Tag: হিরো আলম

  • সাবেক স্ত্রীর মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম

    অবশেষে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলা থেকে স্থায়ী জামিন পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (২১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত মামলার শুনানি শেষে এই জামিনের আদেশ দেন। বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

    এর আগে ২০২৫ সালের ২৩ জুন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে  মামলাটি করেন রিয়া মনি। এরপর বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের নামে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।  সেই মামলা থেকে অবশেষে স্থায়ী জামিন পেলেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। 

    এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘অবশেষে আমি মামলাটি থেকে রেহাই পেয়েছি। মামলার সব অভিযোগই আসলে মিথ্যে ছিল। সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।  শুরুতে তিনি ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ফরমটি গ্রহণ না করায় হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। 

    অবশ্য গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই শঙ্কা কেটে গেলেও পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান তিনি। 

    বিনোদন ডেস্ক

  • যে তিন কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত হিরো আলমের

    দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আগেই নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুরুতে জানা গিয়েছিল, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তবে শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নেন তিনি। 

    এবার হিরো আলম ঘোষণা দিলেন, তিনি নির্বাচন করবেন না।  এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ফরমটি গ্রহণ না করায় হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটেছে। তবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জানিয়েছেন, তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না। 

    নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘কিছু লোক আমাকে বলে যে, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। সেটা মাথায় রেখেই নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না আমি।’  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আর কী কী কারণ রয়েছে এই সিদ্ধান্তের পেছনে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘অনেক কারণ আছে। শিক্ষাগত যোগ্যতা নেই, সেটা একটা। দ্বিতীয় কারণ হচ্ছে, নির্বাচন করতে অনেক টাকা-পয়সা প্রয়োজন। আমার এখন আর এত টাকা-পয়সা নেই। এতদিন যা ছিল, সেগুলো দিয়ে করেছি। তবে নির্বাচন না করলেও আমি সাধারণ জনগণের পাশে থাকব।’ 

    নির্বাচনে না দাঁড়ানোর তৃতীয় কারণ হিসেবে আলম আঙুল নির্বাচনের পরিবেশের দিকে। তিনি বলেন, ‘হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছেন, তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যাকে খুশি তাকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে তাদের, সেই প্রত্যাশা রাখছি।’ 

    বিনোদন ডেস্ক

  • হাইকোর্টের রায়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

    দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আগেই নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

    এবার উচ্চ আদালত থেকে আপিলে রায় পেলেন তিনি। এর মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, সেটা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সোমবার (১২ জানুয়ারি) হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হিরো আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেয়ার।’ 

    সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছে তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যেন যাকে খুশি তাকে ভোট দেয়ার সুযোগ তৈরি হয় সেই প্রত্যাশাই রাখছি।’

    বিনোদন ডেস্ক

  • হিরো আলম যোগ দেওয়ায় দল থেকে বেরিয়ে গেলেন সাধনা

    এনসিপি ছাড়ছেন যারা, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা রাখার কথা বলেছিলেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান। কিন্তু সেই ‘খোলা দরজা’ দিয়েই এবার দল ছাড়লেন তার নিজের দলের সহসভাপতি সাধনা মহল।

    রোববার রাত (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে আমজনতার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পোস্টে সরাসরি কোনো কারণ উল্লেখ না করলেও মন্তব্যের ঘরে দেওয়া প্রতিক্রিয়াগুলোতে সিদ্ধান্তের পেছনের ইঙ্গিত পাওয়া যায়।

    একই দিন সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, সদ্য নিবন্ধিত আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তার যোগদানের পরপরই সহসভাপতির পদ ছাড়ার ঘোষণা দেন সাধনা মহল।

    ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমজনতার দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি তারেক রহমান ও দলের জন্য শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই দলটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগ পাবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পোস্টে দেওয়া বিভিন্ন মন্তব্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এক মন্তব্যে বলা হয়, হিরো আলমের যোগদানের কারণে দল ছাড়ার সিদ্ধান্ত হতাশাজনক। জবাবে সাধনা মহল জানান, বিষয়টি কোনো একজন ব্যক্তিকে ঘিরে নয় এবং এটি সহজেই বোঝার কথা।

    অন্য এক মন্তব্যে হিরো আলমকে নিয়ে সমালোচনা করা হলে তিনি স্পষ্টভাবে জানান, এই সিদ্ধান্ত তার কাছে গ্রহণযোগ্য নয়। পরে আরও এক আলোচনায় সাধনা মহল বলেন, হিরো আলমের অর্জন, কর্মজীবন কিংবা জনপ্রিয়তার সঙ্গে তার রাজনৈতিক আদর্শের কোনো মিল নেই এবং তিনি মনে করেন না যে হিরো আলম মজলুম মানুষের রাজনৈতিক অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

    আলোচনার এক পর্যায়ে নাগরিকদের রাজনৈতিক অধিকার প্রসঙ্গ উঠলে সাধনা মহল বলেন, হিরো আলমকে সংসদে পাঠানোর চেষ্টা করলে বাস্তবে তা সম্ভব হবে না।

    বিনোদন ডেস্ক

  • গানম্যান চান হিরো আলম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই। সেই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতে যাচ্ছেন শিগগিরই বলে জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা জানান।

    হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সে কারণে প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে অনুরোধ করে আবেদন করবেন তিনি।

    পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিরো আলম।

    গেল মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম। তবে কোনো দল থেকে তিনি প্রার্থী হবেন সেটা এখনো নিশ্চিত নয়। তিনি চান স্বতন্ত্র প্রার্থী হতে। এদিকে ৪টি দল থেকে প্রার্থী হওয়ারও প্রস্তাব পেয়েছেন তিনি।

    হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাব।’ 

    কোন কোন দল যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি যে চারটি দলের নাম উল্লেখ করেন সেগুলো হলো- গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।

    হিরো আলম বলেন, ‘দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মূখ্য।’

    তিনি জানান, ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়বেন বলে প্রস্তুত হচ্ছেন হিরো আলম।

    রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় এনে দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়।

    বিনোদন ডেস্ক

  • যে কথা বলে আদালতে অঝোরে কাঁদলেন রিয়া মনি

    কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে আদালতে শুনানিতে তার সাবেক স্ত্রী রিয়া মনি অভিযোগ করে বলেছেন, ‘হিরো আলম মিডিয়া ডেকে সাইবার বুলিং করে যাচ্ছে। আমি নাকি বাজে মেয়ে, কলগার্ল। আমি নাকি দেহ ব্যবসা করি। আমার তো বাঁচার অধিকার আছে নাকি।’ এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকেন রিয়া।

    শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে তিনি এসব কথা বলেন।

    রিয়া মনি আরও বলেন, ‘আমার সঙ্গে তার (হিরো আলম) ৪ বছরের সংসার। তাও আমার বিরুদ্ধে এসব নোংরা কথা বলে যাচ্ছে। সে খেলা চলবে বলেও আমাকে হুমকি দিয়েছে। আমি সাইবার বুলিং থেকে বাঁচতে চাই।’

    এ সময় রিয়া মনিকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার মামলায় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করে কাঠগড়ায় তোলা হয়। এরপর চলতে থাকে দুই পক্ষের আইনজীবীদের শুনানি।

    শুনানিতে আসামিপক্ষের আইনজীবী হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও অনেকেই তার জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ জিয়াউর রহমান, অভিজিৎ মজুমদার এই জামিনের বিরোধিতা করেন।

    শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ‘দুইজনই সেলিব্রেটি। দুইজনই সাইবার বুলিং করেন। আমরা শান্তি চাই, মীমাংসা চাই। আসামি জামিন পেলে, আর এ বিষয়ে কিছু বলবে না। আমরা বন্ড দিতে রাজি। তবুও সমাধান চাই।’

    শুনানি শেষে আদালত হিরো আলমকে ২০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। পরে ৬টা ৩৫ মিনিটে হাজতখানা থেকে হিরো আলম কারামুক্ত হয়ে মোটরসাইকেলযোগে চলে যান।

    বিনোদন ডেস্ক

  • হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

    আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ রাজু।

    হিরো আলমের গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়া মনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।

    জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেফতার করে পুলিশ।

    রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।

    মামলার বিবরণ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানাধীন একটি বাসায় তাদের ডাকা হয়। সেই সময় হিরো আলমসহ ১০–১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।

    পাশাপাশি অভিযোগে বলা হয়েছে, এ সময় তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করা হয়। এ ঘটনায় ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

    বিনোদন ডেস্ক

  • হিরো আলম গ্রেফতার

    আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে।

    রাজধানীর হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।

    হিরো আলমের বিরুদ্ধে গেল বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেফতা করে পুলিশ।

    রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।’

    মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর মামলায় গ্রেফতার আতঙ্কে হিরো আলম

    কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্ত্রী রিয়া মনির করা মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। 

    বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

    এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘আমি এখন শুটিং করছি ৩০০ ফিট এলাকায়। যে মামলার আপস হয়ে গেছে সেই মামলাতেই আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কী বলব বলুন! আমার উকিলের কাছে সব কাগজপত্র আছে। আজকে আদালতে যেতে পারছি না, কালকে যাব। আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে।’

    বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।’

    মামলার অভিযোগে বলা হয় হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য হলে বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। এমনকি বাদীর ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন রেখে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

    যুগান্তর ডেস্ক

  • হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    স্ত্রী রিয়া মনির করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পর বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

    রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলাটি করেছিলেন রিয়া মনি। হিরো আলমের সঙ্গে একই মামলার আরেক আসামি আহসান হাবিব সেলিমকেও খুঁজছে পুলিশ।

    বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।’

    মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গত ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল থানাধীন একটি বাসায় উভয় পরিবারের বৈঠকের আয়োজন করা হয়। সেই সময় হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে বাদীর শরীরে জখম হয়। 

    অভিযোগে আরও বলা হয়, হামলার সময় বাদীর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যান তারা।

    ঘটনার পর ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

    বিনোদন ডেস্ক