Blog

  • ‘পরীমনির মন যা চায় করুক’

    রাজ-পরীমনি এখন আলাদা ছাদের নিচে বাস করছেন। তাদের সংসার ভাঙনের দোড়গোড়ায়। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে নিজেদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের খবর দিচ্ছেন। 

    rnrn

    গতকাল রক্তমাখা বিছানার ছবি দিয়ে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন পরীমনি। আরও কিছু গুরুতর অভিযোগ করেছেন।

    rnrn

    এ সব বিষয়ে রাজ বরাবরই চুপচাপ। এর আগেও নায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে পরীমনি স্ট্যাটাস দিয়েছিলেন। দুজনের মধ্যে বিয়েবহির্ভুত সম্পর্ক আছে—এমন অভিযোগও করেছিলেন পরী। তখনও নিরব ছিলেন রাজ। 
    rnপরীমনির গায়ে হাত তোলার অভিযোগ তোলার পর এ বিষয়ে আর চুপ থাকতে পারলেন না রাজ।  তিনিও এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন।

    rnrn

    পরীমনির বিভিন্ন অভিযোগের জবাবে রাজ গণমাধ্যমকে বলেছেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো সেই অধিকারও আছে তার।
    rnআত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি- আমি কোনো ভুল করিনি।’

    rnrn

    তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ- ‘না, আর হবে না (জোড়া লাগবে না)।’
    rnফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

    rnrn

    পরীর গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে রাজ কোনো মন্তব্য করেননি।

    rnrn

    শুধু এটুকু বলেন- পরীর যা মন চায়, তা করুক।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরীমনির সঙ্গে সম্পর্ক জোড়া লাগার প্রশ্নে যা বললেন রাজ

    তারকা দম্পতি পরীমনি ও রাজের সংসার এখন ভাঙনের মুখে। রাজের সঙ্গে আর সংসার করা হবে না—সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউড নায়িকা। তিনি স্বামীর বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেছেন।

    rnrn

    গত কয়েকদিন ধরে ক্রমাগত ফেসবুক পোস্ট করে রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে আনেন পরী।
    rnএ সব বিষয়ে রাজ বরাবরই চুপচাপ। এর আগেও নায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে পরীমনি স্ট্যাটাস দিয়েছিলেন। দুজনের মধ্যে বিয়েবহির্ভুত সম্পর্ক আছে—এমন অভিযোগও করেছিলেন পরী। তখনও নিরব ছিলেন রাজ। 
    rnপরীমনির গায়ে হাত তোলার অভিযোগ তোলার পর এ বিষয়ে আর চুপ থাকতে পারলেন না রাজ।  তিনিও এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন।

    rnrn

    রোববার ফেসবুকে রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ করেন পরীমনি। এ ব্যাপারে প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে রাজ বলেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’

    rnrn

    আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি- আমি কোনো ভুল করিনি।’

    rnrn

    তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ- ‘না, আর হবে না (জোড়া লাগবে না)।’

    rnrn

    ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন।  গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
    rn 

    বিনোদন ডেস্ক

  • আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়: রাজ

    পরীমনি ও শরিফুল রাজ ইস্যু এখন ‘টক অব দ্য ঢালিউড’। আলোচিত এই দম্পতির সম্পর্কের টানাপোড়েন ও সংসারে ভাঙন নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।

    rnrn

    রাজ-পরীমনি এখন আলাদা ছাদের নিচে বাস করছেন। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমের একের পর এক পোস্ট দিয়ে নতুন নতুন তথ্য দিয়েছেন।

    rnrn

    গতকাল রক্তমাখা বিছানার ছবি দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। রাজের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগও করেছেন পরীমনি। 

    rnrn

    পরীমনি একাধিকবার রাজের নির্যাতনের শিকার এমন অভিযোগও এসেছে। এসব বিষয়ে রাজ অনেকটাই চুপচাপ।

    rnrn

    পরীমনির মারধর করার অভিযোগ প্রসঙ্গে গতকাল দুপুরে রাজ বলেছিলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

    rnrn

    বোঝা যাচ্ছে রাজের জীবনে ঝড় বয়ে যাচ্ছে। তবে আজ এ বিষয়ে কিছুটা খোলামেলা কথা বলেছেন ঢালিউড নায়ক। 
    rnপরীমনির বিভিন্ন অভিযোগের জবাবে রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।

    rnrn

    আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’

    rnrn

    তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ।  ‘না, আর হবে না (জোড়া লাগবে না)।’

    rnrn

    ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

    rnrn

    পরীর গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে রাজ কোনো মন্তব্য করেননি।

    rnrn

    শুধু এটুকু বলেন, পরীর যা মন চায়, তা করুক।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরীমনিকে নির্যাতনের বিষয়ে রাজের ব্যাখ্যা কী?

    ভাঙনের মুখে রাজ-পরীমনির সংসার। ঢাকাই সিনেমার বাস্তব এ জুটির সংসার টিকছে না এক বছরও। এখন তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুধু বাকি।

    rnrn

    পরীমনি স্বামী রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। মূল অভিযোগ রাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তাকে একাধিকবার মারধর করেছেন। পরীমনি রক্তমাখা বিছানার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন।

    rnrn

    গত দুদিনের ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে পরীমনি রাজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে রাজ শুরু থেকেই এসব বিষয়ে চুপ।

    rnrn

    নববর্ষের দিন রাজ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্বভাবতই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল পরীমনি প্রসঙ্গে রাজ কী লিখেছেন। 

    rnrn

    পরীমনি যখন নানা অভিযোগ তুলে বিয়েবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, তখন ফেসবুকে ছেলের ছবি দিয়ে ছেলের জন্য শুভ কামনা জানিয়েছেন শরিফুল রাজ। 

    rnrn

    রাজ লিখেছেন— ‘প্রিয় পুত্র আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়টাও দুর্দান্ত কাটুক তোমার। আগামী বছরগুলোতে তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন! তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না— হ্যাপি নিউ ইয়ার।’

    rnrn

    এর আগে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

    rnrn

    নতুন বছরের প্রথম প্রহরে রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন— ‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’

    rnrn

    এর মাঝে রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে আবার পরীমনি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন। 

    rnrn

    পরীমনি লিখেছেন— বাবা-মায়ের একটি ‘অসুস্থ সম্পর্ক’ সন্তানের জন্যও ভালো কিছু বয়ে আনবে না। আর তাই তিনজনের মঙ্গলের জন্যই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    rnrn

    বিষয়টি নিয়ে দিনভর নানা নাটকীয়তার মধ্যে চুপ ছিলেন শরিফুল রাজ। রোববার বেলা ২টায় শরিফুল রাজ বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

    rnrn

    রাজ পরীর মারধর প্রসঙ্গে কোনো কথা বলেননি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরীমনির যেসব অভিযোগের কাঠগড়ায় রাজ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ও রাজের সংসারে ভাঙন দেখা দিয়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও দুজন আলাদা ছাদের নিচে থাকছেন। রাতের আঁধারে সন্তানকে নিয়ে রাজের বাসা থেকে বেরিয়ে গেছেন পরী।

    rnrn

    পরীমনি ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে দুজনের দূরত্বের বিষয়গুলো সামনে আনছেন। বুঝিয়ে দিচ্ছেন, রাজের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা মাত্র। 

    rnrn

    স্বামী রাজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন পরীমনি। গুরুতর অভিযোগটি হচ্ছে— রাজ তাকে শারীরিক নির্যাতন করেছেন। একাধিকবার তার গায়ে হাত তুলেছেন।

    rnrn

    দুদিন আগে ফেসবুকে এক পোস্টে বিছানায় রক্তের ছোপের ছবি দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি, ১২ ঘণ্টা পর আরেক পোস্টে স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তিনি।

    rnrn

    আগের পোস্টে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসার কথা জানিয়েছিলেন পরীমনি; তবে পরবর্তী পোস্টে প্রায় ১ হাজার শব্দে নানা বক্তব্য তুলে ধরে জানালেন, আপাতত সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না তিনি।

    rnrn

    রাজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে পরীমনি লিখেছেন— ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শতকোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়াল। আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল শুধু।'

    rnrn

    তবে এখন সহ্যের সীমা ছাড়িয়েছে দাবি করে পরীমনি লিখেছেন— ‘কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।’

    rnrn

    সন্তানের দিকে তাকিয়ে সব ভুলে থাকার চেষ্টা করেছিলেন দাবি করে এ নায়িকা লেখেন, ‘রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না । একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।’
    rnএখনই সংবাদ সম্মেলনে না আসার কারণ ব্যাখ্যা করে পরীমনি লিখেছেন, রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি।

    rnrn

    শারীরিকভাবে বিধ্বস্ত দাবি করে পরী বলেন, সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত।
    rnতবে পরীমনি হুশিয়ার করেছেন, তিনি কোনোভাবে আক্রান্ত হলে কঠোর পথে যাবেন।

    rnrn

    ‘আমার ওপর সে আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।'
    rnপরীমনি ২০২২ সালে সন্তানসম্ভবা হওয়ার পর শরিফুল রাজের সঙ্গে তার বিয়ের খবর জানান। গত আগস্টে এ তারকা দম্পতির সন্তান রাজ্যের জন্ম হয়।

    rnrn

    তবে গত কয়েক মাস ধরে তাদের দাম্পত্যে টানাপোড়েন চলছিল ঢাকাই সিনেমার এক নায়িকাকে ঘিরে। কিছু দিন আগে পরীমনি ফেসবুক পোস্টে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে রাজকে জড়িয়ে পোস্ট দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন।
    rnএর পর গত ৩ ডিসেম্বর একসঙ্গে চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের একটি শাখা উদ্বোধন করতে গিয়েছিলেন পরী আর রাজ। তবে ২০ ডিসেম্বর পরীমনি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার সংবাদ সম্মেলনে সন্তানকে নিয়ে একাই হাজির হন।
    rnএর পর গত শুক্রবার হঠাৎ এক পোস্টে পরীমনি বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে লেখেন— আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।

    বিনোদন ডেস্ক

  • পরীমনির মাদক মামলা চলবে কিনা, শুনানি আজ

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা চলবে কিনা সেই বিষয়ে আপিল বিভাগের শুনানি আজ।

    rnrn

    সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের বেঞ্চে মাদক মামলাটি শুনানির জন্য কার্যতালিকার ৯ নম্বরে রাখা হয়েছে।

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

    rnrn

    গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমনির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    rnrn

    ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমনির একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুদিন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় পরীমনিকে মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।

    rnrn

    এর আগে ২০২১ সালের ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদরদপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

    বিনোদন ডেস্ক

  • আলিয়া ইস্যুতে বানসালির সমালোচনায় বিদ্যা বালান

    ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের অভিনয় দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন হলিউড তারকা। তাতেই প্রতিক্রিয়া জানিয়ে সঞ্জয় বানসালি নিজেকে জাহির করেছিলেন বলে দাবি বিদ্যা বালানের।

    rnrn

    বিদ্যা বলেছেন, সব কৃতিত্ব নিজেই নিতে চান সঞ্জয় লিলা বানসালি। অভিনেত্রীর নিজগুণে বিশ্ব তাকে চিনে নেয়। পরিচালকের এতে কী অবদান থাকতে পারে!

    rnrn

    অথচ স্পটলাইট ছিনিয়ে নিতেই যেন সদা ব্যস্ত ছবির পরিচালক বানসালি! ব্যাপারটা একেবারেই পছন্দ নয় বিদ্যার।

    rnrn

    সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের অভিনয় দেখে প্রশংসায় ভাসান হলিউড তারকা সোফিয়া দি মার্টিনো।

    rnrn

    মার্ভেল সুপারহিরো সিরিজ ‘লোকি’তে সিলভির চরিত্রে জনপ্রিয় মুখ তিনি। আলিয়াকে দেখে মুগ্ধ হয়ে জানান তিনি, ভক্ত হয়ে গেছেন তার।

    rnrn

    ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পোস্টার পোস্ট করে সোফিয়া লিখেছিলেন— লাইক এ বস। মাথা ঘুরিয়ে দেওয়া কাজ। বোঝাই যাচ্ছে, আলিয়া ভাট যে কোনো মুহূর্তে পৃথিবীর দখল নিতে পারেন।

    rnrn

    এর পরই দীর্ঘ বার্তায় আলিয়ার সঙ্গে নিজের কাজের রসায়নের কথা ফলাও করে বলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পরিচালক।

    rnrn

    তিনি লিখেছিলেন, গাঙ্গুবাঈ চরিত্রটিকে বাস্তব করে তুলতে আমরা অনেক খেটেছি। আমরা ভাবনার সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে চেয়েছিলাম। এ ধরনের বক্তব্যেই নিজেকে জাহির করার সুর টের পেয়েছেন বিদ্যা।

    rnrn

    বিদ্যা বললেন, এভাবে সুযোগ পেলেই কৃতিত্ব নেওয়া ঠিক নয়। আলিয়া বিশ্বের কাছে প্রশংসা পাচ্ছে, সেটুকু তো আলিয়ারই প্রাপ্য! এতে ভাগ বসানোর অর্থ কী?

    rnrn

    যদিও বানসালির সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বিদ্যার। সেটিও স্পষ্ট করেছেন তিনি। তার শুধু এ বিষয়টি ভালো লাগেনি বলে জানান। গোটা ব্যাপারটি বিদ্যার কাছে ‘হাস্যকর’ মনে হয়েছে বলে এক প্রতিক্রিয়ায় জানান তিনি।

    অনলাইন ডেস্ক

  • ছেলেকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন রাজ

    ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি স্বামী শরিফুল রাজের বাসা থেকে বের হয়ে গেছেন দুদিন আগে। একসঙ্গে থাকছেন না তারা। রাজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পরী। সেই সঙ্গে তাকে যে শারীরিক নির্যাতন করা হয়েছে—এ বিষয়ও উঠে আসে অভিনেত্রীর এই দুদিনের ফেসবুক স্ট্যাটাসে।

    পরীমনি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে রাজকে ছেড়ে দেওয়ার কারণসহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন অভিনেতা শরিফুল রাজ।

    রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে কোলে নিয়ে থাকার নিজের একটি ছবি পোস্ট করেন রাজ। সঙ্গে কয়েক বাক্যের ক্যাপশন জুড়ে দেন। তবে সেখানে স্ত্রী ও অভিনেত্রী পরীর অভিযোগের ব্যাপারে কিছুই বলেননি এই অভিনেতা।

    রাজ সেখানে বলেন, ‘প্রিয় ছেলে আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়ও তোমার দুর্দান্ত কাটুক। আগামী বছরগুলোয় সুস্বাস্থ্য কামনা করছি তোমার।’

    একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে আবেগাপ্লুত রাজ আরও বলেন, ‘তোমার জন্য আমার হৃদয় সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় ও শক্তিশালী হওনা কেন! তুমি কখনোই আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না। হ্যাপি নিউ নিয়ার।’

    এর আগে একইদিন ভোরে সোয়া ৫টার দিকে পরী ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে রক্তাক্ত দাগের ছবি পোস্ট করেন। সেখানে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন ‘আগামীকাল প্রেস কনফারেন্স…. লোডিং।’

    এর আগে ৩১ ডিসেম্বর পরী ফেসবুক স্ট্যাটাসে রাজের সঙ্গে সংসার না করার ইঙ্গিত দিয়ে লেখেন- ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

    বিনোদন ডেস্ক

  • সংগীত শিল্পী সুমিত্রা সেনের অবস্থা সংকটাপন্ন

    নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তার এখন বয়স ৮৯ বছর।

    সুমিত্রা সেনের কন্যা শ্রাবণী সেন জানান, ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন সুমিত্রা সেন।

    রবীন্দ্রসঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে হচ্ছেন- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্র সঙ্গীত চর্চাই করে গেছেন ছোট মেয়ে শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিজেদের ছাপ রেখেছেন তারা।

    বেলেভিউ হাসপাতালে চিকিৎসা চলছে সুমিত্রা দেবীর। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পীর অবস্থা সংকটজনক। 

    শ্রাবণী সেন জানিয়েছেন, গতমাসে ঠাণ্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এ শিল্পী। জ্বরের পাশাপাশি বুকে সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোনোয় হাসপাতালে ভর্তি করা হয় সুমিত্রা সেনকে। 

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • রাজকে প্রকাশ্যে চুমু খেয়ে সমালোচনার মুখে শুভশ্রী

    নতুন বছরের শুভেচ্ছা জানাতে রোম্যান্টিক ছবি পোস্ট করলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী বন্দ্যোপাধ্যায়। 

    rnrn

    ছবিতে দেখা যাচ্ছে- রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাচ্ছেন শুভশ্রী। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। 

    rnrn

    সেই ছবির কমেন্টে অনুরাগীরা তাদের ভালোবাসাকে অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ ব্যবহার করেছেন ‘নির্লজ্জ’, ‘জঘন্য’ শব্দ ব্যবহার করেছেন। 

    rnrn

    একজন কমেন্টে লিখেছেন- ‘এটাও কি দিদির অনুপ্রেরণায়?

    rnrn

    আরেকজন লিখেন- ‘চুমু খাওয়ার ছবি দিয়ে কেন যে এরা নতুন বছরের শুভেচ্ছা জানায় বুঝতে পারি না।

    rnrn

    ২০১৮ সালে বিয়ে হয় রাজ-শুভশ্রী। এর পর ২০২০ সালে দ্বিতীয় বিবাহবার্ষীকিতে দেন বাবা-মা হতে চলার খবর। সেপ্টেম্বরে তাদের কোল আলো করে আসে ইউভান। মা-বাবার মতোই বিখ্যাত এই খুদেও।

    rnrn

    চলতি বছরে, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীকে। 

    rnrn

    তৃণমূল কংগ্রেসের বিধায়কের দায়িত্বে রয়েছেন রাজ। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাই কটাক্ষের মুখে পড়তে হয় শুভশ্রীকে। 

    বিনোদন ডেস্ক