Blog

  • আবারও আদালতে যেতে হলো জ্যাকুলিনকে

    সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় হাজিরা দিতে আবারও আদালতে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে।

    rnrn

    শুক্রবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজিরা দেন তিনি। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।

    rnrn

    এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী।

    rnrn

    এই অর্থ পাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত জ্যাকুলিন।

    rnrn

    ২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)।

    rnrn

    গত বছরের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকুলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • মনোজ বাজপেয়ীর টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

    বছর শুরুতেই বিপত্তিতে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।

    rnrn

    এই মুহূর্তে স্ত্রী ও মেয়েকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন এ অভিনেতা। তার মধ্যেই বিপত্তি। হ্যাকড হল অভিনেতার টুইটার অ্যকাউন্ট।

    rnrn

    শুক্রবার অভিনেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘আমার টুইটার হ্যাক করা হয়েছে, আমার প্রোফাইলে কোনও ধরনের যোগাযোগ করার চেষ্টা করবেন না। এমনকী, কোনও পোস্ট দেখলে প্রতিক্রিয়াও দেবেন না। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি নিজেই সব কিছু জানাব আপনাদের।’

    rnrn

    এই বিষয়ে কোনও পুলিশি অভিযোগ জানিয়েছেন কি-না, তা স্পষ্ট করেননি ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা।

    rnrn

    তারকাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়া নতুন ঘটনা নয়। এর আগে শাহিদ কাপুর, অমিতাভ বচ্চন থেকে শুরু করে করণ জোহরদের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে কোনও না কোনও সময়।

    rnrn

    যদিও শাহিদ কাপুর, অমিতাভ বচ্চনদের টুইটারের অ্যাকাউন্ট হ্যাকড করেছিল তুরস্কের এক সাইবার অপরাধীর দল করেছিল। কিন্তু মনোজ বাজপেয়ীর অ্যাকাউন্ট হ্যাকডের নেপথ্যে রয়েছেন কারা, তা এখনও অজানা।

    rnrn

    ১৯৯৮ সালে রামগোপাল বর্মা পরিচালিত ‘সত্য’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে মনোজের। এই ছবিতে ভিকু মাতরের চরিত্রে জনপ্রিয়তা পান তিনি। তার পর ‘শুল’ থেকে শুরু করে ‘গ্যাংস অফ ওয়েসিপুর’ কিংবা ‘ফ্যামিলি ম্যান’ সবতেই নিজের ছাপ রেখেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • এবার বড় পর্দায় আল্লু অর্জুনের মেয়ে

    আল্লু অর্জুন আগে থেকেই ভারতের দক্ষিণাঞ্চলে জনপ্রিয়। তার বেশিরভাগ সিনেমাই সফল। ভারতের দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন তিনি।এবার তার পথে বা বাড়াল তার ৬ বছরের মেয়ে আল্লু আরহা। 

    rnrn

    এই কচি বয়সেই ঝুলিতে ‘শকুন্তলম’-এর মতো ছবি। বাবা আল্লু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করেই এগোচ্ছে মেয়ে আল্লু আরহা। বড় পর্দায় আরহার আত্মপ্রকাশ সামান্থা রুথ প্রভুর সঙ্গে।

    rnrn

    বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ছবিতে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি ছবির চিত্রনাট্য। ছবিকে বিপুল বৈভবে বানাতে কোনো কমতি রাখেননি পরিচালক গুণশেখর। থাকছে অত্যাধুনিক ভিএফএক্স থেকে থ্রিডি ভার্সন। গোটা দেশে তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ‘শকুন্তলম’-এর।

    rnrn

    চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে থাকছে দক্ষিণী সুপারস্টার মোহন বাবু ও অদিতি বালনের ক্যামিও। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে স্বয়ং স্বর ব্রহ্ম মণি শর্মা। বলা বাহুল্য, মুক্তির আগেই রীতিমতো চর্চায় এই ছবি। সেই ছবির হাত ধরেই সেলুলয়েডে পা আল্লু পরিবারের খুদে সদস্য আরহার।

    rnrn

    মেয়ের প্রথম ছবির কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেন আল্লু অর্জুন। ইনস্টাগ্রামে পোস্ট করে দক্ষিণী সুপারস্টার জানান, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। 

    rnrn

    তিনি লেখেন, মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

    বিনোদন ডেস্ক

  • এবার ওটিটির দুনিয়ায় শহিদ কাপুর

    সিনেমা হলের পর্দা থেকে সিনেমা এখন চলে এসেছে দর্শকের হাতের মুঠোয়। চাইলেই যে কোনো সময় মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে নিজের পছন্দের কনটেন্ট দেখে নিতে পারছেন। তাই সিনেতারকারাও ঝুঁকছেন নেট দুনিয়ার দিকে। বিশেষ করে বলিউডের সুপারস্টার তারকাদের মধ্যে অনেকে বেশ আগেই ওটিটির দুনিয়ায় নাম লিখিয়েছেন। 

    rnrn

    এবার সে তালিকায় যুক্ত হলেন শহিদ কাপুর। যদিও দীর্ঘদিন এ অভিনেতা সিনেমা হলের পর্দায় হিটের মুখ দেখছেন না। এবার ওটিটি নিয়ে ভাগ্য পরীক্ষায় নেমেছেন। তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘ফার্জি’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে। 

    rnrn

    এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। যেখানে শহিদ কাপুরকে দেখা গেছে চিত্রশিল্পীর ভূমিকায়। জীবনের নতুন অধ্যায়ে পা রেখেই শহিদ বলছেন, ‘শিল্পী তো শিল্পীই হয়’। 

    rnrn

    সিনেমাটি পরিচালনা করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত পরিচালকদ্বয় রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকে। একই সিনেমায় আরও অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপতি। 

    rnrn

    ডিজিটাল দুনিয়ায় আত্মপ্রকাশ নিয়ে আশাবাদী ‘কবীর সিং’খ্যাত অভিনেতা শহিদ। তিনি বলেন, ‘আমরা বড় পর্দার ছবির জন্য যেমন কাজ করি, তার থেকে ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা বেশ কিছুটা আলাদা। স্নায়ুচাপে ভুগছি, তবুও বেশ উত্তেজিত। আমি সব সময়ই এমন কিছু করতে চাই যা আমার কাছে চ্যালেঞ্জিং, ভিন্ন ধরনের কিছু হবে। ফার্জির গল্পে আমার চরিত্রটা এমনই চ্যালেঞ্জিং মনে হয়েছে। দর্শক কতক্ষণে দেখতে পাবেন, তার অপেক্ষায় আছি।’

    বিনোদন ডেস্ক

  • ‌‌এখনো কেন দর্শকদের ভালোবাসা পান, জানালেন নাদিয়া

    নৃত্য ও অভিনয়-দুমাধ্যমেই নিয়মিত নাদিয়া আহমেদ। অভিনয়ে তাকে ধারাবাহিক নাটকেই বেশি দেখা যায়। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    প্রশ্ন: আপনার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন?

    rnrn

    নাদিয়া: আসলে এখন একক নাটক বেশি নির্মিত ও প্রচার হচ্ছে। এমনকি মানুষও একক নাটকই বেশি দেখছেন। সেদিক বিবেচনা করে, আমি খুবই সৌভাগ্যবান মনে করি নিজকে। আমার অভিনীত টেলিভিশনে প্রচার হওয়া ধারাবাহিক নাটকগুলো থেকে ভালোই সাড়া পাচ্ছি। ছোটবেলা থেকেই তো দেখে এসেছি নাটক মানেই ধারাবাহিক। একটা ধারাবাহিক নাটক তৈরি, প্রচার এবং দর্শক অবধি পৌঁছে তাদের ভালোলাগা ধরে রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্মাতার সঙ্গে আমরাও যত্নবান হয়ে অভিনয় করার চেষ্টা করি। সে জন্য হয়তো এখনো আমি দর্শকদের ভালোবাসা পাই।

    rnrn

    প্রশ্ন: কোন দিকগুলো বিবেচনায় নিয়ে অভিনয় করলে ধারাবাহিক নাটক দর্শকদের কাছে সহজে পৌঁছানো যায় বলে মনে করেন?

    rnrn

    নাদিয়া: ধারাবাহিক নাটকে কাজ করা একটি টিম ওয়ার্কের মতো। একক নাটকেও তাই, তবে সেটা অল্প সময়ের জন্য। ধারাবাহিক নাটকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে হয়। সে জন্য নিজেরা যদি বোঝাপড়া করে, ভালো গল্পে নিজ নিজ চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি, দর্শক অবশ্যই নাটক দেখবে।

    rnrn

    প্রশ্ন:  বর্তমানে অনলাইনে দর্শকদের মন্তব্যগুলো আপনার কাছে আনন্দের নাকি ভয়ের?

    rnrn

    নাদিয়া: অনলাইনে মানুষ এখন সরাসরি মন্তব্য করতে পারেন। আমি মনে করি এটা আসলে আনন্দের। আমি যেহেতু ছোটবেলা থেকে নৃত্যশিল্পের সঙ্গে জড়িত, তাই সরাসরি দর্শকদের সাড়া বা মন্তব্য শুনে অভ্যস্ত। এটা খুব উপভোগ করি। এ মন্তব্যের কারণে শিল্পীরা আরও সচেতন হতে পারেন।

    rnrn

    প্রশ্ন: ভিউয়ের বাজারে কখনো কি মনে হয় অভিনেত্রী হিসাবে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না?

    rnrn

    নাদিয়া: সম্প্রতি আমাদের সহকর্মী ইন্তেখাব দিনার একটি অনুষ্ঠানে বলেছেন, ভিউয়ের বাজারে আমরা হারিয়েই যাচ্ছিলাম। তিনি ভিউহীনদের নিজের পুরস্কার উৎসর্গ করেছেন। সেই জায়গা থেকে বলব, পুরো পৃথিবীর ওটিটিতে কিন্তু সব ধরনের অভিনয়শিল্পীকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। দর্শকদের কাছে কিন্তু সব ধরনের অভিনয়শিল্পীর চাহিদা রয়েছে। চাহিদা নেই বলে একটি জিনিস ছড়ানো হয়, কিন্তু এটা সত্য নয়। এর মাধ্যমে কিন্তু শিল্পীদের মধ্যে একটা বিভাজন তৈরি করা হচ্ছে। আমি বলব, সবাই মিলেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে।

    বিনোদন প্রতিবেদন

  • পরীমনিকেই জিজ্ঞাসা করেন কার রক্তের ছবি ওটি: রাজ

    এক সপ্তাহ আগে স্বামী রাজকে নিয়ে পরীমনির একটা স্ট্যাটাস দেওয়ার পর থেকে এই দম্পতির সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে। এর দুদিন পর রাজের সঙ্গে সম্পর্ক না রাখার বিষয়ে ফেসবুকে ব্যাখ্যা দেন নায়িকা।

    পরীমনি বসুন্ধরার বাসা থেকে বেরিয়ে গেলেও এখন আবার আছেন সেই বাসাতেই। কিন্তু রাজ থাকছেন আলাদা। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ নিজেই।

    এ বিষয়ে রাজ বলেন, ‘পরীমনি সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সরাসরি আমাকে কিছুই বলেনি, স্ট্যাটাস দিয়ে জাতিকে বলেছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমি কিছুই জানি না। আমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথাও হয়নি। বাইরে বাইরে শুনছি, ফেসবুকে দেখছি।’

    রাজের পক্ষ থেকে বিচ্ছেদের চিন্তা নেই। পরীমনি যদি বিচ্ছেদের চিন্তা করে থাকেন, তাহলে এ ব্যাপারে রাজের কিছুই করার নেই। রাজ বলেন, ‘সংসারে ঝগড়া, হাতাহাতি হয়। প্রতিটি সংসারে কিছু না কিছু ঝামেলা থাকে, আবার মিটেও যায়। কিন্তু বাড়ির খবর, ঘরের খবর এভাবে দেশবাসীকে জানিয়ে কোনো সমাধান কি হয়? নিজেরাই সমাধান করতে হয়। আমার পক্ষ থেকে বিচ্ছেদের কোনো বিষয় নাই। কিন্তু পরীমনি যদি চায়, তাহলে তো কিছু করার নাই। বিচ্ছেদ হয়ে যাবে আমাদের। তবে সম্পর্ক টিকে রাখার চেষ্টা করব আমি।’

    তিনি আরও বলেন, ‘বিচ্ছেদের চিঠি দিলে নব্বই দিন সময় থাকে। সেই নব্বই দিনের মধ্যে কিছুদিন ধরে চেষ্টা করব ঠিকঠাক করার। যদি একান্তই না হয়, তাহলে যা হওয়ার তাই হবে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই- হয় তো আমাদের দুজনেরই দোষত্রুটি আছে। এক হাতে তো তালি বাজে না। পরী যে রক্ত মাখা বিছানার ছবি দিয়েছে, তাকে জিজ্ঞাসা করেন, কার রক্তের ছবি ওটি।’

    কিন্তু আপনি তার গায়ে হাত তোলেন, সেটা তো সে স্ট্যাটাসে বলেছেন। এ ব্যাপারে কী বলবেন? রাজ বলেন, ‘কেউই ধোয়া তুলসি পাতা নয়, সহ্যের একটা সীমা আছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ সামনে আগাতে চায়। এতটুকুই বললাম, আপনারা এখন বুঝে নেন।’

    বিনোদন ডেস্ক

  • বিমানবন্দরে আটকে দেওয়া হলো অক্ষয়ের ছেলেকে, ভাইরাল ভিডিও

    বলিউড তারকা অক্ষয় কুমারের ছেলে আরভকে মুম্বাই বিমানবন্দরে আটকে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

    rnrn

    আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা অক্ষয় কুমারের ছেলে শুক্রবার মুম্বাই বিমানবন্দরে প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় অক্ষয়পুত্রকে আটকান একজন সিআইএসএফ কর্মকর্তা। তার নিরাপত্তা সংক্রান্ত কিছু পরীক্ষা করে দেখা হয়।  নিয়ম মেনে শান্তভাবে আরভ তার নথি পেশ করেন। পরীক্ষা নিরীক্ষার পর অনুমতি মেলে ভেতরে যাওয়ার। 

    rnrn

    তবে তারকার ছেলে হয়েও আরভের শান্ত আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। 

    rnrn

    আরভ মিডিয়ার প্রচার থেকে সব সময় দূরে থাকতে পছন্দ করে।  সে বর্তমানে বিদেশে পড়াশোনা করছে। অভিনয় নয়, অন্য পেশা বেছে নিতে চায় সে। আপাতত তার ইচ্ছা ফ্যাশন ডিজাইনার হওয়ার।

    অনলাইন ডেস্ক

  • সামান্থার অসুখ নিয়ে যা বললেন রাশমিকা

    মায়োসাইটিস নামের এক জটিল রোগে আক্রান্ত সামান্থা রুথ প্রভু। আর এ কারণে আপাতত অভিনয় থেকে দূরে আছেন তিনি। এতদিন তার অসুস্থতা নিয়ে বিনোদনজগতের অনেকে কথা বলেছেন। অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। 

    rnrn

    এবার তাকে নিয়ে কথা বললেন আরেক দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। দক্ষিণে সাফল্যের পর তারা দুজনই এখন বলিউডে পা রেখেছেন।

    rnrn

    সামান্থা রুথ প্রভু প্রসঙ্গে রাশমিকা বলেন, সামান্থা অসাধারণ অভিনয়শিল্পী ও ভালো মনের মানুষ। তিনি এমন একজন, যাকে আমি সব সময় সম্মান করি ও ভালোবাসি।

    rnrn

    তিনি বলেন, সামান্থা যখন তার অসুস্থতার সংবাদ প্রকাশ করেন, তখনই আমি জানতে পারি। তার সুস্থতা কামনা করি। সামান্থা আমার খুব কাছের মানুষ। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আমি চাই, পৃথিবীতে তার জন্য শুধু ভালোবাসা থাকুক।

    rnrn

    গত অক্টোবরে সামান্থা নিজেই এ রোগ সম্পর্কে সবাইকে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন— ‘কয়েক মাস আগে আমার ইমিউন সিস্টেমে গড়বড় দেখা গেছে। বিরল এই শারীরিক অবস্থাকে বলে মায়োসাইটিস। চেয়েছিলাম, সেরে উঠে আপনাদের বিষয়টি সম্পর্কে জানাব। কিন্তু আমরা যা ভাবি, সব সময় তা হয় না। 

    rnrn

    তিনি আরও লেখেন, চিকিৎসকরা নিশ্চিত যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। জীবনে আমি যেমন অনেক ভালো দিন দেখেছি, তেমনি খারাপ দিনও পার করেছি। কিন্তু এবার মনে হচ্ছে, আর একটা দিনও পারব না। কীভাবে কীভাবে যেন সময়গুলো কোনোরকমে পার হয়ে যাচ্ছে। বোধহয়, আর মাত্র কিছু দিন…।

    rnrn

    অসুস্থতার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও সামান্থা রুথ প্রভু অভিনীত ছবি ‘শকুন্তলম’ এখন মুক্তির অপেক্ষায়। আগামী ২৭ ফেব্রুয়ারি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক

    মানুষ মাত্রই সামাজিক জীব। হাসি-কান্না, আনন্দ-বেদনার সংমিশ্রন-ই জীবনের সংজ্ঞা। হতাশা সব মানুষকে খানিকটা হলেও স্পর্শ করে। হোক সে প্রধানমন্ত্রী কিংবা শ্রমজীবী বা বলিউড তারকা। সবার জীবনেই দুঃখ থাকে।  সম্প্রতি জানা গেল বলিউড তারকা হৃতিক রোশনের জীবনের অবসাদের কথা।

    rnrn

    বয়স ৪৮-এও হৃতিকের লুক দেখে কুপোকাত নেটিজেনরা। অভিনেতার শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে কঠিন শারীরিক কসরতের ছাপ! পেশাদার জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন— বর্তমানে খানিকটা শান্তিতেই রয়েছেন অভিনেতা। কিন্তু কয়েক বছর আগেও জীবনে এতটা শান্তি, আনন্দ ছিল না। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হৃতিক।

    rnrn

    ফিটনেস কোচের সঙ্গে কথোপকথনের সময়ই উঠে এলো তার জীবনের সেই তিক্ত সময়ের কথা। তিনি বলেন, 'আমি প্রায় মরতে বসেছিলাম। অবসাদ গ্রাস করেছিল 'ওয়ার' সিনেমার শুটিংয়ের ঠিক আগে। তিন মাসের বেশি সময় আমি কোনো শরীরচর্চাই করতে পারিনি। শেষ হয়ে যেতে বসেছিলাম। কিন্তু শেষে মনে হলো, না আমায় ঘুরে দাঁড়াতে হবে। তার পরেই আবারও পুরনো চর্চায় ফিরি আমি।' 

    rnrn

    হৃতিকের এই ছবির নিচে তার ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন লিখেছেন, 'এই ছবিগুলো হৃতিকের ১২ সপ্তাহের মাসলবিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম চলাকালে নেওয়া হয়েছে। মাত্র আট সপ্তাহেই হৃতিক এই লুকটি তৈরি করতে পেরেছেন। তবে এটা সবে শুরু।' 

    rnrn

    উল্লেখ্য, হৃতিক বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা 'ফাইটার'-এর শুটিং নিয়ে। সিদ্ধার্ত আনন্দ পরিচালিত এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • বলিউডকে বাঁচাতে যার সাহায্য চাইলেন সুনীল শেঠি

    বলিউডের অভিনেতা সুনীল শেঠি। বয়কট সংস্কৃতি থেকে বলিউডকে বাঁচাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাহায্য চেয়েছেন তিনি।

    বৃহস্পতিবার দুদিনের সফরে মুম্বাই এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের আসন্ন ফিল্ম সিটি প্রসঙ্গে বলিউড তারকাদের সঙ্গে বিশেষ আলোচনাসভা করেছেন তিনি। এ সময় মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন সুনীল শেঠি।

    চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে নিয়ে আদিত্যনাথের সঙ্গে কথা বলার সময় বলিউড ও বয়কট ট্রেন্ড উঠে আসে তাদের আলোচনায়। তখনই বলিউডকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর সাহায্য কামনা করেন সুনীল। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বলিউডবিরোধী প্রবণতার বিষয়টিও উল্লেখ করেন এ অভিনেতা।

    এ ছাড়া মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে এটিও আশ্বস্ত করেছেন যে, শিল্পের লোকেরা মাদক আর কোনো ভুল বা অন্যায় কাজ করবে না। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করার অনুরোধও জানান সুনীল।

    মুখ্যমন্ত্রীকে অভিনেতা জানান, শিল্পের ৯৯ শতাংশ মানুষই ভালো। তাই শিল্পের ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়া বলিউড শিল্পীদের বিরুদ্ধে মাদকের যে অভিযোগ রয়েছে, সেগুলো একেবারেই সত্য নয়।

    তাই বলিউড তারকাদের মাদকের অভিযোগ, বয়কট ট্রেন্ড বলিউডকে যেভাবে ঘিরে ধরছে, সেটি খুবই শঙ্কাজনক। ভারতের সবচেয়ে সমৃদ্ধশালী শিল্পকে বাঁচাতে তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।

    খবর : হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক