Tag: স্ত্রী

  • ‘প্রথম স্ত্রীকে রাজি করাতে পারার ঘটনা খুবই বিরল’

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হিবা আলী খান দাবি করেছেন, নারীরা কখনোই চায় না তার স্বামী একাধিক স্ত্রী রাখুক। স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিজের সঙ্গে রাখবেন বলে প্রথম স্ত্রীকে রাজি করাতে পারার ঘটনা খুবই বিরল। 

    rnrn

    সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েছিলেন হিবা আলি খান, যেখানে ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি।

    rnrn

    বিয়ে ও সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে হিবা আলী খান বলেন, তিনি বিশ্বাস করেন যে যেসব পুরুষ আবার বিয়ে করেন তারা আগে পরকীয়া শুরু করেন এবং পরে বিয়ে করেন।

    rnrn

    অভিনেত্রীর ভাষ্যমতে, এ ধরনের পুরুষরা প্রথম স্ত্রী থাকা সত্বেও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। তারপর কোনো অজুহাত দেখিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে  বিয়ে ভেঙে ফেলেন এবং আবার বিয়ে করেন।

    rnrn

    তিনি উদাহরণ দিয়ে বলেন, পরকীয়ার পর প্রথম স্ত্রী যদি চায়ের কাপটি দ্রুত টেবিলে রেখে দেন, তাহলেও ডিভোর্সের কথা শুরু হয়ে যায়। কারণ ওই পুরুষের সামনে তখন অন্য নারীর হাতছানি রয়েছে। 

    rnrn

    যদিও অভিনেত্রী কোনো শোবিজ তারকার নাম উল্লেখ করেননি, তবে তার দাবি, মিডিয়ার বেশিরভাগ পুরুষ প্রথমে পরকীয়া চালান, তারপর একই নারীকে আবার বিয়ে করেন।

    rnrn

    তিনি বলেন, যদিও ধর্ম পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি দেয় এবং স্ত্রীদের একসঙ্গে রাখার জন্য উৎসাহিত করে, তবে এটি একটি ভিন্ন ও বড় আলোচনায় বিষয়। 

    বিনোদন ডেস্ক

  • অন্তঃসত্ত্বা স্ত্রীর মান ভাঙাতে কী করলেন রণবীর

    সম্প্রতি ইতালিতে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকাকে একা রেখে প্রমোদতরীর ওই পার্টিতে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল রণবীরকে। এ নিয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখেও পড়ছেন এই অভিনেতা। কারণ, স্ত্রীর অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী পাশে থাকবেন, এটাই স্বাভাবিক; অথচ স্বামী বিদেশে পার্টিতে গিয়ে মজেছেন।

    rnrn

    তবে ইতালি থেকে ফেরা মাত্রই স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছেন রণবীর। ধারণা করা হচ্ছে, বিদেশে পার্টি করতে যাওয়ার খেসারত দিচ্ছেন অভিনেতা। তাহলে স্ত্রীর অভিমান ভাঙাতে কি এমন করলেন রণবীর?

    rnrn

    ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার রাতে দীপিকাকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন রণবীর সিং। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। দেখা গেল, অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে আগলে রেখেছেন রণবীর সিং। এ সময় অভিনেত্রীর পরনে ছিল স্ট্রাইপড লাল কুর্তা ও পাজামা। রণবীরের পরনে ছিল ছিমছাম টি-শার্ট। দুজনের চোখেই চশমা। এ সময় দিপীকার বেবিবাম্পটাও ঈষৎ দৃশ্যমান হয়েছিল।

    rnrn

    শুধু দীপিকা নয়, এদিন পরিবারের সবাইকে নিয়েই রেস্তোরাঁয় গিয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন, রণবীরের মা অঞ্জু ভাবনানি ও বাবা জগজিৎ সিং। নৈশভোজে নিজের শাশুড়িকেও আনতে ভোলেননি এই অভিনেতা।

    rnrn

    তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে একেবারেই ঘরবন্দি করে রাখেননি দীপিকা। কয়েকদিন আগে বেবি বাম্প নিয়েই ‘সিংঘম’ সিনেমায় শুটিং করেছিলেন দীপিকা। এছাড়াও ভারতে চলমান লোকসভা নির্বাচনে বর রণবীরকে নিয়ে অসুস্থ শরীরেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। অথচ অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকাকে একলা ফেলে জমকালো পার্টিতে মগ্ন হয়ে আলোচনায় আসলেন রণবীর।

    rnrn

    আগামী সেপ্টেম্বরেই তারকা দম্পতি দীপিকা-রণবীরের ঘর আলো করে আসছে তাদের নতুন অতিথি। শুধু চূড়ান্তভাবে সুসংবাদ দেওয়ার দিন গুনছেন এই নায়ক-নায়িকা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের উদ্দেশ্যে ‘স্ত্রী’ ও ‘বাবুর বাবা’ লেখার কারণ জানালেন অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বিনোদন জগতের ক্যারিয়ারের ২৫ বছর পার করেছেন। দিনটিতে ইন্ডাস্ট্রির সহশিল্পী থেকে শুরু করে অসংখ্য ভক্ত-দর্শক ও শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন তাকে। তারকাদের অনেকের মধ্যে রয়েছেন সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    এ নায়িকা সামাজিকমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন— ‘৭২টি সিনেমা, কোটি টাকার কাবিন, স্ত্রী, আব্রাম খান জয়। আর সবশেষ লিখেছেন— ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’ আর অপু বিশ্বাসের এ স্ট্যাটাসে থাকা ‘স্ত্রী’ শব্দ নিয়েই অনেকের কাছে শুরু হয়েছে রহস্যের। কেউ কেউ আবার সেই রহস্যের সমাধানও খুঁজে বেড়াচ্ছেন।

    বুধবার (২৯ মে) সন্ধ্যায় সেখান থেকেই একটি গণমাধ্যমকে জানান― শাকিবের দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারের সঙ্গে অনেক কিছুই জড়িয়ে আছে, যা স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে পৃথকভাবে তুলে ধরেছেন তিনি।

    অপু বিশ্বাস বলেন, আমার সঙ্গে শাকিব খানের প্রথম সিনেমা ‘কোটি টাকার কাবিন’। এর আগে আরও অনেক সিনেমাই করেছে সে। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ সিনেমাই তার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। তার সঙ্গে নায়িকা হিসেবে সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে আমি অভিনয় করেছি।

    তিনি বলেন, শাকিব খানের জীবনে প্রথম প্রেমিকা হয়ে এসেছিলাম আমি। তার প্রথম স্ত্রীও আমি। এই আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। এ জন্য আমি মনে করি তার ক্যারিয়ারে সফলতার ২৫ বছরের জার্নিতে আমিও জড়িয়ে রয়েছি।

    এদিকে শাকিব খানের ক্যারিয়ারের এই বিশেষ দিনটিতে তাকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কিনা— এ ব্যাপারে তিনি বলেন, সেটি বলা যাবে না। তাকে তো আমি ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি।

    অপু বিশ্বাসের ভাষ্য― সে আমার সন্তানের বাবা। সেই দিক থেকে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য অবশ্যই আমি নিজেও খুশি। দোয়া করছি, তার এই সফলতা আরও দ্বিগুণ হোক। তার সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক। তার সন্তানের মা হিসেবে, একজন সহশিল্পী হিসেবে আমি এটাই চাইব।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের স্ত্রী দাবি করে শুভেচ্ছা অপু বিশ্বাসের

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার চলচ্চিত্র ক্যারিয়ারের রজতজয়ন্তী ছিল গতকাল, অর্থাৎ ২৫ বছর পূর্ণ হয়েছে এ নায়কের সিনেমায় পথচলার। ক্যারিয়ারের রজতজয়ন্তীতে শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। 

    rnrn

    সেই তালিকা থেকে বাদ যাননি নায়িকা অপু বিশ্বাসও। ভক্ত-অনুরাগীদের মতো শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি নিজেও। তবে শুভেচ্ছাবার্তায় নিজেকে শাকিবের স্ত্রী বলেই দাবি করেছেন এই নায়িকা। 
    rn 
    rnবছর খানেক আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন শাকিব-অপু দম্পতি। তবুও প্রাক্তন স্বামীর ক্যারিয়ারের রজতজয়ন্তীতে একটু ভিন্নভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গেল এই নায়িকাকে। 

    rnrn

    মঙ্গলবার রাতে শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন অপু।  ওই পোস্টে দেখা যায়, শাকিবের ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষ্যে দেশের একটি সংবাদপত্রে বিশেষ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সংবাদপত্রের স্ক্রিনশট শেয়ার করেছেন এই অভিনেত্রী। 

    rnrn

    সংবাদপত্রের সেই ছবি প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, ওয়াইফ’। তাদের সন্তান আব্রাম খান জয়ের নাম হ্যাশট্যাগ দিয়ে শাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা’।

    rnrn

    শুভেচ্ছাবার্তায় সরাসরি নিজেকে শাকিবের ‘ওয়াইফ’ বলেই দাবি করেছেন অপু। একইসঙ্গে ‘সন্তানের বাবা’ বলেও উল্লেখ করেছেন। 

    rnrn

    যদিও শাকিবের বিশেষ দিনে অপু বিশ্বাসের মতো কোনো পোস্ট বা শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলীকে।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রী আমাকে চেনেই না, বললেন অভিনেতা মনোজ

    খ্যাতির বিড়ম্বনার কথা শুনেছি, তাই বলে স্ত্রীর বিড়ম্বনা? ‘আমাকে চেনেই না স্ত্রী, বললেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।

    সবজিবাজারে দামাদামি করেন তিনি। সে কারণে বোকাঝোকাও খান সবজিওয়ালার কাছ থেকে। শুধু তাই নয়, স্ত্রী শাবানা সেই সময় এমন আচরণ করেন, যেন চেনেনই না অভিনেতাকে। সম্প্রতি আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানালেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

    মনোজ বলেন, মার্কিন মুলুকে গেলেও এ ধরনের দোকানে যাবেই শাবানা। কিছু কিনুক আর না কিনুক, যে কোনো নতুন শহরে গেলেই এ ধরনের দোকানে যেতে চায় সে। আবার সে ধরনের দোকান খুঁজে বের করার দায়িত্বও আমার।

    আনন্দবাজার সূত্র থেকে জানা যায়, নানা ব্যস্ততার কারণে মুদিদোকানে যেতে পারেন না মনোজ। তবে মাঝে মধ্যে বাজারে গিয়ে সবজি কিনতে হয় তাকে। সেখানে স্বাভাবিকভাবেই সবজির দাম নিয়ে কথা বলতে হয়। আর এ কাজের জন্য আমার স্ত্রী খুবই বিব্রত হয়। তখন লোকজনের সামনে এমন ব্যবহার করে, যেন আমি কোনো অপরিচিত ব্যক্তি! দামাদামি তার একেবারেই পছন্দ না।

    মনোজ আরও বলেন, এ জন্য আমাকে প্রায়শই শুনতে হয়— আরে দাদা, আপনি এ রকম করছেন কেন! খুব খারাপ দেখায়। আপনি না একজন অভিনেতা। আপনার ব্যক্তিত্বের সঙ্গে এসব মানায় না। বারবার এই কথা স্মরণ করিয়ে দেন সবজিওয়ালারা। 

    মনোজের স্ত্রী শাবানাও একসময় অভিনয় জগতে ছিলেন। তিনিও সাশ্রয়ী। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম নিয়ে তর্কবিতর্ক করা তার পছন্দ নয়। পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিকের থলের পরিবর্তে কাপড়ের থলে নিয়ে বাজারে যান তিনি। ব্যবহৃত জিনিসপত্রের দোকানে প্রায়শই ঢুঁ মারেন শাবানা।

    বিনোদন ডেস্ক

  • কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চনের সাবেক স্ত্রী? 

    বছরের শুরুতেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয় টলিউডের অভিনেতা কাঞ্চন মল্লিকের। এর পর তিনি বিয়ে করেন হাঁটুর বয়সী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। এবার পিঙ্কিও জুটিয়েছেন প্রেমিক। ভারতের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

    শুক্রবার মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের খবর জানা যায় সামাজিকমাধ্যমে। ফেসবুক থেকে জানা যায় আইপিএস অফিসার আশিস ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আশিস নিজেই জানিয়েছেন তা। মাঝরাতে সম্পর্কের স্ট্যাটাসে নিজের সঙ্গে যুক্ত করেন পিঙ্কির নাম। পোস্টটি ট্যাগ করেন তাকে। 

    এরপর থেকেই নেটিজেনরা রীতিমতো শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাদের। প্রায় ভোর পর্যন্ত সম্পর্কের স্ট্যাটাস ফেসবুক থাকলেও দিনের আলো ফুটতেই সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দেওয়া হয় পোস্টটি।

    তবে কী কারণে মুছে দেওয়া হলো তা এখনো পরিষ্কার করেননি আশিস-পিঙ্কি। ধারণা করা হচ্ছে হয়তো পিঙ্কির আপত্তি থাকায় পোস্ট উধাও করেছেন আইপিএস আশিস। কেউ আবার অন্য কারণ খুঁজে বেড়াচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • কাঞ্চন-শ্রীময়ীর বউভাত নিয়ে বিতর্ক, যা বললেন প্রথম স্ত্রী

    তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বুধবার আয়োজন করা হয় বউভাতের। কিন্তু এই আয়োজনকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক ও চর্চা। রিসেপশনের দাওয়াতপত্র নিয়েই এবার বিপাকে কাঞ্চন। এ ঘটনায় কাঞ্চনের প্রথম স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা দাস মুখ খুলেছেন। 

    রিসেপশনের দাওয়াতপত্রে লেখা ছিল— অনুষ্ঠানে সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, ড্রাইভারদের প্রবেশ নিষেধ। এতেই তারকাদের নিরাপত্তারক্ষী, ড্রাইভার ও সাংবাদিকদের অপমান এবং ছোট করার অভিযোগ উঠেছে। এভাবে তাদের অসম্মান করার জন্য ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

    হিন্দুস্তান টাইমসে অভিনেত্রী অনিন্দিতা দাস বলেন, আমি সব পেশাকেই ভীষণ শ্রদ্ধা করি। আমার কাছে সোজা হিসাব— যতক্ষণ মানুষ কাজ করছেন, ততক্ষণ সেই মানুষ সম্মানীয়। হতে পারেন তিনি কোনো প্রতিষ্ঠানের সিইও বা পাশের বাড়ির হাউস মেড। সৎপথে আয় করে সংসার চালাচ্ছেন, তারা আমার কাছে সম্মানীয়।

    আরও পড়ুন: 

    তবে সাবেক স্বামী কাঞ্চনকে নিয়ে কোনো মন্তব্য করেননি অনিন্দিতা। অভিনেত্রীর স্পষ্ট কথা― আমাকে যদি এমন কোনো বিয়েবাড়িতে আমন্ত্রণ জানানো হয়, তা হলে প্রথমেই জানতে চাইব সেখানে এমন অপমানজনক কথা কেন লেখা হয়েছে? যদি কোনো যুক্তি খুঁজে পাই, তা হলে সম্মতি দেব। আর যুক্তি না দেখলে সরাসরি বাড়ি চলে আসব।

    বুধবার ছিল কাঞ্চন ও তার তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজের রিসেপশন। এই বিয়ের আগে তার দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কির কথা সবারই জানা। তিনিও আগে প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতাকে। বর্তমানে ‘তুমি আশপাশে থাকলে’ ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। টেলিপর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

    আরও পড়ুন:

    এদিকে কাঞ্চন তৃতীয় বিয়ে করলেও তার প্রথম স্ত্রী অনিন্দিতা আর বিয়ের পিঁড়িতে বসেননি। মা-বাবা আর একটা বিড়ালছানা নিয়েই সংসার তার। এই অভিনেত্রী যখন কাঞ্চনকে বিয়ে করেছিলেন, ওই সময় দুজনেরই বয়স কম ছিল। কেউ-ই তখন প্রতিষ্ঠিত ছিলেন না। সাড়ে ৭ বছরের দাম্পত্যজীবন ছিল তাদের। এর পর আলাদা হয়ে যান।

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর পা মালিশ করে দিচ্ছেন রামচরণ, ভিডিও ভাইরাল

    তেলুগু ছবির তারকা রামচরণ এবং তার স্ত্রী উপাসনার দাম্পত্যে প্রেম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয়। পর্দায় নায়ক-নায়িকার প্রেমকেও হার মানায় তাদের বাস্তবের বোঝাপড়া। 

    এক দশক হলো উপাসনাকে নিয়ে ঘর বেঁধেছেন রামচরণ। গত বছরই বাবা-মা হয়েছেন তারা। ঘরে এসেছে কন্যাসন্তান। মেয়ে আসার পর যেন দু’জনের প্রেম আরও একটু গাঢ় হয়েছে। রামচরণ-উপাসনা রীতিমতো চোখে হারান একে-অপরকে। শুধু যে ভালবাসেন তা নয়, স্ত্রীকে আগলে রাখেন, যত্ন নেন রামচরণ। 

    সম্প্রতি তারই এক ঝলক দেখা গেল সামাজিক মাধ্যমের পাতায়। ‘এক্স’-এর পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রামচরণ স্ত্রী উপাসনার পায়ের পাতায় মালিশ করে দিচ্ছেন। ব্যক্তিগত বিমানে চেপে আম্বানীদের নিমন্ত্রণ রক্ষা করতে জামনগর যাচ্ছিলেন তারা। যাওয়ার পথেই স্ত্রীর পায়ের পাতা কোলে তুলে মালিশ করে দিচ্ছিলেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা। এ ভিডিও প্রকাশ্যে আসার পর দুজনের প্রেম দেখে অনেকেরই মন ভরে গেছে।

    তবে ভিডিও প্রকাশ্যে আসার পর অনেকেই উপাসনাকে নিয়ে কটু মন্তব্য করেছেন। স্বামীকে দিয়ে পায়ে মালিশ করানোর ‘অপরাধে’ সমালোচনার শিকার হতে হয়েছে উপাসনাকে। তবে উপাসনা এ সব কোনো কিছুই গায়ে মাখেন না। এর আগেও বিভিন্ন কারণে তাকে নিয়ে সমালোচনা হয়েছে। উপাসনা বারবারই বলেন, রামচরণ আর আমার মধ্যে বোঝাপড়া, ভালবাসা আর বিশ্বাস রয়েছে। কোনো সমালোচনা, কটাক্ষ আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারবে না।

    উপাসনার সঙ্গে সিনেমা জগতের কোনো যোগাযোগ ছিল না বিয়ের আগে। রামচরণের সঙ্গে বিয়ের পরেই জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে তার। রামচরণকে বিয়ে করে উপাসনা কতটা সুখী, তা বোঝা যায় উপাসনার কথাবার্তায়। উপাসনা বলেন, ঈশ্বরের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হল রামচরণ।

    অনলাইন ডেস্ক

  • টাবুর সঙ্গে নাগার্জুনের ‘পরকীয়া’ নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী অমলা

    দক্ষিণী তারকা টাবু ও অভিনেতা নাগার্জুনের প্রেম বলিউডের বহু চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। ১৯৯৮ সালে মুক্তি পায় রোমান্টিক কমেডি ঘরানার তেলেগু ছবি ‘আভিড়া মা আভিড়ে’। এই ছবির শুটিং করতে গিয়েই টাবুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নাগার্জুন। 

    তার আগে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। প্রথম স্ত্রী অভিনেত্রী দিব্যা ভারতী মারা যাওয়ার পরে টাবুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন সাজিদ। কিন্তু টাবু মন দিয়ে বসেন নাগার্জুনকে। সেই প্রেম এতটাই তীব্র যে মুম্বাই ছেড়ে সোজা হায়দরাবাদ চলে যান টাবু। শোনা যায়, হায়দরাবাদে নিজের বাড়ির কাছে টাবুর জন্য একটা বাড়িও কিনেছিলেন নাগার্জুন। কিন্তু সেই গভীর প্রেমও ১০ বছর পর ভেঙে যায়।

    টাবু চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। সে জন্য ১০ বছর অপেক্ষাও করেন তিনি। কিন্তু বছর দশেক অপেক্ষা করার পর টাবু বুঝতে পারেন, নাগার্জুনের পক্ষে বিবাহবিচ্ছেদ করা অসম্ভব। তাই সম্পর্ক ভেঙে মুম্বাই ফিরে আসেন অভিনেত্রী। সম্পর্ক ভাঙলেও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি টাবু। 

    ‘কফি উইথ করন’-এ নাগার্জুনকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, ‘জীবনে বহু প্রেমিক এসেছেন এবং গেছেন। কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ। আমার খুব ভালো বন্ধু।’

    টাবুর সঙ্গে স্বামীর সম্পর্কের গুঞ্জন চলাকালীন সে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি নাগার্জুনের স্ত্রী অমলা। কিন্তু টাবু হায়দরাবাদ থেকে মুম্বাই ফিরে আসার পর অমলা প্রথম মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে টাবুর যোগাযোগ আছে। ও যখনই মুম্বাই থেকে আসে আমাদের সঙ্গেই থাকে।’

    টাবুর স্বামীর চর্চিত সম্পর্ক নিয়ে অমলার মন্তব্য ছিল, ‘আমি জীবনে খুব সুখী। আমার সংসার মন্দিরের মতো। আমার স্বামীকে নিয়ে এ ধরনের কোনো চর্চাকে একেবারেই সমর্থন করি না। আমি চাই আমার সংসার এসব থেকে দূরে থাকুক।’

    বিনোদন ডেস্ক

  • অনুপমের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন সাবেক স্ত্রী পিয়া

    টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালের নভেম্বরে। এর পর পিয়া কলকাতার হার্টথ্রব পরমব্রতের সঙ্গে ঘর বাঁধেন। এবার অনুপম রায়ের সঙ্গে গায়িকা প্রস্মিতা পালের বিয়ের খবর সামনে এলো। এ বিষয়ে এবার মুখ খুললেন অনুপমের সাবেক স্ত্রী পিয়া ও তার বর্তমান স্বামী পরম।

    পরমব্রতের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ের পর অসম্ভব ট্রলের শিকার হয়েছিলেন পরম ও পিয়া। ঘরে-বাইরে এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।

    সাত বছর সংসারের পর ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় অনুপম-পিয়ার। গত বছরের নভেম্বরে পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। পিয়ার বিয়ের পর অবশ্য অনুপম কোনো মন্তব্য করেননি। কিন্তু পিয়া কথা বললেন একটি সংবাদমাধ্যমের সঙ্গে।

    সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন পিয়া। অনুপমের বিয়ে নিয়ে তিনি বলেন, অনুপমের জন্য শুভকামনা রইল। তিনি প্রত্যাশা করেন অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে।

    অনুপমের নতুন সম্পর্কের কথা নিয়ে পিয়া বলেন, সবটাই আগে থেকে জানা ছিল তার। বিয়ের কথা জানার পর নিজে থেকেই শুভেচ্ছা জানান অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতেন তিনি।

    অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পালের সঙ্গেও পরিচয় আছে পিয়ার। আগে থেকেই জানেন তাদের কথা।

    ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-কে পরম বলেন, ‘দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সব সময়েই আনন্দের খবর। অনেক শুভেচ্ছা অনুপম ও প্রস্মিতাকে।’

    এর আগে প্রস্মিতা পাল বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হলো যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’

    উল্লেখ্য, ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দুজনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ৬ বছর পেরিয়ে গেলে বিচ্ছেদের ঘোষণা দেন পিয়া ও অনুপম। গত বছরের নভেম্বরে আচমকাই টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের সাবেক স্ত্রী পিয়ার বিয়ের খবর শোনা যায়।

    বিনোদন ডেস্ক