Home / Entertainment / স্ত্রীর সামনেই বলিউড নায়িকাকে বিয়ের ইচ্ছা প্রকাশ গোবিন্দের

স্ত্রীর সামনেই বলিউড নায়িকাকে বিয়ের ইচ্ছা প্রকাশ গোবিন্দের

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় নায়ক গোবিন্দ। সেই সময়ের প্রথম সারির একাধিক নায়িকা যেমন- রাবিনা ট্যান্ডন, কারিশমা কাপুর, মাধুরী দীক্ষিত সবার সঙ্গেই কাজ করেছেন অভিনেতা। 

rnrn

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্ত্রী সুনীতা তার জীবনে না এলে মাধুরীকেই বিয়ে করতেন তিনি।

rnrn

ওই সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী সুনীতাও। সেখানে সুনীতাকে প্রশ্ন করা হয়, গোবিন্দর পছন্দের অভিনেত্রী কে? মুহূর্তের মধ্যে সুনীতা উত্তর দেন, মাধুরী। 

rnrn

তার পরে গোবিন্দকে সঞ্চালক প্রশ্ন করেন সুনীতাকে বিয়ে না করলে কাকে বিয়ে করতেন?

rnrn

স্ত্রীর কথার প্রসঙ্গ টেনেই গোবিন্দ বলেন, সুনীতা না থাকলে আমি মাধুরীর সঙ্গেই প্রেম করার কথা ভাবতাম। ওকেই বিয়ে করতাম।

rnrn

তাতে অবশ্য রাগ করেননি গোবিন্দর স্ত্রী। বরং সাক্ষাৎকারে সুনীতার উত্তর শুনেই স্পষ্ট হয়ে যায়, স্বামীকে তিনি কতটা ভালো চেনেন।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *