Blog

  • শ্রাবনী সায়ন্তনীর ভালোবাসি তোমায়

    তরুণ গীতিকার আরাফাত রাদিনের লেখা ও সুরে নতুন রোমান্টিক একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী শ্রাবনী সায়ন্তনী। 

    rnrn

    গানটির মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন। 

    rnrn

    এ বিষয়ে গীতিকার আরাফাত রাদিন  বলেন, অনেক গান লিখেছি কিন্তু প্রথমবারের মতো শ্রাবনী সায়ন্তনী এর জন্য লিখেছি, খুব সুন্দর একটি গান হয়েছে। আশা করি গানটি সবার মন জয় করবে।

    যুগান্তর প্রতিবেদন

  • জন্মদিনে ক্যাটরিনাকে মন ভরাতে যা করলেন ভিকি

    কিছু দিন আগেই ছিল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জন্মদিন। ভিকি কৌশল এবং আরও বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মালদ্বীপে জন্মদিন সেলিব্রেট করেন তিনি। মালদ্বীপ ভ্রমণের একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

    rnrn

    আর এবার সামনে এলো আরেকটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর জন্মদিনে তার মুখে হাসি ফোটাতে কী করছেন ভিকি।

    rnrn

    সম্প্রতি ক্যাটরিনা কাইফের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রথমে পোস্ট করেন বন্ধু মিনি মাথুর। যাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনাকে হাসাতে নাচছেন ভিকি কৌশল ও শর্বরী ওয়াঘ। মিনি মাথুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। 

    rnrn

    ক্যাটরিনার জন্য নাচ করছেন ভিকি, আর তা দেখে হেসে কুটি কুটি ক্যাটরিনা। 

    rnrn

    এই পোস্টের ক্যাপশনে লিখলেন, ‘২০২২ সালে কৃতজ্ঞ হওয়ার জন্য অনেক কিছু আছে, তাই আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে শুরু করি— ভালোবাসা! কারণ ভালোবাসা আপনার প্রয়োজন সবসময়।’ সঙ্গে জুড়েছেন #Thankyou2022 #newyear #love #friends #family।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বের সেরা অনুভূতি কী, জানালেন মাহি

    ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এর বাইরে তিনি বর্তমান সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। সেখানে মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

    মঙ্গলবার মাহি জানান, তিনি তার এলাকায় যাচ্ছেন। বুধবার জিয়াউর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। এ সময় তার (মুহা. জিয়াউর রহমান) সঙ্গে থাকার কথা বলেছেন বলেও জানান অভিনেত্রী।

    এদিকে এ চিত্রনায়িকা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার, রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে কথা বলে থাকেন। মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মাহি বলেন, ‘বিশ্বের সেরা অনুভূতি কি? নিরাপত্তা।’

    তিনি আরও বলেন, ‘আপনার খারাপ মেজাজ সত্ত্বেও, তারা থাকে। এমনকি যখন আপনি একটি কঠিন দিন কাটাচ্ছেন, তারা থাকে। যখন আপনি বলার জন্য সঠিক শব্দ খুঁজে পান না, তারা বুঝতে পারে এবং আপনার পাশে থাকে। এটি জানার চেয়ে ভালো আর কিছুই নেই যে, যতই রুক্ষ হোক না কেন, কেউ আপনার পাশে থাকবে।

    বিনোদন ডেস্ক

  • দেখা হবে ২০ জানুয়ারি: পরীমনি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সংসার ভাঙার খবর দিয়ে বছরের শেষ দিন আলোচনায় ছিলেন তিনি। 

    ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমনি বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

    এদিকে সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যেই শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন পরীমনি। সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার খবর দিলেন তিনি।

    বুধবার এক স্ট্যাটাসে পরীমনি লিখেন, শুভ সকাল! 

    আমাদের #অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবনের প্রধান দর্শকরা অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি।

    শিশুতোষ চলচ্চিত্র 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা 'রাতুলের দিন, রাতুলের রাত' উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।

    এর আগে গতকাল মঙ্গলবার সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

    গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কথা লিখেছেন— গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

    বিনোদন ডেস্ক

  • আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি: মিম

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি তিনি বিয়ে করেছেন ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারকে। আজ তার প্রথম বিবাহবার্ষিকী। তাই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইয়ে অবস্থান করছেন তারা। 

    প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম।

    সেখানে তিনি লিখেছেন— চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এই তো সেদিন মাত্র দেখা হলো।

    তিনি লিখেন— আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়। 
    হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি, লাভ!

    এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা থেকে দুবাই যান তারা। সনি ও মিমের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। সেখানেই তারা থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন করেছেন।

    বিনোদন ডেস্ক

  • অঙ্কুশকে ভুলে নতুন কার প্রেমে মজেছেন ঐন্দ্রিলা?

    টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। গত ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এ জুটি। একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তারা। দেখেছেন একে অপরের বাস্তবতা। কাটিয়েছেন অনেক ভালো সময়। কিন্তু এরই মধ্যে কি হলো। অভিনেত্রীর ফোনের মেসেজ দেখে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন অঙ্কুশ। 

    তবে শুধু ফোনের মেসেজ নয়, অন্য একজনকে ভালোবেসে ফেলেছিলেন অভিনেত্রী এ সম্পর্কে থাকাকালীন। ভাবছেন এত ভালো সম্পর্ক এবং সোশ্যাল মিডিয়ায় নানান সুন্দর পোস্টের মাঝে এসব আবার কী?

    গত বছর তারা মালদ্বীপ গিয়েছিলেন। তখন ছিল করোনার সময়। যাওয়ার সময় তারা কোভিড টেস্ট করিয়েছিলেন, ফেরার সময়ও। তবে ফেরার পথে টেস্ট করাতে গিয়ে অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তখন তাদের বাধ্য হয়ে ২৩ দিন ওখানে থাকতে হয়। আর সেই সময়ই তিনি অন্য একজনের প্রেমে পড়েছিলেন অঙ্কুশকে ভুলে।

    নিশ্চয়ই ভাবছেন কে যার প্রেমে ঐন্দ্রিলা পড়েছিলেন? তা হলে তিনি কোনো মানুষ নন। বরং একটি বিড়ালের প্রেমে পড়েছিলেন। হ্যাঁ, অভিনেত্রী সেখানে একটি বিড়াল পুষেছিলেন। আর তাকেই তিনি ভালোবেসে ফেলেছিলেন ভীষণ রকম। এই কথা অভিনেত্রী স্বয়ংং জানিয়েছিলেন। এ কথা অঙ্কুশ-ঐন্দ্রিলা দুজনের ভক্তরাই জানেন যে তারা পশুপ্রেমী। আর মালদ্বীপ গিয়েও তারা একটি বিড়ালকে পেয়ে যান। তাকেই তারা পোষ মানান।

    আগামীতে অঙ্কুশের নতুন ওয়েব সিরিজ শিকারপুর মুক্তি পেতে চলেছে। এটাই অভিনেতার প্রথম ওয়েব সিরিজ। অন্যদিকে ঐন্দ্রিলাকে দেখা যাবে সাজঘরে। এ ছাড়া শ্বেতকালী ওয়েব সিরিজেও তাকে দেখা যেতে পারে। সেখানে তার সঙ্গে দেখা যাবে সৌরভ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যকে। জি ফাইভে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। ফলে তারা যে বর্তমানে তাদের দুজনের কাজ নিয়ে ব্যস্ত সেটি বলাই বাহুল্য।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • সিয়ামের সঙ্গে দেখা গেল পরীমনিকে!

    দাম্পত্য জীবনে ঝড়ের মধ্যে সিয়াম আহমেদকে নিয়ে সুন্দরবনগামী এক জাহাজে দেখা মিলল পরীমনির।

    মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র একটি গান মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বঙ্গ বিডির ইউটিউব চ্যানেল এবং অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের ফেইসবুক পেজে, সেখানেই অভিনয়শিল্পী হিসেবে দেখ যায় তাদের দুজনকে।

    গানের ভিডিওতে সুন্দরবনগামী একটি জাহাজের ডেকে বসে গান গাইতে দেখা যায় একদল বাউলকে।

    ওই জাহাজে স্কুল শিক্ষার্থীদের নিয়ে পিকনিকে যাচ্ছিলেন সিয়াম আহমেদ ও পরীমনি। কচি খন্দকারসহ বেশ কয়েকজনকে দেখা গেছে গানের দৃশ্যে।

    ‘সারেং ছাড়া জাহাজ চলে’ শিরোনামের গানটি নিয়ে চলচ্চিত্রটির নির্মাতা রায়হান জুয়েল গ্লিটজকে বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য প্রয়াত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী গানটি লিখে গিয়েছিলেন।

    ইমন চৌধুরীর সুর ও সংগীতে এ গানে কণ্ঠ দিয়েছেন শফি মণ্ডল।এর আগে পরীমনির জন্মদিনে সিনেমার একটি গান মুক্তি পেয়েছিল।

    মুহম্মাদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে আবু রায়হান জুয়েল নির্মাণ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের শিশুতোষ সিনেমা। সিনেমায় একটি গানও লিখেছেন জাফর ইকবাল। ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি।

     

    বিনোদন ডেস্ক

  • টুইঙ্কলের সামনেই অক্ষয় বললেন, বিয়ে মানেই মরণফাঁদ!

    প্রায় ২২ বছরের দাম্পত্য অক্ষয় কুমার-টুইঙ্কল খন্নার। বলিউডের অন্যতম সফল তারকা জুটি তারা। তবে ২২ বছরের বিবাহিত জীবনে কত কিছুই ঘটেছে তাদের জীবনে।

    rnrn

    ভালো সময় যেমন কেটেছে, তেমনই একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয়ের। কিন্তু যে কোনও পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে যিনি সামাল দিয়েছেন, তিনি অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল।

    rnrn

    ইন্ডাস্ট্রির সবার কাছে টিনা নামেই পরিচিত তিনি। দিন কয়েক আগেই ছিল টুইঙ্কলের জন্মদিন। সেদিন স্বামী-সন্তানদের নিয়ে প্রকৃতির মধ্যে জন্মদিন উদ্‌যাপন করতে দেখা যায় তাকে। এবার স্বামীর সঙ্গে সার্কাস দেখতে যান টুইঙ্কল। সেখানেই একটি বিশেষ খেলা দেখে বিয়ে নিয়ে এমন মন্তব্য করে বসেন অভিনেতা।

    rnrn

    সম্প্রতি অক্ষয় কুমার নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘পুরনো দিনের স্মৃতি তাজা করতেই পরিবারকে নিয়ে সার্কাস দেখতে গিয়েছিলাম। সেখানেই দেখলাম স্টান্টম্যান গোলাকার বস্তুর মধ্যে বাইক নিয়ে ঘুরেই চলেছেন।’

    rnrn

    যদিও বাইক নিয়ে এই খেলা খুব জনপ্রিয় যে কোনও মেলায়। তবে, এই ধরনের খেলা সম্পর্কে অজ্ঞ টুইঙ্কল। কৌতূহলের বশে স্বামী অক্ষয়কে জিজ্ঞেস করেন, ‘এই খেলাকে কী বলে?’

    rnrn

    খানিক ভেবে অক্ষয় বলেন, ‘মত কা কুয়া বা মরণফাঁদ।’ বুঝতে না পেরে দ্বিতীয় বার ফের প্রশ্ন টুইঙ্কলের। তবে এবার আর উত্তর না দিয়ে ক্যামেরার দিকে তাকান অক্ষয়। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘স্ত্রী জিজ্ঞেস করল, এই খেলাটাকে কী বলে? যদি বলতে পারতাম… বিয়ে।’

    rnrn

    অভিনেতার এমন উপলব্ধি শুনে পোস্টের মন্তব্য বক্সে অভিনেত্রী অমৃতা রাওয়ের স্বামী আরজে অনমোল লেখেন, ‘আক্কি ভাই, আপনি তো ভালো ভাবেই জানেন এই কথাটা মুখ ফস্কে বলে দিলে মৃত্যুকূপের ভিতরে কাকে থাকতে হত!’ এই ভাবেই চলতে থাকে বিয়ে নিয়ে রসিকতা।

    rnrn

    ২০০১ সালের ১৭ জানুয়ারি চারহাত এক হয় অক্ষয়-টুইঙ্কলের। বিয়ের পরই অভিনয় ছেড়ে লেখালিখিতে মন দেন টুইঙ্কল।

    বিনোদন ডেস্ক

  • সাবিলাকে হুমকি দিলেন অপূর্ব!

    রোমান্টিক ঘরানার নাটকে অভিনয় করে অনেক আগে থেকেই প্রশংসিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি রোমান্টিক গল্পের একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘কদমবনে বৃষ্টি’। এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। 

    rnrn

    নাটকের গল্পে দেখা যাবে, বই পড়ুয়া রবীন্দ্রসংগীতপ্রেমী গাঁয়ের মেয়ে পারুল। তার প্রেমে মগ্ন শফিক। দু’জনের পরিবার প্রথমে রাজি না হলেও পরে মেনে নেয়। বিয়ের পর দেখা যায় ভিন্ন চিত্র। শফিকের মা পারুলকে ভয় দেখায় শফিককে আরেকটি বিয়ে করাবে। তার কারণ পারুল কখনো মা হতে পারবে না। 

    rnrn

    শফিকও একদিন পারুলকে হুমকি দেয়, সে আরেকটি বিয়ে করবে। একপর্যায়ে পারুল রাজি হয়। 

    rnrn

    কিন্তু শফিক তখন বলে, মজা করেছে। বিয়ে করবে না। তার কথা সবাই যে বাবা-মা হবে বিষয়টি এমন নয়। সন্তান হওয়া যেমন প্রাকৃতিক, না হওয়া প্রাকৃতিক। এতে শফিকের চরিত্রে অপূর্ব ও পারুলের চরিত্রে সাবিলা নূরকে দেখা যাবে। 

    rnrn

    নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এ নাটকে অনেক মেসেজ রয়েছে। যেগুলো প্রায়ই আমাদের দেশে হয়ে থাকে। নাটকটি দর্শকের অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ এটি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষ্যে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। 

    rnrn

    এদিকে বর্তমানে একাধিক একক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অপূর্ব। নতুন কয়েকটি ওটিটির প্রজেক্ট তার হাতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • শরীফুল রাজকে হুমকি দিচ্ছেন কে?

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের সম্পর্ক তলানিতে পৌছেছে। দুজন এখন কারো ছায়া মাড়াতে চাচ্ছেন না। 

    rnrn

    সংসার করবেন না—এমন সিদ্ধান্ত নিয়েই রাজের বাসা থেকে রাতের আঁধারে বেরিয়ে গেছেন পরীমনি। দুজনের পথ এখন ভিন্ন। 

    rnrn

    রাজও জানিয়ে দিয়েছেন পরীর সঙ্গে তার আর বনিবনা হবে না। তাদের সংসার আর জোড়া লাগবে না।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে রাজের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন পরীমনি। তবে রাজ এসব বিষয়ে অনেকটাই বেখেয়ালি। 

    rnrn

    পরীমনি মারধরের অভিযোগ করারও পরও চুপচাপ ছিলেন শরীফুল রাজ। কথা বলেননি কোথাও। তবে এটুকু বলে রেখেছিলেন, ‘এখন কোনো কথা বলতে চাই না। পরে এসব নিয়ে কথা বলব।’

    rnrn

    শেষ পর্যন্ত রাজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নীরবতা ভাঙলেন। রীতিমতো বোমাও ফাটালেন। তবে সুস্পষ্ট করেননি কাকে নিয়ে বলছেন। 

    rnrn

    শরীফুল ইঙ্গিত দিয়েছেন যে, পরীমনির সঙ্গে সম্পর্কের টানাপোড়ের পর থেকে তিনি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন।
    rnমঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। সেখানে লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ 

    rnrn

    রাজের পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো জায়গা থেকে হুমকি পাচ্ছেন, যাকে তিনি গড ফাদার বলে উল্লেখ করেছেন। হুমকির জবাব হয়তো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন। 

    rnrn

    ফেসবুক পোস্টের বিষয়ে জানতে রাজকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। চরকি প্রযোজিত ‘গুণিন’চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের দুজনের পরিচয়। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেন। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
    rnঢাকাই সিনেমার এক নায়িকাকে নিয়ে রাজ-পরীমনির মধ্যে টানাপোড়েন। এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে পরী তার ফেসবুকে পোস্ট করেছিলেন। তবে ওই নায়িকা বিষয়টি অস্বীকার করেছিলেন।
    rn 

    বিনোদন ডেস্ক