Home / Entertainment / হৃতিকের প্রেমিকার চোখে তার সাবেক স্ত্রী ভীষণ সুন্দর

হৃতিকের প্রেমিকার চোখে তার সাবেক স্ত্রী ভীষণ সুন্দর

rn২০০০ সালের ডিসেম্বরে বলিউড তারকা হৃতিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতীয় নামকরা ডিজাইনার সুজান খান। ১৪ বছরের সংসারের ইতি টেনে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

rnrn

হৃতিক সুজানের বিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্বের সম্পর্কটা এখনো অটুট। তাদের কোলজুড়ে এসেছিল এক ছেলেসন্তান। ছেলের দায়িত্বও সমানভাবে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এমনকি ২০২০ সালে করোনার লকডাউনের সময় একসঙ্গে একই ছাদের তলায় ছিলেন মাসখানেক। তবে হৃতিকের জীবনে বসন্তের ছোঁয়া নিয়ে এসেছে ভালোবাসার মানুষ সাবা আজাদ।
rn 
rnঅন্যদিকে সুজানের জীবনেও দেখা গেছে নতুন পুরুষ। প্রেমিক আরসালান গনির সঙ্গে সম্পর্কটা বেশ ভালোই কাটছে তার। তবে সাবেক এই জুটিকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। বাবা-মায়ের দায়িত্বও পালন করছেন যৌথভাবে। ব্যক্তিগত জীবনে নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খুশি দুজনেই। তিক্ততা ভুলে মাঝে-মধ্যে বর্তমানদের নিয়ে একসঙ্গে ধরা দেন হৃতিক-সুজান।
rn 
rnহৃতিকের সঙ্গে যেমন সুজানের বর্তমান প্রেমিক আরসালানের সুসম্পর্ক রয়েছে, তেমনি সাবার সঙ্গে সুজানের সম্পর্কও বেশ মসৃণ।  তেমনটাই লক্ষ্য করা গেছে তাদের আচরণে।

rnrn

সম্প্রতি সুজান তার সোশ্যাল হ্যান্ডেলে নতুন একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিয়েছেন তিনি।  জানালা দিয়ে সূর্যের রশ্মি যেন মেখে যাচ্ছে সারা শরীরে। কালো পোশাকের সঙ্গে চোখে গাঢ় কাজল। তাতেই অগ্নিশিখার মতো জ্বলছেন সুজান। তার রূপ দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। মন্তব্য ভেসে এলো- ‘ভেতর থেকে উজ্জ্বল।’
rnইনস্টাগ্রামে নিজের সূর্যছোঁয়া ছবি পোস্ট করে সুজান লেখেন- ‘নিজেকে বলছি, ক্রমাগত নিজের অনুপ্রেরণা হয়ে চলো। এগিয়ে দাও নিজেকে।  আর ধন্যবাদ মহাবিশ্ব, আমার সিটবেল্ট হওয়ার জন্য।’

rnrn

সুজান আরও জানান, তিনি এলোমেলো হয়ে থাকতে পারেন, কিন্তু মনে আর কোনো দ্বিধা-দ্বন্দ্বের জায়গা নেই।  তার সেই পোস্টে ভালোবাসার উষ্ণ চিহ্ন এঁকে দিলেন প্রেমিক আরসালান।  আরও একজনের মন্তব্য নজর কেড়েছে। তিনি হলেন হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদ।  সুজানকে ভালোবাসা জানিয়ে লিখলেন- ‘ভীষণ সুন্দর, আমার সুজ।’

rnrn

কিছুদিন আগে হৃতিকের জন্মদিন উপলক্ষে তাকে উইশ করেন আরসালান। উত্তরে বলিউড সুপারস্টার তাকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এবার সুজানের ছবিতে সাবার কমেন্ট।  প্রাক্তন-বর্তমানের এ সম্পর্ক অনেকের কাছে বিস্ময়ের!

rnrn

প্রসঙ্গত, ২০১৪ সালে সুজানের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হৃতিক।  গত বছর হৃতিকের জীবনে বিশেষ নারীর আবির্ভাব ঘটে। সুজানও তার প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
rnস্বামীর গায়ে হাত তোলেন, ভয় দেখান সালমান খানের নামে! সত্যি না মিথ্যা? লাইভে জবাব রাখির

rnrn

স্বামীকে রীতিমতো মারধর করেন রাখি সবন্ত, অভিযোগ আদিলের।  লাইভে এসে যাবতীয় অভিযোগের জবাব দিলেন রাখি।
rnরোববার সকলকে জানান ফিরে এসেছেন তার স্বামী।  আনন্দে আত্মহারা রাখি।  এর পর আর কোনও সমস্যা হবে না।  ক্যামেরার সামনে দাবি উচ্ছ্বসিত টালিউড তারকার।  কিন্তু এই ঘটনার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের লাইভে এলেন এই ‘ড্রামা কুইন’। স্বামী আদিল দুরানির করা অভিযোগ যে ভিত্তিহীন, সেটাই জানালেন লাইভে।

rnrn

সাংসারিক অশান্তি নিয়ে এর আগেও বহু বার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাখি।  স্বামীর পরকীয়ার কথা নিজেই জানান রাখি।  এ ছাড়াও একাধিক অভিযোগ আনেন রাখির আদিলের বিরুদ্ধে।  পাল্টা মুখ খোলেন রাখির স্বামী।  বললেন, রাখি তাকে মারধর করেন, ইচ্ছাকৃত তাকে ও তার পরিবারকে বদনাম করার চেষ্টা করছে।  কারণ ওর হাতে ক্ষমতা রয়েছে ও যা খুশি করতে পারে।  রাখি-আদিলের দাম্পত্য কলহের মাঝে উঠে এসেছে সালমান খানের নামও। আদিলের দাবি, সালমান খানের নাম নিয়ে নাকি তাকে অহরহ হুমকি দেন রাখি।

rnrn

লাইভে এসে কাঁদতে কাঁদতে রাখি জানান, সালমান খানের নাম নিয়ে আদিলকে হুমকি দেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা।  শুধু তাই নয়, স্বামী আদিলের শরীরের দেখেছেন লভ বাইটের দাগ। অসহায় রাখি জানতে চান, এমন পরিস্থিতি কী করবেন এক জন নারী? শুধু তাই নয়, আদিলের গায়ে হাত তোলার অভিযোগের দাবিতে রাখি বলেন, ‘‘কে কাকে মারে তার প্রমাণ আছে!’’ তবে এখনই সবটা প্রকাশ্যে আনতে নারাজ রাখি। পাশপাশি এ-ও জানান, আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই তাঁর।

rnrn

রাখি-আদিলের সম্পর্কের এই টানাপড়েন পুরো বিষয়টাই নাকি একটা সিরিজ়, কটাক্ষ করছেন অনেকেই।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *