Tag: হলিউড

  • ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াংকা

    অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও সমান তালে অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন তিনি। গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তুলেছেন এ অভিনেত্রী। 

    ২০০২ সালে দক্ষিণী সিনেমায় ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন প্রিয়াংকা চোপড়া। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’, ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।

    পরে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেন তিনি। বর্তমানে অভিনেত্রী নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

    বলিউড ও হলিউড—দুই জগতে অভিনয়ের পাশাপাশি প্রিয়াংকা একজন সফল প্রযোজক, গায়িকা ও লেখকও। তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরেছে। তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ আন্তর্জাতিক অস্কার মনোনয়নও পেয়েছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সমাজসেবামূলক কাজেও রয়েছে অভিনেত্রীর সক্রিয় ভূমিকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। এর আগে প্রিয়াংকা চোপড়া পদ্মশ্রীসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেতে যাচ্ছেন প্রিয়াংকা চোপড়া।  আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা-২০২৬ অনুষ্ঠানে তাকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা প্রদান করা হবে ।

    আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত আড়াই দশক ধরে এশীয় ও পাশ্চাত্য বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিনেতত্রী প্রিয়াংকা চোপড়া। বলিউড থেকে হলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই সমান পারদর্শী অভিনেত্রী এক অনন্য অবস্থান তৈরি করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও পথপ্রদর্শক হিসাবে কাজ করবে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের মিউজিক সেন্টারে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্তের শিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা চোপড়া বলেন, ‘শিল্পের কোনো সীমানা নেই। ভাষা, ভূগোল বা সংস্কৃতি— যাই হোক, একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন। এ সম্মান আমাকে আরও দায়বদ্ধ করছে।’

    উল্লেখ্য, প্রিয়াংকা চোপড়ার পাশাপাশি একই মঞ্চে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি-কে প্রদান করা হবে ‘গোল্ড লিজেন্ড অনার্স’। মার্শাল আর্টভিত্তিক সিনেমাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অবদানের জন্য তাকে এই আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। এ ছাড়া ‘মার্ভেল’খ্যাত সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’। পাশাপাশি গায়িকা ইজেই এবং অভিনেতা চার্লস মেল্টন-কেও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হবে। 

    বিনোদন ডেস্ক

  • পর্দার ‘মাইকেল’ কে এই জাফার জ্যাকসন?

    বিশ্বজুড়ে ভক্ত–অনুরাগীদের কাছে মাইকেল জ্যাকসন কেবল ‘পপসম্রাট’ নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে আছেন। তারই জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’ সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। 

    অ্যান্টোনি ফুকোর পরিচালনায় নতুন এই সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মাইকেল জ্যাকসনের পারিবারিক ব্যান্ডের সদস্য থেকে বিশ্বসেরা একক শিল্পী হয়ে ওঠার রোমাঞ্চকর যাত্রা ফুটে উঠেছে এই বায়োপিকে। তবে দর্শকদের মনে কৌতূহল—পর্দায় খোদ ‘কিং অব পপ’-এর চরিত্রে অভিনয় করা এই নতুন তারকা আসলে কে?

    রক্তের টানেই অভিনয় 

    মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করা জাফার জ্যাকসনকে এই চরিত্রের জন্য খুব বেশি দূরে খুঁজতে হয়নি। তিনি মাইকেলের আপন বড় ভাই জার্মেইন জ্যাকসনের ছেলে। অর্থাৎ জাফার সম্পর্কে মাইকেল জ্যাকসনের আপন ভাতিজা। 

    শুধু পারিবারিক পরিচয়ই নয়, জাফার নিজেও একজন পেশাদার সংগীতশিল্পী। মজার ব্যাপার হলো, সিনেমায় মাইকেলের কণ্ঠে যে গানগুলো শোনা যাচ্ছে, সেগুলো জাফার নিজেই গেয়েছেন। 

    অভিনয় জগতে এটিই জাফারের প্রথম পদার্পণ। এর আগে তাকে পারিবারিক রিয়্যালিটি শো ‘দ্য জ্যাকসনস: নেক্সট জেনারেশন’-এ দেখা গিয়েছিল। 

    সিনেমাটি নির্মাণের পেছনেও রয়েছে পুরো জ্যাকসন পরিবারের ছোঁয়া। মাইকেলের ছেলে প্রিন্স জ্যাকসন এই সিনেমার অন্যতম নির্বাহী প্রযোজক। এছাড়া জাফারের বাবা এবং তার ফুফু-চাচারা (জ্যাকি, মার্লন, লা তোয়া এবং টিটো) প্রযোজনা দলের সঙ্গে যুক্ত ছিলেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সহজ কথায়, জ্যাকসন ফাইভ-এর বেঁচে থাকা সব সদস্যই এই প্রজেক্টের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন। 

    অবশ্য পুরো পরিবার যুক্ত থাকলেও মাইকেলের মেয়ে প্যারিস জ্যাকসন নিজেকে কিছুটা দূরেই রেখেছেন। তিনি জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্যের প্রাথমিক খসড়া পড়ে তিনি কিছু মতামত দিয়েছিলেন মাত্র। মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচিত প্যারিস এই সিনেমার প্রযোজনা বা অন্য কোনো ভূমিকায় সরাসরি যুক্ত ছিলেন না। 

    সিনেমায় কনিষ্ঠ মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রু ভালদি। 

    মজার বিষয় হলো, জাফার বাদে জ্যাকসন পরিবারের অন্য সব সদস্যের চরিত্রে অভিনয় করেছেন পেশাদার অভিনয়শিল্পীরা। যেমন—মাইকেলের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন একাডেমি অ্যাওয়ার্ড মনোনীত কোলম্যান ডমিঙ্গো এবং নিয়া লং। এছাড়া ‘স্কিনস’ খ্যাত জেসিকা সুলা অভিনয় করেছেন লা তোয়া জ্যাকসনের চরিত্রে। 

    সূত্র: কসমোপলিটন 

    বিনোদন ডেস্ক

  • শুটিং সেটে অসুস্থ নিকোল কিডম্যানকে হাসপাতালে ভর্তি

    নতুন টেলিভিশন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অস্কারজয়ী হলিউড তারকা নিকোল কিডম্যানকে। অ্যাপল টিভির এ সিরিজের সহ-অভিনেতা নিক অফারম্যান সম্প্রতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ৫ মেগাস্টার ৫ ও ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’খ্যাত অভিনেতা অফারম্যান ‘পিপল’ ম্যাগাজিনকে জানান, শুটিং সেটে আসার পরই বোঝা যাচ্ছিল ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী প্রচণ্ড অসুস্থ। তিনি বলেন, ‘সেদিন তাকে অত্যন্ত ফ্যাকাশে এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। তার বেশ ভয়াবহ রকমের ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) হয়েছিল’। 

    শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়া সত্ত্বেও কিডম্যান শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এল ফ্যানিং অভিনীত এই সিরিজে তিনি ‘লেস’ নামক একজন প্রাক্তন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। শত শত শিল্পীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ বাকি থাকায় কিডম্যান নিজের সবটুকু দিয়ে শুটিং শেষ করেন। অফারম্যান জানান, দিনের কাজ শেষ হওয়ার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আইভি ফ্লুইড (স্যালাইন) দিতে হয়েছে।

    বর্তমানে সুস্থ থাকলেও গত দেড় বছর ধরে ব্যক্তিগত জীবনে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়ার পরপরই তিনি তার মাকে হারান।

    পরের বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকেই স্বামী কিথ আরবানর সঙ্গে তার দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। গ্রীষ্মের শুরু থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। যদিও কিডম্যান সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন বলে শোনা যায়, তবে শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এই তারকা দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে।

    অনলাইন ডেস্ক

  • বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    বিনোদন জগতের সংগীতাঙ্গনের কিংবদন্তির গায়ক মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাটি সমালোচকদের পাত্তা না দিয়ে মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। 

    শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই প্রায় ৩৯ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় করেছে। সপ্তাহান্তে সেই অঙ্ক দাঁড়ায় ৯৫ থেকে ১০০ মিলিয়ন ডলারের মধ্যে, যা সংগীতভিত্তিক জীবনীচিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে। এর আগে ‘বোহেমিয়ান র্যাপসোডি’ বা ‘স্ট্রেইট আউটা কম্পটন’ যে মানদণ্ড তৈরি করেছিল, তা সহজেই ছাপিয়ে গেছে ‘মাইকেল’ সিনেমাটি।

    শুধু যুক্তরাষ্ট্রই নয়, আন্তর্জাতিক বাজারেও মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ সিনেমাটি দাপট দেখাচ্ছে। ৮০টির বেশি দেশে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী আয় করে ২০০ মিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছে। মহামারির পর প্রযোজনা সংস্থা লায়নসগেটের কোনো সিনেমার এটিই সবচেয়ে বড় ওপেনিং, যা স্টুডিওটির জন্য এক বিশাল স্বস্তির বার্তা।

    ‘মাইকেল’ সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকোয়া, যিনি এর আগে ‘দ্য ইকুয়ালাইজার’ সিনেমার মতো অ্যাকশন চলচ্চিত্রে সফলতা পেয়েছেন। প্রযোজনায় ছিলেন ‘বোহেমিয়ান র্যাপসোডি’র গ্রাহাম কিং। আগেরটির মতো এবারও তিনি আরেকটি সফল সংগীত বায়োপিক উপহার দিয়েছেন।

    এ সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। তার পারফরম্যান্স ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে মাইকেলের নাচ, ভঙ্গি ও কণ্ঠস্বর নিখুঁত পারদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি।

    এতদিন সমালোচকদের প্রতিক্রিয়া পুরোপুরি ইতিবাচক ছিল না। অনেকেই মনে করেন, সিনেমাটি মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে ‘৯০-এর দশকের অভিযোগগুলো নিয়ে সিনেমায় খুব বেশি গভীরে যাওয়া হয়নি। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন। প্রেক্ষাগৃহে দর্শকের নাচ–গানের সঙ্গে গলা মেলানো— সব মিলিয়ে যেন এক ধরনের উদযাপনের আবহ তৈরি হয়েছে। অনেকের ধারণা, এটি শুধু একটি সিনেমা নয়, বরং ‘একটি অভিজ্ঞতা’— একটি নস্টালজিক টাইম মেশিন, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যায় ‘বিলি জিন’ কিংবা ‘থ্রিলার’-এর যুগে।

    ‘মাইকেল’ সিনেমাটি নির্মাণে মোটেও সহজ ছিল না। এ নির্মাণের মাঝপথে আইনি জটিলতা, তৃতীয় অঙ্ক পুনর্নির্মাণ— সব মিলিয়ে বাজেট বেড়ে দাঁড়ায় প্রায় ১৫৫ মিলিয়ন ডলারে। এমনকি সিনেমার একটি বড় অংশ পুনরায় শুট করতে হয়। যে কারণে বাস্তব জীবনের একটি মামলার প্রসঙ্গ দেখানোর ক্ষেত্রে আইনি বাধা ছিল।

    ১৯৯৩ সালের অভিযোগ— প্রথমে গল্পে অন্তর্ভুক্ত থাকলেও পরে আইনি জটিলতার কারণে তা বাদ দিতে হয়। ফলে নির্মাতাদের গল্পের ফোকাস সরিয়ে আনতে হয়েছে তার পরিবার, বিশেষ করে বাবা জো জ্যাকসনের সঙ্গে সম্পর্কের দিকে, যা সিনেমার আবেগঘন স্তরকে আরও গভীর করেছে। আর এ সিনেমায় সংগীতের স্বত্ব, বিশাল কনসার্টের দৃশ্য এবং পুনরায় শুটিং— সব মিলিয়ে খরচ বেড়েছে কয়েক ধাপে। বিশেষ করে সিনেমার তৃতীয় অংশ নিয়ে বড় পরিবর্তন আনতে হয়েছে।

    ‘মাইকেল’ সিনেমার এই সাফল্যের পেছনে কয়েকটি বড় কারণ কাজ করেছে। প্রথমত মাইকেল জ্যাকসনের বৈশ্বিক জনপ্রিয়তা। তার গান, নাচ, স্টেজ পারফরম্যান্স— সবকিছুই এখনো বহু প্রজন্মকে আকর্ষণ করে থাকে। দ্বিতীয়ত সিনেমাটি তৈরি হয়েছে এক ধরনের ‘ফ্যান সার্ভিস’ হিসেবে, যেখানে দর্শক তাদের প্রিয় তারকার উজ্জ্বল দিকগুলোই বেশি দেখতে পেয়েছে। তৃতীয়ত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সিনেমাটির প্রচার ছিল ব্যাপক। মুক্তির আগেই ট্রেলার ও গানগুলো কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়।

    এ সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ ছিল প্রবল। ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ বা ‘প্রজেক্ট হেল মেরি’ সিনেমার দুটি ভালো ব্যবসা করলেও ‘মাইকেল’–এর তুলনায় অনেকটাই পিছিয়ে। এটি প্রমাণ করে, শক্তিশালী একটি ব্যক্তিত্বকেন্দ্রিক গল্প এখনো দর্শকদের হলে টানতে পারে।

    এই সাফল্যের আরেকটি দিক হচ্ছে— শিল্পীর জীবন নিয়ে নির্মিত ছবি দর্শকপ্রিয়। তবে ‘মাইকেল’ সেই ধারার এক উচ্চতর উদাহরণ, যেখানে শুধু একজন শিল্পীর জীবন নয়, বরং পুরো একটি যুগকে পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছে। আপাতত নিশ্চিত করে বলা যায়, ‘কিং অব পপ’ রাজত্ব হারাননি। 

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মার্কিন র‌্যাপারের বিচ্ছেদের ঘোষণা

    জনপ্রিয় মার্কিন র‌্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের বহুল আলোচিত প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। মেগানের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। 

    বিচ্ছেদের এই আনুষ্ঠানিক ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন চারদিকে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন তুঙ্গে। 

    মেগান তার প্রতিনিধির মাধ্যমে সংবাদমাধ্যম ‘টিএমজেড’কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি ক্লে-র সঙ্গে আমার সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস, সততা এবং সম্মান—এসব বিষয়ে কোনো আপস নেই। যখন এই মূল্যবোধগুলো ক্ষুণ্ণ হয়, তখন আর একসঙ্গে এগিয়ে যাওয়ার কোনো পথ থাকে না। এখন আমি নিজের মানসিক প্রশান্তি ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিচ্ছি।’

    এদিকে বিবৃতি দেওয়ার ঠিক আগ মুহূর্তে মেগান তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু রহস্যময় এবং সরাসরি অভিযোগ জানিয়ে পোস্ট করেন। 

    সেখানে তিনি ক্লে-র বিরুদ্ধে পরকীয়া বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘প্রতারণা! আমাকে তোমার পুরো পরিবারের সামনে নিয়ে গিয়ে ঘর-সংসারের নাটক করালে… আর এখন তোমার পা কাঁপছে?’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি ক্ষোভ উগরে দিয়ে আরও লেখেন, ‘বাস্কেটবল সিজন চলাকালীন তোমার ভয়াবহ সব ‘মুড সুইং’ এবং খারাপ আচরণ সহ্য করে আমি তোমার পাশে ছিলাম। আর এখন তুমি জানো না যে তুমি ‘একগামী’ থাকতে পারবে কিনা? আমার এখন একটা লম্বা বিরতি দরকার। বিদায় সবাই।’

    সম্পর্কের শুরু ও ভাঙন 

    ২০২৫ সালের ১৬ জুলাই নিউইয়র্ক সিটিতে মেগানের ‘পিট অ্যান্ড থমাস ফাউন্ডেশন গালা’-তে এই যুগলকে প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে মেগান ক্লের ভূয়সী প্রশংসাও করেছিলেন।

    ভক্তরা ধারণা করেছিলেন এই বন্ধন বেশ শক্ত, কিন্তু শেষ পর্যন্ত ক্লে-র বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ সেই আশায় জল ঢেলে দিল। 

    তবে এখন পর্যন্ত ক্লে থম্পসনের পক্ষ থেকে এই বিচ্ছেদ বা মেগানের করা অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেখানকার সংবাদমাধ্যমগুলো তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি। 

    সূত্র: হাঙ্গামা এক্সপ্রেস 

    বিনোদন ডেস্ক

  • ‘ইনশাআল্লাহ’ বলে বিশ্বজুড়ে আলোচিত সেই হলিউড অভিনেত্রীকে কুরআন উপহার

    জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। একদিকে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর মুক্তি নিয়ে উন্মাদনা, অন্যদিকে তার সাম্প্রতিক কিছু ব্যক্তিগত ও সংবেদনশীল আচরণ ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে।

    সম্প্রতি লন্ডনে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর প্রিমিয়ার চলাকালীন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত হ্যাথাওয়েকে একটি পবিত্র কুরআন উপহার দিচ্ছেন।

    সেই ভক্তকে বলতে শোনা যায়, আমি আপনার জন্য এ কুরআনটি নিয়ে এসেছি। আমি আপনার সেই ভিডিওটি দেখেছি যেখানে আপনি ‘ইনশাআল্লাহ’ বলেছেন।

    উপহারটি গ্রহণ করার সময় হ্যাথাওয়ে অত্যন্ত বিনয় ও হাসিমুখে তাকে ধন্যবাদ জানান। তার এ মার্জিত ভঙ্গি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

    প্রসঙ্গত, কিছুদিন আগে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান হ্যাথাওয়ে ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বয়স বৃদ্ধি এবং মাতৃত্ব নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি একটি দীর্ঘ এবং সুস্থ জীবন কাটাতে চাই, ইনশাআল্লাহ। আমি তেমনই আশা করি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রীর মুখে ‘ইনশাআল্লাহ’ শব্দটির সঠিক এবং সাবলীল ব্যবহার দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকের মতে, এ মন্তব্যের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের সংস্কৃতির প্রতি তার সম্মান প্রদর্শন করেছেন।

    এদিকে আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে ২০০৬ সালের কালজয়ী সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’র সিক্যুয়েল। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মূল সিনেমার পরিচালক ডেভিড ফ্র্যাঙ্কেল এবং লেখক অ্যালাইন ব্রশ ম্যাককেনা এ পর্বেও কাজ করছেন।

    প্রথম কিস্তির মতো এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতেও মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচি তাদের আগের চরিত্রেই ফিরছেন। আর কেনেথ ব্রানাঘ, প্যাট্রিক ব্রামাল, সিমোন অ্যাশলে, লুসি লিউ এবং লেডি গাগার মতো বড় তারকারা এবার নতুন করে যুক্ত হয়েছেন।

    তবে প্রথম সিনেমার অভিনেতা অ্যাড্রিয়ান গ্রেনিয়ারকে এ সিক্যুয়েলে দেখা যাবে না। 

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • হলিউড অভিনেত্রীর মুখে ইনশাআল্লাহ, সরগরম নেটদুনিয়া

    হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। পিপল ম্যাগাজিনের পোস্ট করা একটি ভিডিওতে ৪৩ বছর বয়সি এই অভিনেত্রী তার ৪০-এর দশকের জীবন এবং বার্ধক্য নিয়ে কথা বলছিলেন। 

    দীর্ঘ এবং সুস্থ জীবন পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন পেতে চাই, ইনশাআল্লাহ, আমি তেমনটাই আশা করি। হ্যাথাওয়ের মুখে এমন নিখুঁত উচ্চারণে এই আরবি শব্দের ব্যবহার দেখে ভক্তরা চমকে গেছেন এবং মুহূর্তেই এটি এক্স-এ (সাবেক টুইটার) ভাইরাল হয়ে যায়।

    নেটিজেনদের অনেকেই মনে করছেন, হ্যাথাওয়ে কেবল শব্দটি আওড়াননি, বরং এর গভীর অর্থ এবং সঠিক ব্যবহার সম্পর্কেও তিনি বেশ সচেতন। ইন্টারনেটে যখন এলমোর মতো কাল্পনিক চরিত্রের সালাম দেওয়া নিয়ে নানা বিতর্ক চলছে, তখন হ্যাথাওয়ের এই ভঙ্গিটি অনেককে মুগ্ধ করেছে। 

    কেউ কেউ রসিকতা করে বলছেন, তার বলার ধরন দেখে মনে হচ্ছে তিনি অনেক আগে থেকেই এই শব্দের ব্যবহারের সাথে পরিচিত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাক্ষাৎকারে হ্যাথাওয়ে কেবল এই শব্দটিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং জীবন নিয়ে বেশ কিছু দার্শনিক চিন্তাও শেয়ার করেছেন। তিনি বলেন, বয়স বাড়ার সাথে সাথে তিনি বার্ধক্যকে ভয় পাওয়ার বদলে কৌতূহল নিয়ে গ্রহণ করতে শিখেছেন। 

    তার মতে, মানুষ হয় বুড়ো হওয়াকে ভয় পায়, নয়তো অল্প বয়সে মারা যাওয়ার ভয় পায়। তিনি প্রথমটিকেই ইতিবাচকভাবে দেখছেন। এছাড়া জীবনের সিদ্ধান্তগুলো কীভাবে সময়ের সাথে ফল দেয় এবং কীভাবে সব পরিস্থিতিতে চিল বা শান্ত থাকতে হয়, সেই বিষয়েও তিনি নিজের অর্জিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

    জীবনের অনিশ্চয়তা নিয়ে তার মন্তব্য—১১ বছর হোক বা ৪৩, কেউ জানে না পরবর্তী মোড়ে কী অপেক্ষা করছে—ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

    সূত্র: দ্য ডন

    আন্তর্জাতিক ডেস্ক

  • জেনিফার-স্মিথের প্রেমের গুঞ্জন নিয়ে যা জানা গেল

    সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়া গুঞ্জনে বলা হচ্ছে, হলিউডের নতুন জুঁটি নাকি গায়িকা জেনিফার লোপেজ ও অভিনেতা উইল স্মিথ। তবে বাস্তবে এমন কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।

    সম্প্রতি পুরোনো গসিপ ও কিছু ভিডিও ক্লিপ আবারও ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়। এতে অনেকে ধারণা করেন, এই দুই তারকার মধ্যে গোপন প্রেমের সম্পর্ক থাকতে পারে। কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন তথ্য নিশ্চিত হয়নি।

    বিশ্লেষকদের মতে, নতুন করে ছড়ানো এ গুঞ্জনের পেছনে রয়েছে বহু বছর আগের কিছু আলোচনা, যেখানে জেনিফার লোপেজ, উইল স্মিথ, জাদা পিনকেট স্মিথ এবং সিন কম্বসকে ঘিরে নানা দাবি উঠে এসেছিল। তবে সেসব অভিযোগেরও কোনো সত্যতা মেলেনি।

    জানা গেছে, ২০২৫ সালে বেন অ্যাফলেকের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফার বর্তমানে পরিবার ও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে উইল স্মিথ এখনো প্রকাশ্যে জাদা পিনকেট স্মিথের সঙ্গেই যুক্ত আছেন, যদিও তারা আলাদা থাকেন বলে আগে জানিয়েছেন।

    তবে এই দুই তারকার মধ্যে পেশাগত যোগাযোগ রয়েছে। এক সময় তারা ‘এ স্টার ইজ বর্ন’-এর একটি প্রাথমিক সংস্করণে একসঙ্গে অভিনয়ের বিষয়ে আলোচনা করেছিলেন, যদিও প্রকল্পটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

    সব মিলিয়ে, নতুন করে ছড়ানো এসব দাবি মূলত পুরোনো গুঞ্জনের পুনরাবৃত্তি বলেই মনে করা হচ্ছে। জেনিফার ও স্মিথের মধ্যে কোনো প্রেমের সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

    অনলাইন ডেস্ক

  • বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ে

    পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ কভারের তারকা হিসেবে খেতাব পেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।কভারে জায়গা পাওয়ার অভিজ্ঞতাকে তিনি ‘এখনো কিছুটা অবাস্তব/অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন।  

    সোমবার (২০ এপ্রিল) নিউইয়র্ক সিটির লিংকন সেন্টারে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর প্রিমিয়ারে তিনি এ প্রতিক্রিয়া জানান। প্রিমিয়ারে পিপল ম্যাগাজিন তাদের বিশেষ সংখ্যার কপি কভার তারকার হাতে তুলে দেয়।

    তারকা সমাবেশে ভরা এ অনুষ্ঠানে পিপল ম্যাগাজিনের প্রতিনিধি টেইলন বিগসের সঙ্গে কথা বলতে গিয়ে হ্যাথাওয়ে বলেন, দিনটি ছিল ভীষণ আনন্দের। তিনি জানান, এমন একটি আইকনিক কভারে জায়গা পাওয়া তার জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত।

    হাসিমুখে বলেন, এটা এখনো কিছুটা অবাস্তব মনে হচ্ছে। আজই প্রথম দিন, এখনো বিষয়টা বুঝে ওঠার চেষ্টা করছি—আর আশা করছি সবাই আমাকে এটা নিয়ে একটু মজা করবে! এই ছবিতে হ্যাথাওয়ে প্রায় ২০ বছর পর তার জনপ্রিয় চরিত্র অ্যান্ডি স্যাকস হিসেবে ফিরে আসছেন।

    তিনি আরও জানান, পুরনো সহ-অভিনেতা  মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির সঙ্গে আবার কাজ করা তার জন্য ছিল আনন্দময় অভিজ্ঞতা। তিনি বলেন, সেই সময়টিতে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া সত্যিই বিশেষ কিছু।

    ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন হ্যাথাওয়ে। তিনি তার স্বামী অ্যাডাম শুলমানের সমর্থনের কথা উল্লেখ করে জানান, তিনি তাকে সবসময় স্থির ও বাস্তবতায় রাখেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ৪৩ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রীর বড় পর্দায় যাত্রা শুরু হয় ২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’ চলচ্চিত্রের মাধ্যমে। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল।  মাত্র তিন বছর বয়সে মায়ের অভিনয় দেখে সিদ্ধান্ত নেন, তিনিও একদিন অভিনেত্রী হবেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৩ সালে ‘লে মিজারেবলস’ এ ফ্যান্টাইন চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কার জেতেন।

    চলতি বছর হ্যাথাওয়ের জন্য বিশেষ ব্যস্ততার।  আগামী ১ মে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’  ছাড়াও এ বছর তার অভিনীত আরও চারটি সিনেমা মুক্তি পাবে।

    সূত্র: পিপল ডটকম

    বিনোদন ডেস্ক

  • আবারও মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান

    হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গত কয়েক দিন ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সি এ তারকা তার তৃতীয় সন্তানের আগমনের কথা নিশ্চিত করেছেন। এটি তার বর্তমান সঙ্গী ও ফরাসি মিউজিক প্রডিউসার টাঙ্গুই ডেস্টাবলের প্রথম সন্তান।

    এর আগে ২০২৪ সালে কোরিওগ্রাফার বেনিয়ামিন মিলপিয়েডের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের ইতি টানার পর নাটালির জীবনে আসে নতুন বসন্ত। ২০২৫ সালের মার্চ মাসে প্রথম জানা যায়, ফরাসি সংগীতশিল্পী টাঙ্গুই ডেস্টাবলের সঙ্গে তার প্রেমের কথা। এরপর থেকেই প্যারিসে অনেকটা নিভৃতে সময় কাটাচ্ছিলেন এ যুগল। তবে এই সন্তানের আগমনের খবর তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে নিজের মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাটালি আবেগাপ্লুত হয়ে পড়েন। মা হতে চললেও তার ক্যারিয়ার কিন্তু থেমে নেই। ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে তার আলোচিত ডার্ক কমেডি সিনেমা ‘দ্য গ্যালারিস্ট’, যেখানে তিনি জেনা ওরতেগা ও স্টার্লিং কে ব্রাউনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এ সিনেমাটি  পরিচালনা করেছেন ক্যাথি ইয়ান।

    মা হওয়া প্রসঙ্গে নাটালি পোর্টম্যান বলেন, টাঙ্গুই এবং আমি খুবই উত্তেজিত। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি জানি, এটি একটি বিশাল সৌভাগ্য এবং একটি অলৌকিক ঘটনা। তিনি বলেন, একজন ফার্টিলিটি ডাক্তারের সন্তান হিসেবে বড় হওয়ায় তিনি জানেন গর্ভধারণ করা কতটা কঠিন হতে পারে, তাই এ অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে দেখছেন।

    বিনোদন ডেস্ক