Home / Entertainment / এআর রহমানের কাছে কেন অডিশন দিয়েছেন পরিণীতি?

এআর রহমানের কাছে কেন অডিশন দিয়েছেন পরিণীতি?

প্রয়াত পাঞ্জাবি গায়ক অমর সিং চমকিলার জীবনের গল্পে সিনেমা বানিয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলি। ‘অমর সিংহ চমকিলা’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তার স্ত্রী অমরজিৎ কৌরের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। 

rnrn

সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া। আর সেই সিনেমাটির জন্য স্বয়ং অস্কারজয়ী সুরকার এআর রহমানের কাছে অডিশন দিতে হয়েছে পরিণীতিকে।

rnrn

মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন জুমকলে এআর রহমানের কাছে অডিশন দিতে হয়েছিল পরিণীতি চোপড়াকে। সিনেমাটির জন্য এমন অভিজ্ঞতাই হয়েছিল পরিণীতির, জানালেন অভিনেত্রী। 

rnrn

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘আমি তো ধরেই নিয়েছিলাম, ছবিটা হাত থেকে ফসকে যেতে চলেছে! জুমকলে অডিশন দিতে হবে, তা-ও আবার এআর রহমানের সামনে! সেই সময়ে মুম্বাইয়ের ট্রাফিকে আটকে গাড়িতে বসে ঘামছিলাম!’

rnrn

সেদিনের ঘটনার বর্ণনায় পরিণীতির বলেন, ‘দুই বছর আগে আমি গাড়িতে করে করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম। এমন সময় ইমতিয়াজ আলি স্যারের কল পাই, তিনি জানতে চান আমি ফ্রি আছি কিনা, তখন তিনি আমাকে জুমকলে যুক্ত করেন। সেখানে আগে থেকেই এআর রহমান স্যার ও দিলজিৎ যুক্ত ছিলেন। তখন আমি সঙ্গে সঙ্গে চালককে গাড়িটি পার্ক করতে বলি।’

rnrn

পরিণীতি আরও বলেন, ‘আমি ভাবছিলাম হয়তো এখানে শুধু আমাদের নিজেদের মধ্যে পরিচিত হওয়া হবে। কিন্তু এর পরই এআর রহমান স্যার জানতে চান, আমি গান গাইতে পারি কিনা। তাকে তখন জানাই, হ্যাঁ স্যার আমি গাইতে পারি। তখন তিনি আমাকে গাইতে বলেন। আর আমি ভাবি, ছবিটা হাত থেকে এই বুঝি ফসকে গেল।’

rnrn

পরিণীতি বলেন, ‘এটি একটি মিউজিক্যাল অডিশন ছিল, যদিও ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি ছবিটি করছি। তাই আমি এআর রহমান স্যারকে বলেছিলাম যে, আমি সিনেমাটির সব গানই গাইতে চাই। সিনেমাটিতে আমি আর দিলজিৎ অমরজিৎ কৌর ও চমকিলার মৌলিক গানের পাশাপাশি এআর রহমান স্যারের গানও গেয়েছি। সে জন্যই সে আমাকে অডিশন দিতে হয়েছিল।’

rnrn

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে আসার পর প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটি আগামী ১২ এপ্রিল মুক্তি পাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *