Tag: হলিউড

  • বাবা হওয়ার ক্ষেত্রে বয়সকে হার মানিয়েছেন যেসব তারকা 

    বাবা হওয়ার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার নয়— বলে মনে করেন বেশিরভাগ পুরুষ। আধুনিক আর্থ-সামাজিক বাস্তবতায় দিন দিন বাড়ছে বয়স্ক বাবাদের সংখ্যা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ৯২ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন। বয়সকে তাক লাগিয়ে যেসব তারকা বাবা হয়েছেন এনডিটিভির তাদের নিয়ে প্রতিবেদন করেছে। 

    rnrn

    সম্পতি বাবা হয়েছেন হলিউডের বিখ্যাত দুই অভিনেতা। এদের মধ্যে প্রথমজন হলেন গডফাদারখ্যাত অভিনেতা আল পাচিনো (৮৩)।  অপরজন হলেন ৭৯ বছরের দুবারের অস্কারজয়ী রবার্ট ডি নিরো।  ৬৫ বছর বয়সি অ্যালেক বল্ডউইনের আটটি সন্তান রয়েছে। এটাতো গেল হলিউডের কথা। 

    rnrn

    বলিউডও পিছিয়ে নেই। ৫০ বছর বয়সি প্রভুদেবা সম্প্রতি একটি কন্যাসন্তানের বাবা হয়েছেন। ২০১৩ সালে ৪০ বছর বয়সে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের জন্ম হয়। 

    rnrn

    বলিউড অভিনেতা অর্জুন রামপাল ৫০ বছর বছরে দ্বিতীয় সন্তানের আশা করছেন। বলিউডের ছোট নবাব সাইফ আলীও পিছিয়ে নেই। তিনি যখন ৪০-এর কোঠায় ছিলেন তখন দুই সন্তানের বাবা হন। বাবা হওয়ার কোনো বয়সের সীমা নেই। এই সেলিব্রেটিরা এটিই প্রমাণ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • না ফেরার দেশে অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী

    অসুস্থতায় ভুগে লন্ডনে নিজ বাড়িতেই মারা গেলেন সাবেক এমপি ও অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার  মারা যান এ অভিনেত্রী।

    rnrn

    গ্লেন্ডা মঞ্চে ও পর্দায় দীর্ঘদিন অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি ছিল তার। যুক্তরাজ্যের আইনপ্রণেতা হিসেবে রাজনীতিতে এসেছিলেন তিনি।

    rnrn

    বিবিসি সূত্র বলছে, অস্কারজয়ী এ অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহঅভিনেতা মাইকেল কেইন। তিনি বলেন, আমাদের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী গ্লেন্ডা মারা গেছেন।

    rnrn

    গ্লেন্ডা সদ্যই ‘দ্য গ্রেট এস্কেপার’ সিনেমার শুটিং সম্পন্ন করেন। সিনেমাটি শিগগিরই মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি দেখে যাওয়া হলো না অভিনেত্রীর।

    rnrn

    ১৯৩৬ সালের উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বিরখেনহেড জন্ম এ অভিনেত্রীর। লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন গ্লেন্ডা। অভিনয়গুণে ১৯৬০ থেকে ১৯৭০ সালে ব্রিটিশ অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম তারকা হয়ে উঠেছিলেন।
    rnপর্দার বাইরে রাজনীতিতেও নাম লেখিয়েছিলেন গ্লেন্ডা। ১৯৯২ সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছিলেন। লেবার পার্টির একজন আইনপ্রণেতা হিসেবে ২৩ বছর দায়িত্ব পালন করেন।

    rnrn

    এর পর ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রথম সরকারের সময় পরিবহণমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

    rnrn

    তবে অভিনয়ে ফেরার পর উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘কিং লায়ার’-এ তার অভিনয় মুগ্ধ করে সবাইকে, যা ব্যাপক প্রশংসিত হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে ‘এলিজাবেধ ইজ মিসিং’-এ ৩০ বছর পর দেখা গিয়েছিল ব্রিটিশ এ অভিনেত্রী।
    rn২০০৫ সালে সংসদ ছেড়ে ফের অভিনয়ে ফিরে আসেন গ্লেন্ডা। এর আগে ২০০৩ সালে ইরাক আক্রমণের জন্য ব্লেয়ারের সঙ্গে মতবিরোধ হয় তার। জাতিসংঘের অনুমতি না নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে নামার সিদ্ধান্ত ব্যথিত করেছিল গ্লেন্ডাকে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ‘নো হার্ড ফিলিংস’ নিয়ে আসছেন জেনিফার

    ইউক্রেন বংশোদ্ভূত মার্কিন নারী পরিচালক জেনি স্টুপনিটস্কির কমেডি সিনেমা ‘নো হার্ড ফিলিংস’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২৩ জুন। এটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউডের হার্টথ্রব অভিনেত্রী জেনিফার লরেন্স। 

    rnrn

    এ সিনেমায় উবার চালক মেডির ভূমিকায় রয়েছেন তিনি। তাকে অনুসরণ করেই এগিয়ে চলে সিনেমার পুরো গল্প। এ গল্পের উল্লেখযোগ্য অনুষঙ্গ হিসাবে রয়েছে বয়োঃসন্ধিকাল পেরোনো দুটো চরিত্র। কলাম্বিয়া পিকচার্স ও এক্সিলেন্ট ক্যাডেভার প্রযোজিত ও সনি পিকচার্স পরিবেশিত সিনেমাটি এরই মধ্যে হলিউড দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

    rnrn

    কারণ একটাই-জেনিফার লরেন্সের ‘অন্যরকম’ উপস্থিতি। মার্কিন সাবেক টিভি অভিনেত্রী জেনিফার ২০০৮ সালে জেসন ফ্রিল্যান্ড পরিচালিত ‘গার্ডেন পার্টি’র মাধ্যমে হলিউড সিনেমায় অভিষিক্ত হন। এক্স-ম্যান সিরিজের আকর্ষণীয় এ অভিনেত্রী প্রথম সাড়া জাগিয়েছেন ২০১২ সালে সিলভার লাইনিংস প্লেবুক সিনেমার মাধ্যমে। 

    rnrn

    এ সিনেমার টিফানি ম্যাক্সওয়েল চরিত্রটিতে অভিনয় করে দর্শকপ্রিয়তার পাশাপাশি অর্জন করেন কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারও। পেয়েছেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস। আর এ অর্জনের মাধ্যমেই তিনি হয়ে ওঠেন অস্কারের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রী। ২০১৩ সালে ডেভিড ও’ রাসেল পরিচালিত কমেডি ড্রামা ‘আমেরিকান হাস্ল’ সিনেমায় অভিনয় করে জিতে নেন গোল্ডেন গ্লোব, বাফটা ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। 

    rnrn

    এর ফলে ফোর্বস ম্যাগাজিনের তৈরি তালিকা অনুযায়ী জেনিফার লরেন্স ২০১৫ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসাবে রেকর্ড গড়েন। ক্যারিয়ারের ১৬ বছরে তার ঝুলিতে জমা পড়েছে ২৮টি সিনেমার নাম। এগুলোর মধ্যে রয়েছে এক্সম্যান সিরিজের তিনটি ও ‘দ্য হাঙ্গার গেম্স’-এর দুটি সিনেমা। 

    rnrn

    এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘প্যাসেঞ্জার্স’, ‘মাদার’, ‘রেড স্প্যারো’, ‘ডার্ক ফনিক্স’, ‘কজওয়ে’ প্রভৃতি।

    বিনোদন ডেস্ক

  • উদ্বেগের কারণ জানালেন জেনিফার লোপেজ

    হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ সন্তানদের নেতিবাচক নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। ৫৩ বছর বয়সি এ অভিনেত্রী নিজের সন্তানদের খ্যাতির বিড়ম্বনা থেকে রক্ষা করতে চান।

    rnrn

    সম্প্রতি অভিনেত্রী নেটফ্লিক্স সিনেমা ‘দ্য মাদার’ এর প্রচারে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে নিজের সন্তানদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

    rnrn

    ‘দ্য মাদার’ এ লোপেজ একজন ঘাতকের ভূমিকায় অভিনয় করেছেন, বহুবছর আগে ছেড়ে যাওয়া এক শিশুকে যিনি রক্ষা করতে আত্মগোপন থেকে বেরিয়ে আসেন।

    rnrn

    নিজের সন্তানদের কী থেকে রক্ষা করতে চান, সাংবাদিকের প্রশ্নে অভিনেত্রী অকপটে বলেন, সবকিছু থেকে। খ্যাতিমান পিতামাতার সন্তান হওয়া এমন একটি বিষয়, যা অনেকেই বুঝবে না। এটি আমাকে বেশ ভাবায়, কারণ আমার বাচ্চারা স্বেচ্ছায় এটি বেছে নেয়নি।

    rnrn

    আজকাল নিজের সন্তানদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা শুরু করেছেন বলে জানান লোপেজ। তাদের কাছে জানতে চান, সবাই ঠিক কেমন আচরণ করেন তাদের সঙ্গে। তারা উঠে ঘরে চলে গেলেই, আশেপাশের সবাই তাদের বিখ্যাত মা-বাবার দিকে মনোযোগ দেন, মানুষ প্রায়ই তাদের স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বিবেচনা করতে ভুলে যায়। তাছাড়া বাচ্চাদের জন্য সব সময়ই নজরবন্দী থাকার বিষয়টি মেনে নেওয়া বেশ কঠিন। সন্তানদের জীবনের এমন পরিস্থিতির জন্য মা হিসেবে নিজেকেই অপরাধী মনে করেন লোপেজ।

    rnrn

    হলিউড অভিনেত্রী জেনিফা চার বিয়ে করেছেন। ১৯৯৭ সালে কিউবান লেখন ওয়ানি নোয়ার সঙ্গে তার প্রথম বিয়ে এক বছর টিকেছিল। ২০০১ সালে অভিনেতা ক্রিস জুডের সঙ্গে বিয়ে টেকে দুই বছর। এরপর কিছুদিন বেন অ্যাফ্লেকের সঙ্গে কাটিয়ে ২০০৪ সালে ‘জে লো’ গাটছড়া বাঁধেন গায়ক-অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে। দুই সন্তানের বাবা-মা হওয়ার পর ১০ বছর বাদে তাদের বিচ্ছেদ হয়।

    rnrn

    তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৭ সালে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে ‘লিভ ইনে’ ছিলেন জেনিফার লোপেজ। চার বছর পর সেই সম্পর্ক ছিন্ন করে পুরনো প্রেমিক বেন অ্যাফ্লেককে আবারও বিয়ে করেন তিনি।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • স্পাতে গিয়ে ৮৮ লাখ টাকার বিয়ের আংটি খোয়ালেন হলিউড অভিনেত্রী

    হলিউডে আবারও বড় চুরি! এবার জনপ্রিয় হলিউড তারকা লিলি কলিন্সের বিয়ের আংটি চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে লসঅ্যাঞ্জেলেসের একটি বিখ্যাত হোটেলে। পশ্চিম হলিউডের ওই হোটেলে ছিলেন ‘এমিলি ইন প্যারিস’-এর বিখ্যাত অভিনেত্রী লিলি কলিন্স। 

    স্পাতে যাওয়ার আগে সে তার বিবাহ এবং বাগদানের আংটি রেখে যান। সেখান থেকে ফিরে তিনি দেখেন তার ৮৭ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের হীরার আংটি হারিয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশাহারা অভিনেত্রী।

    দুই থেকে তিন ক্যারাটের একটি ‘রোজ় কাট’ হীরে দিয়ে বানানো এ আংটি। হীরের রঙেও রয়েছে গোলাপি আভা। লিলির স্বামী, হলিউডের পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজে নকশা বানিয়েছিলেন এই আংটির। আংটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ লাখ ৫৯ হাজার টাকা। অভিনেত্রীকে এ আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। 

    সমাজিকমাধ্যমে এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বাগ্দানের এই আংটি নয়, অভিনেত্রীর বিয়ের আংটিও খোয়া গেছে ওই হোটেল থেকে। ওই হোটেলে থাকাকালীন স্পাতে যাওয়ার আগে আংটিগুলো খুলে রেখে যান লিলি। রেখে যান নিরাপদ সিন্দুকেই। তা সত্ত্বেও কীভাবে চুরি হলো আংটি দুটি, তা খতিয়ে দেখছে লসঅ্যাঞ্জেলেসে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

    হোটেল থেকে বলা হয়েছে, কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, ভেতরের কেউ এই চুরির নেপথ্যে রয়েছেন।

    ২০১৯ সাল থেকে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেম। ২০২০ সালে সেপ্টেম্বরে তার সঙ্গে আংটিবদল করেন অভিনেত্রী লিলি কলিন্স। পরের বছর কলোরাডোয় ব্যক্তিগত পরিসরে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিলি ও চার্লি। এখন স্বামীকে নিয়ে সংসার করছেন হলিউডের এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বলিউডের পর এবার হলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

    বলিউডে বৈষম্যের কারণে দেশে কাজ করা কমিয়ে দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। ধরেছেন হলিউডের পথ। দেখেছেন যথেষ্ট সফলতার মুখ। তবে এবার হলিউড নিয়েও নিজের অবস্থান জানালেন এ আন্তর্জাতিক তারকা। 

    rnrn

    হলিউডে ‘কোয়ান্টিকো’ দিয়ে হাতেখড়ি তার। তার পর ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজ়ারেকশন্স’-এর মতো ছবিতে কাজ করেছেন প্রিয়াংকা। সম্প্রতি একটি ওয়েব সিরিজ সিটাডেলে কাজ শেষ করেছেন তিনি। এর মাধ্যমে হলিউডের প্রথম সারির অভিনেতাদের সারিতে ঢুকে গেলেন এই ভারতীয় তারকা। তবে এক অনুষ্ঠানে জানালেন, প্রথম দিকে হওয়া বৈষম্যের কথা।

    rnrn

    হলিউডে পা রাখার আগে গোটা বিশ্বে ভারতীয় অভিনেত্রী বলেই পরিচিত ছিলেন প্রিয়াংকা। ভারতীয় অভিনেত্রী বলে তিনি নাকি একটি বিশেষ অঞ্চলের দর্শকের কাছেই গ্রহণযোগ্য। হলিউডে এসে প্রথম দিকে নাকি এই ভাবনার শিকার হতে হয়েছে তাকে। তবে এই ধারণা কীভাবে বদলাল জানালেন তিনি। প্রিয়াংকা জানান, অনেক পরিশ্রম করে, একাধিক অডিশন দিয়ে প্রযোজক ও পরিচালকদের ভরসা অর্জন করেছেন তিনি।

    rnrn

    প্রিয়াংকা আরও জানান, তার সহশিল্পীরাও একইভাবে নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অনবরত বিভিন্ন ধরনের কাজ করেছেন, যাতে গোটা বিশ্বের দর্শকের কাছে শিল্পী হিসেবে তাদের গ্রহণযোগ্যতা বাড়ে

    বিনোদন ডেস্ক

  • অস্কার ভারতে পৌঁছানোর আগেই হলিউডের সিনেমায় রাম চরণ!

    ভারতের দক্ষিণী অভিনেতা রাম চরণ ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান দিয়েই অস্কার পেয়েছেন। এর আগে এ গানের বদৌলতে হলিউডে তুমুল জনপ্রিয়তা পান এ অভিনেতা।  
    rnবর্তমানে ‘আরআরআর’-এর অস্কার জয়ের আমেজ উপভোগ করছেন তেলেগু তারকা রাম চরণ। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউড— সর্বত্র নিজেকে প্রমাণ করেছেন রাম চরণ। তবে এবার কি অভিনেতার হলিউডে যাওয়ার গুঞ্জন উঠেছে। 
    rnআন্তর্জাতিক চলচ্চিত্রে পা রাখার কথা ভাবছেন কিনা, প্রশ্ন করতেই রহস্যময় জবাব নায়কের। রাম বললেন, এত তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক হবে না।  
    rnআনন্দবাজার সূত্র জানায়, ইতোমধ্যে হলিউডের ছবির চুক্তিতে সই করে দিয়েছেন রাম চরণ। যদিও মুখে বলতে নারাজ।

    rnrn

    অভিনেতাকে বলতে শোনা যায়, লসঅ্যাঞ্জেলেসের ওপর ছেড়ে দিচ্ছি ব্যাপারটা।  কথাবার্তা চলছে।  কিন্তু সব কিছুর একটা পদ্ধতি আছে।  হোক আগে।  আমার মা বলে, নজর না লাগে!

    rnrn

    ২০২২ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। বক্স অফিসে একের পর এক নজির গড়ে বিপুল বাণিজ্যিক সাফল্য নিয়ে ছবিটি পাড়ি দিয়েছিল বিদেশে। কেড়ে নিয়েছে বিশ্ববাসীর মন। এই ছবির ‘নাটু নাটু’ গানের অস্কার জয় প্রমাণ করে দিয়েছে ভাষা কোনো বাধা নয়। ছবিটির মুখ্য দুটি চরিত্রের একটিতে ছিলেন অভিনেতা রাম চরণ।

    rnrn

    বর্তমানে ‘আর সি ১৫’ ছবির শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। রামের বিপরীতে থাকছেন কিয়ারা। তবে বলিউডেও শিগগিরই দেখা যেতে পারে রামকে। সব ঠিক থাকলে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাম আবার ফিরবেন বলিউডে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ খানের ‘হলিউড’ মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন প্রিয়াংকা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংসার পেতে হলিউডের কাজে ডুবে আছেন তিনি। আন্তর্জাতিক তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতোমধ্যেই। নতুন সিরিজ ‘সিটাডেল’ আসছে, এখন চলছে তারই প্রস্তুতি। 

    এই সাফল্য কি পেতে পারতেন না বলিউড তারকা শাহরুখ খান? বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল এক সাক্ষাৎকারে। তাতে বলিউড ‘বাদশা’ সাফ জানান, হলিউডে যেতে তিনি একেবারেই আগ্রহী নন। শাহরুখকে বলতে শোনা যায়, আমি বলিউডেই স্বাচ্ছন্দ। দিব্যি আছি, কী করতে হলিউডে যাব?

    ‘সিটাডেল’-এর প্রচারে এসে সেই প্রসঙ্গ ফিরিয়ে আনলেন প্রিয়াংকা। বলিউডে স্বস্তিতে দীর্ঘদিন কাজ করার পরিবর্তে হলিউডে পা রাখতেই আগ্রহী ছিলেন ‘দেশি গার্ল’। বললেন, আমার জন্য ‘স্বাচ্ছন্দ্য’ খুব বিরক্তিকর শব্দ। আরাম পছন্দ করি না।

    প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে প্রিয়াংকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল এক সময়। তবে শাহরুখের স্ত্রী গৌরী খান আপত্তি করায় শাহরুখ তার পর আর কোনো ছবিতে জুটি বাঁধেননি প্রিয়াংকার সঙ্গে।

    প্রিয়াংকা জানান, তাকে লোকে যাই মনে করুক, তিনি দুর্বিনীত নন। কেবল আত্মবিশ্বাসী। যদি কাজ করতে ইচ্ছা হয়, সব সময় তিনি অডিশন দিয়ে লড়তে রাজি আছেন।

    তিনি আরও জানান, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কাজ করতে চান। সে কারণেই ‘সিটাডেল’-এর মতো বহুভাষিক, বহুজাতিক একটি সিরিজ তার এত প্রিয়।

    অহমিকা তার নেই। অভিনেত্রী বললেন, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় আমি সাফল্যের বোঝা বইতে চাই না।

    প্রিয়াংকার দাবি, তিনি পেশাদার। সেই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে নিজেকে নিয়ে শ্লাঘা বোধ করেন। যার নেপথ্যে রয়েছে বাবার থেকে শেখা শৃঙ্খলাবোধও। 

    প্রিয়াংকা বলেন, বাবা সেনাবাহিনিতে কাজ করতেন। আমায় শৃঙ্খলা মেনে চলার গুরুত্ব বাবাই শিখিয়েছিলেন। বাবার অবর্তমানে সেটাই মেনে চলি। কোনো কিছুকে হেলাফেলা করা আমার ধাতে নেই।

    কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে গেলেন প্রিয়াংকা। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম পুরুষতারকার সমান পারিশ্রমিক পেয়েছেন ‘দেশি গার্ল’। আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হবে সিরিজটি। হলিউড ছবি ‘লাভ এগেইন’-এও খুব শিগগিরই দেখা যাবে প্রিয়াংকাকে।

    বিনোদন ডেস্ক

  • হলিউডে নায়কের সমান পারিশ্রমিক পেয়ে যা বললেন প্রিয়াংকা

    বলিউডের সিনেমা মানেই নায়কদের একচেটিয়া আধিপত্য। সেটা যেমন চরিত্রে তেমনি পারিশ্রমিকেও। এ নিয়ে নায়িকাদের মধ্যে ক্ষোভও রয়েছে।

    তবে বলিউডে এমনটি হলেও হলিউডে কিন্তু অন্য রকম ঘটনার সাক্ষী হলেন প্রিয়াংকা চোপড়া। এই মুহূর্তে হলিউড সিরিজ ‘সিটাডেল’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন নায়িকা। সেটির প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে পারিশ্রমিক প্রসঙ্গে কথা বলেন তিনি।

    প্রিয়াংকা বলেন ‘হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই- গত ২২ বছর ধরে বিনোদন জগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্যিই ভালো লাগার মতো ঘটনা।’

    হলিউডে প্রিয়াংকার প্রথম কাজ ছিল টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মাঝে মেয়ে মালতীকে নিয়ে কয়েক দিন ব্যস্ত ছিলেন। পরে আবার ‘সিটাডেল’-এর কাজে মন দেন।

    প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘সিটাডেল’। দুটি পর্ব থাকবে এখানে। এরপর আবার ২৬ মে থেকে প্রতি শুক্রবার একটি করে নতুন পর্ব দেখা যাবে। প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন ছাড়াও স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।

    অনলাইন ডেস্ক

  • হলিউডে নতুন উপাধি পেলেন রামচরণ

    যুক্তরাষ্ট্রে রীতিমতো ঝড় তুলেছে ‘আরআরআর’। ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’ জয় করে অস্কারের মঞ্চেও মনোনয়ন অর্জন করেছে সিনেমাটির গান ‘নাটু নাটু’।

    অস্কারের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। ইতোমধ্যেই হলিউডে পৌঁছে গেছেন রামচরণ। সেখানে একাধিক অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। আপাতত সিনেমার প্রচারে ব্যস্ত তিনি। এর মাঝেই এক অনুষ্ঠানে গিয়ে নতুন উপাধিতে ভূষিত হলেন অভিনেতা।

    ‘আরআরআর’ তারকাকে ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করলেন সেই অনুষ্ঠানের সঞ্চালক। সঞ্চালকের দেওয়া নাম শুনে অভিভূত রামচরণ নিজেও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ভিডিও।

    ‘গুড মর্নিং আমেরিকা’র পরে কেটিএলএ এন্টারটে এন্টারটেনমেন্টের নমেন্টের মর্নিং শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাম চরণ। ‘আরআরআর’ তারকাকে সেই শোয়ে স্বাগত জানানোর সময় ‘ভারতের ব্র্যাড পিট’ বলে অভিহিত করেন সঞ্চালক।

    স্বাভাবিকভাবেই, সম্বোধন শুনে আপ্লুত রাম চরণ। সঞ্চালক তাকে প্রশ্ন করেন, ‘এ উপাধি পেয়ে খুশি হয়েছেন তো?’ হাসিমুখে অভিনেতার উত্তর, ‘এই সম্বোধন শুনে কে না খুশি হবে!’

    ১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কার অনুষ্ঠান। সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানে পারফরম করতে চলেছেন দুই শিল্পী রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব।

    এদিকে মঞ্চে গানের তালে কি পা মেলাতে দেখা যাবে রামচরণকে? কৌতূহলী অনুরাগীরা।

    রামচরণ জানিয়েছেন, যে কোনো মঞ্চেই ‘নাটু নাটু’ গানে পারফরম করতে প্রস্তুত তারা। অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে এবং সুযোগ থাকে, তা হলে দর্শকের জন্য গানের তালে পা মেলাতে আপত্তি নেই তাদের।

    তিনি বলেন, ‘আমি তো শুধু অতিথি হিসাবে অস্কারে যেতে চেয়েছিলাম, এখন একজন মনোনীত শিল্পী হিসাবে যাচ্ছি। এটিই আমার কাছে সবচেয়ে বড় পাওনা।’

    বিনোদন ডেস্ক