Tag: স্ত্রী

  • ফের বিয়ে করলেন নোবেল, যা বললেন সাবেক স্ত্রী

    ফেসবুকে গায়ক মইনুল আহসান নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছেন। সেখানে জানিয়েছেন তিনি ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

    সোমবার নোবেলের ফের বিয়ের সংবাদের পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি জানিয়েছেন, আরশি নামের ওই তরুণীকে তুলে এনেছেন নোবেল। 

    সালসাবিল বলেন, আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে। 

    তিনি বলেন, আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তার নতুন কাহিনি। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।

    সালসাবিল বলেন, ওর নোংরামি কমেনি। কিন্তু ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এটা থেকে একেবারে বেরিয়ে আসতে চাই।

    আরশি খুলনার ফুড ভ্লগার নাদিমের স্ত্রী ছিলেন। তিনিও ভ্লগিংয়ের সঙ্গে জড়িত। চলতি বছরের জুলাইতে নোবেলের টানে নাদিমের ঘর ছাড়েন তিনি। 

    জানা গেছে, আরশি বাড়ি ও বেড়ে ওঠা খুলনায়। নোবেলের সঙ্গে পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পর নড়াইলের অরুণিমা রিসোর্টে কয়েকবার দেখা করেন তারা। পরে খুলনায়ও সাক্ষাৎ হয় তাদের। 

    বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আরশির সাবেক স্বামী নাদিম। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ নিয়ে খুলনার তরুণদের মধ্যে হচ্ছে সমালোচনা। নেটমাধ্যমে তারা সবাই কথা বলছেন নাদিমের পক্ষে। 

    সম্ভবত নাদিম আগেই বুঝতে পেরেছিলেন নোবেলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক। এর আগে নোবেল যখন অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার হয়েছিলেন তখন নাদিম লিখেছিলেন, এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে। 

    আগেও একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নোবেল। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। সবশেষ ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। কিন্তু মাদক ত্যাগ না করায় মাস ছয়েক আগে তাকে ডিভোর্স দেন সালসাবিল।

    বিনোদন ডেস্ক

  • ‘অপু বিশ্বাস এখনো শাকিব খানের বৈধ স্ত্রী’

    ঢালিউডে সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্কের গুঞ্জনের মধ্যে নতুন খবর দিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন। যিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। 

    সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে এখনো ‘শাকিবের বৈধ বউ’ বলে মন্তব্য করেছেন মামুন। শুধু তাই নয়, তারা এখনো ডিভোর্স হয়নি বলেও দাবি করেছেন তিনি। 

    মামুন তার স্ট্যাটাস লিখেছেন, ‘বাংলাদেশে গত দুইদিন যাবত শাকিব ভাই ও অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় তুমুল কাণ্ড শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে, এত দুর থেকে শাকিব ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব খান তার সন্তানকে দুরে রাখবে সেটা কি হয়? অপু বিশ্বাস দিদি শাকিব ভাইয়ের সঙ্গে ৯ বছর সংসার করেছে। শাকিব ভাইয়ের বাবা-মা বউ হিসাবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসাবে জয়কে মানে। এর বাহিরে তারা কিছু মানতে নারাজ।’ 

    এরপর তিনি লেখেন, ‘এখন একজন মানুষ লোক দেখানো মায়াকান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইয়ের বাসায় তার বাবা-মায়ের সঙ্গে সংসার করছে? শাকিব ভাইয়ের অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে? গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে। আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছেড়েছে। অপু বিশ্বাস এখনো তার বৈধ স্ত্রী। এখনো সারা দেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। ১০ জন যেদিকে থাকে, সৃষ্টিকর্তার রহমতও সেদিকে থাকে।’

    মামুন লেখেন, ‘একজন বউ দাবি করে, তার কাবিননামা তো আজঅব্দি কোনো সাংবাদিক ভাইকে দেখাতে পারল না। অপু বিশ্বাসের কাবিননামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। অপু বিশ্বাস এখনো শাকিব খান ভাইয়ের বৈধ বউ। ১৩ বছরের ইতিহাস আমার কাছে জমা আছে। দুইজনের বিয়ে কাজির মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, শাকিব ভাইয়ের পিতা-মাতা, সন্তান জয়, বোন মনি আপা এবং অপু বিশ্বাস দিদি এই নিয়ে তার নতুন পৃথিবী।’

    প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। যুক্তরাষ্ট্রে একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা যাচ্ছে এই জুটির। 

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর সামনেই বলিউড নায়িকাকে বিয়ের ইচ্ছা প্রকাশ গোবিন্দের

    নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় নায়ক গোবিন্দ। সেই সময়ের প্রথম সারির একাধিক নায়িকা যেমন- রাবিনা ট্যান্ডন, কারিশমা কাপুর, মাধুরী দীক্ষিত সবার সঙ্গেই কাজ করেছেন অভিনেতা। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্ত্রী সুনীতা তার জীবনে না এলে মাধুরীকেই বিয়ে করতেন তিনি।

    rnrn

    ওই সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী সুনীতাও। সেখানে সুনীতাকে প্রশ্ন করা হয়, গোবিন্দর পছন্দের অভিনেত্রী কে? মুহূর্তের মধ্যে সুনীতা উত্তর দেন, মাধুরী। 

    rnrn

    তার পরে গোবিন্দকে সঞ্চালক প্রশ্ন করেন সুনীতাকে বিয়ে না করলে কাকে বিয়ে করতেন?

    rnrn

    স্ত্রীর কথার প্রসঙ্গ টেনেই গোবিন্দ বলেন, সুনীতা না থাকলে আমি মাধুরীর সঙ্গেই প্রেম করার কথা ভাবতাম। ওকেই বিয়ে করতাম।

    rnrn

    তাতে অবশ্য রাগ করেননি গোবিন্দর স্ত্রী। বরং সাক্ষাৎকারে সুনীতার উত্তর শুনেই স্পষ্ট হয়ে যায়, স্বামীকে তিনি কতটা ভালো চেনেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর গোপন ভিডিও বানিয়ে আদালতে পেশ করেছেন আদনান সামি!

    বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারই ভাই জুনায়েদ সামি খান। তার দাবি- ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিলেন।’ এমনকি তিনি জানিয়েছেন- নিজের পড়াশোনা ও জন্মস্থান নিয়েও আদনান সামি মিথ্যাচার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
    rn 
    rnসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আদনানের বিরুদ্ধে অভিযোগ তুলে জুনায়েদ বলেন, আমি আল্লাহকে ছাড়া কাউকেই ভয় পাই না। আমি মনে করি আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এ কাজটি করতে আমার ভালো লাগছে না, তবু সত্যিটা সবার জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না। 

    rnrn

    ২০০৭-০৮ সালের দিকে আদনান সামি তার দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও' বানান। জুনায়েদ বলেন, স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত ছিল। কিন্তু আদনান সেটা আদালতে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম আদালতে সাবাহ জ্ঞান হারিয়েছিল। 

    rnrn

    জুনায়েদ আরও জানিয়েছে আদনান সামি জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়ালপিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।
    rn 
    rnশুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে, ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন সামি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সাবেক স্ত্রীর মুখোমুখি শাকিব খান

    এক সাবেক স্ত্রীকে নিয়ে ঈদে পর্দায় উপস্থিত হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। সেই স্ত্রীর নাম চিত্রনায়িকা শবনম বুবলী। তাই আরেক সাবেক স্ত্রী অপু বিশ্বাসও বসে থাকবেন কেন! তিনিও মুখোমুখি হচ্ছেন সাবেক স্বামীর। 

    ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক তপু খান। 

    এরই মধ্যে শতাধিক সিনেমা হলে এটি মুক্তির জন্য বুকিংও দেওয়া হয়ে গেছে বলে খবরে প্রকাশ। 

    অন্যদিকে অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি সিনেমা নিয়ে মুখোমুখি হচ্ছেন শাকিব খানের। তার নায়ক জয় চৌধুরী। পরিচালক সোলায়মান আলী লেবু। এ সিনেমাটিও বিশের অধিক হল বুকিং দিয়েছে বলে জানা গেছে। 

    এদিকে শাকিব খানের ভক্তরা চাইছেন, তাদের প্রিয় নায়ক অভিনীত সিনেমাটি ব্যবসাসফল হোক। এজন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন তারা। অন্যদিকে অপু ভক্তরাও পিছিয়ে নেই। তারা চাইছেন, বুবলীকে পেছনে ফেলে তাদের প্রিয় নায়িকাকে এগিয়ে রাখতে। এ নিয়ে বলা যায় এখন ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। 

    সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যক্তি আক্রমনও শুরু হয়েছে। যদিও দুই সাবেক স্ত্রীর মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে বরাবরের মতোই চুপ শাকিব খান। 

    জানা গেছে, সিনেমার খাতিরেই এ মুহূর্তে বুবলীর সঙ্গে মিশছেন তিনি। যার প্রতিফলন দেখা গেছে নিজের জন্মদিনে। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শাকিবের বাড়িতে কেক নিয়ে হাজির হয়েছিলেন বুবলী। তুলেছেন শাকিবের সঙ্গে ছবি। খাইয়ে দিয়েছেন কেক। অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিবকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন। কিন্তু সে আয়োজনে শুধু ছেলে জয়ের সঙ্গেই শাকিবের ছবি দেখা গেছে। অপুর সঙ্গে কোনো ছবি তুলেছেন কিনা সেটা জানা যায়নি। তুললেও তা প্রকাশ হয়নি। 

    এদিকে ঈদের সিনেমা নিয়ে বরাবরের মতোই আশাবাদী শাকিব খান ও বুবলী। শাকিব খান নিজের ফেসবুক পেইজ থেকে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন সিনেমাটির। অন্যদিকে অপু বিশ্বাসও একই পথে হাঁটছেন। তাই দুই তারকার ভক্তরা অপেক্ষা করছেন, ঈদে মূলত সাফল্যের পাল্লা কার দিকে ভারি হয়। 

    তবে অতীত ইতিহাস বলে, শাকিবই আপাতদৃষ্টিতে জিতবেন। আবার এটাও সত্যি, অতীতের সেসব ইতিহাসে শাকিবের বেশিরভাগ সিনেমায় সঙ্গী ছিলেন অপু বিশ্বাস। প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাজনীতি’। এরপর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে বুবলীর সঙ্গে জুটি বাঁধেন এই নায়ক। তাদের অভিনীত সর্বশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’।

    আনন্দনগর প্রতিবেদক

  • সিদ্ধার্থ-কিয়ারার কাছে দুঃখ প্রকাশ রামচরণের স্ত্রীর

    সূর্যগড় প্রাসাদে পরিবার ও অল্প কয়েকজন বন্ধুর উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের তারকাজুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গত মঙ্গলবার রাজস্থানের জয়সালমেরে এ আয়োজন হয়।

    rnrn

    সেই বিয়েতে অতিথিদের তালিকায় ছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ ও তার স্ত্রী উপাসনা কৌন্দিলা। তবে তারা দুজনেই উপস্থিত থাকতে পারেননি বিয়েতে। এজন্য নববিবাহিত তারকা দম্পতির কাছে দুঃখ প্রকাশ করলেন উপাসনা।

    rnrn

    কিয়ারা তাদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর মন্তব্যের ঘরে গিয়ে উপাসনা লেখেন- ‘অভিনন্দন! এটা খুবই সুন্দর। দুঃখিত আমরা সেখানে থাকতে পারিনি। তোমাদের দুজনের জন্য অনেক ভালোবাসা।'
    rn 
    rnএদিকে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক এস শঙ্করের আসন্ন সিনেমায় রামচরণের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা।

    rnrn

    সিদ্ধার্থ ও কিয়ারা মঙ্গলবার তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দুজনেই তাদের পোস্টে একই ক্যাপশন দিয়েছেন।
    rn 
    rnএই জুটি তাদের ‘শেরশাহ’ সিনেমার সংলাপ উল্লেখ করে ভক্ত ও অনুরাগীদের উদ্দেশে লিখেছেন- এবার আমাদের সারাজীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। আমাদের সামনের যাত্রায় আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা কামনা করছি আমরা।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নওয়াজের

    বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার স্ত্রী আলিয়ার সঙ্গে পারিবারিক ঝালেমার কারণে বেশ কিছুদিন থেকেই গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন। গত ২৩ জানুয়ারি নওয়াজের মা মেহরুননিসা সিদ্দিকী এই অভিনেতার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। এ ঘটনায় মুম্বাইয়ের ভারসোভা পুলিশ আলিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল।  

    rnrn

    এ বিষয়ে আলিয়ার আইনজীবী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নওয়াজের পরিবার আলিয়াকে নির্যাতন করছে, তাকে খাবার, বিছানা ও টয়লেটের অ্যাক্সেস থেকেও বঞ্চিত করছে।
    rn 
    rnঅন্যদিকে আলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে নওয়াজউদ্দিনের আইনজীবী নাদিম জাফর জাইদি বলেন, আলিয়া এখনো তার প্রথম স্বামী বিনয় ভার্গবকে তালাক দেননি। ২০১১ সালে নওয়াজউদ্দিনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও তিনি এখনো তার বিবাহিত স্ত্রী।

    rnrn

    অভিনেতার আইনজীবী বলেন, ২০০১ সালে আলিয়া ওরফে অঞ্জলি কুমারী, অষ্টম শ্রেণি ফেল বিনয় ভার্গবকে বিয়ে করেছিলেন।  তারপর তিনি মুম্বাই আসেন এবং অঞ্জনা পান্ডে হন। এরপর ২০১০ সালে আবারো নাম পরিবর্তন করে হন অঞ্জনা আনন্দ। তারপর তিনি জয়নব নাম ধারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

    rnrn

    এরপর ২০১০ সালে নওয়াজকে বিয়ে করেন এবং ২০১১ সালে পারস্পরিক সম্মতিতে তাকে তালাক দেন; কিন্তু নওয়াজের ক্যারিয়ার যখন আকাশচুম্বী, তখন তিনি আবার আলিয়া হয়ে তার জীবনে আসেন। ২০২০ সালে তিনি তাকে বিয়েবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন; যার কোনো অর্থ নেই, কারণ দুজন ইতোমধ্যে আলাদা হয়ে গেছেন।

    rnrn

    আইনজীবী আরও দাবি করেন, অঞ্জনা ২০০৮ থেকে ২০০৯ সালে রাহুল নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন এবং দুজন মুম্বাইয়ের গোরেগাঁওয়ের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন।  অঞ্জনার বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষার কারণে তারা একটি গ্যাং গঠন করেছিল, যার মধ্যে একজন ছিল তার বোন অর্চনা পান্ডে। নওয়াজউদ্দিন ও আলিয়ার দুটি সন্তান রয়েছে। আলিয়া নওয়াজউদ্দিনের দ্বিতীয় স্ত্রী।

    rnrn

    ২০২০ সালের মে মাসে বিয়েবিচ্ছেদের আবেদন করেছিলেন, এমনকি  নওয়াজের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগও করেছিলেন তিনি। এর কয়েক মাস পরে আলিয়া বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

    বিনোদন ডেস্ক

  • হৃতিকের প্রেমিকার চোখে তার সাবেক স্ত্রী ভীষণ সুন্দর

    rn২০০০ সালের ডিসেম্বরে বলিউড তারকা হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতীয় নামকরা ডিজাইনার সুজান খান। ১৪ বছরের সংসারের ইতি টেনে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

    rnrn

    হৃতিক সুজানের বিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্বের সম্পর্কটা এখনো অটুট। তাদের কোলজুড়ে এসেছিল এক ছেলেসন্তান। ছেলের দায়িত্বও সমানভাবে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এমনকি ২০২০ সালে করোনার লকডাউনের সময় একসঙ্গে একই ছাদের তলায় ছিলেন মাসখানেক। তবে হৃতিকের জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে এসেছে ভালোবাসার মানুষ সাবা আজাদ।
    rn 
    rnঅন্যদিকে সুজানের জীবনেও দেখা গেছে নতুন পুরুষ। প্রেমিক আরসালান গনির সঙ্গে সম্পর্কটা বেশ ভালোই কাটছে তার। তবে সাবেক এই জুটিকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। বাবা-মায়ের দায়িত্বও পালন করছেন যৌথভাবে। ব্যক্তিগত জীবনে নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খুশি দুজনেই। তিক্ততা ভুলে মাঝে-মধ্যে বর্তমানদের নিয়ে একসঙ্গে ধরা দেন হৃতিক-সুজান।
    rn 
    rnহৃতিকের সঙ্গে যেমন সুজানের বর্তমান প্রেমিক আরসালানের সুসম্পর্ক রয়েছে, তেমনি সাবার সঙ্গে সুজানের সম্পর্কও বেশ মসৃণ।  তেমনটাই লক্ষ্য করা গেছে তাদের আচরণে।

    rnrn

    সম্প্রতি সুজান তার সোশ্যাল হ্যান্ডেলে নতুন একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিয়েছেন তিনি।  জানালা দিয়ে সূর্যের রশ্মি যেন মেখে যাচ্ছে সারা শরীরে। কালো পোশাকের সঙ্গে চোখে গাঢ় কাজল। তাতেই অগ্নিশিখার মতো জ্বলছেন সুজান। তার রূপ দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। মন্তব্য ভেসে এলো- ‘ভেতর থেকে উজ্জ্বল।’
    rnইনস্টাগ্রামে নিজের সূর্যছোঁয়া ছবি পোস্ট করে সুজান লেখেন- ‘নিজেকে বলছি, ক্রমাগত নিজের অনুপ্রেরণা হয়ে চলো। এগিয়ে দাও নিজেকে।  আর ধন্যবাদ মহাবিশ্ব, আমার সিটবেল্ট হওয়ার জন্য।’

    rnrn

    সুজান আরও জানান, তিনি এলোমেলো হয়ে থাকতে পারেন, কিন্তু মনে আর কোনো দ্বিধা-দ্বন্দ্বের জায়গা নেই।  তার সেই পোস্টে ভালোবাসার উষ্ণ চিহ্ন এঁকে দিলেন প্রেমিক আরসালান।  আরও একজনের মন্তব্য নজর কেড়েছে। তিনি হলেন হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদ।  সুজানকে ভালোবাসা জানিয়ে লিখলেন- ‘ভীষণ সুন্দর, আমার সুজ।’

    rnrn

    কিছুদিন আগে হৃতিকের জন্মদিন উপলক্ষে তাকে উইশ করেন আরসালান। উত্তরে বলিউড সুপারস্টার তাকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এবার সুজানের ছবিতে সাবার কমেন্ট।  প্রাক্তন-বর্তমানের এ সম্পর্ক অনেকের কাছে বিস্ময়ের!

    rnrn

    প্রসঙ্গত, ২০১৪ সালে সুজানের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক।  গত বছর হৃতিকের জীবনে বিশেষ নারীর আবির্ভাব ঘটে। সুজানও তার প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
    rnস্বামীর গায়ে হাত তোলেন, ভয় দেখান সালমান খানের নামে! সত্যি না মিথ্যা? লাইভে জবাব রাখির

    rnrn

    স্বামীকে রীতিমতো মারধর করেন রাখি সবন্ত, অভিযোগ আদিলের।  লাইভে এসে যাবতীয় অভিযোগের জবাব দিলেন রাখি।
    rnরোববার সকলকে জানান ফিরে এসেছেন তার স্বামী।  আনন্দে আত্মহারা রাখি।  এর পর আর কোনও সমস্যা হবে না।  ক্যামেরার সামনে দাবি উচ্ছ্বসিত টালিউড তারকার।  কিন্তু এই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের লাইভে এলেন এই ‘ড্রামা কুইন’। স্বামী আদিল দুরানির করা অভিযোগ যে ভিত্তিহীন, সেটাই জানালেন লাইভে।

    rnrn

    সাংসারিক অশান্তি নিয়ে এর আগেও বহু বার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি।  স্বামীর পরকীয়ার কথা নিজেই জানান রাখি।  এ ছাড়াও একাধিক অভিযোগ আনেন রাখির আদিলের বিরুদ্ধে।  পাল্টা মুখ খোলেন রাখির স্বামী।  বললেন, রাখি তাকে মারধর করেন, ইচ্ছাকৃত তাকে ও তার পরিবারকে বদনাম করার চেষ্টা করছে।  কারণ ওর হাতে ক্ষমতা রয়েছে ও যা খুশি করতে পারে।  রাখি-আদিলের দাম্পত্য কলহের মাঝে উঠে এসেছে সালমান খানের নামও। আদিলের দাবি, সালমান খানের নাম নিয়ে নাকি তাকে অহরহ হুমকি দেন রাখি।

    rnrn

    লাইভে এসে কাঁদতে কাঁদতে রাখি জানান, সালমান খানের নাম নিয়ে আদিলকে হুমকি দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা।  শুধু তাই নয়, স্বামী আদিলের শরীরের দেখেছেন লভ বাইটের দাগ। অসহায় রাখি জানতে চান, এমন পরিস্থিতি কী করবেন এক জন নারী? শুধু তাই নয়, আদিলের গায়ে হাত তোলার অভিযোগের দাবিতে রাখি বলেন, ‘‘কে কাকে মারে তার প্রমাণ আছে!’’ তবে এখনই সবটা প্রকাশ্যে আনতে নারাজ রাখি। পাশপাশি এ-ও জানান, আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই তাঁর।

    rnrn

    রাখি-আদিলের সম্পর্কের এই টানাপড়েন পুরো বিষয়টাই নাকি একটা সিরিজ়, কটাক্ষ করছেন অনেকেই।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীকে শৌচাগারে যেতে দেন না নওয়াজ!

    ক্রমশ জটিল হচ্ছে নওয়াজ উদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য। অভিনেতার স্ত্রীর অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। নিজের বাড়িতে নিজেকেই গৃহবন্দি মনে হচ্ছে। 

    rnrn

    আলিয়া সিদ্দিকির আইনজীবীর অভিযোগ খোদ অভিনেতার বিরুদ্ধে। আলিয়াকে খাবার দেওয়া হয় না। অনুমতি নেই শৌচাগার ব্যবহারের। অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আলিয়ার বিরুদ্ধে জবরদখলের অভিযোগ করেন থানায়।

    rnrn

    সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিয়ে ঝামেলার সূত্রপাত ঘটে অভিনেতার মা মেহেরুন্নিসা সিদ্দিকিকাকে। পুত্রবধূ শাশুড়ির মুখে মুখে তর্ক করায় সোজা থানায় চলে যান অভিনেতার মা। তার পর থেকে ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে পরিস্থিতি। এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রীর আইনজীবী এসব দাবি করেছেন। তিনি পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। 

    rnrn

    আলিয়ার আইনজীবী দাবি করেন, প্রায় প্রতিদিনই আমার মক্কেলকে পুলিশ গ্রেফতারির হুমকি দিচ্ছে। আলিয়াকে জিজ্ঞাসাবাদ করছে, তার ছোট্ট ছেলেকেও ছাড় দিচ্ছে না। এমনকি, তারা প্রশ্ন তুলেছে নওয়াজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে।

    rnrn

    অভিনেতার বাড়ি থেকে স্ত্রীর বিরুদ্ধে যেমন জবরদখলের অভিযোগ আনা হয়েছে, তেমন আলিয়াও নওয়াজের পরিবারের বিরুদ্ধে ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করেছেন।

    rnrn

    অভিনেতার স্ত্রীর আইনজীবী সরাসরি নওয়াজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আনেন। 

    rnrn

    তিনি জানান, প্রায় সাতদিন ধরে স্ত্রী আলিয়া ও সন্তানদের খাবার দিচ্ছেন না। শৌচাগার ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। এমনকি চব্বিশ ঘণ্টা পুরুষ দেহরক্ষী দ্বারা পরিবেষ্টিত আলিয়া ও তার সন্তানরা। ২০২০ সালে নওয়াজ এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া। 

    rnrn

    জানিয়েছিলেন, স্বামী কোনো দিন গায়ে হাত না তুললেও তার ভাই শামাশ সিদ্দিকির কাছে মারধরের শিকার হয়েছিলেন তিনি। তারপর থেকেই আলাদাই থাকতেন তারা।কিন্তু মত পাল্টান আলিয়া। ২০২১ সালে নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন আলিয়া। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের তাদের দাম্পত্য কলহ চর্চার কেন্দ্রে।

    বিনোদন ডেস্ক