Tag: সুনীল শেঠি

  • আমিরকে নিষিদ্ধ করার দাবি নিয়ে যা বললেন সুনীল শেঠি

    তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিলম্বিত প্রতিক্রিয়া। এই দুইয়ের জেরে অভিনেতা আমির খানের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছিল। আমির খান নিজে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও বলিউডের আরেক জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি তার জবাব দিয়েছেন।

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমিরের শেষ সিনেমা ‘লাল সিংহ চাড্ডা’ বক্স অফিসে সফলতা পায়নি। তার পর অনেক দিন বলিউড থেকে দূরে ছিলেন তিনি। বর্তমানে ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে আবার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন আমির খান। কিন্তু এর মধ্যেই তাকে ও তার আসন্ন সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। 

    প্রথম কারণ হচ্ছে— ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তৎপর প্রতিক্রিয়া দেননি তিনি। বেশ কিছু দিন পর তিনি মুখ খুলেছিলেন। তাই চটেছিলেন নেটপাড়ার বাসিন্দারা। সেই ক্ষোভে ঘৃতাহুতি দেয় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমিরের একটি ছবি। তবে এই ছবি তোলা হয়েছিল ২০১৭ সালে। সেই সময়ে তুরস্কে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। পাকিস্তানের সমর্থক দেশের সঙ্গে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা।

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, সবাই বলিউডের পেছনে লাগে। এখানে বলিউডের প্রসঙ্গ আসে কোত্থেকে? দেশের বিষয়ে তো রাজনীতিকরা কথা বলবেন। দেশের স্বার্থে কিছু হলে, আমরা তো সেটি সমর্থন করবই। তাই তো আমরা দেশাত্মবোধক ছবি বানাই। আমরা তো আমাদের কাজ করছি।

    তুরস্কে আমিরের ছবি প্রসঙ্গে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, মানুষের অতীত ভুলে যাওয়া উচিত। আজকের সময়ের প্রতিনিধিত্ব অতীত করে না। তাই ভবিষ্যতে আমরা কী করছি, সেটিই গুরুত্বপূর্ণ। বড় কোনো অনুষ্ঠানে গেলে, কারও মাথায় থাকে না— কে কার সঙ্গে ছবি তুলছে। ছবি না তুললেও লোকে বলবে অহঙ্কারী। তাই যা-ই হোক সমালোচিত হতেই হবে।

    বিনোদন ডেস্ক

  • ‘আথিয়া স্বাভাবিক প্রসব পদ্ধতি বেছে নেয়’

    বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটতারকা কে এল রাহুলের ২০২৩ সালে বিয়ে হয়। গত মার্চে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। রোববার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করে রাহুল এবং আথিয়া জানিয়েছেন তাদের মেয়ের নাম— ইভারা। আথিয়া স্বাভাবিক প্রসব পদ্ধতি বেছে নেওয়ায় সুনীল প্রসংশা করেছেন। আর এতেই সামাজিকযোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয় এই অভিনেতাকে।

    সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেন, তার মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন।

    সুনীল আরও বলেন, এ পৃথিবীতে যখন সবাই ‘সি সেকশন’ পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কীভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সবাই বলেছিলেন অবিশ্বাস্যভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে। মনে হয়েছিল, ‘বাহ আমার মেয়ে তৈরি’।

    সুনীল বলেন, এক বারের জন্যও আথিয়া বুঝতে দেননি তিনি ক্লান্ত।

    কিন্তু এর পরেই সুনীল সামাজিকযোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হন। একজন লিখেছেন, ‘সি সেকশন পদ্ধতি খুব আরামদায়ক! কোন জাতীয় ধূমপান করেন সুনীল?’ আরেকজন লিখেছেন, ‘ধরে নিচ্ছি সি-সেকশন পদ্ধতি সত্যিই আরামদায়ক। কিন্তু একজন নারীর কি অধিকার নেই সেই আরামটুকু উপভোগ করার? বিশেষত এতে যখন বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে না।’ যদিও এ বিষয়ে কোনো পালটা জবাব দেননি অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব’

    কাশ্মীরের পেহেলগামে অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় পর্যটকদের মনে ভীতির সঞ্চার হয়েছে। তবে সেই আতঙ্ক ভেঙে সাহসিকতার বার্তা দিলেন বলিউড তারকা সুনীল শেঠি। তিনি ঘোষণা করেছেন, আগামী ছুটিতে তিনি নিজেই কাশ্মীর সফরে যাবেন এবং দেশবাসীকেও নির্ভীকভাবে ভূস্বর্গ ভ্রমণের আহ্বান জানিয়েছেন।

    লতা দিনানাথ মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল বলেন, ‘এই মুহূর্তে প্রতিটি ভারতীয়ের উচিত ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো। যারা ভয় এবং ঘৃণা ছড়াচ্ছে, তাদের প্ররোচনায় না পড়ে আমাদের দেখাতে হবে—কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত হওয়া উচিত, আগামী ছুটিতে আমরা কাশ্মীরে ঘুরতে যাব। আমাদের উপস্থিতিই হবে জঙ্গিদের বিরুদ্ধে শক্তিশালী বার্তা। কাশ্মীরকে বয়কট করা কোনও সমাধান হতে পারে না।’

    সুনীল শেট্টি জানান, তিনি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, ছুটি কাটাতে বা শুটিংয়ের প্রয়োজনে তিনি ও তার টিম কাশ্মীরে যেতে প্রস্তুত। অভিনেতার ভাষায়, ‘ভয়ের কাছে মাথা নত করা চলবে না। জঙ্গিদের আতঙ্কের কাছে হার মানা আমাদের উদ্দেশ্য নয়।’

    প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকার বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার।

    বর্তমানে সুনীল শেট্টি ব্যস্ত আছেন ‘হেরা ফেরি ৩’ সিনেমার কাজ নিয়ে। একই সঙ্গে পরিবারকেও সময় দিচ্ছেন এই অভিনেতা। নাতনির সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে পেশাগত দায়িত্ব পালনে পুরোদমে ব্যস্ত রয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • সুনীল শেঠিকে বাঁচিয়েছিলেন এক পাকিস্তানি

    সম্প্রতি বলিউডের খ্যাতনামা অভিনেতা সুনীল শেঠি তার জীবনের একটি কঠিন মুহূর্তের কথা শেয়ার করেছেন।  আর সেই কঠিন মুহূর্তে তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এক পাকিস্তানি নাগরিক।  

    অভিনেতা জানান, এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০১ সালে ৯/১১ সন্ত্রাসী হামলার পর ঘটে, যখন তিনি লস অ্যাঞ্জেলেসে ‘কাঁটে’ সিনেমার শুটিং করছিলেন।

    সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বর্ণনা করেন, কীভাবে একটি সাধারণ ভুল বোঝাবুঝি একটি মারাত্মক পরিস্থিতিতে পরিণত হয়েছিল এবং কীভাবে একজন পাকিস্তানি বংশোদ্ভুত হোটেল ম্যানেজার সেই বিপদ থেকে তাকে উদ্ধার করেন।

    সুনীল জানান, ৯/১১ হামলার কয়েক দিন পর আবার ‘কাঁটে’ সিনেমার শুটিং শুরু হয়।  শুটিং শেষে তিনি হোটেলে ফিরে আসেন। লিফটে ওঠার পর অভিনেতা বুঝতে পারেন, তিনি ভুলে তার রুমের চাবি নিয়ে আসেননি। এ সময় লিফটে থাকা এক আমেরিকানকে বলেছিলেন, ‘আপনার কাছে কি চাবি আছে? আমি ভুলে গেছি।’

    আর এতেই বিপত্তি ঘটে। সেই আমেরিকান সুনীলের অনুরোধটি ভুলভাবে বোঝেন এবং তখন আতঙ্কিত হয়ে লিফট থেকে দ্রুত বেরিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।

    এরপর কয়েক মিনিটের মধ্যে সশস্ত্র পুলিশ সদস্যরা সুনীলকে ঘিরে ফেলেন। 

    সেই ভয়বাহ অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেতা বলেন, আমার মাথায় বন্দুক ধরে, আমার হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে। নাহলে গুলি চালানোর হুমকি দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি।

    তাৎক্ষণিক এই ঘটনায় বলিউড তারকা পুরোপুরি হকচকিয়ে যান এবং কী হচ্ছে, তিনি কিছুই বুঝতে পারছিলেন না। 

    ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন একজন পাকিস্তানি। তিনি ছিলেন হোটেলটির ম্যানেজার। সুনীলকে তিনি ভালোভাবেই চিনতে পেরেছিলেন এবং তার বিশ্বাস ছিল অভিনেতা সন্ত্রাসী কোনো কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন না। 

    এক পাকিস্তানি নায়কের সময়মতো হস্তক্ষেপ

    একজন ভারতীয় অভিনেতা হিসেবে সুনীল শেঠি তখন বেশ পরিচিত ছিলেন এবং তার কোনো বিপজ্জনক কাজের সম্ভাবনা ছিল না।  সেই হোটেল ম্যানেজারের সময়মতো সাহায্যের কারণে পুলিশ সুনীলকে ছেড়ে দেয়। 

    যুক্তরাষ্ট্রের বাইরের বড় মাপের ব্যক্তিদের সঙ্গে মার্কিন পুলিশের এমন আচরণ এটিই প্রথম নয়। বহু বিখ্যাত ব্যাক্তি আরও বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন।  এসব বিষয় চিন্তা করলে, এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত বিপদজনক পরিস্থিতি ছিল।

    সেই ঘটনার স্মৃতিচারণ করে সুনীল বলেন, এটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। চারপাশে বিশৃঙ্খলা ছিল এবং আমি জানতাম না পরবর্তী কী হবে। কিন্তু হোটেল ম্যানেজারের সাহায্য ছাড়া আমি হয়তো এতো সহজে এই পরিস্থিতি থেকে বের হতে পারতাম না।

    সুনীল সেই পাকিস্তানি ম্যানেজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।  অভিনেতার এই অভিজ্ঞতা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে,  ‘মানবতা’ সীমানার ঊর্ধ্বে। 

    বিনোদন ডেস্ক

  • নতুন বছরের শুরুতেই যে ‘সুখবর’ দিলেন সুনীলকন্যা আথিয়া

    বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি ও ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল তাদের প্রথম সন্তানের প্রত্যাশার খবর দিয়ে ভক্তদের আনন্দিত করেছেন। 

    ২০২৫ সালের শুরুতেই আথিয়া একটি মনোমুগ্ধকর পোস্ট শেয়ার করেন। যেখানে তার বেবি বাম্প স্পষ্ট।

    আথিয়ার ইনস্টাগ্রাম পোস্টটি ছিল একাধিক স্লাইডের সমন্বয়ে। যার প্রথম ছবিতে আথিয়া এবং রাহুলকে সাদাকালো ফটোগ্রাফে দেখা যায়। আথিয়া রাহুলের কাঁধে মাথা রেখে তার হাত আলতো করে ধরে রেখেছেন।

    স্লাইডের পরবর্তী স্লটে একটি ভিডিও দিয়েছেন। যেখানে এই দম্পতিকে হাত ধরে হাঁটতে দেখা যায় এবং আথিয়ার বেবি বাম্প উন্মোচিত হয়। 

    আর শেষ স্লাইডে রয়েছে একটি বিশেষ উক্তি। তা হলো- ‘প্রায়ই ধীর গতিতে চলুন। আপনার আশীর্বাদ গণনা করুন। আপনার হৃদয়ের প্রতি সদয় হন। নতুন শুরুর প্রতি বিশ্বাস রাখুন’।

    অন্যদিকে পুরো পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘২০২৫, তোমার জন্যই অপেক্ষা করছি’।

    এদিকে গত বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচের সময় গ্যালারিতে স্টাইলিশ এবং স্বাচ্ছন্দ্যময় পোশাকে দেখা গিয়েছিল আথিয়া শেঠিকে। এটিই ছিল প্রথমবার, যখন তাকে প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে দেখা যায়।

    আথিয়া শেঠি এবং কেএল রাহুল ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া এবং রাহুলের সম্পর্কের শুরুটা অবশ্য আরও আগে। ২০১৯ সালে, তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় তাদের।

    আথিয়া তার গর্ভধারণের ঘোষণা দেন গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টে 

    তিনি লিখেছিলেন, ‘আমাদের সুন্দর আশীর্বাদ আসছে শীঘ্রই। ২০২৫-এ।

    আর তার সর্বশেষ পোস্টে এই দম্পতির আনন্দঘন মুহূর্তগুলো তাদের ভক্ত ও পরিবারের কাছে এক বিশেষ শুভ সংবাদ হয়ে এসেছে। সূত্র: বলিউড বাবল

    বিনোদন ডেস্ক

  • সালমানের প্রেমিকাকে কূটনীতি শিখিয়েছেন সুনীল শেঠি!

    সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলী ইদানিং বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে আলোচনায় থাকছেন। বেশিরভাগ সময়ই সালমান-কেন্দ্রিক নানা ধরনের কথাবার্তার কারণেই তাকে নিয়ে আলোচনা হয়। তবে এবার সুনীল শেঠির সঙ্গে তার এক বিচিত্র অভিজ্ঞতার কথা জানিয়ে শিরোনাম হয়েছেন এই মডেল-অভিনেত্রী।

    ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে বহুদিন আগের এক স্মৃতি মনে করে সোমি বলেন, ‘একবার সঞ্জয় দত্তের হোম থিয়েটারে একটা সিনেমার ট্রায়াল দেখতে গিয়েছিলাম। সিনেমাটি দেখার পর ডিরেক্টরকে বলেছিলাম, এটা আমার দেখা সবচেয়ে বাজে সিনেমা। এ কথা শোনার পর ডিরেক্টরের চেহারা দেখে মনে হচ্ছিল, তিনি মনে হয় কোনো লাশ দেখেছেন।’

    ডিরেক্টরকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলার তাকে একপাশে নিয়ে কিছু পরামর্শ দিয়েছিলেন অভিনেতা সুনীল শেঠি। সে পরামর্শের কথা জানিয়ে সোমি উল্লেখ করেন, ‘সুনীল (শেঠি) আমাকে একপাশে নিয়ে গিয়ে বলেছিল, তুমি এখানে এমনটা করতে পারো না। এটা মায়ামি না এবং এখানে তোমার মাথায় যা আসে, তাই বলে দেওয়া উচিৎ না।’

    সততা বা অকপট হওয়ার চেয়ে বরং বলিউডে টিকে থাকতে হলে যে কূটনৈতিক জ্ঞানের প্রয়োজন হয়, সেটাই সোমি আলীকে বুঝাতে চেয়েছিলেন সুনীল শেঠি।

    এখন অভিনয়ে অনিয়মিত একসময় বলিউডের শীর্ষ অভিনেতাদের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সোমি আলী। এর মধ্যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘কৃষ্ণ অবতার’, সুনীল শেঠির বিপরীতে ‘অন্ত’, সাইফ আলী খানের সঙ্গে ‘ইয়ার গাদ্দার’, গোবিন্দর সঙ্গে ‘আন্দোলন’ উল্লেখযোগ্য।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন সুনীলকন্যা

    বলিউড অভিনেতা সুনীল শেঠি নানা হতে চলেছেন। গত বছর ক্রিকেট তারকা কে এল রাহুল ও সুনীলকন্যা অভিনেত্রী আথিয়া শেঠি সাতপাকে বাঁধা পড়েন। সম্প্রতি জীবনের এই বিশেষ সুখকর খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি এ দম্পতি।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় সন্তানসম্ভবা হওয়ার সুখবর নিজেই পোস্ট করেছেন আথিয়া শেঠি। সেখানে তিনি জানান, আগামী বছরেই তাদের ঘরে আসবে সন্তান।

    ক্যাপশনে লিখেছেন, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন, ২০২৫।’

    এই সুখবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, বণী কাপুর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা।

    চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল, পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। যদিও সেই সময়ে এই খবরে কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা। মাস কয়েক আগে একটি রিয়েলিটি শোর মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল বলেছিলেন, ‘পরের সিজনে যখন আসব, তখন আমি নানার মতো হেঁটে দেখাব।’ ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তারপর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাদের।

    বিনোদন ডেস্ক

  • বাবার জীবনযুদ্ধের গল্প শোনালেন সুনীল শেঠি

    বলিউডের শক্তিমান অভিনেতা সুনীল শেঠি। অভিনয়জগতে তিন দশক কাটিয়ে ফেলেছেন তিনি। তবে এই সাফল্যের পেছনে ছিল তার বাবার বিশেষ ভূমিকা। এক রিয়্যালিটি শোর মঞ্চে নিজের বাবা বীরপ্পা শেঠির লড়াইয়ের কথা বললেন সুনীল শেঠি।

    আনন্দবাজার সূত্র জানায়, সুনীল বাবার লড়াইয়ের গল্প বললেন। জানালেন মাত্র ৯ বছর বয়সে ম্যাঙ্গালোরের বাড়ি থেকে পালিয়ে যান তার বাবা বীরপ্পা শেঠি। মুম্বাইয়ে গিয়ে শুরু হয় জীবনের লড়াই। আর এ লড়াই থেকেই একদিন ঘুরে দাঁড়ান তার বাবা। কিনে নেন তিনটি বাড়ি। এর পেছনেও রয়েছে বড় ঘটনা। 

    সুনীল বলেন, মুম্বাইয়ে গিয়ে শুরু হয় জীবনের লড়াই। মায়ানগরীতে দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁয় কাজ জোগাড় করেন বীরপ্পা শেঠি। বাবার কাজ ছিল টেবিল পরিষ্কার করা। তখন বাবা খুবই ছোট। দিনে চারবার করে রেস্তোরাঁর সব টেবিল পরিষ্কার করতে হতো তাকে।

    তিনি বলেন, ‘বাবা যেখানে কাজ করতেন, সেই সংস্থার মালিক তিনটি বাড়ি কিনেছিলেন। সেই তিনটি বাড়ির দেখাশোনার ভার আসে তার বাবার কাছে। সেই মালিক কাজ থেকে অবসর নেওয়ার পর, বাবা ওই তিনটি বাড়ি কিনে নেন। 

    সেই বাড়ি তিনটি এখনো আছে বলে জানান সুনীল। বিনয়ী মানুষ হিসাবে পরিচিত ছিলেন তার বাবা। কিন্তু পরিবারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তার অন্য রূপ! সুনীলের কথায়, ‘বাবা খুব বিনয়ী ছিলেন। কিন্তু পরিবারের কেউ ক্ষতি করতে চাইলে বীরপ্পা সিংহে পরিণত হতেন। বলতেন— ‘সকলকে বেচে দেব, গ্রামে চলে যাব। কিন্তু অবিচার সহ্য করব না।‘

    উল্লেখ্য, আগামীতে আসছে সুনীল শেঠির ছবি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ও ‘হেরা ফেরি ৩’ । এদিকে সুনীল শেঠির বাবা বীরপ্পা শেঠি ২০১৭ সালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের সুখবর দিলেন সুনীল-দিয়া মির্জা

    আগেও একসঙ্গে একই ছবিতে কাজ করেছেন সুনীল শেঠি ও দিয়া মির্জা। ছবির নাম ‘কিউ! হো গায়া না’ এবং ‘শুটআউট অ্যান্ড লোখান্ডওয়ালা’। 

    rnrn

    এবার করণ জোহরের ছবিতে অভিনয় করছেন ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর। ইতোমধ্যে শুরু হয়েছে সেই ছবির শুটিং।

    rnrn

    ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কাস্টে বলিউডের আরও দুই বড় নাম যোগ হচ্ছে। তাদের সূত্র জানিয়েছে, সুনীল শেঠি ও অভিনেত্রী দিয়া মির্জাও থাকবেন এই ছবিতে। ছবিতে দুজনকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। 

    rnrn

    একই সূত্র জানিয়েছে, ছবির নির্মাতারা সরাসরি ওটিটিকে ছবি মুক্তি দিতে চান। সেই নিয়ে নাকি আলোচনা চলছে। যদিও বিষয়টি চূড়ান্ত হয়নি।

    rnrn

    বলিউডের একাধিক তারকার জীবনে ‘লাভ গুরু’র ভূমিকা পালন করেছেন করণ। তবে এবার যা হচ্ছে সবই বড়পর্দার খাতিরে। করণের প্রযোজনায় তৈরি ‘সরেজমিন’ ছবির মাধ্যমেই ইব্রাহিমের বলিউড সফর শুরু হবে। আর তাতেই ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে খুশি কাপুরকে। এই ছবিটির পরিচালকের আসনে শাওনা গৌতম। এটাই শাওয়ার ডিরেক্টোরিয়াল ডেবিউ। এর আগে করণ জোহরের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহযোগী পরিচালকের আসনে ছিলেন তিনি। রাজকুমার হিরানির সঙ্গেও কাজ করেছেন শাওন।

    rnrn

    খুশির অভিনয় সফর শুরু জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে। ছবিতে বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ কন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে।

    rnrn

    ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজল। এর আগে একটি সূত্র হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিল, ‘অবশ্যই সে (ইব্রাহিম) সবাইকে সাইফ আলি খানের কথা মনে করিয়ে দেয়। যখন সে সেটে আসে, তখন মনে হয় ২০ বছর আগের সাইফ ঢুকে পড়েছে। তিনি তার বাবার সত্যিকারের কার্বন কপি। এই সিনেমায় কাজলের চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ।’

    যুগান্তর ডেস্ক

  • অভিনয়কে বিদায় জানাচ্ছেন সুনীল শেঠি!

    নায়ক এবং খলনায়ক-দুই রূপেই নিজেকে প্রমাণ করেছেন বলিউড অভিনেতা সুনীল শেঠী। তবে ইদানীং তাকে অভিনয়ে আগের মতো দেখা যায় না। 

    rnrn

    ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনয়কে নাকি বিদায় জানাচ্ছেন তিনি! কারণ হিসাবে জানিয়েছেন, তার ব্যবসায়িক ব্যস্ততা। কিছুদিন আগে খাবারের ব্যবসায় নেমেছেন সুনীল। দিন কয়েক আগে নতুন একটি ফুড ডেলিভারি অ্যাপস লঞ্চ করেছেন। নাম রেখেছেন ‘বায়ু’। সুনীল এ অ্যাপের প্রচার দূত এবং অন্যতম বিনিয়োগকারী। 

    rnrn

    তিনি জানিয়েছেন, এ অ্যাপে জিরো কমিশনের সুবিধা থাকবে, যার ফলে এর লাভ সোজাসুজি পাবেন গ্রাহকরা। তবে এটাই সুনীলের প্রথম ব্যবসা নয়। খেলার জগতের সঙ্গেও যুক্ত তিনি। 

    rnrn

    এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত বেশ কিছু ব্যবসা রয়েছে এ অভিনেতার। সুনীল ব্যবসাকেন্দ্রিক এসব ব্যস্ততা নিয়েই মূলত অভিনয় ছেড়ে দেওয়ার গুজব রটেছে। যদিও এ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য বলিউডে অনেক সুপারহিট সিনেমা উপহার দেওয়া এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক