‘আথিয়া স্বাভাবিক প্রসব পদ্ধতি বেছে নেয়’

Written by

in

বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটতারকা কে এল রাহুলের ২০২৩ সালে বিয়ে হয়। গত মার্চে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। রোববার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করে রাহুল এবং আথিয়া জানিয়েছেন তাদের মেয়ের নাম— ইভারা। আথিয়া স্বাভাবিক প্রসব পদ্ধতি বেছে নেওয়ায় সুনীল প্রসংশা করেছেন। আর এতেই সামাজিকযোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয় এই অভিনেতাকে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেন, তার মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন।

সুনীল আরও বলেন, এ পৃথিবীতে যখন সবাই ‘সি সেকশন’ পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কীভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সবাই বলেছিলেন অবিশ্বাস্যভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে। মনে হয়েছিল, ‘বাহ আমার মেয়ে তৈরি’।

সুনীল বলেন, এক বারের জন্যও আথিয়া বুঝতে দেননি তিনি ক্লান্ত।

কিন্তু এর পরেই সুনীল সামাজিকযোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হন। একজন লিখেছেন, ‘সি সেকশন পদ্ধতি খুব আরামদায়ক! কোন জাতীয় ধূমপান করেন সুনীল?’ আরেকজন লিখেছেন, ‘ধরে নিচ্ছি সি-সেকশন পদ্ধতি সত্যিই আরামদায়ক। কিন্তু একজন নারীর কি অধিকার নেই সেই আরামটুকু উপভোগ করার? বিশেষত এতে যখন বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে না।’ যদিও এ বিষয়ে কোনো পালটা জবাব দেননি অভিনেতা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *