Blog

  • মুক্তির ৫৫ বছর পর সিনেমার দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার মামলা!

    ১৯৬৮ সালের ৪ মার্চ মুক্তি পায় প্রখ্যাত পরিচালক ফ্রাঙ্কো জেফিরলির নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন লিওনার্দো হোয়াইটিং ও অলিভিয়া হাসি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছিল।এমনকি চার বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। 

    rnrn

    এই সিনেমায় লিওনার্দো হোয়াইটিং ও অলিভিয়া হাসি যখন অভিনয় করেন, তখন লিওনার্দোর বয়স ছিল ১৬, আর অলিভিয়ার ১৫। তবে সিনেমাটি বক্স অফিসে হিট হলেও বিতর্কে জড়িয়েছিল তাদের একটি বেডরুম দৃশ্য নিয়ে।  

    rnrn

    আর এ কারণে এত বছর পর স্বয়ং নায়ক-নায়িকাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। খবর চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটির। 

    rnrn

    মামলার এজাহারের বরাত দিয়ে ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, চিত্রনাট্য অনুযায়ী, সিনেমাটিতে রোমিও ও জুলিয়েটের একটি বেডসিন ছিল। ফলে লিওনার্দো-অলিভিয়া জানতেন তাদের ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে হবে। কিন্তু তাদের বলা হয়েছিল— কোনো দৃশ্যেই তাদের বিবস্ত্র দেখানো হবে না। তারাও জানিয়েছিলেন বিবস্ত্র হয়ে তারা শট দেবেন না। প্যারামাউন্টের পক্ষ থেকেও জানানো হয়েছিল, শরীরের রঙের আন্ডারওয়্যার পরিয়েই দৃশ্যের শুট করানো হবে। কিন্তু শুটিংয়ের সময়ে সব কিছু বদলে দেওয়া হয়। শুটিংয়ের পর অলিভিয়া- লিওনার্দোকে জানানো হয়েছিল, যে বিবস্ত্র দৃশ্যের শুটিং করা হয়েছে, তাতে তাদের মুখ দেখানো হবে না। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টোটা।

    rnrn

    আর এসব কারণে গত ৩০ ডিসেম্বর লিওনার্দো-অলিভিয়া যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার উচ্চ আদালতে মানহানির মামলা করেন। তাদের অভিযোগ, প্যারামাউন্ট পিকচার্স শিশু-কিশোরদের বিবস্ত্র ছবি পরিবেশন করেছে। এ সিনেমা মুক্তির পর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছেন তারা। এ জন্য তারা অনেক কাজের সুযোগ হারিয়েছেন। ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় দারুণ পারফরম্যান্স করার পরও তাদের ক্যারিয়ার থমকে যায়। সব কিছু মিলিয়ে তারা মনে করছেন  ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের।

    rnrn

    এ সিনেমার পরিচালক ফ্রাঙ্কো জেফিরলি ২০১৯ সালে মারা গেছেন। তবে এ বিষয়ে প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • রাজের বাসায় ফেরা প্রসঙ্গে যা বললেন পরীমনি

    অভিমান ভুলে অভিনেতা শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। বুধবার রাতে ফেসবুকে পোস্ট করে এমনই তথ্য জানান নায়িকা শিরিন শিলা। 

    বুধবার রাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শিলা। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। ছবিতে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে।

    শিরিন শিলা সেই পোস্টে লেখেন— ‘অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’

    শিলার এই পোস্টে বোঝা যাচ্ছে রাজ-পরীর মান-অভিমানের দ্বন্দ্ব অবসান ঘটেছে। তাদের মিলনে অনেকে তারকা দম্পতিকে ধন্যবাদ-শুভকামনাও জানান। তা নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

    বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টিকে আন্দাজি বলে উড়িয়ে দিয়েছেন পরীমনি। তিনি বলেন, ‘আন্দাজে নিউজ করা হয়েছে।’ 

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • পাঠান নিয়ে অনুরাগীদের সঙ্গে যে তীব্র প্রতিক্রিয়া জানালেন শাহরুখ

    বলিউডের কিং খান শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে। মুক্তির দিন যত সামনে আসছে সিনেমাটি নিয়ে আলোচনা যেন বাড়ছেই। 

    বুধবার টুইটারে প্রশ্নোত্তর পর্ব করলেন শাহরুখ।

    সেখানেই একজন মন্তব্য করেন, ফ্লপ হবে ‘পাঠান’ সিনেমা। তাই শাহরুখ খানকে অবসর নেওয়ার পরামর্শ দেন তিনি। বাদশাহী মেজাজেই তাকে উত্তরও দেন অভিনেতা। আর তাতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়া।

    আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখের কামব্যাক সিনেমা ‘পাঠান’। তার আগে ১০ জানুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার ছবির ট্রেলার প্রকাশ করা হবে। এমন পরিস্থিতিতেই টুইটারে প্রশ্নোত্তর পর্ব করলেন সুপারস্টার। সেখানে একজন লেখেন— ‘পাঠান তো ফ্লপ, অবসর নিয়ে নিন।’ এর জবাবেই কিং খান লেখেন— ‘বাছা বড়দের সঙ্গে এভাবে কথা বলে না!’

    শাহরুখের খান পদবি নিয়েও প্রশ্ন তোলেন একজন। তিনি লেখেন— ‘আপনার পরিবার তো কাশ্মীরের তা হলে খান পদবি কেন ব্যবহার করেন নিজের নামের পাশে?’ জবাবে অভিনেতা লেখেন— ‘এই গোটা দুনিয়াটাই আমার পরিবার… পরিবারের নামে সুনাম হয় না… কাজের জোরে সুনাম হয়… এমন সংকীর্ণ বিষয় নিয়ে মাথা ঘামিও না প্লিজ।’

    শাহরুখের এই প্রশ্নোত্তর পর্বে আলিয়া ভাটও জড়িয়ে যান। এক ভক্ত প্রশ্ন করেন ভাটকন্যা শাহরুখকে এসআর বলে কেন ডাকেন। স্বভাবসিদ্ধ রসিকতাতেই শাহরুখ জবাব দেন, তিনি ‘সুইট’ ও ‘রোমান্টিক’ বলেই হয়তো আলিয়া তাকে এই নামে ডাকেন।

    শাহরুখের রসিকতার উত্তর দিয়ে আলিয়া জানান, ২৫ জানুয়ারির পর থেকে তিনি শাহরুখকে ‘পাঠান’ বলে ডাকবেন। উত্তরে কিং খান লেখেন— ‘বেশ, তবে তাই হবে! আর আমি এবার থেকে তোমায় ডাকব আম্মা ভাট কাপুর।’

    বিনোদন ডেস্ক

  • গোপনে বৃন্দাবনে কোহলি-আনুশকা

    ধর্মস্থান দর্শন করে নতুন বছর শুরু করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বুধবার বৃন্দাবন সফরে গেলেও তা টের পাননি কেউ। অনেকটা গোপনেই তারা তাদের এই সফর সারলেন। 

    rnrn

    ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশ্রমে দেখা গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। কারোলি বাবার আশীর্বাদ নিয়েই ‘বিরুষ্কা’ নতুন বছরের সূত্রপাত করেন।

    rnrn

    এই সফরে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। সূত্রের খবর, বিরাট ও আনুশকা আশ্রমে প্রায় এক ঘণ্টা থাকেন। সমাধিস্থলে তারা ধ্যান করেন। এ ছাড়াও তারা আনন্দময়ী আশ্রমও দর্শন করেন। বুধবার দুপুরে বৃন্দাবনে পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু সকাল সকাল ‘বিরুষ্কা’ পৌঁছে যান আশ্রমে। মথুরাতে আগে থেকেই তারকা বিলাসবহুল হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

    rnrn

    প্রসঙ্গত, নতুন বছর উদ্যাপনের জন্য বিরাট-আনুশকা পাড়ি দিয়েছিলেন দুবাই। সেখান থেকে বেশ কিছু ছবি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখান থেকে ফিরেই বৃন্দাবনে পাড়ি জমান।
    rn 

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিন-নোরার পর এবার জড়াল আরেক অভিনেত্রীর নাম

    সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির পর এবার আলোচনায় এসেছে আরেক বলিউড অভিনেত্রীর নাম।

    rnrn

    সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির পর জবানবন্দি রেকর্ড করা হয়েছে চাহাত খান্নার। এই অভিনেত্রী বলিউডে অভিনয় করলেও ছোটপর্দায় বেশ জনপ্রিয়। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, চাহাত খান্নাকে দুই লাখ রুপি এবং দামি ব্র্যান্ডের ঘড়ি উপহার দেওয়ার অভিযোগ উঠেছে। এ মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চাহাতের জবানবন্দি রেকর্ড করা হয়।

    rnrn

    বিভিন্ন সূত্রে জানা গেছে, সুকেশ চন্দ্রশেখরের হয়ে তার ঘনিষ্ঠ পিঙ্কি ইরানি যোগাযোগ করতেন মডেল ও অভিনেত্রীদের সঙ্গে। তাদের সুকেশের সঙ্গে দেখা করার কথা বলতেন কিংবা ফোনে কথা বলার প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ওই অভিনেত্রী ও মডেলদের দামি দামি উপহারও পাঠাতেন।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে রাজের ঘরে ফিরলেন পরীমনি!

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। 

    rnrn

    বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন।  

    rnrn

    যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

    rnrn

    শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।  

    rnrn

    এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। যেখানে তার বিছানা ও কোল বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে।

    rnrn

    ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমনি ছবি দুটির ক্যাপশনে লেখেন— ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো… লোডিং।’ যদিও পরীমনি এখনো সেই প্রেস কনফারেন্স করেননি। 

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখপুত্র আরিয়ান আর নোরা ফাতেহিকে নিয়ে গুঞ্জন!

    বলিউডপাড়ায় এখন জোর গুঞ্জন চলছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়ে।

    rnrn

    আরিয়ান নাকি নোরা ফাতেহি প্রেমে মজেছেন! নোরার সঙ্গে নাকি এখন বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বে জড়িয়েছেন আরিয়ান।

    rnrn

    গুঞ্জন উঠেছে, মুম্বাই শহরের আনাচে-কানাচে নাকি এখন দেখা যাচ্ছে আরিয়ান-নোরাকে।

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া এক ছবি থেকেই এ গুঞ্জনের ডালপালা গজিয়েছে।

    rnrn

    যেখানে নোরা ও আরিয়ানের এক বন্ধু দুজনের ছবি পোস্ট করে লিখেছেন, তোমাদের একসঙ্গে দেখে ভাল লাগল। ব্যস, এই ছবি নিয়েই শুরু হল শোরগোল। তারপর থেকে পাপারাজ্জিদের নজরে আরিয়ান ও নোরা।

    rnrn

    ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ের বহু নাইটক্লাব ও কফি শপেও দেখা গিয়েছে এই দুজনকে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ নোরা ও আরিয়ান।

    rnrn

    এতদিন শোনা যাচ্ছিল, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমনকি, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আরিয়ানের নজর এখন নোরার দিকে।

    rnrn

    অন্যদিকে, সুকেশের মামলায় জ্যাকলিনের পাশাপাশি নোরার নামও এসেছে। জ্যাকলিনের মতোই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন নোরা।

    rnrn

    জানা গেছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরার গয়না কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে ‘গরমি গার্ল’কে।

    বিনোদন ডেস্ক

  • মাত্র ১৫ বছরেই বাড়ি কিনল এই শিশু অভিনেত্রী!

    মাত্র ১৫ বছর বয়সেই মুম্বাইয়ে নিজের বাড়ি কিনে ফেলেছে ভারতীয় এক শিশু অভিনেত্রী। তার নাম রুহানিকা ধাওয়ান। 

    rnrn

    ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে এ সুখবর দিয়েছে অভিনেত্রী নিজেই। বাড়ি কিনে নিজের স্বপ্নপূরণ করেছে বলে জানিয়েছে সে। বাবা-মাকেও ধন্যবাদ জানিয়েছে রুহানিকা।

    rnrn

    ২০০৭ সালে মুম্বাইয়ে জন্ম রুহানিকার। ৫ বছর বয়স থেকেই টেলিভিশনের পর্দায় অভিনয় শুরু করে সে। গত বছর সেপ্টেম্বরে ১৫ বছর বয়সে পা দিয়েছে সে। 

    rnrn

    তবে মুম্বাইয়ে বাড়ি কেনা সম্ভব হয়েছে রুহানিকার মায়ের জন্য। অভিনেত্রী জানিয়েছে, তার মা যেন জাদু জানে। তার মা যখনই টাকা জমাতে শুরু করে, তখনই সেই টাকার পরিমাণ বেড়ে যেন দ্বিগুণ হয়ে যায়। বাবা-মা সব সময় তার পাশে রয়েছে বলেই সে তার স্বপ্নপূরণ করতে পেরেছে।

    rnrn

    ইনস্টাগ্রামে বেশ সক্রিয় রুহানিকা। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ১৯ লাখের গণ্ডি পার হয়েছে। 

    rnrn

    সূত্র: আনন্দবাজার।

    অনলাইন ডেস্ক

  • তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই লাগে: মিম

    বিয়ের আগে মিম ও সনি প্রায় সাত বছর লুকিয়ে প্রেম করেছেন। প্রেম এতই গোপন ছিল যে, কেউ-ই টের পায়নি। এমনকি কখনো গুঞ্জনও উঠেনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সুক্ষ্মভাবেই সামলেছেন তারা।

    rnrn

    আজ তাদের বিয়ের এক বছর পূর্ণ হলো। এখনো স্বামীর জন্য পাগল তিনি। এমন কথাই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২২ সালের ৪ জানুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক সনি পোদ্দারের গলায় পরিয়েছিলেন মালা। সেটার কয়েক ঝলক দেখালেন সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    মিম ও সনি অবস্থান করছেন দুবাইয়ে। সেখানেই জমেছে তাদের প্রথম বিয়েবার্ষিকীর আয়োজন। দুজন মিলে দুবাইয়ের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন, পরম ভালোবাসায় বন্দি হচ্ছেন স্থিরচিত্রে।
    rnকয়েকটি ছবি পোস্ট করে বুধবার দুপুরে মিম লিখেছেন- '৩৬৫ দিন পর এবং আমি এখনো তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।' 

    rnrn

    এর আগে মঙ্গলবার মিম-সনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেনে। সেখানেও স্বামীর বুকে-বাহুতে মাথা রেখে পোঁজ দিয়েছেন ক্যামেরায়। সঙ্গে বললেন, 'চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো।' 

    rnrn

    স্বামীর কাছে মিমের প্রেমময় আবদার- 'আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনই সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।' 
    rn 

    বিনোদন ডেস্ক

  • অবশেষে সুশান্তের সেই ফ্ল্যাট ভাড়া নিতে রাজি এক ব্যক্তি

    যে ফ্ল্যাট থেকে বলিউডের উঠতি তারকা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল, আড়াই বছর পর সেটিতে নতুন ভাড়াটে উঠতে যাচ্ছেন। 

    rnrn

    সুশান্তের মৃত্যুর পর মুম্বাইয়ের ফ্ল্যাটটি আড়াই বছর ধরে খালি ছিল। কোনো ভাড়াটে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফ্ল্যাটটি ভাড়া দিতে গত ডিসেম্বরের শুরুর দিকে বিজ্ঞাপন দেওয়া হয়। এরপরই এক বিদেশি ফ্ল্যাটটি ভাড়া নিতে রাজি হয়েছেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

    rnrn

    ওই প্রতিবেদনে বলা হয়, ভারতে বসবাসকারী এক বিদেশি নাগরিক সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে তিনি ৫ লাখ রুপি ভাড়া দেবেন। আর সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখবেন ৩০ লাখ টাকা। শিগগিরই তিনি ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে।

    rnrn

    ২০১৯ সালের ডিসেম্বরে জগার্স পার্কের মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে ৬ তলায় ডুপ্লেক্স ভাড়া করেন সুশান্ত। সেখানে থাকতেন বান্ধবী রিয়ার সঙ্গে। সেই সময় সুশান্ত ভাড়া গুনতেন সাড়ে ৪ লাখ রুপি। 

    rnrn

    এর আগে রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট তার প্রোফাইলে ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন। ওই সময় রফিক জানিয়েছিলেন, সবাই ভয় পাচ্ছিলেন ফ্ল্যাটটিতে উঠতে। কারণ এখানে সুশান্ত মারা গিয়েছিলেন। 

    rnrn

    ২০২০ সালের ১৪ জুন বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাটটি ফাঁকা পড়েছিল।

    অনলাইন ডেস্ক