরও সাত বছর সিঙ্গেল ছিলেন অভিনেতা তাহসান খান। এর মধ্যে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এ সংগীতশিল্পীর বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করছেন তাহসান। এ সংবাদ গণমাধ্যমে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

    এদিকে তাহসান দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে এলেন। আরও একবার সাবেক স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা।  অবশ্য অভিনেত্রী তাহসান-রোজার বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি মিথিলা।

    যদিও গতকাল শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন মিথিলা। সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে ফেসবুক থেকে স্টোরিটি ডিলিট করে দেন অভিনেত্রী। 

    আবার গুঞ্জন শোনা যায়, গায়ক তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের সুর। বেশ কিছু দিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন অভিনেত্রী। পরিচালক সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না মিথিলাকে। এমনকি আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তিও করিয়েছেন অভিনেত্রী। 

    বৈবাহিক জীবনে এ তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটি সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার। সেই  সৃজিতের জন্মদিনের সময় থেকেই আলাদা থাকছেন দুজন। স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত বলেও জানা যায়। বর্তমানে দুজন রয়েছেন দুই প্রান্তে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়। তবে কি কারণে তাদের মাঝে এই দূরত্ব, সেটি অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি। 

    এদিকে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করায় নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে। তবু সেসব কানে নেননি অভিনেত্রী। এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় এলেন মিথিলা। সেখানেও উঠে আসছে সৃজিতের সঙ্গে তার বিয়ে, সংসার ও বিচ্ছেদের গুঞ্জন।

    বিনোদন ডেস্ক

  • তাহসানের বিয়ের খবরের দিনে কী করছেন মিথিলা

    সকাল থেকেই সামাজিক মাধ্যমে অভিনেতা ও গায়ক তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই শিল্পী গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে জানা যায়।

    তাদের পারিবারিক আয়োজনের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাহসানের বিয়ের গুঞ্জন শুরু হয়। ছবিতে হলুদ শাড়িতে রোজার সঙ্গে সোনালী পাঞ্জাবিতে দেখা মিলেছে তাহসানের।

    তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি তাহসান। গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’ 

    এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের খবর চাউর হওয়ার দিনে তার সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খুঁজে বেড়াচ্ছেন নেটিজেনরা। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতার বিয়ের খবরে মিথিলার প্রতিক্রিয়া কী?

    তাহসানের বিয়ে নিয়ে মিথিলার তরফ থেকে এখনও কোনো মন্তব্য না আসলেও এদিন ফেসবুকে দেখা মিলেছে মা-মেয়ের। শনিবার ভোর ৫ টায় মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে পোস্ট করেন এই তারকা। 

    যেখানে দেখা যায়, মা-মেয়ের যুগলবন্দী। আয়নার সামনে মোবাইল হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন আইরা, পাশে দাঁড়িয়ে আছেন মা মিথিলা। সেই ছবিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।

    প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। ২০১৭ সালে এই দম্পতির বিচ্ছেদ হয়।

    এরপর পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মিথিলা।

    বিনোদন ডেস্ক

  • চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা

    দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নাটক দিয়েই অভিনয়ের শুরু
    করেন তিনি। এরপর ওয়েব সিরিজ এবং সিনেমাতেও নাম লিখিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার
    ওয়েব সিরিজ এবং সিনেমায় দেখা মিলে তার। নাটক দিয়ে দর্শকের মনে স্থান করে নিলেও কয়েকবছর
    ধরেই ছোটপর্দায় দেখা নেই এই অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন নাটক
    থেকে দূরে থাকার কারণ।

    মিথিলা জানান, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণেই নাটকে পাওয়া যাচ্ছে
    না তাকে। অভিনেত্রী বলেন, প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তাই বলে এমন
    নয় যে নাটকে আর অভিনয় করব না। সত্যি বলতে, কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি,
    তা আমাকে টানছে না। চরিত্র পছন্দ হচ্ছে না, গল্প খুব গতানুগতিক মনে হচ্ছে। গল্প শুনে
    মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি। এ কারণেই মূলত নাটকে কাজ করা হচ্ছে না।

    মিথিলা নতুন চরিত্রে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, টেলিভিশন
    নাটকে অভিনয় করার সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে টাইপ চরিত্র,
    প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন
    কিছু করার। এই সিদ্ধান্তটা আসলে নিজের জন্যই নেওয়া।

    ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ দুইটিতে দেখা মিলেছিল
    মিথিলার। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। সেই দুইটি কাজের উদাহরণ
    টেনে এই অভিনেত্রী বললেন, একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই।
    সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমিও হয়তো
    ভাবিনি, চরিত্রটি করতে পারব। তবে আমি শিল্পীর জায়গা থেকে চিন্তা করেছি, এটা করা উচিত।
    মাই শেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকে বলেছে, তারা নাকি ভাবেননি
    এমন একটা চরিত্রে আমি এভাবে অভিনয় করতে পারবো।

    বেশ কয়েকমাস নতুন কাজে দেখা যায়নি মিথিলাকে। ফের কবে শুটিং সেটে ব্যস্ত
    হবেন এই অভিনেত্রী সে প্রসঙ্গে বলেন, দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন
    মাস কাজ নিয়ে কেউ হয়তো সেভাবে ভাবেননি। এখন আবার সিনেমা-সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে।
    আমারও কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সৃজিত-মিথিলার দাম্পত্য জীবন নিয়ে যে ইঙ্গিত দিলেন তসলিমা

    টালিউড পরিচালক সৃজিত ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সম্পর্ক এখনো ভাঙেনি। কিন্তু এ তারকার সংসার ভাঙার খবর বহুদিন ধরেই ডালপালা মেলছে। এবার দুই বাংলার তারকাদের বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

    ভারত-বাংলাদেশের অনেক তারকা সম্পর্কে জড়ালেও বেশিরভাগই হেঁটেছেন বিচ্ছেদের পথে। সেটি বিয়ে হোক আর প্রেম হোক। সংগীতশিল্পী কবীর সুমন-সাবিনা ইয়াসমিন থেকে অর্ণব-সাহানা, সৃজিত-মিথিলা অনেকেই সম্পর্কে জড়িয়েছেন। একছাদের নিচেই থাকতে চেয়েছেন বাকিটা জীবন। তবে হাতে হাত রেখে খুব বেশি দিন টিকতে পারেননি এ তারকারা।

    গত ৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তসলিমা নাসরিন। যেখানে দুই বাংলার শিল্পীদের দাম্পত্য জীবন কেন দীর্ঘস্থায়ী হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি সুমন-সাবিনার উদাহরণও টেনে এনেছেন এ লেখিকা। পাঠকদের জন্য সামাজিকমাধ্যমে তসলিমা নাসরিনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

    ‘বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে রোমান্টিক বা বৈবাহিক সম্পর্ক কেন টিকছে না? সাবিনা ইয়াসমিন আর কবীর সুমন বিয়ে করলেন। বিরাট হইচই হলো। দুজনে কিছুদিন একসঙ্গে গান গাইলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবনযাপন করছেন। সাবিনা আর সুমনের মধ্যে কোনো সম্পর্ক অবশিষ্ট রয়েছে বলে মনে হয় না।

    এরপর সৃজিত আর মিথিলা বিয়ে করলেন। বিরাট হইচই হলো। দুজনে কিছুদিন একসঙ্গে চলাফেরা করলেন। এরপর নিস্তব্ধতা। যে যার মতো যার যার দেশে জীবনযাপন করছেন। সৃজিত তার ১০-১২টা সাপ নিয়ে আর মিথিলা তার কন্যা নিয়ে। মিলন থাকলে বিচ্ছেদ থাকে, এ নতুন কিছু নয়। কিন্তু তারপরও মনে হয়, দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন দৃঢ় হলে অসাম্প্রদায়িকতার নিদর্শন চমৎকার হতে পারত।‘

    বিনোদন ডেস্ক