এশার স্বামী হিসাবে অভিষেককেই চাইতেন হেমা মালিনি, যে কারণে ভেঙে যায় সম্পর্ক

Written by

in

বলিউড অভিনেত্রী হেমা মালিনির নাকি ইচ্ছা ছিল অমিতাভপুত্র অভিষেক বচ্চনের সঙ্গে মেয়ে এশা দেওলের বিয়ে দেবেন। কিন্তু সেই আশায় পানি ঢালেন খোদ ধর্মেন্দ্রকন্যা।

অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী এশা দেওল দুজনেই তারকাসন্তান ছিলেন। বলিউডের প্রথম সারির পরিবারগুলোর কর্মজগতের সম্পর্ক অনেক সময় বদলে গেছে পারিবারিক সম্পর্কে। অনেক বছর আগে করণ জোহরের অনুষ্ঠানে এসে হেমা জানান, অভিষেক ইন্ডাস্ট্রির বিবাহযোগ্য পুরুষ। এমনকি তিনি নাকি মেয়ে এশার জন্য অভিষেকের মতোই কাউকে জামাই হিসাবে পেতে চান। 

তারপর করণ জোহরের আরেক অনুষ্ঠানে এসেছিলেন ছিলেন এশা দেওল। তখন তাকে সেই প্রশ্ন করেন পরিচালক। তিনি কি অভিষেকের মতো কাউকে জীবনসঙ্গী হিসাবে পেতে চান? করণ জোহরের এমন প্রশ্নের উত্তরে এশা বলেন, একেবারেই না। মায়ের সেই ইচ্ছা পূরণ করতে পারব না। তিনি বলেন, কারণ অভিষেককে আমি বড় দাদার মতো দেখি।

অভিষেক ছাড়াও আরও এক নায়ককে পছন্দ ছিল হেমা মালিনির। তিনি হলেন সুরেশ ওবেরয়ের পুত্র অভিনেতা বিবেক ওবেরয়। তারাও ইন্ডাস্ট্রির অন্দরের মানুষ। ওবেরয়দের সঙ্গেও হেমার পরিবারের সখ্য রয়েছে। যদিও বিবেককেও নাকি পাত্র হিসাবে পছন্দ করেননি এশা।  অভিনেত্রী বলেন, বিবেক একেবারেই তেমন মানুষ নন, যাকে তিনি জীবনসঙ্গী হিসাবে চান। 

অবশেষে ২০১২ সালে হীরা ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন এশা দেওল। বিয়ের পর থেকে দীর্ঘ চড়াই-উতরাই দেখেন তারা দাম্পত্যজীবনে। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন এশা ও ভরত। বর্তমানে নতুন সম্পর্কে জড়িয়েছেন এশার সাবেক স্বামী ভরত তখতানি। দুই সন্তানকে নিয়ে হেমার সঙ্গে থাকেন এশা দেওল।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *