অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমনি

Written by

in

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির নামের সঙ্গে বিতর্ক জড়িয়ে থাকলেও মা পরীমণির তুলনা নেই। সারাক্ষণ চোখে চোখে রাখেন সন্তানকে। রাজ্য অসুস্থ। সামাজিকমাধ্যমে পরীমনি নিজেই জানিয়েছেন এ খবর।

সন্তানের অসুস্থতায় এক মুহূর্ত দেরি করেননি পরীমনি। ছুটে গেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সে খবর জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রাজ্য অসুস্থ।

এদিকে খবরটি শুনে মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীদের অনেকেই অসুস্থ রাজ্যের সুস্থতা কামনা করেছেন। তবে সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী। সেইসঙ্গে রাজ্যের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *