Tag: স্ত্রী

  • বিশেষ দিনে স্ত্রীকে আফজালের খোলাচিঠি

    বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন পালিত হয়েছে ১৪ ফেব্রুয়ারি। বিশেষ এ দিনে ফেসবুকে স্ত্রীকে খোলাচিঠি লিখেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন। সেই পোস্টে প্রশ্ন রেখেছেন উপযুক্ত স্বামী কি হয়ে উঠতে পেরেছেন? 

    আফজাল হোসেন তার চিঠির শুরুতে লিখেছেন- ‘কিছু কিছু প্রশ্নের স্বভাবই হচ্ছে, হঠাৎ হঠাৎ তিমি মাছের মতো ভুশ করে পানির উপর পিঠ ভাসিয়ে দেওয়া। বসন্ত এসে গেছে। রাস্তা ভরা ফাগুনের রং লাগা মানুষ দেখি। বাতাসে আনন্দের গন্ধ। কলকাতা আজ অন্যরকম। সুখী সুন্দর মানুষেরা ঝলমলাচ্ছে যেন। মনে একটা পুরোনো প্রশ্ন জাগে। মনার (আফজাল হোসেনের স্ত্রী) প্রতি জন্মদিনেও এ প্রশ্নটা তিমি মাছের পিঠ দেখানোর মতো ভুশ করে জেগে ওঠে। আমি স্বামী হিসেবে কেমন? উত্তরটা ভালো কিংবা মন্দ নয়- ভাবায়। উন্নত স্বামী হওয়ার উপাদান আমার মধ্যে কম সেটা বুঝি। উপযুক্ত স্বামী হয়ে ওঠার জন্য কেমন কেমন গুণ থাকতে হয় জানলে- গুণে-মানে অনন্য একখান স্বামী হয়ে ওঠার উদ্যোগ কি গ্রহণ করতাম? সোজাসাপ্টা উত্তর হচ্ছে- না।’

    আফজাল লিখেছেন- ‘আমি সৃষ্টিকর্তার সুনজরে থাকা মানুষ, তিনি কপালে লিখে দিয়েছেন, এই বান্দা চিরকাল তাইরে নাইরে জীবন কাটাইতে চায়, তাহা মঞ্জুর করা হইলো। তারপর তিনি জোড়া বানানোর জন্য খাতা খুলে তালিকা দেখেন। খুঁজতে থাকেন বিপরীত পক্ষের অশেষ সহনশীল, ঠাণ্ডা মাথার, অতি গোছালো, কম কথা বলা, প্রেমময় কিন্তু মনে খুব জোর অলা কাকে পাওয়া যায়! তখনই পাওয়া যায়নি। অতপর ওইসব উপাদানে সমৃদ্ধ একজনকে সৃষ্টি করার প্রয়োজন অনুভব করিলেন। সৃজন শেষ হইলে দেখিলেন পুরুষটি উত্তরের হইলে নারী রত্নটি দক্ষিণের- শুধু ধরনে নয়, দুইজনের বয়সের মধ্যেও বিস্তর তফাৎ হইয়া গিয়াছে।’

    আফজাল হোসেন লিখেছেন- ‘সৃষ্টিকর্তা ভাবিলেন, হোক। নারী রত্নটিকে অনেক গুণসমৃদ্ধ করিয়া প্রস্তুত করা হইয়াছে, সমস্যা হইবে না। সমস্যা হয়নি। বত্রিশ বছরে আমার অস্থিরতা কমেছে, হঠাৎ মাথা গরম হওয়া কমেছে, ঠাণ্ডা মাথায় ভাববার অভ্যাস তৈরি হয়েছে। অনেক অনেক কিছু বিনাচেষ্টায় এরকম ভালোর দিকে বদলে গেছে। অগোছালো স্বভাবটার কোনোই উন্নতি হয়নি। হয়নি বলেই অপরপক্ষের ঠাণ্ডা মাথা প্রায়ই গরম হওয়ার সুযোগ সৃষ্টি হয়। ভাগ্যিস হয়। হয় বলেই বোঝা যায়, সংসারে প্রাণ আছে।’

    আফজালের ভাষ্য- ‘কত মানুষকে বলতে শুনি, অবিবাহিত থেকে বিবাহিত হওয়া, শুধু অ এর পার্থক্য নয়- জীবন বদলাতে হয়। ঘরে আমরা প্রায়ই মিনতির সুরে গাওয়া আমাকে আমার মতো থাকতে দাও… গানটা শুনি। শচীন দেব বর্মণের তুমি আর নেই সে তুমিও বাজে। এগুলো মনের কথার প্রতিধ্বনি নয়, আমাদের প্রিয় গান। প্রিয় বলেই বারবার শুনতে ভালো লাগে। বিবাহিত জীবন নিয়ে কত মানুষের বিচিত্র রকমের হাঁসফাঁস রয়েছে। আমার বা মনার হাস নেই, ফাঁসও নেই। সে তার মতো, আমি আমার মতো। কেউ কখনই কারও ঘাড়ে চড়ে বসতে চাইনি।’

    সংসার জীবন নিয়ে আফজাল লেখেন- ‘বত্রিশ বছর ধরে আমাদের ঘাড় স্বাধীন। বত্রিশ বছর ধরে সে আমাকে বিশেষ কোনো পরিচয়ের নয়, মানুষ বিবেচনা করে- এ দুয়ের চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে! রোজ ঘরে ঘরে ঘুরঘুর করুক ফাগুনের রং, বসন্ত ও ভালোবাসা দিবস।’
     

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর সঙ্গে অশান্তি, যা বললেন শহিদ কাপুর

    বলিউড অভিনেতা শহিদ কাপুর ব্যক্তিগত জীবনে ১৩ বছরের ছোট মীরা রাজপুতকে বিয়ে করেন। ইতোমধ্যে নয় বছর সংসার করে ফেলেছেন তারা। তবে এবার নাকি শহিদ-মীরার সংসারে বাজছে অশান্তির সুর।

    এমন খবর চারদিক ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন শহিদের ভক্তরা। তবে কি সত্যিই ভেঙে যাবে শহিদ-মীরার সংসার? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে এই তারকার ভক্তদের মনে।

    বিগত ৯ বছরে শহিদ-মীরার দাম্পত্য জীবন যে আরও গভীর হয়েছে, সেটা তাদের ইনস্টাগ্রামের পোস্ট দেখলেই বোঝা যায়। তবে সেই মীরা-শহিদের সংসারে নাকি নিত্য অশান্তি লেগেই রয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শহিদ।

    বাস্তব জীবনেও কি তেমন কোনো কারণেই অশান্তি স্ত্রীয়ের সঙ্গে? উত্তরটা হল না, দু’জনের মধ্যে অশান্তির কারণ মূলত ফোন।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শহিদ বলেন, প্রায়ই মীরা আমাকে অভিযোগ করে- ওর জন্য নাকি সময় নেই আমার। এ দিকে ও নিজেই বেশির ভাগ সময় নিজের ফোনে ব্যস্ত থাকে। আর প্রতিবারই মীরার সঙ্গে এটা নিয়ে ঝগড়া করি আমি।

    অভিনেতা আরও বলেন, ও যখনই বলে ওকে সময় দিচ্ছি না, আমি আমার ফোন সঙ্গে সঙ্গে নীচে নামিয়ে রাখি। কিন্তু ও তারপরও ১৫ মিনিট ধরে ফোন ঘাঁটবে। এরপরে যখন ও আমার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে কী হলো? তখন আমি পাল্টা বলি, কিছুই না। আমার জন্য তোমার কাছে সময় নেই।

    মূলত রাগ-ঝগড়া আর খুনসুটিতেই সফলভাবে নিজেদের দাম্পত্য জীবন টিকিয়ে রেখেছেন শহিদ-মীরা। তাই এই তারকা দম্পতির ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ শহিদ-মীরার খুনসুটির এই ঝগড়া আসলে তাদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।

    প্রসঙ্গত, শিগগিরই মুক্তি পাবে শহিদ অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে উলঝা জিয়া’। সিনেমায়ব প্রথমবারের মতো কৃতি শ্যাননকে দেখা যাবে তার বিপরীতে। এমনিতেই পর্দায় নায়িকাদের সঙ্গে শহিদের রসায়ন নজর কাড়ে দর্শকদের। এক সময় ‘চকলেটহিরো’র তকমা পেয়েছিলেন তিনি।

    কিন্তু ‘কবীর সিংহ’-এ অভিনয়ের পর সেই ভাবমূর্তি বদলে গেছে। কারন সিনেমায় অবশ্য প্রেমিকার উপর খবরদারি করা স্বভাব ছিল শহিদের চরিত্রে। 

    সূত্র : আনন্দবাজার পত্রিকা।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর সঙ্গে ভিডিও প্রকাশ করলেন জোভান

    সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এখনো আনুষ্ঠানিকভাবে স্ত্রীর নাম-পরিচয় জানাননি তিনি। শুধু বিয়ের দিন রাত ৯টার দিকে একটি সাদাকালো ছবি পোস্ট করেছিলেন। 

    rnrn

    এরই মধ্যে শনিবার সন্ধ্যায় জোভান তার ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন। শেয়ার করা ভিডিওতেও স্ত্রীর মুখাবয়ব ঝাপসা হয়ে ছিল, ঠিক বোঝা যায়নি তিনি কে? ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গল্প’।

    rnrn

    ভিডিওতে দেখা গেছে, কুয়াশা ঘেরা একটা সকাল। স্ত্রী নির্জনার হাত ধরে হাঁটছেন জোভান। ব্যাকগ্রাউন্ডে বাজছে জোভানের একটি নাটকের গান, ‘কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি।’ আর ভিডিওতে লেখা আছে জোভান ও নির্জনার গল্প আসছে।

    rnrn

    এর আগে এ অভিনেতা বলেছিলেন, সব কিছু নিয়ে ৩১ জানুয়ারির পর কথা বলব। এখনই কিছু বলতে পারছি না। অনেক ব্যস্ততার মধ্যে আছি। অনুভূতি বলেন আর যা-ই বলেন, এখন কিছুই বলব না।

    rnrn

    খোঁজ নিয়ে জানা যায়, বেশ বড় করে বউভাতের আয়োজন করেছেন এই অভিনেতা। রাজধানীতেই হবে সেই আয়োজন। বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিরা উপস্থিত থাকবেন সেখানে। 

    rnrn

    জানা গেছে,  জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়।

    অনলাইন ডেস্ক

  • বিয়ে করলেন জোভান

    ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন। শুক্রবার ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টের ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লেখেন— ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ’

    শুক্রবার পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।  

    জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে দেখা যাচ্ছে না।

    জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছু দিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষণিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী

    হৃতিক প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের জীবনের নতুন পুরুষ আরসালান। ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদাভাবে দিব্যি রয়েছেন হৃতিক ও সুজান। আর সেই ভালো থাকার প্রমাণ দিলেন সম্প্রতি সোশাল মিডিয়ায়। 

    rnrn

    ১৯ ডিসেম্বর প্রেমিক আরসালানের জন্মদিনে, প্রেমিকের সঙ্গে সারাদিন কাটিয়েছেন সুজান। প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে সুজান ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন হৃতিকের প্রাক্তন স্ত্রী। আর ওই ছবি চোখে পড়েছে হৃতিকের। প্রাক্তন স্ত্রীর এমন ছবি দেখে চুপ থাকেননি হৃতিক। ছবির নিচে মন্তব্য করে লিখেছেন, হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আরসালান। বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের।

    rnrn

    এমনকি, সুজান ও আরসালানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তবে সেভাবে আরসালানের প্রতি প্রেম প্রকাশ্যে আনেননি সুজান। এই প্রথম চুম্বনের ছবি শেয়ার করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।

    অনলাইন ডেস্ক

  • সাবেক স্ত্রীকে নিয়ে অনুপমের চাপা কষ্ট!

    দুই বছরেরও বেশি সময় আগে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের। সেই কষ্ট বা স্ত্রীর বিরহ হয়তো ভুলেও গিয়েছিলেন। কিংবা না গেলেও সেটার প্রতি ভক্তদের কোনো আগ্রহ ছিল না। কিন্তু গত মাসে পিয়া যখন অনুপমেরই ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা পরমব্রতকে বিয়ে করলেন তখন যেন পুরনো সেই চাপা কষ্ট বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। পিয়া-পরমের বিয়ের দিনই ভক্তরা অনুপমের গাওয়া পুরনো বিরহের গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বুঝাতে চাইলেন ‘আসলেই কষ্টে আছেন অনুপম’। কিন্তু গায়ক সেসব নিয়ে কিছু বলেননি। 

    rnrn

    হঠাৎ করে দিনদুয়েক আগে এবার নিজেই হাতে লেখা কাগজে বিরহের পংক্তি পোস্ট করলেন ইনস্টগ্রামে। যেখানে লেখা ‘কত বছর ধরে আমার শূন্যস্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান’। এটি মুলত গায়কের নিজের লেখা ও সুর করা গান ‘বাউন্ডুলে ঘুড়ি’ গানের দুটি লাইন।

    rnrn

    এটা দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি ভালো নেই অনুপম? প্রাক্তনকে কী ভুলতে পারেননি তিনি? প্রশ্নের ও পাশাপাশি সন্দেহ যখন ডালপালা মেলতে শুরু করেছে তখন মুখ খুললেন অনুপম। বলেছেন, এই হ্যান্ড রাইটিং তার নয়। তার হাতের লেখা খুব খারাপ। তবে বরাবরের মতোই পোস্টের লেখা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। 

    rnrn

    এদিকে আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করবেন পরম ও পিয়া।

    আনন্দনগর প্রতিবেদক

  • যে কারণে স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা সওদাগর

    মিশা সওদাগর কলকাতায় রয়েছেন। সেখানে নতুন সিনেমা ‘কবি’র শুটিং নিয়ে ব্যস্ত তিনি। স্ত্রী মিতা এখন যুক্তরাষ্ট্রে।

    কয়েক দিন আগে দাম্পত্য জীবনের ৩০ বছরপূর্তিতে প্রিয় স্ত্রী জোবায়দা রব্বানী মিতাকে নিয়ে স্মৃতি রোমন্থনে কত কথাই না বলেছিলেন মিশা। আজ হঠাৎ কেন স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।

    রোববার (১৭ ডিসেম্বর) ছিল মিতার জন্মদিন। বিশেষ এই দিনে স্ত্রীর পাশে থাকতে পারেননি মিশা। শুধু তাই নয়, শুটিংয়ের চাপে মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও নাকি ভুলে গেছেন তিনি।

    সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে মিশা লিখেছেন- কলটাইম সাতটায়। ঠিক সাতটায়ই হোটেলে গাড়ি এসে উপস্থিত। খুব সকালে ঘুম থেকে উঠে যাই। শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় দেড় ঘণ্টা যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম। সবকিছু ভুলে গিয়েছিলাম। শুধু ঠিকঠাকভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিও অনিচ্ছায় ভুলের একদিন দেরির জন্য। মিতা শুভ জন্মদিন।

    এ বিষয়ে অভিনেতা বলেন, আমি বর্তমানে কলকাতায় আছি। কবি সিনেমার শুটিং করছি। আর মিতা আছে যুক্তরাষ্ট্রে। গতকাল ছিল ওর জন্মদিন। আমি আগামী ২৫ তারিখ যুক্তরাষ্ট্রে যাব। তাই আমার শুটিংগুলো নির্মাতা হাসিবুর রেজা কল্লোল আগেভাগে শেষ করছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে মিতার জন্মদিনের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।

    যুগান্তর প্রতিবেদন

  • আলিয়া আমার প্রথম স্ত্রী নয়: রণবীর

    বলিউডের জনপ্রিয় দম্পত্য জুটিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। একমাত্র কন্যা রাহাকে নিয়ে বেশ সুখেই আছেন তারা। সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশ হাসিখুশিভাবে ধরা দেন এই জুটি। সাক্ষাৎকারগুলোতেও একে অন্যের প্রশংসা করেন। এবার যা শোনালেন রণবীর তাতে রীতিমতো নড়েচড়ে বসার কথা। জানালেন আলিয়া তার প্রথম স্ত্রী নন।

    রণবীর সম্প্রতি তার ছবির প্রচারের জন্য ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি জানান, আলিয়া তার দ্বিতীয় স্ত্রী। এর আগে একবার তার বিয়ে হয়েছে। তবে সেটি তার অজান্তে ও অনুপস্থিতিতে।

    রণবীরকে প্রশ্ন করা হয়, তার ভক্তরা তার জন্য এমন কিছু করেছেন যেটা ভীষণ অন্যরকম ছিল? উত্তরে অভিনেতা বলেন, হ্যাঁ, একবার এক মেয়ে আমার বাড়ির কাছে এসেছিল। সেখানে সে এসে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে যায়। পুরোহিত ডেকে এনে, দরজায় তিলক টিলক লাগিয়ে একেবারে বিয়ে করে যায়। আমি তখন বাড়িতেও ছিলাম না। পরে যখন শুনি অবাক হয়ে যাই। ফলে আলিয়া আমার প্রথম স্ত্রী নয়। কিন্তু আমি এখনো আমার প্রথম স্ত্রীকে দেখিনি।

    অভিনেতার এই স্বীকারোক্তিকে সবাই হাসিতে ফেটে পড়েন। কেননা এতে স্পষ্ট যে বিষয়টি এক অনুরাগীর উন্মাদনা মাত্র। এতে রণবীরের কোনো দায় নেই। তাই স্বামীর ওপর আলিয়ার রেগে আগুন হওয়ার কোনো সুযোগ নেই।

    এ মুহূর্তে সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে রণবীরের সিনেমা ‘অ্যানিমেল’ । পেছনে ফেলেছে একাধিক ছবিকে। ভেঙেছে একের পর এক রেকর্ড। ছবিটি এগিয়েছে বাবা-সন্তানের সম্পর্কের গল্পকে উপজীব্য করে। রণবীর ছবিটির প্রধান আকর্ষণ। অভিনয় দিয়ে দর্শকের মন জয়ের ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করেছেন তিনি। পর্দায় তাকে সঙ্গ দিয়েছেন রাশমিকা মান্দানা। রণবীরের বাবার চরিত্রে দেখা গেছে অনিল কাপুরকে।

    ২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

    বিনোদন ডেস্ক

  • ২০ লাখের গাড়িতে ফেরদৌস, স্ত্রী চড়েন ১ কোটি ৮৫ লাখের গাড়িতে 

    রুপালি পর্দা থেকে রাজনীতির মাঠে অভিনেতা ফেরদৌস আহমেদ। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী। 

    rnrn

    অনেক প্লট-ফ্ল্যাটের মালিক চিত্রনায়ক ফেরদৌস নিজে ২০ লাখ টাকা দামের গাড়ি ব্যবহার করলেও তার স্ত্রী চড়েন ১ কোটি ৮৫ লাখ টাকার গাড়িতে। 
    rnমনোনয়নপত্রের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা তার হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। 

    rnrn

    হলফনামায় ফেরদৌস উল্লেখ করেছেন, তিনি যে গাড়িতে চড়েন, সেটির নম্বর ঢাকা মেট্রো ঘ-১৩-২৪১১, যার দাম ২০ লাখ টাকা। আর তার স্ত্রীর গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ-১৭-৪১৬৫, যার দাম ১ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকা। ফেরদৌস থাকেন পুরনো বনানী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫ নম্বর হোল্ডিংয়ে।

    rnrn

    ভবনটির পাঁচ তলায় দুটি ফ্ল্যাটের মালিক তিনি। ফ্ল্যাট দুটির দাম ২ কোটি ৯০ লাখ টাকা। রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে তার আরেকটি ফ্ল্যাট রয়েছে (নম্বর ১০১)। তবে এটির কোনো দাম উল্লেখ করেননি তিনি। মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কোতোয়ালি থানা এলাকায় ৪ দশমিক ৬৫ শতাংশ জমির ওপর নির্মিত একটি তিনতলা বাড়ির ২০ শতাংশ ফ্লোরের মালিক ফেরদৌস। পূর্বাচলের ৭ নম্বর সেক্টরে ৩০১ নম্বর রোডে পাঁচ কাঠা আয়তনের একটি প্লটেরও মালিক তিনি। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় তার দুটি প্লট রয়েছে। একটির আয়তন ২৬ ও আরেকটির ৩৩ শতাংশ। রাজধানীর ধামালকোর্টে আছে কার পার্কিংসহ দুটি ফ্ল্যাট, যা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।

    rnrn

    হলফনামার তথ্যানুযায়ী, মিরপুরের বাউনিয়ায় সাড়ে ১৬ শতাংশের আরেকটি প্লট রয়েছে নায়ক ফেরদৌসের। সাভারের আশুলিয়ায় ৭ কাঠা আয়তনের আরও দুটি প্লট রয়েছে তার। স্ত্রীর আছে ৪০ ভরি স্বর্ণ। তার নিজের স্বর্ণালংকার ২০ ভরি। রোলেক্স ঘড়ি আছে একটি, যা উপহার হিসেবে পাওয়া। নূজহাত ফিল্মস নামে চলচ্চিত্র ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ১১ লাখ টাকা। আসবাবপত্রের দাম অজানা। ফেরদৌসের ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে ১৫ লাখ টাকার। এ ছাড়া দুটি ব্যাংকে আছে প্রায় ৩২ লাখ টাকা। সঞ্চয়পত্র, বিভিন্ন কোম্পানির শেয়ারও রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীকে নিয়ে ‘খলনায়ক’ মিশার আবেগী স্ট্যাটাস 

    ঢালিউডের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন সফল প্রেমিক। দীর্ঘ ১০ বছর প্রেম করার পর ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম মিতা। 

    rnrn

    আজ ৫ ডিসেম্বর এই দম্পতির ৩০তম বিয়েবার্ষিকী। এ উপলক্ষে স্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিশা। সেই সঙ্গে স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। 

    rnrn

    নিজের ভেরিফায়েড পেজে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিশা লেখেন, ৩০ বছর পার করার পর আমার উপলব্ধি হচ্ছে- মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা জননী। আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে তার স্ত্রী। যে তার মান-সম্মান, অর্থ-প্রতিপত্তি, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও সন্তান-সন্তুতির আমানত হিসেবে রক্ষা করে। 

    rnrn

    ‘তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমাকে আজকের দিনে কবুল করার জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। শুভ হোক বিবাহবার্ষিকী’।

    rnrn

    মিশা দম্পতির দুই ছেলসন্তান রয়েছে। দুই ছেলেই যুক্তরাষ্ট্রে থাকেন। অবসর পেলেই সন্তানদের কাছে বেড়াতে যান মিশা।

    rnrn

    বর্তমানে মিশা অভিনীত এক ডজনেরও বেশি সিনেমা মুক্তির অপেক্ষায়। এরমধ্যে ‘আগুন’ ও ‘কুস্তিগির’ সিনেমার শুটিং শেষ করেছেন। সবশেষ সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। 

    যুগান্তর প্রতিবেদন