Home / Entertainment / সামান্থার পোস্ট ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য

সামান্থার পোস্ট ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য

ভারতীয় দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিছু দিন আগে দক্ষিণী সিনেমা থেকে পা রাখেন বলিউডে। কিন্তু এর মাঝেই একের পর এক ঝড় বয়ে গেছে তার ব্যক্তিগত জীবনে। 

rnrn

প্রথমে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ, তার পর এক কঠিন অসুখে আক্রান্ত হন অভিনেত্রী। রোগের নাম মায়োসাইটিস বা পেশিপ্রদাহ। যদিও এতকিছুর মাঝে কাজের প্রতি দায়বদ্ধতা থাকায় প্রায় বিনা ছুটিতেই একসঙ্গে একটি ছবি ও একটি সিরিজের কাজ চালিয়ে গেছেন তিনি।

rnrn

মার্ভেলখ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। ওই সিরিজে তার বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এই প্রথম এত বড়মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা।

rnrn

পাশাপাশি ছিল তেলেগু ছবি ‘কুশি’। ওই ছবিতে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এর মাঝেই ঘোষণা করেন এক বছরের কর্মবিরতি নেবেন তিনি। তার ঠিক দিন কয়েকের মধ্যে নতুন পোস্ট দেন সামান্থা। তাতেই ঘনীভূত হচ্ছে রহস্য।

rnrn

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ছয় মাস… শেষ হলো অবশেষে।’

rnrn

অভিনেত্রীর এমন পোস্ট দেখে উদ্বেগে অনুরাগীরা। তবে অনেকেই মনে করেছেন গত ছয় মাস ধরে যেভাবে একমুহূর্ত বিশ্রাম না নিয়ে কাজ করেছেন তিনি, সেখান থেকে খানিক বিরতি নিতে হয়তো এই পোস্ট। যদিও এর মধ্যেই মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রীর। মুখ ঢাকা মাস্কে, অতিসাধারণ পোশাকেই মায়ানগরীতে আসেন তিনি।

rnrn

জানা গেছে, খুব শিগগির রোগের চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে যাবেন সামান্থা। অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি। এমনকি অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রযোজকদের অগ্রিম অর্থও ফিরিয়ে দিচ্ছেন সামান্থা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *