Blog

  • যে কারণে এক হলেন রাজ-পরীমনি

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তবে পরিষ্কার করে না বললেও তাদের এক হওয়ার প্রধান কারণ যে তাদের ছেলে তা তাদের কথাতেই বোঝা গেছে। রাজ্যই বাবা-মায়ের আলগা বাধন আবারও শক্ত করেছেন।

    rnrn

    বৃহস্পতিবার বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।

    rnrn

    পরে রাতে শরিফুল রাজ বলেন, আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না। তাকে ঘিরেই বেঁচে আছি। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে।

    rnrn

    গত ৩০ ডিসেম্বর পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট লিখে রাজের বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপরে জানুয়ারি মাসের প্রথম দিন ভোর ৫টার দিকে নিজের ফেসবুক এক পোস্টে বিছানা-বালিশে রক্তের দাগ লেগে থাকা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের কথা বলেছিলেন। যদিও তিনি সংবাদ সম্মেলন করেননি। ফেসবুকে বিচ্ছেদের কারণ জানিয়েছিলেন পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • বিশ্বের তৃতীয় ধনী টেইলর সুইফটের বিড়াল!

    বিখ্যাত আমেরিকান গায়িকা টেইলর সুইফট প্রায়ই খবরের শিরোনাম হন তার গান ও ব্যক্তিগত অর্জনের জন্য। তবে এবার আর গান নয়, তিনি শিরোনামে এসেছেন তার বিড়ালের জন্য। 

    rnrn

    টেলরের তিনটি বিড়াল রয়েছে। এগুলো হলো— অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটন। যদিও তার পোষা প্রাণীর কোনো ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেই। গায়িকার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে দেখা মেলে তার বিড়ালদের।

    rnrn

    অল অ্যাবাউট ক্যাটসের একটি প্রতিবেদন অনুসারে, টেইলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। যে বিড়ালটির মূল্য ৯৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় এক হাজার কোটি টাকা)। 

    rnrn

    রিপোর্টে বলা হয়েছে, অলিভিয়া তার মালিকের (টেইলর সুইফট) সঙ্গে অনেক মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে ক্যামিও করে এই সম্পদের অধিকারী হয়েছে।

    rnrn

    ২০১৪ সালে টেইলর সুইফট অলিভিয়া বেনসনকে দত্তক নিয়েছিলেন। টেইলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই চতুর বিড়ালটিকে দেখা যায়।

    rnrn

    উল্লেখ্য, সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাবটি গেছে ‘গুন্থার ছয়’ নামক একটি জার্মান শেফার্ডের কাছে। যার মালিকানা গুন্থার করপোরেশনের। কুকুরটির মূল্য ৫০০ মিলিয়ন ডলার। দ্বিতীয় ধনী পোষ্য হলো নালা বিড়াল। যার মূল্য ১০০ মিলিয়ন ডলার। এবং তার পরেই এসেছে টেইলর সুইফটের অলিভিয়ার নাম।

    বিনোদন ডেস্ক

  • ‘যারা পরীমনির সংসার ভাঙনে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও’

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। 

    rnrn

    বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

    rnrn

    শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।  

    rnrn

    তবে শিলার পর এবার খোদ পরীমনিই জানান, তারা এখন একই ছাদের নিচে বসবাস করছেন। 

    rnrn

    বৃহস্পতিবার বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।

    rnrn

    পরীমনির এমন দাবি প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি শরিফুল রাজের।

    rnrn

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পরীমনি ও রাজ ইস্যু ঢালিউডে টক অব দ্য টাউন। রাতের আঁধারে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছিলেন পরীমনি। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন। দুজনের কথাতেই মনে হয়েছিল, তাদের সংসার ভেঙে যাচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কেন বৃন্দাবনে বিরাট-আনুশকা? ভিডিও ভাইরাল

    মথুরার বৃন্দাবনে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতি। সঙ্গে ছিলেন তাদের শিশুকন্যা ভামিকা।

    rnrn

    পাপারাজ্জিদের ফাঁকি দিয়েই সেখানে পৌঁছান এ তারকা দম্পতি। বাবা নিম করোলির আশ্রমে গিয়ে প্রার্থনা করে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    হঠাৎ আনুশকা ও কোহলির বৃন্দাবনে যাওয়া নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাদের ভক্তদের মধ্যে।

    rnrn

    আশ্রম থেকে বিরুষ্কার একগুচ্ছ ছবি এবং ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে বাবা বিরাট, মা আনুশকাও প্রার্থনায় মগ্ন, কোলে বসে থাকতে দেখা গেছে ছোট্ট ভামিকাকেও। যদিও এ ভিডিও ভাইরাল হলেও সেখানে মুখ দেখা যায়নি ভামিকার, ইমোজি দিয়ে ঢাকা।

    rnrn

    ভাইরাল হওয়া কিছু ছবিতে আনুশকা ও বিরাটকে আশ্রমে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। বিরাট একটি কালো টি-শার্ট, টুপি ও প্যান্টের সঙ্গে একটি জলপাই সবুজ জ্যাকেট পরেছিলেন। আর আনুশকার দেখা মিলল কালো জ্যাকেট ও সাদা টুপিতে।

    rnrn

    তাদের দুজনের মুখেই ছিল মাস্ক। সাদা সোয়েট শার্টের সঙ্গে গোলাপি রঙের সোয়েট প্যান্ট পরে দেখা মিলেছে ভামিকার।

    rnrn

    তারকা এ দম্পতি আশ্রমে এক ঘণ্টা সময় কাটান ধ্যানে করে। গত বুধবার সকালে দুজনে বৃন্দাবনে পৌঁছান এবং কম্বল বিতরণ করেন। এর পরই বেশ কিছু অনুরাগীর সঙ্গে তোলা ছবিও ভাইরাল হয়েছে দম্পতির।

    rnrn

    উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও মেয়ে ভামিকাকে নিয়ে উত্তরাখণ্ডের এক আশ্রমে গিয়েছিলেন বিরুষ্কা। তারা তখন ভামিকাকে নিয়ে গিয়েছিলেন বিখ্যাত কাঞ্চি ধামে।

    বিনোদন ডেস্ক

  • আমরা ৩ দিন ধরেই একসঙ্গে আছি: পরীমনি

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। 

    rnrn

    বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

    rnrn

    তবে শিলার পর এবার খোদ পরীমনিই জানান, তারা এখন একই ছাদের নিচে বসবাস করছেন। 

    rnrn

    বৃহস্পতিবার বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।

    rnrn

    পরীমনির এমন দাবি প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি শরিফুল রাজের।

    rnrn

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পরীমনি ও রাজ ইস্যু ঢালিউডে টক অব দ্য টাউন। রাতের আঁধারে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছিলেন পরীমনি। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন। দুজনের কথাতেই মনে হয়েছিল, তাদের সংসার ভেঙে যাচ্ছে। 

    বিনোদন ডেস্ক

  • ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে নায়িকা মাহি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মোরসালিন আলী (২২) নামে এক অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) গিয়েছিলেন।

    rnrn

    বৃহস্পতিবার রাতে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান মাহি। মোরসালিন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি হার্টের সমস্যা নিয়ে কিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    rnrn

    এ সময় ছাত্রলীগ নেতা মোরসালিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তার সুচিকিৎসার আশ্বাস দেন মাহি।

    rnrn

    এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, রামেক ছাত্রলীগের সহসভাপতি নাহিদ হাসান।

    বিনোদন ডেস্ক

  • দুই আসনেই আমার সমান জনপ্রিয়তা রয়েছে: হিরো আলম

    বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 

    rnrn

    বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এদিন বিকালে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

    rnrn

    উপনির্বাচনের পরিবেশ নিয়ে হিরো আলম বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য অবশ্যই প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। প্রতিটি কেন্দ্রে যাতে কড়া নিরাপত্তা থাকে, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।

    rnrn

    ভোটের প্রচারণা সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, যেহেতু দুই আসনে নির্বাচন করছি, তাই একদিন এক আসনে আরেকদিন আরেক আসনে প্রচারণা চালাব।

    rnrn

    দুই আসনের কোন আসনে জনপ্রিয়তা বেশি এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, দুই আসনেই আমার সমান জনপ্রিয়তা রয়েছে। দুই আসনের সবাই আমাকে ভালোবাসে।

    rnrn

    এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।

    rnrn

    পরবর্তী সময়ে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।

    বিনোদন ডেস্ক

  • দীপিকা কি এ বছরই মা হচ্ছেন?

    বৃহস্পতিবার ছিল দীপিকার ৩৭তম জন্মদিন। এই বিশেষ দিনে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে অন্য একটি বিষয় নিয়ে।

    rnrn

    অনেক অনুরাগীদের মতে এই বছর দীপিকা ও রণবীর সিংহের ঘরে নতুন সদস্য আসা উচিত। গত বছর আলিয়া ভট্ট এবং সোনম কপূর মা হয়েছেন। তাই অনুরাগীদের একাংশ এ বার দীপিকার থেকে সুখবরের আশায় দিন গুনছেন।

    rnrn

    এর আগে মাতৃত্ব প্রসঙ্গে দীপিকা বলেছিলেন, আশা করি, আমি আর রণবীর যখন সংসার শুরু করব, তখন আমার শৈশবের মতোই সন্তান নিয়ে একটা সম্পূর্ণ পরিবার তৈরি করতে পারব।

    rnrn

    দীপিকার জন্মদিন উপলক্ষে শাহরুখ খান ‘পাঠান’ ছবিতে অভিনেত্রীর একটি পোস্টার ভাগ করে নিয়েছেন। অন্য দিকে ‘প্রোজেক্ট কে’ ছবিতে দীপিকার একটি লুক প্রকাশ্যে এসেছে। যদিও সেই পোস্টারে দীপিকার মুখকে আড়াল রাখা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • রাজ-পরীর ফেরার পোস্ট কেন ডিলিট করলেন নায়িকা শিলা?

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। 

    rnrn

    বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন।  

    rnrn

    যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

    rnrn

    শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।  

    rnrn

    তবে শিলার এভাবে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে রাজ-পরীর সঙ্গে ভিডিও কলে কথা বলার স্ক্রিনশট প্রকাশ করা পছন্দ হয়নি শরিফুল রাজের। আর সে কারণেই বৃহস্পতিবার ভোরে শিরিন শিলাকে ফোন করে সেই পোস্ট ডিলিট করতে বলেন। পরবর্তীতে শিলাও পোস্টটি পেজ থেকে ডিলিট করে দেন।

    rnrn

    শিরিন শিলা বলেন, বুধবার রাতে কথার ফাঁকে পরী একসময় বললেন, রাজের সঙ্গে তার মিটমাট হয়ে গেছে। আমি ওর কথা বিশ্বাস করিনি। বললাম, ‘রাজকে দেখা। আমি স্ক্রিন শট নেব। তখন রাজের সঙ্গে কথা হয়। পরে রাজ্যকে দেখি। তাদের একসঙ্গে দেখে ভালো লাগছিল।’

    rnrn

    শিরিন শিলা আরও বলেন, ‘আমি রাতেই সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি। স্ক্রিন শট নিয়ে পরীমনিকে বলেছি, আমি ফেসবুকে এখন শেয়ার করে অভিনন্দন জানাব। পরী তখন বলল কর। কিন্তু রাজ তখনই ফেসবুকে ছবি পোস্ট করতে না করে দিল। যেহেতু পরীমনি আমার বান্ধবী। সে বলেছে পোস্ট করতে, তাই তার কথাই আমি শুনেছি।’ 

    rnrn

    তবে স্ত্রী পরীমণি ও পুত্র রাজ্যকে নিয়ে শিরিন শিলার পোস্ট ভালো লাগেনি শরিফুল রাজের।  সে কারণেই বৃহস্পতিবার ভোরে শিরিন শিলাকে ফোন করে সেই পোস্ট ডিলিট করতে বলেন। পরবর্তীতে শিলাও পোস্টটি পেজ থেকে ডিলিট করে দেন।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • আলিয়া ভাটকে সিনেমায় নিয়ে ক্ষতিগ্রস্ত করণ জোহর! 

    বলিউড প্রযোজক করণ জোহর কোন সিনেমা পরিচালনা করলে সেটি কখনও আর্থিকভাবে লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হয় না, এই কথা অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। 

    rnrn

    ১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হে' ছবি নির্মাণ করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন। আজও ওই সিনেমাটির আবেদন ফুরিয়ে যায়নি।

    rnrn

    ২০১৬ সালে 'ইয়ে দিল হে মুশকিল' করেও অনেক লাভবান হয়েছেন এই পরিচালক। 

    rnrn

    তবে এবার সিনেমা করে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন করণ জোহর। তিনি জানিয়েছেন, ২০১২ সালে আলিয়া ভাট, ভরুন ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে ছবি করে ক্ষতির মুখে পড়েছেন তিনি। 

    rnrn

    সম্প্রতি মাস্টার্স ইউনিয়ন পোডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।  তিনি বলেন, 'ছবি কখনও ব্যর্থ হয় না, তবে বাজেটের ক্ষতি হয়। আমি একটি ভালো ছবি তৈরি করেছি কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।' 

    বিনোদন ডেস্ক