Blog

  • ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও: মাহি

    রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছু দিন আগেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। 

    এর পর ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনেছিলেন। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিলেও মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন তিনি। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও গণসংযোগ চালাচ্ছেন মাহি।

    এসবের মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ঢাকাই সিনেমার এ নায়িকা। বিভিন্ন লেখা-ছবি পোস্ট করছেন নিয়মিত। শনিবার সন্ধ্যায় মাহি একটি পোস্টে লিখেছেন— ‘খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকালগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’

    মাহি আরও যোগ করেন, ‘টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেল। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’

    উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। তাদের ঘরে নতুন অতিথি আসার খবরও দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মনোনয়নপত্র জমা দিয়ে দুশ্চিন্তায় হিরো আলম

    বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 

    rnrn

    বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন বিকালে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

    rnrn

    তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই নিয়ে দুশ্চিন্তায় আছেন হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, আজ রোববার মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন।

    rnrn

    হিরো আলম জানান, তাকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই তাকে নিয়ে কারও কারও ঘুম হারাম হয়ে গেছে। তিনি প্রার্থী হয়ে অনেকের মাথাব্যথার কারণ হয়ে গেছেন। মনোনয়নপত্র নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছেন। বাছাইয়ের দিন পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

    rnrn

    এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।

    rnrn

    পরবর্তী সময়ে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।

    বিনোদন ডেস্ক

  • জামিন পেছাল তুনিশার প্রেমিক সেজানের, মুছে ফেলা চ্যাট উদ্ধার

    অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার প্রেমিক সেজানের জামিন শুনানি পিছিয়েছে ৯ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া ফোন থেকে ‘ডিলিট’ করে দেওয়া চ্যাট উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে মিলেছে নানা তথ্য। 

    rnrn

    গত ২৪ ডিসেম্বর ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’-এর সেটে অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় পর দিনই অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হন সাবেক প্রেমিক তথা সহ-অভিনেতা সেজান খান। 

    rnrn

    এদিন ভাসি কোর্টের তরফে সেজান খানের জামিনের আর্জির শুনানি পিছিয়ে দেওয়া হয় আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। ২০ বছর বয়সি তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে সেজানের বিরুদ্ধে।

    rnrn

    মুম্বাই পুলিশ জানিয়েছে, সেজানের সঙ্গে তার ‘সিক্রেট গার্লফ্রেন্ড’-এর মুছে ফেলা চ্যাট ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। 

    rnrn

    পুলিশ জানিয়েছে, বহু মেয়ের সঙ্গেই ফোনে কথা হতো সেজানের। তার মোবাইল থেকে অনেক চ্যাটই মিলেছে, যা দেখে স্পষ্ট বোঝা যায়— ব্রেকআপের পর তুনিশাকে এড়িয়ে চলতে শুরু করেছিলেন সেজান। তুনিশা ঘনঘন মেসেজ করলেও সেগুলোর জবাব দিতেন না সেজান। 

    বিনোদন ডেস্ক

  • ‘রাজ-পরীমনি কাউয়া, ওদের সংসার টিকবে না’

    ঢাকাই সিনেমায় আলোচিত নাম পরীমনি ও শরিফুল রাজ। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরই মধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী। 

    rnrn

    পরী-রাজের বিচ্ছেদ নিয়ে নেটদুনিয়ায় তো চর্চা হচ্ছে, সেই সঙ্গে চলচ্চিত্রের মানুষ তাদের সমালোচনা করছেন। তাদের একজন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি আলোচিত এ দম্পতিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন।

    rnrn

    ঝন্টু বলেন, পরীমনিকে ইতোমধ্যে সবাই চেনে। এর আগেও নানান কারণে তাকে সমালোচিত হতে দেখা গেছে। জেলও খেটেছেন। যদিও তাদের সমসাময়িক সংসার টিকে থাকতে পারে। কোনো একদিন দেখা যাবে ভেঙে গেছে। আমার মতে, পরীমনিও কাউয়া, রাজও কাউয়া; ওদের সংসার কোনো দিন টিকবে না। বরং আমাদের চলচ্চিত্রের সুনাম ক্ষুণ্ন করছে এই দম্পতি। হয়তো নতুন প্রজন্ম ভাববে চলচ্চিত্র মানেই এ রকম।

    rnrn

    আগের দিনের অভিনেত্রীদের উদাহরণ টেনে এ পরিচালক আরও বলেন, আমাদের সময় তো নায়িকা শাবানা, ববিতা, সুচরিতা, কবরীর মতো নায়িকাদের সংসার জীবন দেখেছি। তারা সিনেমার বাইরে এসব নিয়ে কখনো মাথা ঘামাননি। আর এখন সবাই আসলে আলোচনায় থাকতে চায়। এগুলো চলতে চলতে আসলে ফ্যাশন হয়ে গেছে। তাতে আমাদের সম্মানহানি হচ্ছে। চলচ্চিত্রের মানুষের নাম শুনলেই এখন মানুষ আতঙ্কে থাকেন। তাদের আসলে এসব কে বোঝাবে। শুধু বলব, ওদের আল্লাহ হেদায়েত দান করুক।

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • সালমানের বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ সোমি আলির

    বছরের শুরুতে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ আনলেন তার সাবেক প্রেমিকা বলিউডের পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি।

    rnrn

    প্রেমের ওই সম্পর্ককে ‘বিভীষিকাময়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সাবেক এই অভিনেত্রী বলেন, জীবনের ওই সময়টি একেবারে ভুলে যেতে চান তিনি। খবর এনডিটিভির।

    rnrn

    এর আগে সালমানকে ‘নারী নির্যাতক’ বলার পাশাপাশি ‘প্রতারক-ধর্ষককামী’ বলে গত বছরের আগস্টে খবরে এসেছিলেন সোমি।

    rnrn

    এর পর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় সোমি জানিয়েছিলেন, সালমানের সঙ্গে তার প্রেম ফিকে হয়ে যাওয়ার সময়ে, এই বলিউড তারকা তার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েও নির্যাতন করতেন।

    rnrn

    পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির বলিউড অভিষেক ঘটেছিল গত শতকের ৯০-এর দশকের শুরুতে। তখনই সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাদের প্রেম টিকেছিল ১৯৯৯ সাল পর্যন্ত। প্রেমের ওই বছরগুলোকে তার পুরো অস্তিত্বের সবচেয়ে ‘খারাপ’ সময় হিসেবে বর্ণনা দিয়েছেন।

    rnrn

    সালমান ও সোমি একটি সিনেমাতে জুটি বেঁধেছিলেন, কিন্তু তা আলোর মুখে দেখেনি। তার পর বলিউডে ঠাঁই করতে না পারা সোমি আলি চলে যান যুক্তরাষ্ট্রে। আর নানা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনার জন্ম দিলেও সালমান খান এখনো রয়েছেন ‘ব্যাচেলর’। সোমির নানা অভিযোগ নিয়ে তিনি কখনো মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক

  • ৩২-এ পা দিয়ে ‘নতুনভাবে শুরুর’ বার্তা নুসরাতের

    নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে গেছেন টালিউডের নুসরাত জাহান। কখনো সমুদ্রপাড়ে, কখনো শহরে; সব কিছু নতুনভাবে উপভোগ করতে চান অভিনেত্রী। 

    রোববার ৩২-এ পা দিলেন নুসরাত। তার আগেই নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘নতুন বছর নতুন শুরু।’ 

    ছেলের ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩-এ নতুন কোনো কিছু করতে চলেছেন কি অভিনেত্রী? তবে তার লেখনীতে সেই বার্তায় ফুটে উঠেছে।

    কয়েক দিন আগে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছিলেন নুসরাত। ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছিলেন— ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ। ক্যাপশন দেখে যে কেউ-ই অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই প্রথমে চিন্তা করবেন। তার সেই ছবি দেখে অনেকে তাকে সরাসরি পর্নো ছবিতে অভিনয় করার পরামর্শ দেন।

    হয়তো এসব থেকে বেরিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চান—এমন বার্তায় দিতেই চাইলেন নুসরাত।

    বিনোদন ডেস্ক

  • কিসের রহস্য প্রকাশ করলেন বুবলী?

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ক্যারিয়ারের প্রায় সব সিনেমাই দর্শকমহলে আলোচিত ও প্রশংসিত। এ কারণে ভক্ত-শুভাকাঙ্ক্ষীও রয়েছে বেশ। 

    rnrn

    তাদের উদ্দেশে মাঝে মাঝে ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেন অভিনেত্রী।

    rnrn

    শুক্রবার ফেসবুক পেজে তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ভিডিওতে নায়িকাকে সমুদ্রের মাঝে একটি জাহাজের মধ্যে দেখা যায়। সমুদ্রের নীলের মাঝে জাহাজ ভাসছে, আর জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উচ্ছ্বসিত মনে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী।

    rnrn

    বুবলী ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সমুদ্রের বিশালতা যেন এক অপার রহস্য।’ তবে এটি যে সিনেমার শুটিংয়ের ফাঁকে ভিডিও করা, সে কথাও জানিয়েছেন নায়িকা।

    rnrn

    ধারণা করা হচ্ছে, ভিডিওটি ‘প্রহেলিকা’ সিনেমার শুটিংয়ের সময় করা। কিছুদিন আগেই চয়নিকা চৌধুরীর সিনেমাটির শুটিংয়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া হয়েছিল। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ।
    rn 

    যুগান্তর ডেস্ক

  • যে কারণে দুই নায়িকাকে নিয়ে স্টেডিয়ামে গেলেন আরিফিন শুভ

    আসছে ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। 

    rnrn

    সিনেমাটির প্রচারের জন্য বিপিএলের চতুর্থ ম্যাচে মাঠে হাজির হয়েছেন তিনি। এ সময় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী ও সাদিয়া আন্দালিব নাবিলা।  

    rnrn

    কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশ এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।  

    rnrn

    সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।
    rn 

    বিনোদন ডেস্ক

  • কানাডায় এ আর রহমানের নামে সড়ক

    ভারতের প্রখ্যাত সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমানের সম্মানে তার নামে কানাডায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির মার্কহাম শহরের একটি রাস্তার নাম গ্র্যামি পুরস্কারজয়ী এ কম্পোজারের নামে করার মাধ্যমে কানাডার পক্ষ থেকে তাকে একটি সম্মাননা প্রদান করা হয়। 

    rnrn

    এ নিয়ে এ আর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি কখনো এমন কল্পনাও করিনি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মার্কহামের মেয়র, কানাডার জনগণ এবং সেখানকার ভারতীয় দূতাবাসের প্রতি।’

    বিনোদন ডেস্ক

  • অভিমান ভুলে দুবাই যাচ্ছেন রাজ-পরী

    ঢাকাই সিনেমাই আলোচিত নাম পরীমনি ও শরিফুল রাজ। ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুজন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে একসঙ্গেই আছেন রাজ-পরী। এবার পাওয়া গেল নতুন খবর, পরী ও রাজ দুবাই যাচ্ছেন। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরিফুল রাজ ও পরীমনি।

    শুধু রাজ-পরী নন। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

    জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক