Tag: স্ট্যাটাস

  • বুবলী-পরীমনির দ্বন্দ্বের মাঝে অপু বিশ্বাসের রহস্যময় স্ট্যাটাস

    ঢাকাই সিনেমার তারকা শবনম ইয়াসমিন বুবলী-শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ২১ মার্চ। ছেলের বিশেষ দিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি। 

    পোস্ট করা প্রায় ৫ মিনিটের সেই ভিডিওটি নাকি আরেক অভিনেত্রী পরীমনির একটি ভিডিও থেকে ধারণা নিয়ে করা। এ নিয়ে অভিনেত্রীর নাম উল্লেখ না করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার পর সোশ্যালে ভার্চুয়ালি লড়াই শুরু হয় পরী-বুবলীর। এবার সেই লড়াইয়ের মাঝে সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস।

    বুধবার (২০ মার্চ) রাতে ছেলেকে নিয়ে ভিডিও পোস্ট করেন বুবলী। এর পর তাকে খোঁচা দিয়ে ফেসবুকে পরীমনি লেখেন— ‘আপা গো আপা। পুরাটাই কপি মারলেন। কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব। কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’ 

    বুবলীও চুপ থাকার মানুষ নন। পরীমনির ইঙ্গিতমূলক স্ট্যাটাসের জবাব দিয়েছেন তিনি। ‘বসগিরি’খ্যাত এ নায়িকা লেখেন, ‘পাশের দেশে টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে। যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে, যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।’

    আরও পড়ুন: 

    এর পর পাল্টা এক স্ট্যাটাস দেন পরীমনি। তিনি লেখেন, হি হি হি একটি শিক্ষিত বকরির গরুর রচনা। কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবলতাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কী কী সব লিখলো ভাই। পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না, যে কী লিখছিল। আমি শিউর।

    এদিকে পরীমনি-বুবলীর মধ্যে ভার্চুয়ালি যখন এভাবে লড়াই চলছে, এরই মধ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টায় ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন— ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

    অপু বিশ্বাসের এ স্ট্যাটাসের অর্থ অবশ্য বুঝতে বাকি নেই নেটিজেনদের। তারা বলছেন, বুবলীকে এবার অপু বিশ্বাসও খোঁচা দিলেন। সামাজিকমাধ্যমে যা নিয়ে চলছে এখন নানা সমালোচনা।

    বিনোদন ডেস্ক

  • সাদিকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন স্ট্যাটাস

    বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মারা গেছেন।  এ শিল্পীর এমন আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতিক জগতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন তারকারা। 

    শিল্পীর ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ জানান, বুধবার তানপুরা নিয়ে সংগীত চর্চা করছিলেন তিনি। সন্ধ্যার পর হঠাৎ ঘরের দরজা বন্ধ দেখেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

    গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীও সাদি মহম্মদের এমন চলে যাওয়া মেনে নিতে পারেননি। বৃহস্পতিবার দুপুরে তিনি ফেসবুকে লিখেছেন, প্রাচীন এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যু প্রকৃতির অমোঘ নিয়ম। জন্ম যেমন আনন্দের, মৃত্যু ততোধিক শোকের। স্বাভাবিক মৃত্যুতে শুধুই শোক বিরাজমান।

    কিন্তু এ কেমন মৃত্যু? এ কেমন চলে যাওয়া? পরিবার, সমাজ বা রাষ্ট্র এর কতটুকু দায় নেবে জানি না, তবে সাদি ভাইয়ের মৃত্যু অন্য কোনো অভিমান বা বেদনার কথা বলে যায়। কাল রাতে এই দুঃসংবাদটি শোনার পর থেকে ওনাকে নিয়ে কিছু লিখবার সাহস হচ্ছিলো না। 

    আবার প্রিয় শিল্পী সাদি মহম্মদের এমনভাবে চলে যাওয়াটাও মেনে নিতে পারছিলাম না। তাকে নিয়ে ভাববার সময় কি আসলেই আমাদের হাতে ছিল? যখন কোনো মানুষ একান্তই একা হয়ে যায়, পৃথিবীর কোন মায়া যখন তাকে আর আটকাতে পারে না, তখনই সে এমন কিছু করে। 

    আমরাই তাকে একা করে দিয়েছি, যোগ্য সম্মান দিতে পারিনি। এই দেশটির জন্য সাদি ভাইয়ের পরিবারের আত্মত্যাগের কথাও নিশ্চয়ই আমরা ভুলে গেছি বা যাব। আমাদের ক্ষমা করে দিন সাদি ভাই। আপনি স্বেচ্ছায় যেখানে চলে গেলেন, সেখানে ভালো থাকবেন। অসীম শ্রদ্ধা।

    >>>>আরও পড়ুন: 

    বিনোদন ডেস্ক

  • আগুনে বান্ধবীকে হারিয়ে অভিনেত্রী নাদিয়ার আবেগঘন স্ট্যাটাস

    রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের বান্ধবী দোলা ও তার বোন মারা গেছেন। দোলা ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বান্ধবী। 

    শুক্রবার (১ মার্চ) দুপুরে সামাজিকমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

    নাদিয়া বলেন, বেইলি রোডের আগুনে আমার বান্ধবী দোলা ও তার বোন ইন্তেকাল করেছে। আল্লাহ্ সকলের আত্মার শান্তি দিক, আমিন।

    আরও পড়ুন: 

    আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এ বছর আর চাঁদ রাতে আমাদের দেখা হবে নারে দোলা। এ ছবিটা যেখানে তুলেছিলাম কাল রাতে সেখানেই নিষ্ঠুর আগুনের গ্রাসে তোকে হারাতে হলো আমাদের। তোর হাসিমাখা সহজ সরল মুখটা বোন আজীবন আমাদের কাঁদাবে, অনেক ঘুমাতে ভালোবাসতি। আজকেও দেখলাম নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছিস। আল্লাহ তোদের পরিবারকে তোদের দুই বোনের এই মৃত্যু শোক সহ্য করার দৈর্য্য শক্তি দিক, তোদের জান্নাতবাসী করুন, আমিন। আমাদের ক্ষমা করে দিস, তোদের বাঁচাতে পারলাম না।

    এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

    বিনোদন ডেস্ক

  • ‘এই কষ্ট না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক’

    মেজাজ হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অকথ্য ভাষায় গালি দিয়ে ক্ষোভ উগড়িয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। তবে ঠিক কার ওপর ক্ষোভ ঝাড়লেন সেটি ঠিক বোঝা যায়নি। অবশ্য দেশের মিডিয়াপাড়ার কোনো একজনের নিন্দনীয় কর্মকাণ্ডে তিনি চটেছেন বলে কিছুটা ধারণা করা হচ্ছে। 

    রোববার দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যেঘেরা একটি স্ট্যাটাস দেন পরীমনি। 

    আরও পড়ুন: 

    ওই স্ট্যাটাসে অকথ্য ভাষায় গালি দিয়ে পরী লিখেছেন— ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক… (অপ্রকাশ যোগ্য)। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক, আল্লাহ তাদের মাফ করে দিক।’

    পরীমনির রহস্যেঘেরা এই স্ট্যাটাস দেখে কী হয়েছে, তা কমেন্টে জানতে চান ভক্তরা। কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেননি পরীমনি। কাকে উদ্দেশ করে হঠাৎ তার এমন পোস্ট, সেই রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

    এদিকে পরীমনির কমেন্টে দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট করলে বোঝা যায় বিষয়টি তিনি জানেন। সেখানে চয়নিকা লেখেন— খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা না কি? পরীমনি কী আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।
     

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ ঘোষণার এক সপ্তাহের মধ্যে রহস্যময় স্ট্যাটাস মাহির

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির সময়টা ভালো যাচ্ছে না। রাজনীতি মাঠে ব্যর্থতার পর এবার বিচ্ছেদের খবর দিয়ে আরেকটি কষ্টের অধ্যায় শুরু করলেন তিনি। এক ভিডিওবার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। সেই বার্তার প্রায় এক সপ্তাহ পর তিনি নিজের একাকিত্বের কথা জানালেন।

    বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘একা একা লাগে।’

    এর আগে গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ৮ মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছু দিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

    আরও পড়ুন: 

    তিনি বলেন, ‘আমি আর রাকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা আসলে দুজন দুজনের জন্য ‘না’। সে খুব ভালো একজন মানুষ। খুবই পরোপকারী একজন মানুষ। খুবই কেয়ারিং একজন মানুষ। এই পর্যন্ত যতগুলো দিন আমি কাটিয়েছি। সে আমার অনেক যত্ন নিয়েছে, আমারও অনেক টেক কেয়ার করেছে, আমার পুরো পরিবারের মানুষকে সম্মান করেছে। যে কোনো প্রয়োজনে সে পাশে দাঁড়িয়েছে। সবসময় সে আমাকে ছাতার মতো করে আগলে রেখেছিল।’

    ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি তার দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

    আরও পড়ুন: 

    সেই ভিডিওবার্তায় ছেলে ফারিশকে নিয়ে অভিনেত্রী বলেন, আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেন দেখতে।

    এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসার করার পর ২০২১ সালের ২২ মে বিয়ের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। তার আগে অবশ্য রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

    অনলাইন ডেস্ক

  • ছেলে ফারিশকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস মাহিয়া মাহির

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন। ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলেও জয়ের দেখা পাননি তিনি। 

    ফের নিজের ভুবনে ফিরেছেন মাহি। বর্তমানে পরিবার ও কাজ নিজেই ব্যস্ত সময় পার করছেন নায়িকা। এ ছাড়া বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী।

    বুধবার (৭ ফেব্রুয়ারি) মাহি সামাজিকমাধ্যমে নিজের ছেলে মো. মোসাইব আরোশ শামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।

    আরও পড়ুন: 

    পোস্টে ছেলের অ্যাভোকাডো খাওয়ার একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে আদুরে বার্তা দেন ছেলের জন্য। লেখেন— ‘বাবাজান, আজ তুমি প্রথম নিজ হাতে খাচ্ছ, চিপস খেলে এখন আবার অ্যাভোকাডো খাচ্ছ। কি যে শান্তি লাগছে এসব দেখতে, তোমাকে ঠিক বোঝাতে পারব না।’

    মাহি লেখেন, ‘এর পর তুমি প্রথম দাঁড়াবে, মায়ের আঙুল ধরে ওই ছোট ছোট পা দুইটা দিয়ে হাঁটবে, আমি ভাবতেই পারছি না কি যে আনন্দ হবে আমার। বাবাজান জানো, আমি ওই উপরওয়ালার কাছে এই জীবনে আর কিছুই চাই না শুধু তোমাকে বড় হতে দেখতে চাই। তোমার কাছে থাকতে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরে প্রতিদিন ঘুমাতে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে চাই। আল্লাহ তোমাকে আমার মাথার চুল পরিমাণ নেক হায়াত দিক।’

    আরও পড়ুন: 

    কিছু দিন পর পর মাহি ছেলেকে নিয়ে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি কিংবা ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেন। গেল মাসে ছেলে ফারিশের জন্য এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।
     
    প্রসঙ্গত, মাহি ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তান জন্ম দেন।

    বিনোদন ডেস্ক

  • মাকে স্মরণ করে আরিফিন শুভর আবেগঘন স্ট্যাটাস

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।

    মাকে খুব ভালোবাসতেন আরিফিন শুভ। তায় মায়ের মৃত্যুতে শোকাহত তিনি। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে একটি আবেগঘন পোস্ট করেছেন এ নায়ক।

    আরিফিন শুভকে তার মায়ে সঙ্গে দেখা গেছে পোস্টে। মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে।’

    আরও পড়ুন: 

    তিনি আরও লেখেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে। বাদ ফজর ঢাকার কালোনি কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।’

    সবশেষ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন, এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।’

    উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

    এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিনয়ের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।

    বিনোদন ডেস্ক

  • নতুন স্ট্যাটাস, যা বললেন অপু বিশ্বাস

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আজ মঙ্গলবার ১১টা ৫১ মিনিটে পোস্ট করা স্ট্যাটাসে ভালো কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

    ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে ঢালিউড সেন্সেশন লিখেছেন, আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে ঠিক আছে, এটা একটা সাধারণ অভিজ্ঞতা। সৃষ্টিকর্তা বলেছেন, ‘এই পৃথিবীতে এমন কেউ নেই যার সমালোচনা করা হয়নি।’ তাই ক্ষমা করে হাসতে শিখুন, অ্যাভয়েড (এড়িয়ে চলা) করতে শিখুন, কিন্তু কাউকে ভালো কাজ বন্ধ করতে দেবেন না, যা আপনি করছেন।

     

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীকে নিয়ে ‘খলনায়ক’ মিশার আবেগী স্ট্যাটাস 

    ঢালিউডের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন সফল প্রেমিক। দীর্ঘ ১০ বছর প্রেম করার পর ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম মিতা। 

    rnrn

    আজ ৫ ডিসেম্বর এই দম্পতির ৩০তম বিয়েবার্ষিকী। এ উপলক্ষে স্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিশা। সেই সঙ্গে স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। 

    rnrn

    নিজের ভেরিফায়েড পেজে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিশা লেখেন, ৩০ বছর পার করার পর আমার উপলব্ধি হচ্ছে- মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা জননী। আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে তার স্ত্রী। যে তার মান-সম্মান, অর্থ-প্রতিপত্তি, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও সন্তান-সন্তুতির আমানত হিসেবে রক্ষা করে। 

    rnrn

    ‘তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আমাকে আজকের দিনে কবুল করার জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। শুভ হোক বিবাহবার্ষিকী’।

    rnrn

    মিশা দম্পতির দুই ছেলসন্তান রয়েছে। দুই ছেলেই যুক্তরাষ্ট্রে থাকেন। অবসর পেলেই সন্তানদের কাছে বেড়াতে যান মিশা।

    rnrn

    বর্তমানে মিশা অভিনীত এক ডজনেরও বেশি সিনেমা মুক্তির অপেক্ষায়। এরমধ্যে ‘আগুন’ ও ‘কুস্তিগির’ সিনেমার শুটিং শেষ করেছেন। সবশেষ সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। 

    যুগান্তর প্রতিবেদন

  • ‘নোবেলকে বিয়ে করিনি, আমি এখনো নাদিমের স্ত্রী’

    হঠাৎ করেই সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের আইডিতে দেখা যায় আরশিকে বিয়ের দাবি করা একটি পোস্ট। সেখানে দুজনের অন্তরঙ্গ কিছু ছবি নিয়ে আলোচিত তরুণী ফারজান আরশি বলেন, নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি এখনো নাদিম আহমেদের স্ত্রী।

    বৃহস্পতিবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে আরশি লিখেছেন, আজকে লাইভে এসে ব্যাপারটা পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি বা কোনো সম্পর্কও নেই।

    নোবেলের বিরুদ্ধে আঙুল তুলে ফারজান আরশি লেখেন- নোবেলের স্ত্রী সালসাবিল আপু নিজেই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন; যা আপনারা বিভিন্ন নিউজে দেখতে পেয়েছেন। আমি যদি নিজের ইচ্ছায় নোবেলের কাছে চলে আসতাম তাহলে স্বামীর সঙ্গে থাকা সব ছবি-ভিডিও ডিলিট করে দিয়েই যেতাম।

    আরশি আরও লেখেন, আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়েছিলাম- নোবেলের সঙ্গে দেখা করে চলে আসব। আমার সঙ্গে এক বান্ধবীও ছিল। অনেক ব্যাপার আছে যেটা আপনারা জানেন না। তাই দয়া করে কোনো উল্টাপাল্টা সংবাদ করবেন না।

    বর্তমানে নিজ বাসায় আছেন জানিয়ে আরশি বলেন, আমি নিজের বাড়ি খুলনাতেই আছি। একটু সুস্থ হয়ে আজকেই লাইভে এসে সব বিষয় পরিষ্কার করব। নোবেলের সঙ্গে আমার বিয়ে হয়নি। আমি এখনো নাদিম আহমেদের স্ত্রী। দয়া করে আমাকে সবাই একটু সময় দিন।

    সবশেষে আরশি লেখেন- যারা আমাকে চেনেন তারা অন্তত বুঝবেন। দুই দিন আগে আমি আমার স্বামীকে নিয়ে ছবি তুলে পোস্ট করলাম, দুই দিনে এমন কী হলো সেটাই আমাকে বলতে দেবেন। যদি যাওয়ার ইচ্ছাই থাকত তাহলে সবকিছু ডিলিট করে দিয়ে যেতাম।

    এর আগে বুধবার রাতে এক ভিডিও বার্তায় আরশির স্বামী নাদিম আহমেদ বলেন, তার স্ত্রীর প্রতারণার শিকার হয়েছেন তিনি। তবুও চেষ্টা করেছেন স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে আনার। 

    নাদিম একজন ফুড ব্লগার। খুলনাতেই বেড়ে ওঠা তার। দীর্ঘদিনের সম্পর্কের পর দুই বছর আগে ফারজান আরশিকে বিয়ে করেছিলেন। গত আগস্ট-সেপ্টেম্বর মাস পর্যন্তও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল; কিন্তু হঠাৎ করেই নাদিম তার স্ত্রীকে গায়ক নোবেলের সঙ্গে আবিষ্কার করেন। বিষয়টি ভিডিও বার্তায় জানিয়েছেন এই যুবক নিজেই। এ সময় অনবরত কাঁদতে দেখা যায় তাকে। 

    নাদিম ভিডিওর শুরুতে বলেন, এত বছর সে আমার সঙ্গে, আমি কখনো কল্পনাও করি নাই আমার স্ত্রী এমন কিছু করবে। আমি কিছুই জানতাম না। আমার স্ত্রী আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, স্টোরি দিচ্ছে, সবকিছুই ভালোই যাচ্ছিল। সুতরাং এমন কিছু ঘটছে সেই সন্দেহ করারও সুযোগ ছিল না। হঠাৎ করেই একদিন দেখলাম গায়ক নোবেল একটা প্রোফাইল পিকচার দিয়েছে। যেখানে তার সঙ্গে আমার স্ত্রী। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিলাম না। মেনে নিতে পারছিলাম না।

    নাদিম আরও বলেন, এরপর হঠাৎ করেই দেখি নোবেলের আইডিতে আরশিকে বিয়ের দাবি করা একটি পোস্ট। এটা আমার জন্য মেনে নেওয়ার মতো ছিল না। আমি নোবেলের বাড়িতে পুলিশ নিয়ে যাই। এ সময় আরশির বাবা-ভাই আমার সঙ্গে উপস্থিত ছিল। সেখানে গিয়ে দেখি তারা দুজনেই নেশায় আসক্ত হয়ে আছেন। তবুও চেষ্টা করেছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার; কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে আরশি জানান, সে আমার কাছে ফিরতে চান না।

    কান্নারত অবস্থায় নাদিম বলেন, সবাই জানেন আমি সবসময় আরশিকে উপরে ওঠানোর চেষ্টা করেছি; কিন্তু আজকে আমি হেরে গেছি। যার যায় শুধু সে-ই বোঝে। আমি আমার স্ত্রীকে ফেরত আনার জন্য শেষ চেষ্টাও করেছি। হয়তো অন্য কোনো ছেলে থাকলে সেটাও করতো না কিন্তু আমি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সবকিছু দ্রুত কাটিয়ে উঠতে পারি।

    এর আগে গত সোমবার আরশির সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে নোবেল দাবি করেন, তাকে বিয়ে করেছেন তিনি। যদিও কবে বিয়ে করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
     

    বিনোদন ডেস্ক