Tag: হিরো আলম

  • রাষ্ট্রপতি পদে নির্বাচন করা নিয়ে যা বললেন হিরো আলম

    বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।

    মঙ্গলবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি পদে ফরম কিনবেন না।

    হিরো আলম বলেন, এমপি হতে পারিনি তাই রাষ্ট্রপতি পদে ফরম কিনব না।

    উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। পর পর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। দেশের সংবিধান অনুযায়ী তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সে কারণে নতুন কাউকে দেখা যাবে তার জায়গায়।

    সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে। সে হিসাবে জাতীয় সংসদের চলতি অধিবেশনেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। যথাসময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়া শুরু করেছে।

    বিনোদন ডেস্ক

  • নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার নিয়ে বিপাকে হিরো আলম

    বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের যেকোনো একটি আসন থেকে নির্বাচন করতে চান হিরো আলম। তাই তিনি দুই আসন থেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও শেষ পর্যন্ত যেকোনো একটি আসন থেকে নির্বাচন করতে চান। 

    rnrn

    এতে বিপাকে পড়েছেন আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। গত ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করার পর ৮ জানুয়ারি যাচাই-বাছাইকালে ত্রুটির কারণে হিরো আলমসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। হিরো আলমের দুটি আসনেরই মনোনয়ন বাতিল করা হয়। 

    rnrn

    প্রার্থিতা নিশ্চিত করতে হিরো আলম ঢাকায় নির্বাচন কমিশনে যান। সেখানে গিয়ে তিনি দুটি আসনেই মনোনয়ন নিশ্চিত করতে নির্বাচন কমিশনে ১১ জানুয়ারি আপিল করেন। ১২ জানুয়ারি আপিলের শুনানি শেষে আপিলের রায় দেওয়ার দিনক্ষণ ধার্য করা হয় ১৫ জানুয়ারি বিকাল ৪টায়। 

    rnrn

    এদিকে নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুযারি বিকেল ৫টা পর্যন্ত। হিরো আলম যেহেতু একটি আসন থেকে নির্বাচন করার চিন্তা করছেন। কিন্তু প্রার্থিতা নিশ্চিত করতে আপিলের রায় দেওয়া হবে ১৫ জানুয়ারি রোববার বিকাল ৪টায়। আবার একই দিনে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। 

    rnrn

    এ বিষয়ে হিরো আলম বলেন, আমার সঙ্গে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র করা হচ্ছে, আমি যদি একটি আসনে নির্বাচন করি সেক্ষেত্রে আমি কীভাবে প্রার্থিতা প্রত্যাহার করবো অন্য আসনের। কারণ আপিলের রায়ও একই দিনে দেয়া হয়েছে।

    rnrn

    তিনি বলেন, আপিলের রায় আমার পক্ষে না গেলে উচ্চ আদালতে যাবো। এভাবে শুধু সময় চলে যাচ্ছে কিন্তু ভোটের জন্য গণসংযোগ করতে পারছি না। এলাকা ছেড়ে ঢাকায় বসে থাকতে হচ্ছে প্রার্থিতা ফেরত পেতে।

    যুগান্তর প্রতিবেদন

  • মনোনয়নপত্র জমা দিয়ে দুশ্চিন্তায় হিরো আলম

    বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 

    rnrn

    বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন বিকালে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

    rnrn

    তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই নিয়ে দুশ্চিন্তায় আছেন হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, আজ রোববার মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন।

    rnrn

    হিরো আলম জানান, তাকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। মনোনয়নপত্র দাখিলের পর থেকেই তাকে নিয়ে কারও কারও ঘুম হারাম হয়ে গেছে। তিনি প্রার্থী হয়ে অনেকের মাথাব্যথার কারণ হয়ে গেছেন। মনোনয়নপত্র নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছেন। বাছাইয়ের দিন পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

    rnrn

    এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।

    rnrn

    পরবর্তী সময়ে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।

    বিনোদন ডেস্ক

  • দুই আসনেই আমার সমান জনপ্রিয়তা রয়েছে: হিরো আলম

    বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষিত বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। 

    rnrn

    বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। এদিন বিকালে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

    rnrn

    উপনির্বাচনের পরিবেশ নিয়ে হিরো আলম বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য অবশ্যই প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। প্রতিটি কেন্দ্রে যাতে কড়া নিরাপত্তা থাকে, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনকে অনুরোধ করছি।

    rnrn

    ভোটের প্রচারণা সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, যেহেতু দুই আসনে নির্বাচন করছি, তাই একদিন এক আসনে আরেকদিন আরেক আসনে প্রচারণা চালাব।

    rnrn

    দুই আসনের কোন আসনে জনপ্রিয়তা বেশি এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, দুই আসনেই আমার সমান জনপ্রিয়তা রয়েছে। দুই আসনের সবাই আমাকে ভালোবাসে।

    rnrn

    এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।

    rnrn

    পরবর্তী সময়ে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম।

    বিনোদন ডেস্ক