Home / Entertainment / তিশার ‘আত্মহত্যার চেষ্টার’ গুঞ্জনেই মধ্যেই সুনেরাহর রহস্যময় পোস্ট 

তিশার ‘আত্মহত্যার চেষ্টার’ গুঞ্জনেই মধ্যেই সুনেরাহর রহস্যময় পোস্ট 

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে আলোচনার মধ্যেই এবার ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। 

যেখানে তিনি কড়া ভাষায় জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরূপ ট্রল বা মিথ্যাচার সহ্য করবেন না তিনি। 

আরও পড়ুন: 

কিন্তু হঠাৎ কী হলো এই অভিনেত্রীর? সে ব্যাখ্যা না দিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় সুনেরাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন— ‘আমি যেহেতু একজন অভিনেত্রী, স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি।’

তবে এ জন্য তাকে নিয়ে কোনো মিথ্যা ট্রল সহ্য করবেন না জানিয়ে সুনেরাহ লিখেছেন— কেউ আলোচনা বা সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারও মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে নিয়ে ট্রল করতে থাকলে আমি সেটা সহ্য করব না।

জীবনটা কোনো স্ক্রিপ্ট নয় জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, আমার অফুরন্ত সময় বা শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব বা জানাব সেটা আমার ওপর, তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারও, আমি সেটাও ক্লিয়ার করতে রাজি।

সুনেরাহ লিখেছেন, আমি মিথ্যার আশ্রয় নিই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না বা হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না। ধন্যবাদ।’

হঠাৎ কোনো ঘটনায় সুনেরাহ এমন স্ট্যাটাস দিলেন, সেটা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে প্রশ্ন। যদিও সুনেরাহ স্পষ্ট করে কিছুই বলেননি। তবে এটা বোঝাতে চেয়েছেন, বন্ধুত্বের সম্পর্কের নামে তাকে নিয়ে হয়তো নতুন কোনো বিতর্ক বা আলোচনার সৃষ্টি হয়েছে, যা পছন্দ করেননি অভিনেত্রী।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *