Tag: ছেলে

  • ছেলেকে নিয়ে বড় প্রশ্নের উত্তর দিলেন দেবলীনা

    দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে ২০২২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা। তার পর থেকে ক্যারিয়ার আর সংসার— দুটোই সমান তালে সামলাচ্ছেন তিনি। ভিন্নধর্মে বিয়ে করার জন্য সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকারও হতে হয়েছিল দেবলীনাকে। স্বামীর রূপ নিয়ে কম কটূক্তি সহ্য করেননি অভিনেত্রী। এখন কটূক্তির শিকার হচ্ছেন সন্তানের নাম নিয়ে। 

    যদিও সমালোচনায় চুপ করে যাওয়ার পাত্রী নন দেবলীনা। বরাবর পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। গত বছর ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন দেবলীনা। ছেলের নাম রেখেছেন জয়। যদিও নামের পাশে কোনো পদবি যোগ করেননি তিনি। কিন্তু ছেলে কোন ধর্ম পরিচয়ে বড় হবে সেই নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। অবশেষে মুখ খুললেন দেবলীনা।

    এ প্রসঙ্গে দেবলীনা বলেন, তার ছেলের কাছে সব থেকে বড় ধর্ম হবে মনুষ্য ধর্ম। 

    তিনি বলেন, আসলে ধর্ম খুব সুন্দর একটা ধারণা। কিন্তু কিছু মানুষ ভাবে— ধর্ম হয়তো একটাই। আমাদের সন্তানকে আমরা ভারতীয় হিসেবে বড় করে তুলব। কোনো একটা ধর্ম নয়, আমাদের দুজনের ধর্ম থেকেই কিছু না কিছু শিখবে সে।

    বিনোদন ডেস্ক

  • মেয়েরা বন্ধুর মতো কথা বললেই ছেলেরা ‘প্রেম’ ভাবে

    মেয়েরা বন্ধুর মতো মিশলেই ছেলেরা ভাবে মেয়েটি হয়তো তাকে পছন্দ করে। এটা ভেবে পরে যখন সে প্রেমের প্রস্তাব দেয় তখন বন্ধু ভাবা মেয়েটি অবাক হয়ে যায়।

    বর্তমান সময়ে ছেলেমেয়েদের অতি সাধারণ বাক্য হলো- ‘ভাবছিলাম তুমি আমায় পছন্দ করো’। এই ট্রেন্ড এখন চলছে। ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে মেয়েদের মনের মধ্যে জিজ্ঞাসা একটাই- ‘ও এটাকে ফ্লার্টিং ভাবছে না তো’।

    যে কারণে ছেলেরা মেয়েদের বন্ধুত্বকে প্রেমের চোখে দেখে আসলে; পুরুষদের এই চিন্তাভাবনার কিন্তু অন্য কারণও থাকতে পারে। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি-এ প্রকাশিত একটি পরিসংখ্যানে স্পষ্ট দেখায় যে, পুরুষের যৌন হরমোন টেস্টোস্টেরন অনেক সময় তাদের এমন চিন্তাভাবনার জন্ম দেয়। তাদের আচরণকে প্রভাবিত করে।

    আগে ঘটে যাওয়া কোনো ঘটনা, পুরুষদের এক্ষেত্রে ব্যাপকভাবে ট্রিগার করে। হারিয়ে ফেলার ভয় থেকে, মনে মনে কোনো সম্পর্ককে নিজেদের মতো করে রোমান্টিকভাবে অনুমান করে নেয় পুরুষেরা। এমনটাই অনেক মনোবিজ্ঞানীই বিশ্বাস করেন।

    গবেষকরা ১৮ থেকে ৪০ বছর বয়সি ১৯০ জন স্ট্রেট বা নারীতে আগ্রহী পুরুষদের নিয়ে এই গবেষণা করেছেন। গবেষণাপত্রের লেখক স্টেফান এমএম গোয়েটজ ব্যাখ্যা করেছেন যে- মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের সুযোগ যাতে হাতছাড়া না হয়, তা নিশ্চিত করতেই পুরুষরা প্রায়ই নারীর বন্ধুত্বকে ভুল ভেবে বসেন।

    অনেক পুরুষরা নিজেদের আকর্ষণীয় বলে মনে করেন, তারা আবার আত্মবিশ্বাসের জোরেই, নারীর বন্ধুত্বকে রোমান্টিক ভেবে বসেন। আসলে টেস্টোস্টেরন বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গির প্রতি সংবেদনশীলতা বাড়ায় ঠিকই, কিন্তু শুধুমাত্র সেই পুরুষদের মধ্যে যাদের নিজেদের দেখতে ভালো বলে মনে করেন। অর্থাৎ যে পুরুষরা নিজেকে হ্যান্ডসাম ভাবে তার মধ্যে টেস্টোস্টেরনের প্রভাব শক্তিশালী হয়।

    গবেষকরা আরও জানিয়েছেন, শুধুমাত্র টেস্টোস্টেরনই নয়, বেশ কয়েকটি কারণে পুরুষের আচরণে প্রভাব পড়ে। পরিবেশ ও সমাজের দৃষ্টিভঙ্গি পুরুষ আচরণ বদলে দিতে পারে। পুরুষের পুরুষত্বের বিকাশ ঘটায়।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আগেই মা হন, ছেলের ইচ্ছাতেই যাকে বিয়ে করলেন এমি

    রূপকথার বিয়ে সারলেন অ্যামি জ্যাকসন ও এড ওয়েস্টউইক। তাদের দুজনের এ বিয়ের ছবি এলো সামাজিকমাধ্যমে সামনে। ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে তাদের স্বপ্নের বিয়ের প্রথম ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন এ দম্পতি। ইতালিতে স্বপ্নের বিয়ে সারলেন ‘এক দিওয়ানা থা’র অভিনেত্রী। সাক্ষী থাকল ৫ বছরের শিশুপুত্র। 

    খ্রিস্টান রীতিতে বিয়ে সারলেন অ্যামি। ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রীর দেখা মিলল সাদা গাউনে। লেসের কাজ করা কাঁধখোলা গাউনে মোহময়ী অ্যামি, তার মাথার সুবিশাল ভেল তাকে আরও সুন্দর করে তুলেছে। হাতে সাদা গোলাপের তোড়া। এড একটি সাদা টাক্সিডো পরেছিলেন। শ্বেতশুভ্র বেশে আকর্ষক দেখাল দুজনকেই। সাদা ফুলে ভরা বিয়ের ভেন্যুর অন্দরসজ্জা তাক লাগানো। প্রথম ছবিতে বউকে কাছে টানতে দেখা গেল এডকে। অ্যামির ওপর থেকে চোখ সরছে না তার। জুটি ছবির ক্যাপশনে লিখেছেন— ‘যাত্রা সবে শুরু হয়েছে’।

    ইতালিতে অ্যামির বিয়ের অংশ হলেন তার ৫ বছরের পুত্র আন্দ্রেয়াসও। অ্যামি ও তার সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর পুত্র আন্দ্রেয়াস। ২০১৯ সালে বিয়ে না করেই মা হয়েছিলেন অ্যামি, ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে। পরের বছর অর্থাৎ ২০২২ সালে শুরু অ্যামি-এডের সম্পর্ক। 

    বলিউড ও দক্ষিণী ছবির পরিচিত মুখ অ্যামি, একটা সময় ‘এক দিওয়ানা থা’ কো-স্টার প্রতীক বব্বরের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন। তবে সম্পর্কে টেকেনি।

    এর আগে ২০২২ সাল থেকে অ্যামির সঙ্গে সম্পর্কের শুরু ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের। একটি খেলার মাঝে দেখা দুজনের। তারপর শুরু প্রেম। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে রূপকথার বাগদান পর্ব সেরেছিলেন তারা। বছর ঘোরার আগেই বিয়েটা সারলেন।

    অন্যদিকে হলিউডের সুপরিচিত একজন অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে 'চিলড্রেন অফ মেন' দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি দ্য সিব্লিউ নেটওয়ার্কের 'গসিপ গার্ল'-এ প্লেবয় চাক বাসের ভূমিকায় অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। 'হোয়াইট গোল্ড'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এড।

    ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামি জানিয়েছিলেন, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে এবং সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক। বাগদানের পর এ অভিনেত্রী বলেন, 'সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার— কারণ কয়েক মাস আগে, আমার আঙুলে একটা আংটি ছিল সেটি দেখে ছেলে বলল— 'মা, তুমি বিয়ে করোনি? আরও জিজ্ঞেস করল, 'এডি মাম্মিকে বিয়ে করছ না কেন?' আমি বললাম— 'এডি তো আমাকে জিজ্ঞাসা করেনি। তখনই এডি বলল, ‘ঠিক আছে, আমি শিগরিগই জিজ্ঞাসা করে নিচ্ছি’।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির ছেলেকে শাকিব খানের গাড়ি উপহার 

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যর চতুর্থ জন্মদিন ছিল গত ১০ আগস্ট। 

    rnrn

    পরীমনির ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক। 

    rnrn

    গতকাল শনিবার রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। 

    rnrn

    ১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমনি। 

    rnrn

    সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়ায় পরীমনিপুত্র। 

    rnrn

    ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর ছেলেকে একাই সামলাচ্ছেন পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি

    চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ পূণ্যর দুই বছর পূর্ণ হয়েছে। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে ছেলের জন্মদিনের কেকের ভিডিও পোস্ট করেন তিনি।

    ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ছেলের জন্য আনা জন্মদিনের কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।

    ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’

    ছেলের জন্মদিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমনি। সে বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’

    ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় শরিফুল রাজ-পরীমনি দম্পতির কোল আলো করে আসে পূণ্য। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন এই নায়িকা। কন্যা সন্তানের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই কাটছে তার সংসার।

    বিনোদন ডেস্ক

  • মাহির ছেলের জন্মদিনে পরীমনির শুভেচ্ছা

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। আজ মাহির ছেলে ফারিশের জন্মদিন।

    চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশ সরকারের আজ প্রথম জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেন পরীমনি।

    পরীমনি লিখেছেন— ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মনি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’

    গত মাসের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা। ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

    এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। মাহি বলেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের।

    বিনোদন ডেস্ক

  • ‘গলা থাকা সত্ত্বেও গান না শিখে কুরআন শিখেছে খালিদের ছেলে’

    আশি ও নব্বইয়ের দশকে সংগীতাঙ্গনে জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    rnrn

    ৫৬ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী ও ছেলে জুয়াইফা আরিফসহ সহকর্মী আর অসংখ্য ভক্তদের রেখে গেলেন এই শিল্পী।

    rnrn

    বাবার মৃত্যুর পর সাংবাদিক, উপস্থাপক তানভীর তারেকের মাধ্যমে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তা দিয়েছেন জুয়াইফা আরিফ। 

    rnrn

    সেই ভিডিওতে সদ্য প্রয়াত বাবার জন্য দোয়া চেয়ে বলেছেন, ‘আমার বাবা হার্টঅ্যাটাকে মারা গেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তাকে মাফ করে দিয়েন।’

    rnrn

    তবে খালিদপুত্রের ওই ভিডিও বার্তা নিয়ে সমালোচনা করেছেন  কেউ কেউ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী শামীমা জামান। 

    rnrn

    শামীমা বলেন, এই ছেলে ১২ বছর বয়স থেকে নামাজ পড়ে, মাশাল্লাহ, এই ছেলের গানের গলা থাকা সত্ত্বেও গান না শিখে কুরআন শিখেছে। এই ছেলে বাবাকে নামাজ পড়তে বলতে বলতে হতাশ হয়েছে। সে তার অসুস্থ মায়ের সেবা করেছে ৭ মাস, রাত ৪ টা পর্যন্ত বায়েজিদ বোস্তামির মতো দাঁড়িয়ে থেকে। ছেলে তার মায়ের মৃত্যুর অপেক্ষায় একা একটি বাসায় কাটিয়েছে।

    rnrn

    এরপর তিনি বলেন, এই ছেলে তার আল্লাহর হুকুম পালন করতে আমেরিকান মেয়েদের আহবান সত্ত্বেও একটা প্রেম করেনি। এই ছেলে তেমন বন্ধু হয়না যখন সে দেখে বন্ধুগুলো গাজা খায়। এই ছেলে প্রতিটি কাজে আগে আল্লাহর বিধান কি জেনে নেয়, আমেরিকার স্কুলের হারাম চিকেন দেখলে না খেয়ে থাকে তবু হারাম পেটে দেয় না, এই ছেলেকে তার বাবার টাকা দিতে হয়না, তার মা তার জন্য যথেষ্ট উপার্জন করে। তার বাবার চিন্তা এই ছেলেকে নিয়ে নয় যতটা, তার গান আর ভক্ত শিষ্যদের নিয়ে। তাই খুব খেয়াল করে আমার ছেলেকে নিয়ে না জেনে একটা খারাপ কথা উচ্চারণ করলে ওপর আল্লাহ তার বিচার করবেন।

    rnrn

    সবশেষে শামীমা বলেন, আরিক স্কুল থেকে এসে বুঝতেও পারছেনা আসলে কি ঘটে গেছে, ও স্মার্ট তো তাই হঠাৎ করে খ্যাত হয়ে কিভাবে কথা বলবে? যত্তসব। আর সানগ্লাস? উন্নত দেশে কান্না লুকাতেও সানগ্লাস পরে মানুষ। শুধু সাংবাদিক তানভীর তারেকের অনুরোধে ও এই কথাগুলো বলতে রাজি হয়েছে। বড়দের সম্মান করে বলে, নয়তো মিডিয়ায় কথা বলতে বা কাজ করতে ও পছন্দ করেনা।

    বিনোদন ডেস্ক

  • নিপুণ আমার ছেলেকেও ম্যানেজ করেছিল: ইলিয়াস কাঞ্চন

    দেশের বড় একজন রাজনীতিবিদের অনুরোধে এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।  

    rnrn

    একজন রাজনীতিবিদের অনুরোধে গতবার সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছেন জানিয়ে কাঞ্চন বলেন, নিপুণ শুধু আমাকে না, আমার ছেলেকেও ম্যানেজ করেছে। তবু আমি দাঁড়াতাম না। আমাদের দেশের বড় একজন রাজনীতিবিদ অনুরোধ করেছিলেন। কারণ তার প্রতি আমার একটা ভালোবাসা-শ্রদ্ধা রয়েছে, যার কারণে আমার এ জায়গায় আসতে হয়েছে।  

    rnrn

    ইলিয়াস কাঞ্চনের কাছে প্রশ্ন ছিল— শিল্পী সমিতিতে মধুটা কীসের? সবাই যে এখানে আসতে চায়? 

    rnrn

    তিনি বলেন, আমি এখানে কোনো মধু খুঁজে পাইনি। শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন রাজ্জাক ভাই, সেক্রেটারি ছিলেন আহমেদ শরীফ। এর পর খলিল ভাই সভাপতি হলেন, তখনো সেক্রেটারি আহমেদ শরীফ। তিনি (আহমেদ শরীফ) যখন সভাপতি হলেন, তখন আমি সেক্রেটারি হই। মানে শিল্পী সমিতির দ্বিতীয় সেক্রেটারি। তো সেই সময়ের কিছু অভিজ্ঞতা ও সব মিলিয়ে আমি মনে করি— একজন মানুষ যদি ভালো হয়। সবাই জানে যে সে আমাদের উপকার করবে। তাকে তো সম্মানের সঙ্গে আমাদের ভোট দেওয়া উচিত। কিন্তু ভোটের জন্য যে কাজগুলো করতে হয়, আমি তখনো কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার কারণেই কিন্তু দ্বিতীয় সেক্রেটারি হওয়ার পরও এত বছর ভোটে দাঁড়াতে আমি উৎসাহ পাইনি। 

    rnrn

    কমিটি নিয়ে তুলকালাম হয়ে যাওয়ার পরও পদত্যাগ না করার কারণ জানিয়ে চিত্রনায়ক কাঞ্চন বলেন, আসলে পদত্যাগ জিনিসটি ভালো নয়। আমার তরফ থেকে কোনো ক্রটি আমি করিনি। ভালো হতো আমাদের সবাই যদি এক মানসিকতার হতো। বছরে অন্তত একটি সাধারণ সভার নিয়ম আছে, কিন্তু আমরা সেটিও করতে পারিনি। আসলে এত অনিয়ম যে একা একটা মানুষ তো আর সব করতে পারে না।

    যুগান্তর ডেস্ক

  • আম্বানির ছেলের বিয়েতে কত টাকা পেলেন শাহরুখ খান?

    পুরো বলিউডকে ভারতের গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। উদ্দেশ্য, তার ছেলে অনন্ত আম্বানির বিয়ে। বলিউডের নামিদামি তারকারা হাজির হন ওই অনুষ্ঠানে। নেচে-গেয়ে মাত করেছেন অতিথিদের।

    আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। সেই স্কুল জীবন থেকে তারা বন্ধু। কিন্তু বিয়ের কয়েক মাস আগেই অনুষ্ঠিত হলো প্রাক-বিবাহ অনুষ্ঠান। ১-৩ মার্চ পর্যন্ত চলে এই অনুষ্ঠানে। এতে ধারাবাহিকভাবে যোগ দেন বলিউডের তারকারা।

    যেখানে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে সালমান, আমির, সাইফ আলি খানরাও। এই অনুষ্ঠানেই একসঙ্গে মঞ্চ মাতাতে দেখা যায় তিন খানকে। নাচে গানে মেতে ওঠেন তারা। 

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আম্বানির ছেলের বিয়েতে পারফর্মের জন্য পারিশ্রমিকও পেয়েছেন তারা। কিন্তু সেই পারিশ্রমিকের পরিমাণ কত?

    সাধারণতেএকটি বিয়ের জন্য নাকি ৩ কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন শাহরুখ। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন বলিউড বাদশাহ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন এই অভিনেতা। 

    ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামি ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন। অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্‌যাপনেও নাকি প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পেয়েছেন কিং খান। এর পর আলিয়া ভাট পেয়েছেন দেড় কোটি। তবে সালমান-আমিরদের পারিশ্রমিকের সংখ্যাটা জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • আম্বানির ছেলের বিয়েতে ঐশ্বরিয়া-শ্বেতা, শান্তি ফিরল বচ্চন পরিবারে?

    ছেলে অনন্তর বিয়েতে পুরো বলিউডকে গুজরাটের জামনগরে হাজির করেছেন ভারতের ধনকুবের রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ভারতের সব বড় বড় তারকারা হাজির হন ওই অনুষ্ঠানে। শুধু হাজিরই হননি, নেচে-গেয়ে মাতিয়েছেন অতিথিদের।

    অনুষ্ঠানে দেখা গেছে পুরো বচ্চন পরিবারকেও। বাদ যাননি ঐশ্বরিয়া রায়ও। এ অভিনেত্রীকেও দেখা গেছে আম্বানিপুত্রের বিয়েতে। 

    সম্প্রতি মায়ানগরিতে খুবই আলোচনা হচ্ছিল যে, বচ্চন পরিবারে সদস্যদের নাকি বনিবনা হচ্ছে না একেবারেই। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বরিয়ার। গত কয়েক মাসে আরও বেড়েছে সেই গুঞ্জন।

    দিন দিন নাকি তিক্ততা বেড়েই চলেছে ঐশ্বরিয়া এবং শ্বেতার মধ্যে। গত বছরের দীপাবলির অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে নিয়ে শহর ছেড়েছিলেন নায়িকা। সেই সময় তার জায়গায় অমিতাভের সঙ্গে দীপাবলির পূজায় অংশগ্রহণ করেছিলেন শ্বেতাই। সেই কারণে নাকি আরও অশান্তি আরও বেড়েছে তাদের মধ্যে। কিন্তু অম্বানিদের বাড়ির অনুষ্ঠানে বচ্চন পরিবারের একসঙ্গে উপস্থিতি যেন মিথ্যা হলো সবটা।

    গত রোববার অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে আসে বচ্চন পরিবার। ননদ, শ্বশুর-শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেই একই বিমানে জামনগর পৌঁছান ঐশ্বরিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। 

    এ দিনের জামনগর বিমানবন্দরের এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। শুধু তাই নয়, এ দিনের অনুষ্ঠানে আলোকচিত্রীদের দেখে হেসে অভিবাদন জানান জয়া বচ্চনও। অম্বানিদের অনুষ্ঠানে কি তবে তিক্ততা মিটিয়ে কাছাকাছি বচ্চন পরিবার?

    তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা

    বিনোদন ডেস্ক