Blog

  • পুরোনো প্রেমিককে এখনো  ভালোবাসেন মিম

    বিয়ের আগে মিম ও সনি প্রায় সাত বছর লুকিয়ে প্রেম করেছেন। প্রেম এতই গোপন ছিল যে, কেউ-ই টের পায়নি। এমনকি কখনো গুঞ্জনও উঠেনি। ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সুক্ষ্মভাবেই সামলেছেন তারা।

    rnrn

    আজ তাদের বিয়ের এক বছর পূর্ণ হলো। এখনো স্বামীর জন্য পাগল তিনি। এমন কথাই জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২২ সালের ৪ জানুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক সনি পোদ্দারের গলায় পরিয়েছিলেন মালা। সেটার কয়েক ঝলক দেখালেন সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    মিম ও সনি অবস্থান করছেন দুবাইয়ে। সেখানেই জমেছে তাদের প্রথম বিয়েবার্ষিকীর আয়োজন। দুজন মিলে দুবাইয়ের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন, পরম ভালোবাসায় বন্দি হচ্ছেন স্থিরচিত্রে।

    rnrn

    কয়েকটি ছবি পোস্ট করে বুধবার দুপুরে মিম লিখেছেন- '৩৬৫ দিন পর এবং আমি এখনো তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।' 

    rnrn

    এর আগে মঙ্গলবার মিম-সনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত মিরাকল গার্ডেনে। সেখানেও স্বামীর বুকে-বাহুতে মাথা রেখে পোঁজ দিয়েছেন ক্যামেরায়। সঙ্গে বললেন, 'চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো।' 

    rnrn

    স্বামীর কাছে মিমের প্রেমময় আবদার- 'আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে। এমনই সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখো সবসময়।' 
    rn 

    বিনোদন ডেস্ক

  • জানা গেল পরীমণির বিছানায় রক্তের কারণ

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের সম্পর্ক তলানিতে পৌছেছে। দুজন এখন কারো ছায়া মাড়াতে চাচ্ছেন না। 

    rnrn

    সংসার করবেন না—এমন সিদ্ধান্ত নিয়েই রাজের বাসা থেকে রাতের আঁধারে বেরিয়ে গেছেন পরীমনি। দুজনের পথ এখন ভিন্ন। 

    rnrn

    রাজও জানিয়ে দিয়েছেন পরীর সঙ্গে তার আর বনিবনা হবে না। তাদের সংসার আর জোড়া লাগবে না।

    rnrn

    ১ জানুয়ারি বছরের প্রথম দিনই ফেসবুকে রক্তাক্ত দাগের বিছানার ছবি পোস্ট করেন, যা নিয়ে হইচই পড়ে যায় দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। একই দিন অন্য স্ট্যাটাসে পরী তার ওপর গায়ে হাত তোলার মতো অভিযোগও করেন স্বামী রাজের বিরুদ্ধে।

    rnrn

    ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমণি ছবি দুটির ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং’। যদিও পরী এখনও সেই প্রেস কনফারেন্স করেননি। 

    rnrn

    এ থেকে ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে। তবে শেষ পর্যন্ত জানা গেলো সেই রক্ত ঝরার কারণ।

    rnrn

    রাজ-পরীর বসুন্ধরার বাসার কেয়ারটেকার জানিয়েছেন নতুন তথ্য।  সংবাদকর্মীদের তিনি বলছেন, ‘পরীমণি যে রক্তের কথা বলছেন, সেটা আদতে অ্যাকুরিয়াম ভেঙে দুর্ঘটনা ঘটেছে।’

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পরীর বেডরুমে রক্তমাখা বালিশের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘অনেকে ভেবেছেন, রাজ পরীমণিকে মেরে রক্তাক্ত করেছেন; বিষয়টি তা নয়। অ্যাকুয়ারিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজেই অ্যাকুয়ারিয়াম সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও তো পাশে ছিল’। 

    rnrn

    পরী-রাজের সংসারের বিষয়ে তিনি বলেন. ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই যেমন ঝগড়া হয়, এটি তেমনই। অনেক মিলতালও দেখি তাদের মধ্যে। হঠাৎ করে কী যে হলো, বুঝতে পারলাম না! এই বাসায় মিডিয়াকর্মী প্রবেশে বেশ কড়াকড়ি। এ কারণে বাসায় মিডিয়ার মানুষ আসছেন না’।

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমনি ও শরিফুল রাজের। প্রথম দেখামাত্র সাতদিনের মাথায় বিয়ে করেন তারা। বিষয়টি অবশ্য গোপন রাখেন। এরপর পরী সন্তানসম্ভবা হলে ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিকভাবে আবারও বিয়ে করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ। রাজের এটা প্রথম বিয়ে হলেও পরীমনির ছিল তৃতীয় বিয়ে।

    বিনোদন ডেস্ক

  • আই উড লাভ টু চিয়ার্স: রাজ

    গত কয়েকদিন ধরে চিত্রনায়িকা পরীমনির সংসার ভাঙার খবরই বিনোদন মিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। বছরের শেষ দিন পরী ফেসবুক একাউন্টে লিখেছেন, রাজকে তার জীবন থেকে আজীবনের জন্য ছুটি দিয়ে দিয়েছেন। 

    rnrn

    অর্থাৎ স্বামীর সঙ্গে সংসার করছেন না আর। একদিন পর রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনেরও অভিযোগ আনেন। ফেসবুকে রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। এতকিছুর পরই স্বামী অভিনেতা শরীফুল ইসলাম রাজ ছিলেন একেবারেই চুপ। কিন্তু সেটা আর কতক্ষণ! 

    rnrn

    শেষ পর্যন্ত তাকে মুখ খুলতেই হলো। গণমাধ্যমে বলেছেন, পরীমনির কাছে তার আর ফিরে যাওয়া হচ্ছে না। সংসারটার ইতি টানতেই হচ্ছে তাকে। পাশাপাশি বেডরুমের সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করার জন্যও বেজায় নাখোশ হয়েছেন তিনি। বলেছেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনো ভুল করিনি। এবং আমাদের আর এক হওয়া হবে না।’

    rnrn

    আর এতেই হয়তো ক্ষেপে গিয়েছেন পরী। সেটা অবশ্য অজানা। তবে ধারণা করা যায় রাজের নতুন পোস্ট থেকে। সংসার ভাঙার জন্য তিনি গডফাদারদের দিকে আঙুল তুলেছেন। 

    rnrn

    মঙ্গলবার ভোররাতে ফেসবুকে নিজের একাউন্টে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লাইভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ মূলত পরীকে বিপথে বা ভুলপথে চালাচ্ছেন অন্য কেউ। একজন বা একাধিক। তাদেরকেই গডফাদার হিসাবে আখ্যায়িত করেছেন রাজ। যদিও তিনি কোন বিষয়ে এমন পোস্ট দিয়েছেন সেটা স্পষ্ট করেননি। মোবাইল ফোনে জানতে চাইলেও সেটা বলেননি। তবে তার এমন নেতিবাচক পোস্ট স্পষ্টতই ধারণা দেয়, পরী কোনো একটা সিন্ডিকেটের নির্দেশে চলছেন এবং তাদের কাছ থেকে পরীর পক্ষ নিয়ে হুমকিও পাচ্ছেন।

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমনি ও শরিফুল রাজের। প্রথম দেখামাত্র সাতদিনের মাথায় বিয়ে করেন তারা। বিষয়টি অবশ্য গোপন রাখেন। এরপর পরী সন্তানসম্ভবা হলে ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিকভাবে আবারও বিয়ে করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ। রাজের এটা প্রথম বিয়ে হলেও পরীমনির ছিল তৃতীয় বিয়ে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে শীতের সকালে হঠাৎ স্কুলে গেলেন পরীমনি

    কুয়াশার চাদর মাড়িয়ে শীতের তীব্রতাকে হার মানিয়ে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

    সেখান থেকে ফিরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্কুলের মুহূর্তের একটি ভিডিও আপলোড করেছেন।  

    জানা গেছে, আগামী ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। শিশুতোষ সিনেমাটির প্রযোজনার জন্য পরীর এ আয়োজন।

    স্কুলের শিশুদের পরী জানিয়েছেন, তোমাদের (ছাত্রছাত্রী) জন্য এ সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে।

    পরীকে পেয়ে ছাত্রছাত্রীরা বেশ উচ্ছ্বসিত ছিল। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। সিনেমা টিমের পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়।

    স্কুল থেকে ফিরে ফেসবুকে সবাইকে শুভ সকাল জানিয়ে লেখেন— আমাদের #অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবন এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি। শিশুতোষ চলচ্চিত্র 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। 

    ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা 'রাতুলের দিন, রাতুলের রাত' উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।

    বিনোদন ডেস্ক

  • যেটি ভাবি তার উল্টোটা আমার জীবনে ঘটে: মিম

    ২০২২ সালটা ভালোই কাটিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ে, বিশ্ববিদ্যালয় ডিগ্রি, পেশাগত জীবনে সফলতা— সব মিলিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। নতুন বছরের শুরুতে পরিবার নিয়ে দুবাই যান এ নায়িকা। সেখান থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

    তিনি বলেন, দীর্ঘ আট বছর ধরে যাকে ভালোবেসেছি, এদিন তাকেই জীবনসঙ্গী করে নিলাম। বিয়ের পর আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো যুক্ত হতে থাকল। বছর শুরুর ঠিক আগের দিন পেলাম প্রথম সুসংবাদ। 

    তিনি আরও বলেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, আমার অভিনীত পরান দিয়ে ব্লকবাস্টার হিটের দেখা পাই। অন্য ছবি দামাল-এর জন্য দর্শক ও বোদ্ধাদের এত এত প্রশংসা—এটিও আমার বড় অর্জন এবং বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে, বাবা-মা ও ছোটবোনের কাছে, আমার সব প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে। 

    মিম বলেন, যদি লাক্স চ্যানেল আই সুপারস্টার না হতাম, তা হলে আজ এতদূর আসতে পারতাম না। আমার পথচলাও এত সুন্দরভাবে হতো না। ওই বছরটা বিনোদন অঙ্গনে আমার পথচলার সিঁড়ি তৈরি করে দিয়েছে, যা বেয়ে বেয়ে আমি এতটা পথ এসেছি। আগামী দিনে আরও লম্বা পথ পাড়ি দিতে চাই।

    জীবনের পরিকল্পনা জানতে চাইলে এ নায়িকা বলেন, পরিকল্পনা ছাড়াই আমি চলি। কারণ পরিকল্পনা করলে আমার কোনো কিছুই হয় না। যেটি ভাবি তার ঠিক উল্টোটা আমার জীবনে ঘটে। তাই আমি আমার মতো কাজ করে যাই। কী হবে না হবে তা সময়ই ঠিক করে দেবে।

    তিনি আরও বলেন, কী অর্জন করেছি তা ভাবতে রাজি নই। নতুন বছরে আমি কাজ করে যাব। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। অভিনয়জীবনে ভালো কয়েকটি কাজ যোগ হলেই চলবে। কারণ শুটিং শেষ করা দুটি ভালো মানের ছবি রয়েছে, একটি অন্তর্জাল, অন্যটি মানুষ। দুটি ছবির গল্প দুই ধরনের। এর বাইরে আরও কয়েকজন পরিচালকের সঙ্গে চলচ্চিত্র নিয়ে কথা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে বিজেপিতে যোগ দিতে চান উরফি

    বিজেপিতে যোগ দেওয়ার কথা ভাবছেন ভারতের বহুল আলোচিত অভিনেত্রী উরফি জাভেদ। কিন্তু হঠাৎ বিজেপিতে কেন?

    rnrn

    প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। উরফি সিনেমা বা অভিনয়ের থেকে বেশি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য। চরম অশ্লীলতার জন্য বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী উরফি জাভেদ। 

    rnrn

    মঙ্গলবার তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু না করেই পুলিশের খাতায় নাম উঠে যাচ্ছে। 

    rnrn

    তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়ছে। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ উরফিকে গ্রেফতারের দাবি জানান। 

    rnrn

    মুম্বাইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছেন মডেল-তারকা, এমনই ছিল চিত্রার অভিযোগ। সেই ঘটনায় মর্মাহত উরফির দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য শুনে তার মাঝে মাঝে নিজেকে শেষ করে দেওয়ার কথা মনে হয়!

    rnrn

    সামাজিক মাধ্যমে উরফি লেখেন— জানি, রাজনীতিকদের বিরুদ্ধে কথা বলা বিপজ্জনক। কিন্তু এ মানুষগুলো আমার জীবন দুর্বিষহ করে তুলছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে, নিজেকে শেষ করে দিই। তাই একটা সিদ্ধান্তে এসেছি। হয়ে তারা আমায় খুন করুন, অথবা নিজেই নিজেকে শেষ করে দিই। আর যদি মরতেই হয়, মনের কথা বলেই মরব।

    rnrn

    তিনি লিখেন— কারও কোনো ক্ষতি করিনি জীবনে। অকারণে তারা আমার পেছনে পড়ে আছেন।

    rnrn

    কিছু দিন আগেই বিজেপি বিধায়ক চিত্রা উরফির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। তার রোষ অহেতুক বলেই মনে করছেন উরফি। 

    rnrn

    তিনিও কি ধোয়া তুলসিপাতা? পাল্টা আক্রমণ করে চিত্রার ছবি পোস্ট করে উরফি লেখেন— এই মহিলার স্বামীই ঘুস নিতে গিয়ে ধরা পড়েছিলেন। তখন স্বামীকে বাঁচাতে বিজেপিতে যোগ দেন তিনি। আগে এনসিপিতে থাকাকালীন সঞ্জয় রাঠৌরের বিরুদ্ধে সুর তুলেছিলেন। সেই সঞ্জয়ের সঙ্গেই এখন গলায় গলায় ভাব চিত্রার।

    rnrn

    এর পরই রসিকতা করে উরফি লেখেন— আমিও বিজেপিতে যোগ দেব ভাবছি। যাতে চিত্রার সঙ্গে বন্ধুত্ব পাতানো যায়!

    বিনোদন ডেস্ক

  • ‘বর্তমানে উপস্থাপনায় সিন্ডিকেটের আগ্রাসন ভয়াবহ’

    অধরা জাহান। একাধারে তিনি গীতিকার, উপস্থাপক ও নির্মাতা। সাহিত্য চর্চাও করেন নিয়মিত। আগামী বইমেলায় আসছে তার নতুন উপন্যাস। পাশাপাশি গান ও নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ শুরুর কথাও জানিয়েছেন। এসব বিষয় নিয়েই আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * নতুন বছর কীভাবে শুরু করেছেন?

    rnrn

    ** দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল নিজের মনেরমতো কিছু কাজ করব। যা গুছিয়ে নিয়েছি গত দুবছর। এ বছর শুরু করছি। সিন্ডিকেটের কারণে অনেকদিন ঠিকভাবে কাজ করতে পারছিলাম না। আমি সিন্ডিকেটের শিকার। তবে গান লেখা, উপস্থাপনা, নির্মাণের পাশাপাশি যেহেতু আমি সাহিত্য চর্চাও করি, তাই সাহিত্যের প্রথিতযশাদের মধ্যে যারা সুস্থ এবং জীবিত রয়েছেন সেসব গুণীদের নিয়ে আমার গ্রন্থনা, পরিকল্পনা এবং উপস্থাপনায় ‘পরম্পরা’ শিরোনামে ধারাবাহিক একটি আয়োজন শুরু করছি। এ আয়োজনে গীতিকবি, সুরকার, ছড়াকার, আবৃত্তিকার, উপন্যাসিক, কবি এবং সাংবাদিকরা থাকবেন।

    rnrn

    * বিভিন্ন সময় গানের কথামালাকে আপনি সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন। এটা আসলে কতটা সঠিক?

    rnrn

    ** সংগীত রচনা তো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সমৃদ্ধ সাহিত্য বলে মনে হয়। কারণ একটি আট লাইন বারো লাইনের গানে যেভাবে একজন মানুষের অন্তর্নিহিত ভাব প্রকাশ পায়, পৃথিবীর কোনো কিছুতেই সেটা সম্ভব নয়। আনন্দ বেদনা, শোক কিংবা সুখ-সবেতেই সংগীত আমাদের প্রাণ জোগায়। তাই সংগীত আমার দৃষ্টিতে সাহিত্যের অনেক বড় অংশ।

    rnrn

    * বলছিলেন, আপনি সিন্ডিকেটের শিকার। সেটা কীভাবে?

    rnrn

    ** শোবিজের প্রতিটি সেক্টরই এখন সিন্ডিকেটে চলে। তবে উপস্থাপনায় বর্তমানে এ সিন্ডিকেটের আগ্রাসন ভয়াবহ। যে সিন্ডিকেটের শিকার আমি গত চার, পাঁচ বছর ধরে। এখন তো যিনি প্রমিত বাংলায় কথা বলতে পারেন না তিনিও উপস্থাপিকা। কারণ তাদের অন্য যোগ্যতা অনেক বেশি! প্রাইভেট চ্যানেলগুলোতে একটা সময় এটা বেশি ছিল। আর সত্যিকারের উপস্থাপকদের সবচেয়ে আস্থার জায়গা ছিল বিটিভি। কিন্তু সে জায়গাও গত কয়েক বছর থেকে গুটি কয়েক মানুষের জন্য নষ্ট হয়ে গেছে। তাই এসব কিছু থেকে সরে এসে নিজের মেধা ও শ্রম দিয়ে এখন নিজেই অনুষ্ঠান আয়োজন করছি।

    rnrn

    * এবারের বইমেলায় আপনার লেখা কী থাকছে?

    rnrn

    ** এবছর তাম্রলিপি প্রকাশনা থেকে প্রকাশ পাবে আমার দ্বিতীয় বই কাব্য উপন্যাস ‘কাগজের পুরুষ’। ইচ্ছা ছিল কাব্যগ্রন্থ প্রকাশের। কিন্তু আমার পাঠকদের এ বছরের প্রত্যাশা উপন্যাসের। তাই এ বছরের উপন্যাসই তুলে দিচ্ছি। তবে উপন্যাসটি লেখা শুরু করেছিলাম ৫ বছর আগে।

    rnrn

    * এর বাইরে আর কী কী কাজ করছেন?

    rnrn

    ** সম্প্রতি চলচ্চিত্র পরিচালক শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ভাইয়ের একটি চলচ্চিত্রের দুটি গান লেখার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। যার একটি গান প্রায় শেষ। এ ছাড়াও সামনে নারী দিবস’সহ বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে।

    বিনোদন ডেস্ক

  • ‘আমার জীবনে খুব বেশি চাওয়া নেই’

    গেল বছরের একেবারে শেষদিকে এবং চলতি বছরের শুরুতে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর দুটি মৌলিক গান। এরমধ্যে ‘অপরাহ্নে’ শিরোনামের একটি গান লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন পৃথ্বিরাজ-ঋতুরাজের মা দূর্বা চৌধুরী। 

    rnrn

    নতুন বছরের শুরুতেই প্রকাশিত ‘কোনো মানে নেই’ শিরোনামের গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীতায়োজন করেছেন জিয়া খান। এ গানে ফাহমিদার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাসলিম হাসান। 

    rnrn

    এ দুটিসহ আরও বেশ কিছু গান নিয়ে আজ এবং আগামীকাল তিনটি টিভি চ্যানেলে হাজির হবেন বলে জানিয়েছেন ফাহমিদা নবী। এদিকে আজ এ সংগীতশিল্পীর জন্মদিন। এ উপলক্ষ্যে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে এবং রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবেন ফাহমিদা নবী। 

    rnrn

    আগামীকাল রাত ১১টা ১৫ মিনিটে এনটিএন বাংলায় সরাসরি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। ফাহমিদা নবী বলেন, ‘আমার জীবনে খুব বেশি চাওয়া নেই। মৃত্যুর পরও যেন আমার গাওয়া গান যুগের পর যুগ মানুষ আগ্রহ নিয়ে শোনেন সেই স্বপ্ন আর আশা থেকেই এখনো ভালো ভালো গান করার চেষ্টাটাই আছে আমার মাঝে।’

    বিনোদন ডেস্ক

  • সালমানকে দেখতে ৫ দিন ধরে সাইকেল চালালেন ভক্ত!

    মধ্যপ্রদেশের জবলপুর থেকে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ে পৌঁছেছেন বলিউড সুপারস্টার সালমান খানের  ভক্ত সমীর। প্রচণ্ড শীতের মধ্যে সাইকেল চালিয়েছেন পাঁচ দিন ধরে! 

    rnrn

    শীত কাবু করে দেওয়ার মতো অবস্থা, তবু্ সালমানকে একবার চোখের দেখা দেখতে ‘এতটুকু’ তো করতেই হবে। 

    rnrn

    তার ইচ্ছা ছিল যেভাবে হোক সালমান খানের জন্মদিনের আগে পৌঁছতেই হবে মুম্বাই। সেই সংকল্প নিয়ে সাইকেলে উঠে পড়েছিলেন সমীর। গত ২৭ ডিসেম্বর সালমানের ৫৭ বছরের জন্মদিনে দেখা করেই ছাড়লেন তিনি।

    rnrn

    মুম্বাইয়ে সালমানের বাসভবনের সামনে সেদিন জনসমুদ্র। জড়ো হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু কারও সঙ্গে দেখা  না করলেও যখন সমীরের খবর পেলেন, তখন আর দর্শন না দিয়ে থাকতে পারলেন না। 

    rnrn

    বিস্ময়ে হতবাক ‘ভাইজান’ শুনলেন— মধ্যপ্রদেশের জবলপুর থেকে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ে পৌঁছেছেন তার সেই ভক্ত। সাইকেল চালিয়েছেন পাঁচ দিন ধরে! 

    rnrn

    পরে সমীরের সঙ্গে ছবি তুলতেও আপত্তি করেননি সালমান। নিজের হাতে সমীরের সাইকেল ধরে সামনে দাঁড়িয়েছিলেন। সাইকেলের গায়ে লেখা সালমানেরই সংস্থা ‘বিইং হিউম্যান’-এর নাম। পেছনে দাঁড়িয়েছিলেন সমীর। আর একটি ছবিতে সমীরের কাঁধে হাত দিয়ে সালমান। 

    rnrn

    সমীরের সাইকেলের সামনে একটি বোর্ড ছিল। যাতে লেখা— 'চলো, তাকে ভালো করে শুভেচ্ছা জানানো যাক।' সেই সঙ্গে আর এক লাইনে লেখা ছিল সালমানের ছবির এক জনপ্রিয় গান— ‘দিওয়ানা ম্যায় চলা’।

    rnrn

    সমীরের স্বপ্ন সত্যি হয় সেদিন। যদিও ছবি প্রকাশ্যে আসে মঙ্গলবার। 

    rnrn

    সংবাদমাধ্যমকে সমীর জানান, সালমান তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এত পথ এসে সুস্থবোধ করছেন তো সমীর? জিজ্ঞাসা করেন তাকে। সমীরের পরিবারের খবরও নেন। সমীর অবশ্য ক্লান্তিহীন। 

    rnrn

    জানান, গত ২২ ডিসেম্বর জবলপুর থেকে সাইকেলে ওঠেন। সালমানের বাড়িতে পৌঁছে যান ২৭ ডিসেম্বর।

    বিনোদন ডেস্ক

  • কোন গডফাদারকে সামনে আসতে বললেন শরীফুল রাজ?

    পরীমনি ও শরিফুল রাজের সংসার ভাঙনের পথে। এখন শুধুই আনুষ্ঠানিকতা বাকি। দুজনই বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে রাজের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন পরীমনি। তবে রাজ এসব বিষয়ে অনেকটাই বেখেয়ালি। 

    rnrn

    পরীমনি মারধরের অভিযোগ করারও পরও চুপচাপ ছিলেন শরীফুল রাজ। কথা বলেননি কোথাও। তবে এটুকু বলে রেখেছিলেন, ‘এখন কোনো কথা বলতে চাই না। পরে এসব নিয়ে কথা বলব।’

    rnrn

    শেষ পর্যন্ত রাজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নীরবতা ভাঙলেন। রীতিমতো বোমাও ফাটালেন। তবে সুস্পষ্ট করেননি কাকে নিয়ে বলছেন। 

    rnrn

    শরীফুল ইঙ্গিত দিয়েছেন যে, পরীমনির সঙ্গে সম্পর্কের টানাপোড়ের পর থেকে তিনি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন।
    rnমঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। সেখানে লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ 

    rnrn

    রাজের পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো জায়গা থেকে হুমকি পাচ্ছেন, যাকে তিনি গড ফাদার বলে উল্লেখ করেছেন। হুমকির জবাব হয়তো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন। 

    rnrn

    ফেসবুক পোস্টের বিষয়ে জানতে রাজকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। চরকি প্রযোজিত ‘গুণিন’চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের দুজনের পরিচয়। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেন। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
    rn 

    বিনোদন ডেস্ক