Tag: স্ট্যাটাস

  • তিশার ‘আত্মহত্যার চেষ্টার’ গুঞ্জনেই মধ্যেই সুনেরাহর রহস্যময় পোস্ট 

    ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই এবার ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। 

    যেখানে তিনি কড়া ভাষায় জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরূপ ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না তিনি। 

    আরও পড়ুন: 

    কিন্তু হঠাৎ কী হলো এই অভিনেত্রীর? সে ব্যাখ্যা না দিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন— ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি।’

    তবে এ জন্য তাকে নিয়ে কোনো মিথ্যা ট্রল সহ্য করবেন না জানিয়ে সুনেরাহ লিখেছেন— কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারও মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রল করতে থাকলে আমি সেটা সহ্য করব না।

    জীবনটা কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারও, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।

    সুনেরাহ লিখেছেন, আমি মিথ্যার আশ্রয় নিই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।’

    হঠাৎ কোনো ঘটনায় সুনেরাহ এমন স্ট্যাটাস দিলেন, সেটা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে প্রশ্ন। যদিও সুনেরাহ স্পষ্ট করে কিছুই বলেননি। তবে এটা বোঝাতে চেয়েছেন, বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়তো নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে, যা পছন্দ করেননি অভিনেত্রী।
     

    বিনোদন ডেস্ক

  • অপুর মন্তব্যের পর বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

    ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী; দুজনেই শাকিবের সাবেক স্ত্রী। দুই সতিনের মধ্যে দা-কুমড়া সম্পর্কের চিরাচরিত রূপ প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ পেয়েছে। এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমনি এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

    সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।

    ‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। । ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

    তবে বুবলীকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন বলে জানান অপু বিশ্বাস। কথা প্রসঙ্গে অপু জানান, বাবা হিসেবে শাকিব খান কিন্তু দারুণ। জয়ের মতো বীরের প্রতিও শাকিব সমানভাবেই আন্তরিক। দুই সন্তানকে একই স্কুলে পড়াচ্ছেন।

    বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুতগতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। বুধবার (২৫ অক্টোবর) বিকালে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

    সেখানে বুবলী লেখেন- কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?
     

    বিনোদন ডেস্ক

  • ‘পরের জন্মে শালিক হব’ স্ট্যাটাসের ৪ দিন পর ডেঙ্গুতে মারা গেলেন অভিনেত্রী

    মাত্র চার দিন আগে তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘পরের জন্মে শালিক হব’। তখনো কি তিনি ভেবেছিলেন, চার দিনের মধ্যেই সত্যি সত্যি তিনি মারা যাবেন।

    rnrn

    হ্যাঁ সামাজিক যোগা‌যোগ মাধ্যমে (‌ফেসবু‌ক) লেখা স্ট্যাটাসকে সত্য প্রমাণ ক‌রে গত বৃহস্পতিবার রাতে ডেঙ্গু জ্বরে মারা গে‌ছেন ১৯ বছর বয়সী এই তরুণ অভি‌নেত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই তথ্য জানিয়েছেন তার কাছের বন্ধু মোহম্মদ হৃদয়।

    rnrn

    জানা গেছে, চার দিন আগে হঠাৎই জ্বরে আক্রান্ত হন নিশাত। প্রথমদিকে প্রাথমিক চিকিৎসা নিলেও পরে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার প্লাটিলেট কমতে থাকে। এক দিনের মাথায় প্লাটিলেট আবার বাড়তে থাকে। কিছুটা সুস্থ বোধ করায় বাসায় চলে যান।

    rnrn

    মোহম্মদ হৃদয় বলেন, আমার সঙ্গে নিয়মিত কথা হয়েছে। বুধবার রাতেও কথা হয়েছে। সে জ্বরকে সেভাবে গুরুত্ব দিচ্ছিল না, বলছিল ঠিক হয়ে যাবে। মনে করেছিল, ওষুধ খেলেই সেরে যাবে।

    rnrn

    হৃদয় আরও বলেন, গত বুধবার সে হাসপাতাল থেকে বাসায় আসে। তখন সে অনেকটাই সুস্থ। অনেক সময় ধরে তার সঙ্গে কথা হয়। তার কিছুটা মন খারাপ ছিল। কারণ, আমরা একসঙ্গে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম। ও ঢাকায়, আমি নাটোরে। সর্বশেষ সে অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছে। জানতে চেয়েছিলাম, পরীক্ষা কেমন হয়েছে? সে শুধু বলেছিল খারাপ হয়েছিল। এরপর আর কোনো পরীক্ষা দিতে পারেনি। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরের দিকে শুনি, সে মারা গিয়েছে।

    rnrn

    জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় নিশাত বাসাতেই মারা যান। তার বেড়ে ওঠা নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় চলে আসেন। থাকতেন মায়ের সঙ্গে।

    rnrn

    ঢাকায় আসার পর নিশাত মনেপ্রাণে অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই পথেই হাঁট‌ছি‌লেন। কয়েক মাস আগে থিয়েটারিয়ান নামের একটি নাট্যদলে কর্মশালা করেছিলেন। সে বুঝতে পেরেছিলেন, অভিনয় নিয়ে অনেক কিছু জানতে হয়। থিয়েটার শুরুর ইচ্ছা ছিল। আর কোনো জানার সুযোগ পেল না।

    rnrn

    নিশাত কাজ করেছেন বেশ কিছু শর্ট ফিল্ম ও নাটকে। দীর্ঘ দুই বছর চেষ্টার পর সম্প্রতি একটা নাটকের মূল চরিত্রে সুযোগ পান এই অভিনেত্রী। তার আগে তাকে দেখা গেছে বিভিন্ন পার্শ্বচরিত্রে।

    rnrn

    এদি‌কে নিশা‌তের মৃত‌্যু‌তে তার বন্ধু–সহকর্মীরা শোক প্রকাশ করছেন। বৃহস্প‌তিবরাই তার মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়। নাটোর হাফ রাস্তা এলাকার স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

    যুগান্তর প্রতিবেদন

  • শাস্তি ঘোষণার পর স্ট্যাটাসে যা বললেন চমক

    অভিনেতা আরশ খান ও নির্মাতা আদিব হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাস্তি ঘোষণা করা হয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। অভিনয়শিল্পী সংঘের রায়ে জরিমানা প্রদান এবং আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। শাস্তি ঘোষণার পর পরই সামাজিকমাধ্যমে কারও নাম উল্লেখ না করে দুটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।

    বুধবার ভোর ৩টা ৪৪ মিনিটের ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন— ‘বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ। এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদ ও নিশ্চিন্তে কাজ করতে পারে। কোথাও কারও কাছে কিংবা কোনো পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথানত করতে হয় না। নিরাপদে নির্ভীক থাকুক প্রতিটি মেয়ে।’

    এর কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী চমক। যেখানে অনেকটা কবিতার মতো করে তিনি লিখেছেন, 
    ‘দিনশেষে সব দোষ নন্দ ঘোষের। 
    আনন্দ বাবু তো তুলসীপাতা, 
    তাও আবার ধোঁয়া, 
    যায় না তাকে ছোঁয়া। 
    নন্দ ঘোষের মুখে তালা, 
    ভয়ভীতিও আছে, 
    পাছে সবাই করে ছিঃ ছিঃ তারে, 
    কেটে দেয় তার ডালপালা, 
    যদিও একটু বাড়ে। 
    থাক, এবার না হয় বাঁচুক প্রাণ, 
    কে নেবে, যদি রাখে ঈশ্বর মানীর মান। 
    দুষ্ট লোক এবার দিলেও ফাঁকি, 
    মনে রেখ, তার হিসাব রইল শখানেক বাকি।’

    এদিকে চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকে সহমত পোষণ করেছেন। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, চমকের বিরুদ্ধে টিভি নাটকের সংগঠনের দেওয়া রায় ও অভিযোগকে কেন্দ্র করে স্ট্যাটাস দুটি দিয়েছেন তাদের প্রিয় তারকা।

    এর আগে অভিনেতা এবং নির্মাতার বিরুদ্ধে তোলা অভিযোগ ও দ্বন্দ্বের অবসানের জন্য টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ—এই তিন সংগঠনের আলোচনায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক। পাশাপাশি অভিনেতা মাসুম বাশার ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন।

    শিল্পী-নির্মাতারা জানিয়েছিলেন, ভুল স্বীকার করে জরিমানা দেওয়ার মাধ্যমে চমকের বিষয়টি শেষ করতে নারাজ ছিল ডিরেক্টরস গিল্ড। পরে রাতে সমন্বিত সভা থেকে একপ্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় নির্মাতাদের সংগঠনের নেতারা। এর পর সেখানে উপস্থিত থাকা সংবাদমমাধ্যমকর্মীদের একপ্রকার উপেক্ষা করেই আরশ ও চমককে নিয়ে নিজেদের কক্ষে চলে যান শিল্পী সংঘের নেতারা।

    বিনোদন ডেস্ক

  • বরের সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন ফারিণ

    ভক্তদের সবারই প্রশ্ন ছিল, কাকে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ? সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আসরে বরের সঙ্গে ফারিণের একটি ছবি ছড়িয়ে পড়ে। সঙ্গে বিয়ের খবরও। সেখানে স্বামীর চেহারা দেখা যায়নি। 

    ছবিতে লাল শাড়িতে অভিনেত্রী, একপাশ থেকে স্বামীকে দেখা গেছে স্ত্রীর কপালে চুমু খেতে। এরপর থেকে ভক্তরাও যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফারিণের স্বামীকে দেখবেন বলে। 

    এরই মধ্যে সোমবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আসরে বরের সঙ্গে ফারিণের একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই যুবকই যে অভিনেত্রীর স্বামী, বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ফারিণের ঘনিষ্ঠ কিছু সহকর্মীদের কাছ থেকেই। এবার স্পষ্ট হলো বরের চেহারা।

    সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে স্বামী শেখ রেজওয়ানের উদ্দেশে ফারিণ লিখেছেন- লম্বা সময়, কিন্তু তুমি এখনো আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনো আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম-পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সব সময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।

    অভিনেত্রী আরও বলেন, আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশোরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল। 

    নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে তাসনিয়া বলেন, আমার কাছে এখনো অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি এবং সারাজীবন তোমাকেই লালন করব।

    তাসনিয়া ফারিণ বলেন, পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আমাদের আক্দ হয়েছে। আমার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করব।

    বিনোদন ডেস্ক

  • ‘গট ম্যারেড’, অপু বিশ্বাসের নতুন স্ট্যাটাস নিয়ে জল্পনা তুঙ্গে 

    চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অপু বিশ্বাসের ফেসবুক বায়োর রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’ লেখা। 

    কিন্তু হঠাৎ-ই তাক লাগালেন ঢাকাই সিনেমার নায়িকা। রোববার বিকাল ৩টা ৪৫ মিনিটে তার ফেসবুক প্রোফাইলের ‘সিঙ্গেল’ স্ট্যাটাস বদলে লিখে দিলেন ‘গট ম্যারেড’। বৃষ্টিমুখর দিনে বাজ পড়ার মতোই খবর!

    যেহেতু সিঙ্গেল মাদার, সেহেতু বিয়েবন্ধনে বাঁধা পড়াটাই স্বাভাবিক। যদিও সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন ফের বুঝি শাকিবে ফিরছেন অপু। কিন্তু সেই সম্ভাবনা এক ঝটকায় উড়ে গেল তার এই স্ট্যাটাসে। 

    অবশ্য অনেকেই ধরে নিয়েছেন, অপুর প্রোফাইল হ্যাক হয়েছে; কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এ ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে দিয়েছেন তিনি।

    সত্য জানতে ফোন করা হয় অপু বিশ্বাসকে। তিনি জানান, ‘হ্যাক হয়নি। আমি নিজেই এ অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এজন্য আমি সবার কাছে দুঃখিত।’

    প্রসঙ্গত, শাকিব খান ইতোপূর্বে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য গ্রিন কার্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই সূত্রে নিজের স্পাউস হিসেবে অপু বিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে যাচ্ছেন সেই দেশে। হয়তো সেখানেই ফের সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা। যেটায় ছেদ পড়েছিল ২০১৮ সালে; বিবাহবিচ্ছেদের মাধ্যমে।

    ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন। ২০১৬ সালে কলকাতায় তাদের সন্তান জয়ের জন্ম হয়। এরপর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ হাজির হয়ে সব কিছু প্রকাশ্যে আনেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তারা বিবাহবিচ্ছেদ করেন।

    যদিও অপু বিশ্বাস তার নিকটজনদের কাছে এখনো বলতে চান, তাদের মধ্যে বিচ্ছেদই হয়নি!

    অনলাইন ডেস্ক

  • সামান্থার পোস্ট ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য

    ভারতীয় দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিছু দিন আগে দক্ষিণী সিনেমা থেকে পা রাখেন বলিউডে। কিন্তু এর মাঝেই একের পর এক ঝড় বয়ে গেছে তার ব্যক্তিগত জীবনে। 

    rnrn

    প্রথমে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ, তার পর এক কঠিন অসুখে আক্রান্ত হন অভিনেত্রী। রোগের নাম মায়োসাইটিস বা পেশিপ্রদাহ। যদিও এতকিছুর মাঝে কাজের প্রতি দায়বদ্ধতা থাকায় প্রায় বিনা ছুটিতেই একসঙ্গে একটি ছবি ও একটি সিরিজের কাজ চালিয়ে গেছেন তিনি।

    rnrn

    মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। ওই সিরিজে তার বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এই প্রথম এত বড়মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা।

    rnrn

    পাশাপাশি ছিল তেলেগু ছবি ‘কুশি’। ওই ছবিতে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এর মাঝেই ঘোষণা করেন এক বছরের কর্মবিরতি নেবেন তিনি। তার ঠিক দিন কয়েকের মধ্যে নতুন পোস্ট দেন সামান্থা। তাতেই ঘনীভূত হচ্ছে রহস্য।

    rnrn

    অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ছয় মাস… শেষ হলো অবশেষে।’

    rnrn

    অভিনেত্রীর এমন পোস্ট দেখে উদ্বেগে অনুরাগীরা। তবে অনেকেই মনে করেছেন গত ছয় মাস ধরে যেভাবে একমুহূর্ত বিশ্রাম না নিয়ে কাজ করেছেন তিনি, সেখান থেকে খানিক বিরতি নিতে হয়তো এই পোস্ট। যদিও এর মধ্যেই মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রীর। মুখ ঢাকা মাস্কে, অতিসাধারণ পোশাকেই মায়ানগরীতে আসেন তিনি।

    rnrn

    জানা গেছে, খুব শিগগির রোগের চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে যাবেন সামান্থা। অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি। এমনকি অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রযোজকদের অগ্রিম অর্থও ফিরিয়ে দিচ্ছেন সামান্থা।

    বিনোদন ডেস্ক

  • দৃষ্টিপ্রতিবন্ধীর কণ্ঠে নিজের গান শুনে যে আবেগঘন স্ট্যাটাস দিলেন আসিফ

    ক্লাসে হাত দিয়ে বেঞ্চ বাজিয়ে বন্ধুদের সঙ্গে গান গাইছেন দৃষ্টিপ্রতিবন্ধী সাকিব। বাংলা সংগীতের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবারের গাওয়া ‘সবুজের বুকে লাল’ গানে শ্রেণিকক্ষ মাতিয়ে তোলেন তিনি। গানটি ‘লাল সবুজ’ সিনেমার।

    সাকিব ঢাকা কলেজের ২৩ ব্যাচের ছাত্র। মেধাবী এই শিক্ষার্থীর কণ্ঠে নিজের গাওয়া গান রোববার নজরে আসে আসিফের। গানটি শোনার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই গায়ক।

    এদিন সাকিবের গানের ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্ট করে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন আসিফ। তিনি লেখেন- ‘ঢাকা কলেজের ২৩ ব্যাচের মেধাবী ছাত্র সাকিব। আল্লাহ তাকে চোখের দৃষ্টি দেননি ঠিকই, মনের সৌন্দর্য দিয়েছেন উজাড় করে। কণ্ঠে দিয়েছেন অসীম শক্তি, বুকে দিয়েছেন টুইটুম্বুর দেশপ্রেম।’

    তিনি লেখেন- ‘শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইয়ের কথা ও সুরে গানটি গেয়েছিলাম লাল সবুজ সিনেমার জন্য। সংগীতায়োজন করেছেন আজমীর বাবু ভাই। আজ সাকিবের কণ্ঠে সবুজের বুকে লাল গানটা শুনে খুব আপ্লুত হলাম, আবেগী হয়ে গেলাম।’

    এরপরই সাকিবকে নিয়ে আসিফ লেখেন- ‘আমি সাকিবকে চিনি না, আমার সন্তানের বয়সী ছেলেটির গায়কীর উত্তেজনায় বাকরুদ্ধ হয়েছি। সে আমার চেয়ে শক্তিশালী গায়কী দিয়েছে, এ শক্তি তার মনের গহীন থেকে বের হয়েছে, কারণ সে দেশপ্রিমক। সাকিব তোমার জন্য ভালোবাসা অবিরাম।’

    বিনোদন ডেস্ক

  • রাজের রহস্যঘেরা স্ট্যাটাস, সুখবর দিলেন পরীমনি

    ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমনি-শরিফুল রাজ এখন দুটি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র এক বছরের ব্যবধানে প্রেম, বিয়ে, সন্তান এবং বিচ্ছেদও দেখে ফেলেছেন তারা। বাকি আছে শুধু বিচ্ছেদের আনুষ্ঠানিকতা।

    rnrn

    এতদিন নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন পরীমনি। তবে নীরব ভূমিকায় ছিলেন রাজ। সবশেষ পরীমনির অভিযোগ ও ঘর ছেড়ে যাওয়ার ঘোষণার পর আর সহ্য করতে পারলেন না রাজ। ভাঙলেন নীরবতা। তার সেসব কথায় আছে ক্ষোভ ও আছে হতাশাও।

    rnrn

    মঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটে রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন— ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লাইভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

    rnrn

    রাজের এই স্ট্যাটাস পড়ে কেউ পরিষ্কার কিছু বুঝতে পারছেন না। স্ট্যাটাসে রাজের উল্লেখিত ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং’ কেন লিখেছেন তা কেউ বুঝে উঠতে পারছেন না। 

    rnrn

    কারো মতে- রাজের পোস্ট দেখে মনে হচ্ছে, তিনি হয়তো হুমকি পেয়েছেন বা পাচ্ছেন। তার জবাবেই এসব কথা লিখেছেন। এবং সেই উড়ো হুমকিদাতাদের সরাসরি দেখেও নিতে চান রাজ।

    rnrn

    অন্যদিকে কেউ কেউ বলছেন, রাজ হয়তো আলোচনায় থাকার জন্যই এমনটা লিখেছেন।

    rnrn

    এদিকে নায়িকা পরীমনি সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যেই এবার শুভাকাঙ্ক্ষীদের দিলেন সুখবর। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাওয়ার কথা জানালেন তিনি। সোমবার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গানটির একটি পোস্টার শেয়ার করেন পরী। সেখানে ক্যাপশনে লেখেন— ‘আসছে।’

    rnrn

    মঙ্গলবার সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

    rnrn

    গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কথা লিখেছেন— গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

    rnrn

    নেটিজেনদের কেউ বলছে, পরীর সংসারে সমস্যা থাকলেও কাজের বেলায় এর কোনো প্রভাব পড়ছে না। 

    বিনোদন ডেস্ক